দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:০৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিতে চাই- ওসি গোলাম কবীর

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০২০
সেপ্টেম্বর ৩, ২০২০ ০ কমেন্ট 352 ভিউস

মাসুদুর রহমান মাসুদ: সমাজের অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত মানুষেরা যাতে কোন রকম হয়রানীর শিকার না হয় সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকা দরকার। ওসির দায়িত্ব পেয়ে গত তিন মাস আগে আমি এই থানায় যোগদান করি। যোগদানের পর সাতক্ষীরা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান স্যারের দিক নির্দেশনায় সকল অপরাধ নির্মূলের চেষ্টা অব্যাহত রেখেছি। সেবা পরম ধর্ম। আর পুলিশের ব্রত হচ্ছে সেবা। তাই আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহনের পাশাপাশি আশাশুনির সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে আমি নিঃস্বার্থভাবে সেবা দিতে চাই। আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উক্ত কথা বলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবীর।

তিনি বলেন, কেউ কারো বিরুদ্ধে মামলা দিতে আসলে আইনত আমি তা নিতে বাধ্য। তবুও সুযোগ সন্ধানী দুষ্ট লোকের কারনে কেউ যেন প্রতারনার শিকার না হয়, থানায় এসে কেউ যেন হয়রানি না হয়, ভূয়া-প্রতারনামূলক মামলার কারনে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। থানায় মামলা, অভিযোগ ও জিডি করতে কোনো টাকা লাগবে না। থানায় অভিযোগ দিতে আসলে আমার জন্য কাউকে অপেক্ষা করা লাগবে না, ডিউটি অফিসারের সাথে কথা বলেও অভিযোগ দেয়া যাবে। তদন্ত সাপেক্ষে ঘটনা সত্য হলে মামলা হবে, কিন্তু অযথা কারো বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা দায়েরের কোন সুযোগ নেই।

প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক এর সভাপতিত্বে আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওসি গোলাম কবির আরও বলেন, আমাদের সবাইকে আমাদের সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে। মাদক, জুয়া ও নেশা জাতীয় দ্রব্যের আসক্তি থেকে তাদেরকে দুরে রাখতে হবে। সস্তানদেরকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা কখন কোথায় যায়, কি করে সে বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে। তাহলে আমাদের সন্তানরা যেমন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে তেমনি সমাজের অপরাধ প্রবনতাও কমে যাবে।

তিনি বলেন, সাংবাদিকরা মানুষের চক্ষু খুলে দেয় এবং সমাজের মানুষদেরকে ন্যায়-অন্যায়ের ব্যাপারে উপলব্ধি সৃষ্টি করিয়ে সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে থাকে। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সাংবাদিকদেরকে পুলিশের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি জি, এম মুজিবুর রহমান, আহসান হাবিব, সহ সভাপতি আলি নেওয়াজ, আব্দুল আলিম, সাধারন সম্পাদক সমির রায়, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এস,কে হাসান, সদস্য ফায়জুল কবীর, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটোল, ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দীন বুলু, প্রচার সম্পাদক বাহবুল হাসনাইন সহ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নওয়াবেঁকীতে সরকারি জায়গায় অবৈধ ভবন নির্মাণ করে চলছে রমরমা ক্লিনিক ব্যবসা
পরবর্তী পোস্ট
চট্টগ্রাম চেম্বার পরিচালকের বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনারকে ধর্ষণের অভিযোগে মামলা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting