দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:০৪
সেচ প্রকল্পের অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে...
দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...
শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৯, ২০২৬
অক্টোবর ১৯, ২০২৬ ০ কমেন্ট 16 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা বলয় জোরদার ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরাণ্বিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহু প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।

রবিবার সকাল ১০টায় উপজেলার ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এক অত্যন্ত উৎসবমুখর, আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে এ কল্যাণমুখী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ফ্যামিলি কার্ড প্রদানের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, “পারুলিয়া ইউনিয়নের প্রতিটি মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের অঙ্গীকার। এই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের প্রান্তিক জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে এবং সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মহিউদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পারুলিয়া ইউনিয়নের মেহনতি ও খেটে খাওয়া মানুষ তাদের কাঙ্ক্ষিত সুফল পাবেন। বর্তমান সময়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের এমন সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবিদার।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ফ্যামিলি কার্ডের নানা সুবিধা ও টেকসই সামাজিক নিরাপত্তার কৌশলগত দিক তুলে ধরেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সমাজসেবা দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কার্ডের সঠিক ব্যবহার এবং জনগণের অধিকার সংক্রান্ত বিষয়াশয় বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব, সর্বস্তরের ইউপি সদস্যবৃন্দ, কর্মসূচির মাঠপর্যায়ে নিয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কয়েকজন সুবিধাভোগীর হাতে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড তুলে দেন। কার্ড হাতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ কর্মসূচি পারুলিয়া ইউনিয়নের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ
পরবর্তী পোস্ট
সেচ প্রকল্পের অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে মনিরামপুরে কৃষকদের মানববন্ধন

রিলেটেড পোস্ট

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...

অক্টোবর ১৮, ২০২৬

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...

অক্টোবর ১৬, ২০২৬

দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে...

অক্টোবর ১৪, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অক্টোবর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত...

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting