দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৭
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রামজাতীয়

কালুরঘাটে নতুন সেতু নির্মাণ বাঁধা, উচ্চতায় আপত্তি বিআইডব্লিউটিএর

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১, ২০২০
অক্টোবর ১, ২০২০ ০ কমেন্ট 343 ভিউস

মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম থেকে: নতুন বাঁধার সম্মুখিন হয়েছে কালুরঘাট নতুন সেতু নির্মাণ প্রকল্প। সেতুর উচ্চতা নিয়ে আপত্তি জানিয়েছে বিআইডবিøউটি। রেলওয়ের প‚র্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সবুক্তগীন ভাষ্যমতে বিআইডব্লিউটিএ নেভিগেশন চ্যানেল ১২.২ মিটার ক্লিয়ার চাচ্ছে। কিন্তু কালুরঘাটে বর্তমান সেতুর উচ্চতা ৪.২ মিটার। তা যদি আরো ৮ মিটার উচু করা হয় তাহলে নতুন সেতু নির্মাণ করা সম্ভব হবে না!

মেরামতে প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ ইজারাদার সমস্যা ভুগতে থাকা সেতুটি বেশ কয়েকদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি প্রকল্পের অধীনে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন রেল কাম সড়ক সেতু নির্মাণে তোড়জোড় চলছে রেলওয়ে পূর্বঞ্চলে। সেতুটি নির্মাণে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত দ্যা ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফাÐ (ইডিসিএফ) এর সঙ্গে চুক্তিও স্বাক্ষরিত হয় রেলওয়ের। অর্থসংস্থান থেকে প্রায় সবকিছু গুছিয়ে আনা হয়েছে। তবে এরমধ্যে সেতুর উচ্চতা নিয়ে আপত্তি তুলেছে বিআইডব্লিউটিএ। নেভিগেশন চ্যানেল ঠিক রাখার জন্য বিআইডব্লিউটিএ সেতুর যে উচ্চতা রাখার কথা বলছে, তাতে কালুরঘাটে নতুন সেতু নির্মাণ সম্ভব হবে না বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেছেন, বিআইডব্লিউটিএ সেতুর উচ্চতা নিয়ে অহেতুক জটিলতা করছে। নদীর ওই অংশটিতে তেমন কোনো জাহাজ চলাচল নেই। নেভিগেশন চ্যানেল রক্ষার নামে এই ধরনের জটিলতা তৈরি পুরো প্রকল্পটিকে হুমকির মুখে ফেলেছে।

এ প্রসঙ্গে রেলওয়ের পরিচালক (প্রকিউরমেন্ট) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটি সরজমিনে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করেছে। আমরা বিআইডব্লিউটিএর সাথে বৈঠক করেছি। আলাপ আলোচনাও হয়েছে। কিন্তু উনারা নেভিগেশন চ্যানেল ১২.২ মিটার ক্লিয়ার চাচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আরো বৈঠক করব। আলাপ আলোচনা করব। একটি সুষ্ঠু এবং সুন্দর সমাধানে আসতে পারব। সেতুর উচ্চতা একটি গ্রহণযোগ্য পর্যায়ে নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে সেতুর উচ্চতা নিয়ে সৃষ্ট জটিলতার সুরাহা না হওয়া পর্যন্ত প্রকল্পটির কাজে কোনো অগ্রগতি হবে না বলে উল্লেখ করেন তিনি।

বিষয়টি নিয়ে প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমরা বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। সা¤প্রতিক বছরগুলোতে বহু ঝড় হয়েছে। কিন্তু কালুরঘাট ব্রিজ পার হয়ে কোনো জাহাজ অবস্থান নিয়েছে বলে শোনা যায়নি। ভবিষ্যতেও কোনো জাহাজকে সেতু পার হয়ে যেতে হবে কিনা তা নিয়ে আলাপ আলোচনা করা হবে। বিষয়টি নিয়ে হতাশ হওয়ার কিছুই উল্লেখ করে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, অচিরেই আমরা সুন্দর একটি সমাধানে পৌঁছতে পারব।

প্রসঙ্গত, প্রথম বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টের সেনা চলাচলের জন্য কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণের তীব্র প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে ব্রিটিশ সরকার ১৯৩০ সালে ব্রুনিক এন্ড কোম্পানির ব্রিজ কোম্পানি ব্রিজ বিল্ডার্স–হাওড়া নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেতুটি নির্মাণ করে। শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য ৬৩৮ দশমিক ৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। এই সেতু নির্মাণে নদীতে ছয়টি ব্রিক পিলার, ১২টি স্টিল পিলার, দুটি এ্যাবটমেন্ট ও ১৯টি স্প্যান দেয়া হয়। ১৯৩০ সালের ৪ জুন সেতুটি উদ্বোধন করা হয়। এটি ম‚লত রেলসেতু হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টের সৈন্যদের ব্যবহৃত মোটরযান ও যুদ্ধযান চলাচলের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে ১৯৫৮ সালে এসে সেতুটিতে সব ধরনের যান চলাচল উন্মুক্ত করে দেয়া হয়। দীর্ঘদিনের ব্যবহারের পর ২০০১ সালে রেলওয়ে কর্তৃপক্ষ সেতুটিকে ঝুঁকিপ‚র্ণ ঘোষণা করে। তারপরেও একাধিকবার সংস্কারের মাধ্যমে জোড়াতালি দিয়ে গত ১৯ বছর ধরে সেতুটিতে ট্রেন ও যান চলাচল করছে। এছাড়া একমুখী যান চলাচল করায় সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। রেল কাম সড়কসেতু হওয়া রেল চলাচলের সময়ও সেতুটি পুরোপুরি বন্ধ রাখতে হয়। এতে বোয়ালখালী শহরের কাছের উপজেলা হলেও এখানকার মানুষকে ঘণ্টার পর ঘণ্টা সিগন্যালে আটকা পড়ে থাকতে হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শাখরা সীমান্তে ২৬১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী পোস্ট
এক বছরেও হদিস মেলেনি শ্যামনগরে নিখোঁজ কলেজ ছাত্রী সুস্মিতার

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting