Home Blog Page 2720

ফেসবুক আসক্ত নয়, পড়ালেখায় মনোযোগী হতে হবে- মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি

0
কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়া উপজেলার হেলাতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজে এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধাবার দুপুরে কলেজ ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ । প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার আদর্শ শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন আশা করা যায় না। এ সরকার দেশে অন্যান্য শিক্ষা ব্যবস্থার পাশা-পাশি কারিগরি শিক্ষার মানকে উন্নত করেছে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আহ্ববান করে বলেন, ফেসবুক আসক্ত হতে বিরত থেকে দেশ ও জাতির শিক্ষার মান উন্নয়ন এবং নিজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পড়ালেখার  উপর মনোযোগী হতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুনির-উল-গীয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম।

প্রভাষক ইদ্রিস আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফ, কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, হেলাতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কবির উদ্দীন বিস্বাস, প্রভাষক জাহাঙ্গীর আলমসহ নবীন বরণ উদযাপন কমিটির সদস্য এবং কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা ।

সাতনদী পত্রিকায় যুক্ত হলেন এম. আর মিঠু

0

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠু (এম. আর মিঠু) সাতক্ষীরার বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকায় যোগদান করেছেন। বুধবার (১ আগষ্ট) রাতে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান তাকে মফস্বল বার্তা সম্পাদক হিসেবে তার হাতে পরিচয় পত্র ও নিয়োগ পত্র তুলে দেন। এ সময় কার্যালয়ের কর্মরত সাংবাদিক ও স্টাফরা উপস্থিত থেকে এম. আর মিঠুকে স্বাগত ও অভিনন্দন জানান।
এম. আর মিঠু সুদীর্ঘ সাংবাদিকতায় ইতিপূর্বে কাজ করেছেন সাতক্ষীরার স্থানীয় দৈনিক সাতক্ষীরা চিত্র, আজকের সাতক্ষীরা, দৃষ্টিপাত, কালের চিত্র, খুলনার আঞ্চলিক পত্রিকা দৈনিক জন্মভূমি, সান্ধ্য দৈনিক রাজপথের দাবী, জাতীয় সংবাদ সংস্থা আরটিএন সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়।
এম. আর মিঠু জানান, একাত্তরের চেতনায় উজ্জীবিত দৈনিক সাতনদী পত্রিকায় যোগ দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সম্পাদক মহোদয় যে আস্থা নিয়ে যোগ্য বিচারে আমাকে মফস্বল বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। যেন সব চাপ সামাল দিয়ে সুনামের সাথে কাজ করে কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারি।

দৈনিক সাতনদী পত্রিকার প্রধান কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান এম. আর মিঠুর হাতে পত্রিকার নিয়োগ পত্র ও পরিচয় পত্র তুলে দেন।

দেবহাটায় বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উদযাপনে আ’লীগের প্রস্তুতি সভা

0

দেবহাটা ব্যুরো: দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যড সম গোলাম মোস্তফা, সহ-সভাপতি নাজমুস শাহাদাত, শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, আজহারুল ইসলাম, শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যড ওসমান গনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ সহ উপজেলা ও অন্যান্য ইউনিটের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ই আগষ্ট প্রতিবছরের ন্যায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দেবহাটাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কাদাকাটির দু’টি দোকানে চুরি

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাাকাটিতে একই রাতে দু’দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। কাদাকাটি পুরনো বাজারের ব্যবসায়ী আঃ কুদ্দুছের পুত্র কোহিনুর ও আফসার সরদারের পুত্র ইয়াছিন মুদিখানা ব্যবসা করে আসছেন। মঙ্গলবার রাতে তারা যথারীতি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এদিন গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা দোকান দুটির ছাউনির টিন কেটে/ভেঙ্গে দোকানের ভিতরে ঢোকে এবং কোহিনুর দোকান থেকে নগদ ৩ হাজার টাকা, ৮টি পেট্রোলের ড্রামসহ অনুমান ৬০ হাজার টাকার মালামাল এবং ইয়াছিনের দোকান থেকে নগদ ২৫ হাজার টাকা ও ৩০ হাজার টাকা মালামাল নিয়ে আবারও চালের উপর দিয়ে বেরিয়ে যায়। বুধবার সকালে দোকান মালিকরা দোকান খুলে ভিতরে ঢুকে চুরির বিষয়টি জানতে পারে।

বুধহাটায় ব্লুগোল্ডের অপকর্মে বীজতলা নিয়ে কৃষকের মাথায় হাত

0

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের একটি বিরাট অংশে ২/৩ ফসলী ধান চাষ হয়ে থাকে। ব্লুগোল্ড নামে একটি প্রতিষ্ঠান অপরিকল্পিত ভাবে কালভার্ট নির্মান করে এলাকায় লবণ পানি ঢুকিয়ে বীজতলা ও ধান চাষকে হুমকী গ্রস্ত করে তুলেছে। এনিয়ে প্রতিবাদ ও প্রতিকারের চেষ্টা করেও এলাকাবাসী বিফল হয়েছে। কেউ তাদের কথা শুনেনি, উদ্ধতন কর্তৃপক্ষও কোন ব্যবস্থা নেয়নি। সংগত কারণে এলাকাবাসীর মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে, ব্লুগোল্ড এর নিয়ন্ত্রন কর্তৃপক্ষ কারা? বুধহাটা ইউনিয়নের বুধহাটা, শে^তপুর, নওয়াপাড়া, মহেশ^রকাটি, পদ্মবেউলা, পাইথালী, চিলেডাঙ্গা, কুঁন্দুড়িয়া, ঝাটিরকাটাসহ বিভিন্ন মৌজার হাজার হাজার বিঘা জমিতে বোরো, আমন, আউশ ধান চাষসহ বিভিন্ন ফসল উৎপাদন হয়ে থাকে। এ এলাকার পানি নিস্কাশনে জটিলতা থাকলেও লবণ পানির প্রবেশের কোন সুযোগ ছিলনা। গত বছর ব্লুগোল্ড আশাশুনি-সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড় হতে পাইথালী গামী কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মান কাজ শুরু করে। চিলেডাঙ্গা রাস্তার এক পাশে মিষ্টি পানি ও অপর পাশে লবণ পানির চিংড়ী চাষ হয়ে থাকে। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক ওখানে কালভার্ট নির্মান করলে লবণ পানিতে এলাকার হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাবে বুঝতে পেরে নির্মান কাজে বাধা প্রদান করেন। কিন্তু তারা কাজে অনড় থাকে। তখন সবশেষ সিদ্ধান্ত হয়ে কালভার্টে পাটের ব্যবস্থা রাখা হবে। যাতে প্রয়োজনের সময় লবণ পানি ঢোকা বন্ধ রাখা যায়। সাংবাদিকরা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারাও জানান, কালভার্টে পাটের ব্যবস্থা থাকবে। কিন্তু তাতে পাটের ব্যবস্থা করা হয়নি। ফলে কালভার্টের মুখের যেনতেন মাটির বাধ ভেঙ্গে গত দু’দিন যাবৎ লবণ পানি ব্যাপক ¯্রােতসহকারে ভিতরে ঢুকে এলাকাকে লবণ পানিতে একাকার করে দিয়েছে। লবণ পানির প্রভাবে বিলের বীজতলার পাতা লালচে হয়ে মরে যাচ্ছে। দ্রব্যমূল্যের এই বাজারে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের মাথায় হাত উঠে গেছে। এব্যাপারে এলাকার দায়িত্বে নিয়োজিত উপ সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন জানান, লবণ পানি বিলে প্রবেশ করে বীজতলা বিনষ্ট করে দিচ্ছে। বৃষ্টির অভাবে কৃষকরা বিলম্বে বীজতলা করেছেন। এগুলো নষ্ট হয়ে গেলে ধান চাষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে। এব্যাপারে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

তালায় বিদায়ী ও নবাগত ইউএনও’র সংবর্ধনা

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় বদলীজনিত কারণে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে বিদায় এবং নবাগত ইউএনও ইকবাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় নবাগত ইউএনও ইকবাল হোসেন, বিদায়ী ইউএনও সাজিয়া আফরীন, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম রেজাসহ সকল সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুধিমহল উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন তালা শহীদ মক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে বিদায় এবং নবাগত ইউএনও ইকবাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। এছাড়া জনতা ব্যাংক লি. তালা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে ব্যাংক কার্যালয়ে এ সংবর্ধণা প্রদান সভার আয়োজন করা হয়। জনতা ব্যাংক লি. তালা শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমানের সভাপতিত্ব সভায় বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে একে অপরের কর্মস্থলে বদলীর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার পরই স্ব-স্ব কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্তি নিয়ে তারা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। বুধবার দেবহাটার ইউএনও ইকবাল হোসেন তালায় যোগদান করেন।

সাতক্ষীরা মহিলা সমিতি নেতৃবৃন্দের সাথে এমপি রবি’র মতবিনিময়

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সাতক্ষীরা মহিলা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকালে মুনজিতপুরস্থ মহিলা সমিতির নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা মহিলা সমিতির সহ-সভানেত্রী শাহানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী জাগরণ ঘটিয়েছেন। নারীদের বিচরণ শুধু আজ ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে নারীরা নেতৃত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, সাতক্ষীরা মহিলা সমিতির এই নিজস্ব জমিতে একটি বিশাল ভবন করে ভাড়া দিয়ে আর্থিক সংকট দূর করে সাতক্ষীরা মহিলা সমিতিকে আর্থিক স্বচ্ছল সংগঠনে পরিনত করতে হবে। নতুন উদ্যোমে সংগঠনের কার্যক্রম বেগবান করতে এই মহিলা সমিতিতে আরো বেশি করে নারীদের সদস্য ভুক্ত করতে হবে।’
এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা সমিতির সহ-সভানেত্রী খুরশীদ জাহান শিলা, সাধারণ সম্পাদিকা মোহছেনা বেগম, সহ-সম্পাদিকা সালমা হক, লতিফুন নাহার, কোষাধ্যক্ষ শিমুন শামস, এসমত আরা, রেশমী খানম ও তামান্না তাসলীম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শামীমা পারভীন ডেইজি।

ভেটখালীর শতবর্ষী ঈদগাহ ময়দান এখন মাছ চাষের আবাসস্থল

0

আব্রাহাম লিংকন: শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার ঈদগাহ ময়দান এখন মাছ চাষের আবাসস্থলে পরিণত হয়েছে। ভেটখালী বাজার সংলগ্ন ১০০ বছর পূর্বের তালেব আলী গাজীর ঈদগাহ ময়দানটি জরাজীর্নঅবস্থায় পড়ে আছে। বাজারের দোকানদাার সহ পথচারীরা এই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করে থাকে। শুধু সংস্কারের অভাবে মুসুলি¬দের নামাজ পড়তে খুবই অসুবিধা হয়। মাঝে মাঝে বৃষ্টির ফলে ঈদগাহ ময়দানের ভিতরে পানি জমে যায়। ঈদগাহটির চারিপাশে দেওয়াল থাকলেও কোন গেট না থাকার কারনে গরু, ছাগল, কুকুর প্রবেশ করে মলমূত্র ত্যাগ করে। কয়েক বছর আগে ঈদগাহ ময়দানটি ভেটখালী গাজী বাড়ী জামে মসজিদের কমিটির সদস্যরা দেখাশুনা করে আসছিল। কিন্তু বর্তমানে এটি দেখাশুনার অভাবে মুসুলি¬দের নামাজ আদায় করা খুব কষ্টকর হয়ে পড়েছে। ঈদগাহ ময়দানটিতে পর্যাপ্ত পরিমান ইট থাকলেও অর্থের অভাবে সংস্কার হচ্ছে না। ঈদগাহ ময়দানে পুকুরের পানি ঢুকে মাছ চাষের সমতুল্য হয়ে গেছে । বাজারের মুসুলিল্লগন নামাজ পড়া নিয়ে চরম দূশ্চিন্তায় রয়েছে। এ যেন দেখার কেউ নেই। এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের রেশারেশির ফলে ঈদগাহটির সংস্কার হচ্ছে না। প্রতি বছর বর্ষা মৌসুমে পুকুরটির পানি নিষ্কাসনের পথ না থাকায় পুকুরটি পানি ভরে ঈদগাহের ভিতরে চলে আসে। তাতে করে এলাকার মুসুলি¬দের নামাজের চরম ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে মুসুলি¬গন উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন।

পাইকগাছার হালিম শিকারী অস্ত্র-গুলি সহ আটক, মিষ্টি বিতরণ

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় বহুল আলোচিত একাধিক মামলার আসামী হালিম শিকারী ( ৫০) পিস্তল ও গুলি সহ আটক হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলা ডিবি পুলিশ সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে হালিম কে আটক করে। এ সময় ১ অত্যাধুনিক পিস্তল, ১টি ম্যাগজিন সহ ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। হালিমের আটকের ঘটনায় এলাকায় মিষ্টি বিতরণ সহ স্বস্তির খবর পাওয়া গেছে। সে গড়ইখালীর ইউপির হোগলার চক গ্রামের এয়াকুব্বর শিকারীর ছেলে।এলাকাবাসি ও পুলিশ সুত্র জানান, হালিম শিকারীর বিরুদ্ধে দীর্ঘনদিন ধরে এলাকায় কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্যজীবী জেলে, বাওয়ালীদের ভয় দেখিয়ে হয়রানী ও চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। ইতোপুর্বে এসব ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র-চাঁদাবাজী সহ একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি হালিমের বিরুদ্ধে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাসের নেতৃত্বে এলাকাবাসী শান্তা বাজারে বিক্ষোভ সমাবেশ করলে তা গনমাধ্যমে ব্যাপক ভাবে সাড়া পড়ে। এদিকে এলাকায় মিষ্টি বিতরণের খবর দিয়ে স্থানীয় প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু অভিযোগ করেণ, হালিম শিকারীর অত্যাচারে মানুষ ছিল অতিষ্ঠ এমনকি মামলার ভয়ে কেহ মুখ খুলতো না। সর্বশেষ মঙ্গলবার রাতে ডিবি পুলিশের এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র-গুলি সহ হালিমকে আটক করেন। এ ঘটনায় এসআই লুৎফর রহমান বাদী হয়ে পাইকগাছা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন, যার নং-৫৮। হালিম শিকারীকে অস্ত্র-গুলি সহ আটকের তথ্য দিয়ে ওসি এমদাদুল হক শেখ বলেন, সে ইতিপুর্বে একাধিকবার আটক হয়, এমনকি তার বিরুদ্ধে বহু মামলাও রয়েছে।

পাইকগাছায় অন্ত:সত্ত্বা গৃহবধু হত্যার অভিযোগে সাংবাদিক সম্মেলন

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধু পূর্ণিমাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গৃহবধুর পিতা পংকজ কুমার সরদার সাংবাদিকসম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার মেয়ে পূর্ণিমার সাথে উপজেলার মুনকিয়া গ্রামের প্রিন্স মলি¬কের এক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক সহ বিভিন্ন দাবীতে তার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এক পর্যায়ে গত ২৭ জুলাই সকালে তাকে নির্মমভাবে দরজার হাঁক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে গলায় রশি দিয়ে হত্যা করে। প্রিন্স ও তার পরিবারের লোক পূর্ণিমার হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। লাশটি তড়িঘড়ি করে অর্ধশবদাহ করে নদীতে ভাসিয়ে দেয়। অর্ধপোড়া লাশটি নদীর কুলে ভেসে উঠলে শিয়াল-কুকুরে খাচ্ছে বলে পংকজ সরদার সাংবাদিকসম্মেলনে উলে¬খ করেন।