প্রেস বিজ্ঞপ্তি:৩১ জুলাই বুধবার সকাল ১১.৩০ মিনিটে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে কলেজের এইচএসসি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদৈর তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শেখানো হয়। তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় আবেদন গ্রহণ, আপীল ও অভিযোগ দাখিলসহ এ আইন প্রয়োগ পদ্ধতির বিষয়ে আলোচনা তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত বিষয়ে জবাবদিহিতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে তরুণ প্রজন্ম হিসেবে শিক্ষার্থীরা কাজ করবে বলে ঐক্যমত পোষণ করেন। এ সময় তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শেখানো হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে, গত ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিট সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সনাক সহ-সভাপতি তৈয়েব হাসান এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে সদর উপজেলার ডিজিটাল কর্ণারে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গত ২৯ জুলাই থেকে ৩১ জুলাই ২০১৯ তারিখ এর মধ্যে ২ দিন ব্যাপী ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্রের মাধ্যমে সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার আইন- ২০০৯ এর প্রচার করা হয়। তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩৩৫ জনকে হাতে কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম পূরণ করা শেশখানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ইয়েস গ্রুপের মাধ্যমে তথ্য প্রাপ্তির আবেদন জমা হয়েছে ১২৫টি এবং তরুণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের আবেদন জমা হয়েছে ১৪৩টি।
শ্যামনগরে সুপ্রভাত সাতক্ষীরার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মারুফ বিল্লাহ রুবেল,শ্যামনগর: শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ শে জুলাই) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।পত্রিকার শ্যামনগর প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিিেলন সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামররুজজামান কামাল, থানা অফিসার ইনচার্জ (তদন্ত)আনিসুর রহমান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বুড়িগোয়ালিনী প্রতিনিধি স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান সাগর, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু প্রমুখ।
সাতক্ষীরায় পুলিশী অভিযানে ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার- ২৭
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৪ জন ও ৪ জন মাদক ব্যবসায়ীসহ ২৭ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ১২০ পিচ ইয়াবা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।মঙ্গলবার(৩০ জুলাই)সন্ধ্যা থেকে বুধবার(৩১ জুলাই)সকাল পর্যন্ত আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে) ৮ জন,কলারোয়া থানা থেকে ২ জন,কালিগঞ্জ থানা থেকে ২ জন, শ্যামনগর থানা থেকে ৩ জন,আশাশুনি থানা থেকে ৭ জন,দেবহাটা থানা থেকে ৪ জন,পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ২৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
দেবহাটায় বাড়িঘর পোড়ানো ও ভাংচুরের ঘটনায় মামলা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামকাটিয়ায় বাড়িঘর পুড়িয়ে দেয়া ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-১১। মামলার বাদী হয়েছেন কামকাটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ময়নদ্দীন ঢালীর ছেলে বাবর আলী (৩৮)। মামলায়জগন্নাথপুর গ্রামের সামছুর সরদারের পুত্র লিটন সরদার (৩৫), লেলিন সরদার (৪০) সহ ৭ জনকে এজাহার নামীয় সহ অজ্ঞাত নামা আরও ৭/৮ জনকে আসামী করা হয়েছে। উল্লেখ্য গত ২৫জুলাই’১৯ তারিখ রাতে আসামীগন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর পিতা মুক্তিযোদ্ধা ময়নুদ্দীন ঢালীর বাড়ীতে অনধিকার প্রবেশ করে ঘরবাড়ি ভেঙ্গে সরকারী মুক্তিযোদ্ধা ভাতা থেকে গচ্ছিত নগদ ২০,০০০/- টাকা নিয়ে নেয় এবং বসত ঘরের চালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে এজহাওে উল্লেখ করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
শ্যামনগরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
শ্যামনগর প্রতিনিধি:”পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা। বুধবার সকাল সাড়ে ১০টায় এ মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরের মেলা প্রাঙ্গনে এসে ফিতে কেটে মেলার উদ্ধোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ছাত্র-ছত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন এমপি জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা সিনিয়র মৎস অফিসার ফারুক হোসাইন সাগর, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনিসুর রহমান মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, পরিবার পরিকল্পনা অফিসার সাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি আল ইমরান, সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিঠু। এসময় সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্যে এবারের মেলায় ফলদ, বনজ, ঔষধি ও নানান জাতের শোভাবর্ধন কারী ফুলের চারার সমহার নিয়ে প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত্র ৯ টা পর্যন্ত মেলা চলবে।
সুন্দরবনে নদীতে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি পেলো জেলেরা
সিরাজুল ইসলাম,শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদীতে মাছ ও কাঁকড়া ধরার জন্য বন বিভাগের পক্ষ থেকে জেলেদের অনুমতি দেয়া হয়েছে। গত ৩০ জুলাই হতে জেলেরা সংশ্লিষ্ট বন অফিস হতে পাস নিয়ে শর্ত সাপেক্ষে কেবল মাত্র বড় নদীতে মাছ ও কাঁকড়া ধরতে পারবে। এ সময় জেলেরা ফাস জাল ও বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে পারবে। মাছ ও কাঁকড়া ধরার কাজে অন্য কোন সরঞ্জাম ব্যবহার করতে পারবে না জেলেরা। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, অসহায় জেলেদের কথা বিবেচনা করে সুন্দরবনে নদীতে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি প্রদান করা হয়েছে। এসময় তদারকি করার জন্য সুন্দরনে টহল জোরদার করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য গত ১৫ জুলাই হতে সুন্দরবনে সকল নদী ও খালে জেলেদের মাছ ও কাঁকড়া ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। অবশেষে ১৩ দিন বন্ধ থাকার পর পুনরায় ওই আদেশ প্রত্যাহার করা হলো।
সাতক্ষীরায় সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম কর্মী ও সুধি সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: খাস জমি বন্দোবস্ত ও জলমহল ইজারা এবং সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের ভুমিকা শীর্ষক এক কর্মশালা অনিুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ-এর অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দীন মিলনায়তনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় ভুমি কমিটির সভাপতি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, জজ কোর্টের পিপি সরকার যামিনী কান্ত, জেলা ভুমি কমিটির সাধারন সম্পাদক এড. আজাদ হোসেন বেলাল, এড, ফারুক হোসেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, অপ্রতিরোধ্য প্রকল্পের সমম্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার প্রমুখ। বক্তারা এ সময়, প্রকৃত ভমিহীনদের মাঝে খাস জমি বিবতরন ও খাস জমিতে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রকৃত মৎস্য চাষীদের কাছে জল মহল ইজারা ও জল মহলে তাদের অভিগম্যতা নিশ্চিতসহ সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবী জানান। কর্মশালায় জনপ্রতিধি, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
সাতক্ষীরায় জাল বয়নামা দেখিয়ে সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাল বয়নামা দেখিয়ে রেকর্ডীয় সম্পত্তি দখল চেষ্টার উদ্দেশ্যে বিশিষ্ট আলেম রবিউল সম্পর্কে কুটুক্তি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের নিলিখালী গ্রামের গোলাম বারী। লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা যথাক্রমে গোলাম বারি, পরানদহা দারুল উলুম মাদ্রাসা সেক্রেট্রী ও আবুল হাসান জমির মালিক। আমরা হতবাক হয়েছি অত্র এলাকায় শিশুদের ইসলামী শিক্ষায়- শিক্ষিত করার ব্রত নিয়ে দারুল উলুম মাদ্রাসা তৈরি করে ইতোমধ্যে ভালো কাজের জন্য সুনাম কুড়িয়েছেন মাও. রবিউল ইসলাম। কিন্তু সম্প্রতি জাল জালিয়াতি চক্রের হোতা ইউনুস জাল বয়নামা তৈরি করে আবুল হাসানের রেকর্ডীয় সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। এর জের ধরে ইউনুস আতিয়ারকে দিয়ে ওই জাল বয়নার বুনিয়াদে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হন। অথচ ৪৪নং জগন্নাথপুর মৌজা, এসএ খতিয়ান ৭৩০, দাগ নং ৩৩৯৩, জমির পরিমান ০৯ শতক যার হাল দাগ ৪১৩১, এসএ রেকর্ডিও মালিকদের ওয়ারেশগণ ৫এপ্রিল৭৫ ইং তারিখে৩৮০৪ নং দলিল মুলে বিক্রয় করে। উক্ত দলিলের গ্রহীতা ২১.৯.৮৩ ইং তারিখে ৮৪৮০নং দলিলের মাধ্যমে বিক্রয় করে। অতপর উক্ত দলিলে গ্রহিতা ২৪.১২.৯৪ ইং তারিখে ১০৮৪৯নং দলিলে বিক্রয় করে। উক্ত দলিলে গ্রহীতা ১৭.৬.২০০৪ ইং তারিখে ৫৪৯০ নং দলিল মুলে এই জমির বর্তমান মালিক পরানদহা এলাকার মৃত আতর আলী দালালের পুত্র মোঃ আবুল হাসান স্বনামে উপজেলা ভূমি অফিস হতে ওয়ান লাইনের মাধ্যমে মিউটেশন করতঃ ইউনিয়ন ভূমি অফিসে, হোল্ডিং নং ২০০৫, খতিয়ান নং- ৭৩০/১ (এসএ)খুলে বাংলাদেশ সরকারের করাদি প্রদান করতঃ নিজ নামে খাজনা দাখিলা প্রাপ্তি সহকারে ভোগ দখলে আছেন। ইতোমধ্যে টাকার প্রয়োজন পড়ায় উক্ত জমি বিক্রয় করতে চাইলে পরানদহা দারুল উলুম ইয়াতিমখানা কমিটি উন্নয়ন কল্পে খরিদ করতে আগ্রহী হয়। হঠাৎ ইউনুছ ও পুত্র পলাশের সহযোগীতায় সোনারডাঙ্গা গ্রামে মৃত মোজাহার আলীর পুত্র আতিয়ার রহমানকে দখল করায়ে দেওয়ার চেষ্টায় রত আছে। তিনি আরো বলেন ১৯৯২ সালের আগে সাতক্ষীরার পশ্চিমে কোন কওমী মাদরাসা ছিলনা। মানুষের সহযোগিতায় রবিউল ইসলাম মাদ্র্াসাটি প্রতিষ্ঠা করেছে। আদালতের আদেশ ১৪৫ ধারা অমান্য করে আতিয়ার সাংবাদিক সম্মেলন করে রবিউলের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছে তা অপমানজনক । তাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী সহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। এব্যাপারে তিনি মিথ্যা জালিয়াতির সাথে জড়িত ইউনুচসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরা পৌরসভার বাঁকাল শেখ পাড়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার বাঁকাল শেখ পাড়ায় আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হছেছে। বুধবার (৩১ জুলাই) সকালে পৌরসভার ০৬ নং ওয়ার্ডে বাঁকাল শেখ পাড়ায় প্রধান অতিথি হিসেবে ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার অর্থায়নে বাঁকাল শেখ পাড়া মসজিদের সামনে থেকে ৫২০ ফুট আর সিসি ঢালাই রাস্তা ৫ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ কাজ শেষ হলে ৫ হাজার মানুষের চলাচলের সুবিধা পাবে। সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি নির্মাণ সামগ্রী রাস্তায় ঢেলে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, বাঁকাল শেখ পাড়া জামে মসজিদেও সভাপতি শেখ আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক শেখ মারুফ আহম্মেদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, শিমুল প্রমুখ। এসময় বাঁকাল শেখ পাড়া জামে মসজিদের মুসুল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁকাল শেখ পাড়া মসজিদের ইমাম ইমাম হাফেজ আনোয়ার হোসেন।
সাতক্ষীরা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। বাজেট আলোচনায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শফিকুল আলম বাবু, মো. শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের লিখিত বাজেট পাঠ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেন। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি তার বক্তব্যে বলেন,‘ পৌরসভার নাগরিকদের জীবনমান উন্নয়নে ও নাগরিক সেবা নিশ্চিত করতে এ বাজেট অগ্রণী ভূমিকা রাখবে এবং এ বাজেট জনকল্যাণমূখী হবে। উন্নতমানের নাগরিক সেবা নিশ্চিত করণের লক্ষ্যে এ বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।’সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ৫৯ কোটি ৬৩ লক্ষ ৫৪ হাজার ৫শ’৭৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস।