দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রাম চেম্বার পরিচালকের বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনারকে ধর্ষণের অভিযোগে মামলা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০২০
সেপ্টেম্বর ৩, ২০২০ ০ কমেন্ট 530 ভিউস

মো: কামাল উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও শিল্পগ্রুপ প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ফ্যাশন ডিজাইনারকে ধর্ষণের অভিযোগে ঢাকার উত্তরখান থানায় মামলা দায়ের হয়েছে। গত রোববার (৩০ আগস্ট) রাতে ঘটনার শিকার নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন। সৈয়দ মোহাম্মদ তানভীর প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন এর বড় ছেলে।

সূত্রে জানা যায়, ঘটনার শিকার নারী চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন। ঢাকায় একটি আবাসন প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরিও করেছেন। এছাড়া ফ্যাশন ডিজাইনার হিসেবেও তার পরিচিতি আছে।

ওসি হেলাল এই বিষয়ে দৈনিক সাতনদীকে বলেন, ‘চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিবার ধর্ষণ করেছেন বলে একজন নারী অভিযোগ করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করেছেন তিনি। আমরা মামলা গ্রহণ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের বিষয়টি চলমান রেখেছি।’

থানা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একবছর আগে ঢাকায় বসবাসরত ওই নারীর সৈয়দ মোহাম্মদ তানভীরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ১ নভেম্বর তারা পরস্পরের সঙ্গে দেখা করেন। এদিন ঢাকার উত্তরখান থানা এলাকার একটি রিসোর্টে নিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তানভীর। এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতিতে বারবার মিলিত হতে থাকেন, এ সময়ে আরও কয়েকবার শারীরিক সম্পর্ক তৈরি করেন তানভীর।

ধীরে ধীরে তানভীরের আচরণ পরিবর্তন হতে থাকায় গত ২৫ আগস্ট ওই নারী চট্টগ্রামে যান। সেখানে গিয়ে বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছে। এরপর ২৭ আগস্ট ওই নারী নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেনে তানভীরের বাসায় যান। কিন্তু সেখানে তানভীরের পরিবারের সদস্যদের কাছে দুর্ব্যবহারের শিকার হন। শনিবার (২৯ আগস্ট) তিনি আবারও ওই বাসায় গিয়ে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হন। এসময় তিনি বাসার সামনে রাস্তায় নিজের শরীরে ব্লেড দিয়ে জখম করতে শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংশ্লিষ্ট জোনের একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৭ আগস্ট ওই নারী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেনে তানভীরের বাসায় যান এবং তাদের সম্পর্কের কথা তানভীরের পরিবারের সদস্যদের বলেন। পরে ২৯ আগস্ট তিনি আবারও তানভীরের বাসার সামনে গিয়ে রাস্তায় নিজের শরীরে ব্লেড দিয়ে জখম করতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ওই নারী মামলা করতে চাইলে, ঘটনা শুনে তাকে ঘটনাস্থল ঢাকার উত্তরখান থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়। ঘটনার শিকার নারী এবং অভিযুক্ত সৈয়দ মোহাম্মদ তানভীরের মোবাইল বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিতে চাই- ওসি গোলাম কবীর
পরবর্তী পোস্ট
আশাশুনিতে মোটরসাইকেল ফেলে সাংবাদিক পরিচয়ধারী ৪ ব্যক্তি লাপাত্তা !

রিলেটেড পোস্ট

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting