দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৭
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঈদে গণপরিবহন চলবে: কাদের

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৬, ২০২০
জুলাই ১৬, ২০২০ ০ কমেন্ট 332 ভিউস

ন্যাশনাল ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ জুলাই) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান। এর ফলে ঈদে গণপরিবহন চলাচল নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটলো।

এর আগে ১৪ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ঈদের পাঁচ দিন আগে থেকে ঈদের পর তিন দিন পর্যন্ত, অর্থাৎ মোট ৯ দিন গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে বুধবার দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ওই বিজ্ঞপ্তির কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। ঈদের সময় গণপরিবহন চলবে বলেও জানান তিনি। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার এ বিষয়টি স্পষ্ট করলেন।

ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে গণপরিবহন চলাচল নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে। তবে প্রতিবছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন তিন দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য যেমন পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, পশুপাখি গাড়ি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিআরটিএ গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিস্তারিত জানাবে।’

ওবায়দুল কাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদের রূপ নিতে পারে বলে সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, ‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের মাত্রা উঁচু ঝুঁকিতে পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরা ইতোমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন। আসুন আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশনাগুলো প্রতিপালন করি। নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা ঘরে অবস্থান করি, যার যার কর্মস্থলে অবস্থান করি। এটাই সবার কাছে প্রত্যাশা।’

এর আগে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ঈদুল ফিতরের সময় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করেছিল সরকার। কিন্তু নানা অজুহাতে ও বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছিল মানুষ। পরে পুলিশ এই অবস্থান থেকে সরে আসে। গণপরিবহন বন্ধ রাখলেও ব্যক্তিগত পরিবহন ব্যবহার করে চলাচলের অনুমতি দেওয়া হয়।

করোনা সংক্রমণ এড়াতে গত ২৬ মার্চ থেকে দুই মাসের বেশি সময় সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় মৃতের তালিকায় আরও ৩৯ জন
পরবর্তী পোস্ট
কাঠগড়ায় কান্নাজড়িত কণ্ঠে সাহেদের দাবি, ‘আমি নিজেও করোনা রোগী’

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting