Home Blog Page 45

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

0

কামরুল হাসান: কলারোয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এর একজন সক্রিয় সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত একজনসহ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এর ৬নং সোনাবাড়িয়া ইউপির আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি উত্তর সোনাবাড়ীয়া গ্রামের মো. আনারুল ইসলাম (৫৯),পিতা-মওলা বক্স সরদার, এবং একই গ্রামের খাদিমুল বিশ্বাস ওরফে মো. আরিফুল ইসলাম (৩১), পিতা-আব্দুল খালেক বিশ্বাসকে গ্রেফতার করা হয়।ধৃত আসামীদ্বয়কে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।

 

বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

0

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। আরো বক্তব্য দেন, জেলা সামাজিক বনায়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, সুশীল সমাজের প্রতিনিধি মো. সাকিবুর রহমান।অনুষ্ঠানের শুরুতে বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য ও সাতক্ষীরার পর্যটন সম্ভাবনা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাতক্ষীরা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ মো. মনিরুজ্জামান।

এরপর আলোচনা সভায় সুন্দরবন সহ সাতক্ষীরা জেলার সম্ভবনাময় পর্যাটন খাদগুলো বিকাশ সুরোক্ষা এবং আধুনিক পর্যাটন সুবিধা নিশ্চিতকরনে বিষয়ে আলোকপাত করা হয়।

 

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

0

ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার পারুলিয়ার নাজিরের ঘের কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে বিশেষ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে।রবিবার সকালে নাজিরের ঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে এ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নাজিরের ঘের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি গোলাম মহিউদ্দিন শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, লক্ষণ, বাহক এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতার পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও পরামর্শ প্রদান করেন তিনি।কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এমন সচেতনতামূলক কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে শিশুদের পাশাপাশি তাদের পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

 

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা

0

পাইকগাছা প্রতিবেদক: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর খুলনা পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেন্দ্রের মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও অকৃত্রিম ভালোবাসার আবহবহে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার, নূর-ই-রওশন, গোলাম মোস্তফা এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস। এছাড়া কর্মচারীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন হিসাব রক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম, আব্দুল আজিজ এবং আহসান হাবিব। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি একেএম শফিকুল আলম রুবেলের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।সভাপতির বক্তব্যে কেন্দ্র প্রধান ড. আজহার আলী বলেন, “ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল দীর্ঘ প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সাথে এই কেন্দ্রে কাজ করেছেন। লোনাপানি কেন্দ্রের সামগ্রিক গবেষণা কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানকার দীর্ঘ অভিজ্ঞতা তাঁর পরবর্তী কর্মস্থলকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করবে বলে আমরা বিশ্বাস করি।” এ সময় তিনি বিদায়ী বিজ্ঞানী ও কর্মকর্তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং কার্যক্রম

0

মাসুম বেলাল কাইয়ুম: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে মেডিকেল সেবা ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং কার্যক্রম শুরু হয়েছে।রোববার সকালে ঈশ্বরীপুর ইউনিয়ন সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রক্তের গ্রুপ নির্ণয় এবং জরুরি প্রয়োজনে রক্তদানের সুযোগ সহজতর করার লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা থেকে শুরু হওয়া কার্যক্রমটি দুপুর ১২টা পর্যন্ত চলবে।ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধনী সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসান, ঈশ্বরীপুর ইউনিয়ন সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি মজিবর রহমান এবং ইউনিয়ন সমাজকল্যাণ টিমের সদস্য আজিজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এ সময় বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা, অপারেশনসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্তের প্রয়োজন হলে রক্তদাতা খুঁজে পেতে ব্লাড গ্রুপিংয়ের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মানুষের মাঝে রক্তের গ্রুপ জানার বিষয়ে সচেতনতা তৈরি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা প্রয়োজন।

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল হক

0

মুনসুর হেলাল:শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এস কে নাজমুল হক। তিনি শ্যামনগর উপজেলার বর্তমান যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রদলের সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এস কে নাজমুল হকের নেতৃত্বে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।

ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 

0

#কমেছে ট্রাক, বাড়তি জ্বালানি খরচে চাপে আমদানি-রপ্তানি

মোজাফফর রহমান : একসময় প্রতিদিন তিনথেকে সাড়ে তিন‘শ পণ্যবাহী ট্রাক এপার ওপার হত ভোমরা স্থলবন্দর দিয়ে । আমদানি-রপ্তানি কমায় ট্রাকের সংখ্যা কমে দাড়িয়েছে একশতর মধ্যে ।উভয় দেশের মধ্যে সম্পর্কের ঘাটতির জন্য আমদানি রপ্তানি বানিজ্যে ঘাটতি দেখা দিয়েছে । ফলে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জন হচ্ছেনা ।

অনুসন্ধানে জানা যায়, ২১ সেপ্টেম্বর থেকে জালানি তেলের দাম বাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। সব মিলিয়ে চাপের মধ্যে পড়েছেন বন্দরকেন্দ্রিক ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ।

ভোমরা স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২২ সেপ্টেম্বর এই আট দিনে ভারত থেকে ১ হাজার ৪৫১টি পণ্যবাহী ট্রাক ভোমরা বন্দরে এসেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন এসেছে প্রায় ১৮১টি ট্রাক। ২২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আরও প্রায় ১২০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় ছিল।

তবে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের হিসাবে, কয়েক বছর আগের তুলনায় এই সংখ্যা অনেক কম। তাদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাক ভোমরা দিয়ে আসত।

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন কিরণ বলেন, বর্তমানে টমেটো, কাঁচামরিচসহ বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন ৭০ থেকে ৮০টি ট্রাক আসে। সব ধরনের পণ্য মিলিয়ে সংখ্যাটি দেড়‘শ বা তার কিছু বেশি। তবে কয়েকটি কৃষিপণ্যের চাহিদা বাড়ায় সাময়িকভাবে আমদানি কিছুটা বেড়েছে।বাণিজ্যের মন্দার মধ্যে নতুন করে পরিবহন খরচ বাড়িয়েছে জালানি তেলের মূল্যবৃদ্ধি। ২১ সেপ্টেম্বর থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দামও বাড়ানো হয়েছে।

জয়নাল আবেদিন কিরণ বলেন, জালানি তেলের দাম বাড়ার পর ভোমরা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রাকভাড়া বেড়েছে।চট্টগ্রামে আগে একটি পণ্যবাহী ট্রাকের ভাড়া ছিল ৩৭ হাজার টাকা। এখন তা বেড়ে ৪১ হাজার টাকা হয়েছে। ঢাকার ভাড়া ২৭ হাজার থেকে বেড়ে ৩০ হাজার টাকা হয়েছে। বগুড়ায় ২২ হাজার টাকা থেকে বেড়ে ২৪ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজশাহী, দিনাজপুর ও বরিশালসহ অন্যান্য রুটেও আগের তুলনায় ২ থেকে ৩ হাজার টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে।

জয়নাল আবেদিন কিরনের দাবী, জালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে। সেই বাড়তি ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত আমদানি করা পণ্যের দামেও পড়ে। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদের ওপরও এর চাপ তৈরি হতে পারে।
ভোমরা বন্দরে বর্তমানে কিছুটা ব্যস্ততা তৈরি হয়েছে টমেটো, কাঁচামরিচসহ কয়েকটি কৃষিপণ্যের আমদানিকে ঘিরে। দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে এসব পণ্য আসছে। তবে পরিবহন ব্যবসায়ীদের আশঙ্কা, এই আমদানি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। দেশে নতুন কৃষিপণ্যের মৌসুম শুরু হলে স্থানীয় উৎপাদন বাজারে আসবে। তখন ভারত থেকে টমেটো ও কাঁচামরিচের আমদানি কমে যেতে পারে। এতে বন্দরে ট্রাকের চাপও আবার কমার আশঙ্কা রয়েছে।
এদিকে কাস্টমসের তথ্য অনুযায়ী,গত এক বছরে আমদানী কমেছে ১০ লাখ টনের বেশি পন্যের। ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা দিয়ে ১৯ লাখ ৭৩ হাজার ৪৭ টন পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরে আমদানির পরিমাণ ছিল ২০ লাখ ৮২ হাজার ৭২২ টন। অর্থাৎ এক বছরে আমদানি কমেছে ১ লাখ ৯ হাজার ৬৭৫ টন। অন্যদিকে রপ্তানিতে পতন হয়েছে আরও বেশি। গত অর্থবছরে ভোমরা দিয়ে ভারতে ১৭ লাখ ৮০ হাজার ৯৯ টন পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে রপ্তানি হয়েছিল ২৮ লাখ ৬ হাজার টন। অর্থাৎ এক বছরে রপ্তানি কমেছে ১০ লাখ ২৫ হাজার ৯০১ টন। রপ্তানি আয়ও কমেছে প্রায় ১ হাজার ৫১৪ কোটি টাকা।

 

রাজস্বে ঘাটতি প্রায় ৯৫১ কোটি:

বাণিজ্য কমার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়েও। ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা কাস্টম হাউসের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৪ কোটি ৮৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ১১৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৫৮ টাকা। ফলে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৫০ কোটি ৬৯ লাখ টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৮৩ কোটি টাকা।

তবে নতুন অর্থবছরের শুরুতে কিছুটা ইতিবাচক চিত্রও রয়েছে। জুলাই-আগস্টে ভোমরা কাস্টম হাউসের রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। একই সময়ে বাংলাদেশি পণ্যের রপ্তানিতেও প্রবৃদ্ধি দেখা গেছে। ফলে গত অর্থবছরের মন্দার পর নতুন অর্থবছরে বাণিজ্যে কিছুটা গতি ফেরার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে আমদানী রপ্তানী কমে যাওয়ায় সবচেয়ে সংকটে পড়ার আশংখ্যা করছে শ্রমিকরা। পন্যবাহী ট্রাক কমে যাওয়ার সবচেয়ে সরাসরি প্রভাব পড়েছে বন্দরকেন্দ্রিক শ্রমজীবী মানুষের ওপর। পণ্য ওঠানো-নামানো, ট্রাক থেকে পণ্য খালাস, গুদাম ও পরিবহনসহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের আয় নির্ভর করে বন্দরের বাণিজ্যের ওপর।
ভোমরা বন্দরের দুটি শ্রমিক সংগঠনের হিসাবে, এখানে সরাসরি যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। ট্রাকের সংখ্যা ও পণ্য ওঠানো-নামানোর কাজ কমে যাওয়ায় তাদের একটি অংশ নিয়মিত কাজ পাচ্ছেন না।
শ্রমিক নেতা জয়নাল আবেদিন কিরণ বলেন, আগে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০টি ট্রাক আসায় শ্রমিকদের কাজের সংকট ছিল না। এখন ট্রাকের সংখ্যা কমে যাওয়ায় অনেক শ্রমিক কাজ না পেয়ে আর্থিক সমস্যায় পড়েছেন।

সিএন্ড ব্যবসায়ী রামকৃষ্ণ চক্রবর্তী সহ একাধিক ব্যবসায়ীরা বলছেন, ভোমরার বাণিজ্য কমে যাওয়ার পেছনে শুধু বাজার পরিস্থিতি দায়ী নয়। বাংলাদেশ ও ভারতের বাণিজ্যনীতি, বিভিন্ন পণ্যের ওপর বিধিনিষেধ, এলসি খোলা ও ডলারের সংকটসহ নানা বিষয় এর সঙ্গে জড়িত। সীমান্ত বাণিজ্যের নিয়ম ও পণ্যভিত্তিক নীতির পরিবর্তনেও আমদানি-রপ্তানির পরিমাণ ওঠানামা করছে বলে তাদের দাবি।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, দুই দেশের বিভিন্ন সিদ্ধান্ত সীমান্ত বাণিজ্যে প্রভাব ফেলছে। দ্রুত সরকারি পর্যায়ে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন।
ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্য বাড়ানোর জন্য ভোমরা বন্দরের অবকাঠামো এখনও প্রয়োজনের তুলনায় পিছিয়ে। পর্যাপ্ত ইয়ার্ড, আধুনিক গুদাম, ভারী পণ্য ওঠানো-নামানোর সরঞ্জাম এবং দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নিয়ে তাদের দীর্ঘদিনের দাবি রয়েছে।

ভোমরা কাস্টম হাউসের কমিশনার মো: মুশফিকুর রহমান বলেন, তুলনামূলক বেশি শুল্ক পাওয়া যায় এমন কেমিক্যাল, ফেব্রিকস ও গার্মেন্টস-সংশ্লিষ্ট পণ্য আগের তুলনায় কম আসছে। পাশাপাশি বন্দরের কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতাও রয়েছে।

 

ভোমরা স্থলবন্দরের সাম্প্রতিক চিত্রে একদিকে গত অর্থবছরের বড় বাণিজ্য ঘাটতি, অন্যদিকে নতুন অর্থবছরের শুরুতেই কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস রয়েছে। এর মধ্যে জ¦ালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে।
ব্যবসায়ীদের মতে, শুধু আমদানি-রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিলেই হবে না। বন্দরের অবকাঠামো উন্নয়ন, দ্রুত পণ্য খালাস, কাস্টমস সেবা সহজীকরণ এবং দুই দেশের বাণিজ্যিক জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ভোমরায় বাণিজ্যের গতি কমলে তার প্রভাব শুধু ব্যবসায়ীদের ওপর পড়ে না, ট্রাকচালক, হেলপার, শ্রমিক, সিঅ্যান্ডএফ কর্মী, গুদামকর্মীসহ বন্দরকেন্দ্রিক হাজারো মানুষের আয়েও তার প্রভাব পড়ে।

 

 

পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত

0

শাহীন বিশ্বাস :পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান সবুজ নামে একমি কোম্পানির এক সেলস অফিসার নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি থানার আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর তার পকেটে থাকা একমি কোম্পানির আইডি কার্ডের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদী হাসান সবুজ মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তিনি পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । তবে ঘাতক ট্রাকটি পালিয়েছে ।

 

 

 

 

 

 

 

 

পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

0

আবু রয়হান: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তার অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও গ্রামটিতে এখনো একটি ইটের রাস্তাও নির্মাণ করা হয়নি। স্থানীয়দের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) বেড়িবাঁধের ওপরের কাঁচা রাস্তা। তবে দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে ও সংকুচিত হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামের মানুষ।

এলাকাবাসী জানান, বছরের পর বছর জনপ্রতিনিধি পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন সময়ে রাস্তা ও বেড়িবাঁধ উন্নয়নের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী স্থায়ী ও দৃশ্যমান উন্নয়ন হয়নি। সাময়িকভাবে মাটি ফেলে সংস্কার করা হলেও তা দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারছে না বলে দাবি তাদের।

স্থানীয়দের দাবি, উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে চাউলখোলা এলাকার ওয়াপদা বেড়িবাঁধ শক্তিশালী ও টেকসইভাবে নির্মাণের পাশাপাশি বাঁধের ওপর দিয়ে চলাচলের জন্য স্থায়ী রাস্তা নির্মাণ করা হোক।

তারা বলেন, আমরা ব্যক্তিগত ত্রাণ বা সাময়িক সহযোগিতা চাই না। আমাদের দাবি শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ এবং গ্রামের মানুষের জন্য স্থায়ী চলাচলের রাস্তা। বছরের পর বছর শুধু আশ্বাস নয়, এবার আমরা বাস্তবে দৃশ্যমান উন্নয়ন দেখতে চাই।

এলাকাবাসীর ভাষ্য, বর্ষাকালে কাঁচা রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের বেশি ভোগান্তি পোহাতে হয়।

চাউলখোলা গ্রামের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং জনপ্রতিনিধিদের কাছে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সাময়িক সংস্কারের পরিবর্তে পরিকল্পিতভাবে শক্তিশালী বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তা নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের এ দুর্ভোগের অবসান ঘটানো হবে।

এলাকাবাসীর দাবি-ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই; আশ্বাস নয়, চলাচলের উপযোগী স্থায়ী রাস্তা চাই।

 

শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

0

আবু রায়হান: দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়ন ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের স্বাবলম্বী করার লক্ষ্যে সহায়তা প্রদান করেছে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৩০টি দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ধরনের জীবিকা সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১৫টি পরিবারকে দুইটি করে ছাগল এবং ১৫টি পরিবারকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে শুধুমাত্র এককালীন সহায়তা দেওয়ার পরিবর্তে তাদের আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ছাগল পালন ও সেলাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিয়মিত আয় করার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রুহুল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব শারাফাতুর রহমান।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
স্থানীয়রা রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম অসহায় পরিবারগুলোর জন্য নতুন আশার সঞ্চার করবে এবং তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।