দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৯
দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...
শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা’ বিষয়ক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে ঘর সাজানো কারিগররা ভাল নেই

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০২৩
আগস্ট ১৮, ২০২৩ ০ কমেন্ট 523 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: মনের গাঁথুনি দিয়ে কাঠের উপর ফুল ফুটান নকশা শিল্পীরা। আর ফুল ফুটানোর মধ্য দিয়েই চলে তাদের সংসার। সঠিক বিনিয়োগ আর উদ্যোগ নেওয়া হলে এ শিল্প বিদেশেও রপ্তানী করা যেতে পারে। আর বিদেশে রপ্তানীর মধ্য দিয়ে পাল্টে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র। নকশার কাজের চাহিদা বেড়েছে সাতক্ষীরার আশাশুনি সহ সারা দেশে। বর্তমানে অত্যাধুনিক বিভিন্ন কোম্পানীর ফার্নিচার বের হলেও একটুও চাহিদা কমেনি কাঠের ফার্নিচারের। অত্যাধুনিক ফার্নিচার দেখতে সুন্দর হলেও টেকসই না হওয়াতে মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে এখনো পৌঁছতে পারেনি। আর দিন দিন মানুষ যত আধুনিক হচ্ছে ততই কদর বাড়ছে নিত্যনতুন ডিজাইনের কাঠের ফার্নিচারের। তবে চাহিদা যেভাবে বাড়ছে সেভাবে বাড়ছেনা নকশার কারিগর। নকশার কাজ শিখতে সময় লাগা আর পারিশ্রমিক বেশী পাওয়া বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি হওয়াতে মানুষ এখন আর এ কাজের দিকে বেশী ঝুঁকছেনা।জানা গেছে, নকশার কাজের ভালভাবে আয়ত্ব করতে একজন কারিগরের ৫-৬ বছর সময় লাগে। যদি ভালভাবে মনোযোগ দিয়ে কাজ করে। আর একজন কারিগর পরিপূর্ণ মিস্ত্রী হলে প্রতি মাসে ১৮-২০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। যারা হাফ মিস্ত্রী হন তারা ৮-৯ হাজার টাকা পর্যন্ত আয় করেন। তবে এক্ষেত্রে নকশার দোকানের মালিক কাজের অর্ডার নেন। তিনি ফার্ণিচার দোকানের মালিকদের থেকে বিভিন্ন দামে ফুলের কাজের অর্ডার নিয়ে তার কারিগরদের দিয়ে করান। এক্ষেত্রে ফুলের উপর দাম নির্ধারণ হয়। যে ফার্ণিচারের উপর ফুল বেশী সে ফার্ণিচারের মজুরীও বেশী। ফুল বেশী হলে খাটের ক্ষেত্রে নেওয়া হয় ১০ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত। সোফা সেটের ক্ষেত্রে ৬ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে কাস্টমারের সাথে নকশা কারিগরদের সরাসরি লেনদেন না হওয়াতে লাভের অংশটা বেশী যায় ফার্ণিচার দোকানের মালিকদের কাছে। তারা সরাসরি কাস্টমার থেকে ফার্ণিচারের অর্ডার নিয়ে ফুলের নকশার জন্য সাব কন্টাকে নকশা কারিগরদের দেন। এক্ষেত্রে একজন ফার্ণিচার দোকানদার আধুনিক ফুলের খাটের জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। নকশা কারিগররা দেশের বিভিন্ন শহর ও অন লাইন থেকে আধুনিক বিভিন্ন ডিজাইনের নকশার ফর্মা সংগ্রহ করেন। মাঝে মধ্যে হকাররাও ফর্মা খুচরা বিক্রি করার জন্য বিভিন্ন স্থানীয় বাজারে যান। শুধু আশাশুনির বুধহাটা বাজার না নকশা কারিগরের দোকান এখন উপজেলার বড় বাজারগুলোতে বিশেষ করে আশাশুনি, বড়দল, গুনাকরকাটি সহ ছোট বাজারগুলোতেও এখন গড়ে উঠেছে নকশার দোকান। তবে বিভিন্ন ফার্নিচার দোকান মালিক অর্থ সাশ্রয়ের জন্য এখন নিজেরাই গড়ে তুলেছেন নকশার দোকান।২০ বছর ধরে এ কাঠের উপর নকশা করার কাজ করছেন আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের মো. তরিকুল ইসলাম। ১২ বছর বয়সে কাঠের উপর বিভিন্ন ডিজাইনের ফুল ফুটানোর কাজে হাতে খড়ি হলেও তিনি এখন একজন পরিপূর্ণ মিস্ত্রী। তাঁর নিজেরও রয়েছে অসংখ্য শাগরিদ (ছাত্র)। অধিকাংশই এখন দিয়েছে নিজস্ব দোকান। ‘পড়ালেখা বেশী করিনি। ক্লাশ ফাইভ শেষ করতে পারিনি। ছোট বেলায় খুব দুষ্ট ছিলাম। তবে পড়ালেখা না করলেও কাজের উপর মনোযোগ থাকায় আমি আজ সফল হয়েছি।’ কথাগুলো এভাবে বলছিলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নকশা মিস্ত্রী তরিকুল ইসলাম। এখন তিনি দোকান দিয়েছেন উপজেলার বুধহাটা বাজারে। তিনি বলেন, ১৮ বৎসর যাবৎ দোকান করছি বুধহাটা বাজারে। আমি যখন দোকান দেই তেমন একটা নকশার দোকান পাট ছিল না। এখনতো অনেকগুলো নকশার দোকান হয়েছে।তিনি আরো জানান, কাঠের উপর নকশা করার জন্য যদি সঠিক বিনিয়োগ করা হয় তাহলে এ নকশা শিল্প দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানী করা সম্ভব হবে।বুধহাটা বাজারের ফার্নিচার দোকানদার নারায়ন চন্দ্র জানান, আমাদের ফার্ণিচার দোকানের সাথে আগে নকশার দোকান ছিল। কিন্তু নকশার কারিগর আর কাজের সঠিক দাম না পাওয়ার কারণে আমরা এখন ফার্ণিচার তৈরী করলেও নকশার কাজ নিজেরা না করে বাহির থেকে করায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পরিবহনের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল চালকের
পরবর্তী পোস্ট
আশাশুনিতে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম

অক্টোবর ১৮, ২০২৬

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...

অক্টোবর ১৪, ২০২৬

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting