দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বিকাশ হ্যাকারের ফাঁদে কলেজ ছাত্রীর ৪৬ হাজার টাকা খোয়া!

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৮, ২০২১
সেপ্টেম্বর ২৮, ২০২১ ০ কমেন্ট 310 ভিউস

হাফিজুর রহমানঃ- যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অংকের টাকা সাহায্য দেওয়ার প্রতারণার ফাঁদে ফেলে একটি সঙ্ঘবদ্ধ হ্যাকাররা বিকাশের মাধ্যমে এক কলেজ ছাত্রীর নিকট হতে পর্যায়ক্রমে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)  বেলা ১০ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাঠুরিয়া ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কলেজ ছাত্রী উর্মিলা মারি ওই কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী এবং উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের প্রদীপ মারি কন্যা। ভুক্তভোগী কলেজ ছাত্রী উর্মিলা মারি সাংবাদিকদের জানায় মঙ্গলবার সকালে কলেজে আসার পর সকাল আনুমানিক ১০ টার সময় যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে ০১৮২২-২৩৪২৪৬ এবং ০১৮৬৫-৯৩২৭৫৪ এই দুটি মোবাইল নাম্বার হতে ফোন করে প্রথমে আমার নাম বাবার নাম কলেজের নাম এবং আগের ১০ হাজার টাকা পাওয়ার বিস্তারিত তথ্য দিয়ে বলে তুমি আবারও একটি মোটা অংকের টাকা পেতে যাচ্ছো। আমি সেটা সরল মনে বিশ্বাস করি, পরে আমার ব্যবহৃত বিকাশ নাম্বার সম্বলিত ০১৭২৩৬৭৪৫০৬ নাম্বারের টাকা ট্রানজাকশন এর জন্য পিন নাম্বার চায়। আমি সরল বিশ্বাসে টাকা পাওয়ার আশায় পিন নাম্বার দিয়ে দেই। পরের ট্রানজাকশন এর কথা বলে এবং টাকা ফেরত পাবার আশ্বাস দিয়ে তাদের পাঠানো ০১৯২৬২৯৯৫৬৬ এই বিকাশ নাম্বারে আমাকে ২৩ হাজার পাঁচ শত টাকা পাঠাতে বলে। আমি তখন বিষয়টি কাউকে না জানিয়ে কদমতলা বাজারে একটি বিকাশের দোকানে এর ০১৮২১১৪৭১৪৭ এই বিকাশ নাম্বার হতে প্রথমে ২৩ হাজার পাঁচশত টাকা পাঠাই। পরে তারা আবারও কাউকে না জানাইয়া ৬০০০ টাকা পাঠাতে বলে সেই মোতাবেক আমি ওই নাম্বারে ৬০০০ টাকা বিকাশ করি পরে তারা ০১৭৪০৫৭৭৮৯৯ এই বিকাশ নাম্বারে আরো ১৬ হাজার টাকা পাঠাতে বলে। আমি সাথে সাথে বিকাশের দোকান হতে আরো ১৬ হাজার টাকা সহ মোট ৪৬ হাজার টাকা পাঠায়া দিই। তখন আমার বিষয়টি সন্দেহ হলে আমি সাথে সাথে কলেজের প্রিন্সিপাল স্যার আব্দুল ওহাবকে বিষয়টি সব খুলে বলি। তিনি আমাকে বকা দিয়ে সাথে সাথে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান গাড়ি নিয়ে বেলা সাড়ে ১১ টার সময় কলেজে পৌঁছালে প্রতারক চক্র আবারো ফোন করে আমার নিকট আরো ১৬ হাজার টাকা দাবি করে ওই সময় ফোনটি পুলিশ পরিদর্শক স্যারের নিকট দিলে তিনি প্রতারক চক্রের সাথে কথা বললে চক্রটি বুঝে ফেলে মোবাইল বন্ধ করে দেয়। আমি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে গরীব অসহায় দিনমজুর বাবাকে না জানিয়ে টাকা পাওয়ার আশায় দ্রুত বাজারে এসে বিকাশের দোকান হতে টাকা পাঠিয়ে পরে দেবো বলে প্রতারণার ফাঁদে পরে ৪৬ হাজার টাকা হারিয়ে কলেজ ছাত্রী এখন বিকাশের দোকানের টাকা ফেরত দিতে না পারায় পাগলের মত প্রলাপ বকছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দলের ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে- এমপি রবি
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা!

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting