দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫০
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২২
মার্চ ২০, ২০২২ ০ কমেন্ট 389 ভিউস

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্কিত প্রধান শিক্ষক আব্দুল হাকিম কর্তৃক অনিয়ম, দূর্নীতি ও নিজ স্বার্থে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে এক দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় চাম্পাফুল স্কুল মোড়ে প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের আয়োজনে ও অংশ গ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোভনালী ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ম. মোনায়েম হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের সরদার, অভিভাবক আক্তার হোসেন শাহিন, সাংবাদিক এসএম সাহেব আলী, এসএম মনিরুজ্জামান ডালিম, প্রভাষক শাহাদাত হোসেন টিটল, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার মন্ডল, আ.লীগ নেতা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আজিজুল ইসলাম, আজগর হোসেন গাইন, আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে সরকারী প্রজ্ঞাপন উপেক্ষা করে সভাপতি ও অবৈধ প্রধান শিক্ষকের নেতৃত্বে নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদেরকে দিয়ে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে স্কুল গেটের দু’পাশে শপিং মল নির্মাণ, এডহক কমিটির ২বারের (১বছর) সভাপতি নীল কন্ঠ সোম এর আমলের সার্বিক হিসাবের গরমিলসহ প্রশাসনের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা আরও বলেন প্রধান শিক্ষক এবং সভাপতির কারসাজিতে বহুদিন থেকে ২জন শিক্ষকের বেতন আটকিয়ে রাখা, বিগত দিনে সাবেক প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নীলকন্ঠ সোম সভাপতির দায়িত্বে থাকা কালিন সময়ে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ সর্বশেষ চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করায় তাকেসহ প্রতিষ্ঠানের অবৈধ প্রধান শিক্ষকের বিচারের দাবীতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। এছাড়া প্রধান শিক্ষকের নির্দেশে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সচেতন মহল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষকের অপসারণসহ শিক্ষার মান উন্নয়নে তদন্ত কমিটি গঠনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় চোরাই হাঁস নিয়ে বাণিজ্য, মুচলেকা দিয়ে রেহাই
পরবর্তী পোস্ট
কুলিয়ায় অসহায় পরিবারকে ঘর দিলেন আলফা

রিলেটেড পোস্ট

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting