দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৩
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে পুলিশের উপর হামলার ঘটনায় আটক-৫

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০২২
নভেম্বর ১৩, ২০২২ ০ কমেন্ট 613 ভিউস

বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনির কাদাকাটিতে মাদক দ্রব্য সহ রাসেল নামের এক ব্যক্তিকে আটক করাকে কেন্দ্র করে পুলিশের উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে।
এ ব্যাপারে সরজমিন ঘুরে ও থানা পুলিশ সূত্র জানা গেছে, ঘটনার দিন মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন আশাশুনি থানা পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই গাজী নুর নবী সঙ্গীয় পুলিশ সদস্য মোহন কুমার সেনকে নিয়ে তেঁতুলিয়া গ্রামের আব্দুর রউফ সরদারের পুত্র মাদক মামলার আসামী রাসেলকে তেঁতুলিয়া বাজার থেকে আটক করে তার সর্ব শরীর চেক করে মাদক না পেয়ে তার কাছে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি খোঁজাখোঁজ করে ও রাসেলের কাছে জিজ্ঞাসা করে তোর মোটরসাইকেল কই? এ সময় পাশে আছে বলে স্বীকার করলে গাড়িটি লাইটের সামনে নিয়ে আসে। তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে বাজারের শতশত লোকজনের উপস্থিতিতে মোটরসাইকেলটি তল্লাশি করে। এ সময় গাড়িতে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করতে না করতেই সে চিৎকার করে যে পুলিশ আমাকে আটক করে নিয়ে যাচ্ছে এবং আমাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা কে কোথায় আছেন আমাকে উদ্ধার করেন। তার চিৎকার শুনে চতুর্দিক থেকে লোকজন ছুটিয়ে এসে তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপরে অতর্কিত হামলা করে যে যার মত মারপিট শুরু করে। এতে এস আই গাজী নুর নবী সঙ্গীয় পুলিশ সদস্য মোহন কুমার সেন গুরুতর আহত হয়। এরই ফাকে মাদক ব্যবসায়ী রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরও হামলাকারীরা পুলিশকে পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে আটকে রাখে। এ খবর আশাশুনি থানা পুলিশ জানতে পেরে ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সাতক্ষীরা থেকে আশা অতিরিক্ত পুলিশ সহ ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে আটক থাকা আহত এস আই ও পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পরে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এসআই গাজী নুর নবী বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় (১৩)১২/১১/২২ নং মামলা দায়ের করেন। হামলার সাথে জড়িত এ মামলার আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন। অভিযানে তেঁতুলিয়া গ্রামের আবুল সরদারের ছেলে আজিজুল সরদার (বাবু) (৩৫), মৃত ছবেদ আলী সরদারের ছেলে শহিদুল সরদার (৫৫), মৃত গোলাম নবী সানার ছেলে মাসুম বিল্লাহ সানা (৩২), রুহুল আমিন সানার ছেলে শফিকুল ইসলাম (৪৪), সিদ্দিক সরদারের ছেলে আশানুর সরদার (৪২) গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, মাদকদ্রব্য উদ্ধারকে কেন্দ্র করে তেঁতুলিয়া বাজারে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপরে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের সাক্ষাৎ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting