দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:০৬
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনা থেকে সবজি যাচ্ছে ইউরোপে

কর্তৃক kobirubel.satnadee মে ২১, ২০২১
মে ২১, ২০২১ ০ কমেন্ট 349 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বাণিজ্যিকভাবে এই প্রথম খুলনা থেকে ইতালি ও ইংল্যান্ডে সবজি রপ্তানি শুরু হচ্ছে। খুলনার ডুমুরিয়া উপজেলার ভিলেজ সুপার মার্কেট থেকে এসব সবজি পাঠানো হবে। আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এসব সবজি পাঠানো হচ্ছে। এসব সবজির মধ্যে আছে পেঁপে, পটোল, কচুর লতি ও কাঁচকলা।

জানা গেছে, প্রথম চালানে এক মেট্রিক টন সবজি রপ্তানি করা হচ্ছে। এনএইচবি করপোরেশন ও আরআর এন্টারপ্রাইজ নামের দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব সবজি রপ্তানি করছে। এনআইচবি করপোরেশন ইতালি এবং আরআর এন্টারপ্রাইজ ইংল্যান্ডে সবজি রপ্তানি করবে।

সবজি রপ্তানিতে সার্বিক সহযোগিতা করছে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর আর্থিক সহায়তা দিচ্ছে সফল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেটের তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সফল’ প্রকল্পের আওতায় খুলনা ও যশোরে প্রায় দেড় লাখ কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছেন। সেই সবজি প্রক্রিয়াকরণের জন্য ডাচ সরকারের আর্থিক সহায়তায় ডুমুরিয়ায় ভিলেজ সুপার মার্কেট প্রতিষ্ঠা করা হয়েছে। সেখান থেকে এ বছর ১২০ মেট্রিক টন সবজি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার অংশ হিসেবে এই চালানে ইতালি ও লন্ডনে এক টন সবজি পাঠানো হচ্ছে।

২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ থেকে ১৬ কোটি ৪০ লাখ ডলারের সবজি রপ্তানি হয়। তবে চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে সবজি রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ দশমিক ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত কোভিড পরিস্থিতির কারণেই রপ্তানি কমেছে বলে বিশ্লেষকেরা মনে করেন। তবে শুধু সবজিই নয়, কোভিডের কারণে গত বছর সামগ্রিকভাবেই রপ্তানি কমে যায়।

মো. শহিদুল ইসলাম আরও বলেন, নিরাপদ সবজি উৎপাদন করতে যে ধরনের খাটুনির প্রয়োজন হয়, সে অনুযায়ী দাম পান না কৃষকেরা। একবার রপ্তানির দ্বার খুলে গেলে কৃষকদের সেই সমস্যা আর থাকবে না।

সারা বিশ্বেই মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। বাড়ছে ফল ও সবজি খাওয়ার প্রবণতা। সে কারণে সবজি রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করেন বিশ্লেষকেরা। তবে সবজি রপ্তানির ক্ষেত্রে সঠিকভাবে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কৃষকদের পক্ষে এসব নিশ্চিত করা সম্ভব নয়। বিশ্লেষকদের মত, এসব ক্ষেত্রে বড় শিল্প প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত।

এদিকে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, ডুমুরিয়া সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। রপ্তানিকারকদের নির্দেশনা অনুযায়ী সবজি প্রক্রিয়াজাত করার পর রপ্তানি করা হচ্ছে। এটি সফল হলে খুলনার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় আমের বাজারে ধ্বস

রিলেটেড পোস্ট

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

“স্মৃতিতে ভাস্বর।”

মে ৪, ২০২৬

পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: উন্নয়নের জোয়ারে ডুবছে...

মে ৩, ২০২৬

কয়রা-পাইকগাছায় মিষ্টি পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা: এমপি আবুল...

মে ৩, ২০২৬

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক...

মে ২, ২০২৬

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের...

এপ্রিল ৪, ২০২৬

চুয়াডাঙ্গায় মাদকসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting