দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ, ব্যবহৃত পিস্তল ও গুলি জব্দ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০২০
আগস্ট ২৮, ২০২০ ০ কমেন্ট 484 ভিউস

খুলনা প্রতিনিধি: চাঁদাবাজরা ঠিকাদারের বাড়ী এসেছিল দাবিকৃত অর্থ নিতে। মতনৈক্যে ঠিকাদারের সাথে বাক-বিতান্ডার একপর্যায়ে চাঁদাবাজদের উদ্দেশ্যে নিজের বৈধ পিস্তল দিয়ে গুলি করেন ঠিকাদার শেখ ইউসুফ আলী। চাঁদাবাজদের উদ্দেশ্যে করা ঠিকাদারের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিদ্ধ হয় স্কুল ছাত্রী লামিয়া। শুক্রবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর মিস্ত্রিপাড়া আরাফাত জামে মসজিদের পাশে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ঠিকাদার ও স্থানীয় একাধিক সুত্র এসব তথ্য জানিয়েছেন। এদিকে, ব্যবহৃত পিস্তল, ১০ রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা জব্দ করেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্কুল ছাত্রী লামিয়া নগরীর আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা মোঃ জামাল হোসেনের মেয়ে। সে নগরীর ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশের সুত্র ও স্থানীয়রা জানিয়েছেন, মিস্ত্রিপাড়ার বাসিন্দা ঠিকাদার শেখ ইউসুফ আলী নগরীর বাবু খান রোডের সংস্কারের কাজ করছেন। এই কাজটি নেয়ার জন্য কয়েকজন সন্ত্রাসী বেশ কয়েকদিন ধরে তাকে চাপ দিচ্ছেন। তাদের লোকজন শুক্রবার বেলা ১১টার দিকে ইউসুফ আলীর বাড়িতে গিয়ে কাজ না দিলে মোটা অংকের চাঁদার দাবিতে হুমকি দেয়। একপর্যায়ে ইউসুফ আলী চাঁদাবাজদের লক্ষ্য করে তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করেন। এর একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিপরীত দিকের বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রী লামিয়ার বাম পায়ের উপরের অংশে বিদ্ধ হয়। এতে সে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।

খুমেক হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনিরুদ্ধ সরকার জানান, লামিয়া বর্তমানে খুমেকের সার্জারি ওয়ার্ডের ২নং ইউনিটে ভর্তি চিকিৎসাধীন। বর্তমানে সে আশঙ্কামুক্ত। তবে, লামিয়ার জীবনের ঝুঁকি না থাকলেও পায়ের বড়ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, লামিয়ার বাম পায়ের ওপরের অংশের (থাই) গুলিটি বিদ্ধ হয়েছে। তবে, এটি হাঁড়ে না লেগে মাংসের মধ্যে ঢুকে আছে। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। শনিবার তাকে অর্থপেডিক্স চিকিৎসককে দেখানো হবে। এরপর তার পরবর্তী চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠিকাদার শেখ মোঃ ইউসুফ আলী জানান, শুক্রবার বেলা ১১টার দিকে চারজন অপরিচিত সন্ত্রাসী তার বাসায় গিয়ে অস্ত্রের মুখে ফের চাঁদা দাবি করে। একপর্যায়ে তিনি ২ রাউন্ড ফাঁকা গুলি করলে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। এ ঘটনায় ব্যবহৃত পিস্তল, অব্যবহৃত ১০ রাউন্ড গুলি ও ২ রাউন্ড গুলির খোসা জব্দ করেছি। কাউকে আটক করা হয়নি। এঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ৭টা) এ ঘটনায় মামলা হয়নি।

কেএমপি’র মুখপাত্র উপ-পুলিশ কমিশনার কানাইলাল সরকার বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে। পরবর্তীতে জানানো হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ৫টি ড্রেজার মেশিন সহ বিভিন্ন মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
সম্পদের লোভে স্বামীকে বিষ প্রয়োগে হত্যার হুমকি

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting