বুড়িগোয়ালিনী (শ্যামনগর} প্রতিনিধি: ওয়াার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের এমসিএইচএন কম্পনেন্ট এর আয়োজনে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ও গাবুরা ইউনিয়নের শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে মা ও শিশুস্বাস্থ্যের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন,ইউপিচেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। তিনি মা ও শিশুস্বাস্থ্য শিক্ষার গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনা করেন। উক্ত কর্মশালায় আরো বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াার্ল্ড নবযাত্রা প্রকল্পেরএমসিএইচএন অর্গানাইজার মানিক নুর ও আবু তালেব।
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সরকারি নির্দেশনা ও জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালের দুই পাড়ে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সদর সহকারি কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, মুরশিদা পারভীন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাতক্ষীরার প্রাণ সায়র খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের দাবি। গত ২৫ জুলাই জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল পহেলা আগস্ট হতে প্রাণ সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় বুধবার ও সন্ধ্যা থেকে সাতক্ষীরা শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় প্রাণ সায়ের খালের দু’ধারে যাদের অবৈধ স্থাপনা রয়েছে তারা যেন নিজ দায়িত্বে এসকল স্থাপনা তুলে নেন।
এব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, আমি সকালে সরেজমিনে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলাম। খালের পানির প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের জন্য এ অভিযান শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাণ সায়ের খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা ও স্লুইজ গেট উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। পরবর্তীতে শহরের চলাচলের সড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। সাতক্ষীরাকে সকলের বাসযোগ্য ও নান্দনিক শহরে পরিনত করা এ জেলাবাসীর প্রাণের দাবী। দীর্ঘদিন পর এধরনের সাহসী উদ্যোগের জন্য জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালকে সাধুবাদ জানিয়েছে। সাতক্ষীরার সাধারণ নাগরিক ও সচেতন মহল।
সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী এন ইসলাম আর নেই
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম ওরফে এন ইসলাম (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে স্ট্রোকজনিত কারনে ঢাকার সামরিক হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসসহ নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ২ আগষ্ট শুক্রবার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল ৯ টায় প্রথম জানাযা ও শাখরা কোমরপুর বাদ জুম্মা দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। উল্লেখ্য তিনি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসাপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া শাখরা কোমরপুর অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।
খুলনায় দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ‘উন্নয়ন অগ্রযাত্রায় পানির নব্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ০৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলনে বক্তরা বলেন, ‘উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, জলাশয় ভরাট এবং লবনাক্ততা বেড়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের পানির চাহিদা পুরণের জন্য ভূগর্ভস্থ পানি সংরক্ষণ ও সরবরাহের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ করা জরুরী। উপকূলীয় এলাকায় অবাধে লবন পানির প্রবাহের কারণে মিঠা পানির জলাশয় এবং পুকুরগুলোর পানিও এখন পানের অযোগ্য হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলের পানীয় জলের সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের পাশাপাশি পুকুরের পানি আবার পানের উপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. এুস্তফা লুৎফুল্লাহ, খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বাগেরহ্াট ০৪ আসনের সংসদ সদস্য ড. মোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলনের ০৫টি উপকমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, পানি অধিকার কমিটির সভাপতি রেহানা আক্তার, খুলনা জেলা পরিষদের সদস্য জয়ন্তী রাণী সরদার, রূপসা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, কেয়ার-বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মতিন তালুকদার, ওয়ার্ল্ডভিশনের প্রতিনিধি ইকবাল আজাদ প্রমুখ।
সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে রক্তদান কর্মসুচী পালিত
প্রেস বিজ্ঞপ্তি :স্বীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালনের অংশ হিসাবে অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে ১ আগস্ট বৃহস্পতিবার সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল হক। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এজিএম মফিজুল ইসলাম, অফিসার সমিতির সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, সিবিএ- এর সভাপতি আব্দুল আলিম খান, শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন, শেখ আলীম আল-রাজী, প্রিন্সিপাল অফিসার আব্দুল জলিল। সিভিল সার্জন, সাতক্ষীরা- এর তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন।
সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে রক্তদান কর্মসুচী পালিত
প্রেস বিজ্ঞপ্তি :স্বীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালনের অংশ হিসাবে অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে ১ আগস্ট বৃহস্পতিবার সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চলের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল হক। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এজিএম মফিজুল ইসলাম, অফিসার সমিতির সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, সিবিএ- এর সভাপতি আব্দুল আলিম খান, শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন, শেখ আলীম আল-রাজী, প্রিন্সিপাল অফিসার আব্দুল জলিল। সিভিল সার্জন, সাতক্ষীরা- এর তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন।
শ্যামনগরে এডিশ মশা নিধন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে জেলা প্রশাসক ও এনজিও সমন্বয় কমিটির প্রচারে, ফেইথইন এ্যাকশন ও সিডিওর সহযোগিতায় এডিশ মশা নিধন কার্যক্রম উপলক্ষ্যে র্যালি, আলোচা সভা ও লিফলেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা শেষে পরিষদ থেকে র্যালি বাহির হয়ে ভেটখালী বাজার যায়। এ সময় সর্ব সাধারনের কাছে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরন ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা মূলক দিক নির্দেশনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন, ইউ,পি সদস্য মোঃ মাজেদ ঢালী, রমজাননগর রিপোটার্স ক্লাব ও সিডিওর রমজাননগর সভাপতি নূরুন্নবী ইসলাম ইমন, সিডিওর রমজাননগর ইউনিটের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, প্রচার সম্পাদক আবির হাসান, ফেইথইন এ্যাকশানের ফিল্ট সুপার ভাইজার রাহেলা খাতুন প্রমুখ।
আশাশুনির যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা :বিস্তার লাভ করতে পারে এডিস মশা
সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনির বুধহাটা বাজার উপজেলার প্রান কেন্দ্র।অথচ বাজার টি সবদা নোংরা ও জলামগ্ন থাকে। কোথাও নেই ময়লা ফেলার ডাস্টবিন। যে কারণে সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। যা ড্রেনের সাথে মিশে গিয়ে পয়:নিষ্কাশনের পথে সৃষ্টি করছে প্রতিবন্ধকতা। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো বাজারের প্রধান সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অভিযোগ নিবাচিত বাজার কমিটি না থাকায় এবং উপজেলা প্রসাশনের উদাসিনতায় বাজারটি ময়ালা-আবর্জনার নির্দিষ্ট কোনো স্থান নির্মাণ হচ্ছে না। এর কারণে শহরের সুস্থ পরিবেশও বিনষ্ট হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে বুধহাটা সহ আশপাশ এলাকার জনসাধারন। তীব্র গরম ,বৃষ্টি ও সড়কের পাশে ফেলা ময়লা আর্বজনা দূর্গন্ধের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এবং সাথে সাথে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে।
সরেজমিনে বুধহাটা বাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হোটেল রেস্তোরার উচ্ছিষ্ট খাবার বা নিত্যদিনের বর্জ যত্রতত্রই ফেলে রাখা হচ্ছে। এর কারণ সম্পর্কে জিজ্ঞেস করতেই স্থানীয় বাসিন্দারা জানান, এছাড়া আর কোন উপায় নেই। যদি নির্ধারিত ডাস্টবিন থাকতো এখানে ওখানে ময়লা ফেলা হতো না। এখানে সড়কের আশপাশে না ফেলে কোথায় ফেলবো। এগুলো ফেলার পরে আমাদেরও অনেক কষ্ট হয়। এভাবে ময়লা আবর্জনা স্তুপের দৃশ্য দেখা যায় তরকারি বাজারে সংলগ্ন , বুধহাটা নন্দ ডাক্তারের বাড়ি সংলগ্ন রাস্তায়.বাজারের চাউল পট্টি এলাকায়,পরিতোষ ঠাকুরের বাড়ির সামনে থেকে তরকারি বাজার পযন্ত। বুধহাটা চাপড়ার প্রধান সড়কের পাশ সহ আরও বেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যত্রতত্র ময়লা আর্বজনা ফেলে রাখার কারণে জনদূভোর্গ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
বুধহাটা বাজারের অনেক ব্যবসায়ী বলেন, এভাবে যত্রতত্র স্থানীয়দের ফেলানো ময়লা-আবর্জনা পথচারিদের পায়ে পায়ে এবং কুকুর ও গরুর নাড়াচাড়ায় ড্রেনের মধ্যে গিয়ে মিশে যাচ্ছে। আর এ কারণে ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতাও সৃষ্টি হচ্ছে। যার ফলে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারে আসা ক্রেতা বিক্রেতা ও স্থানীয় জনসাধারনের । এর পাশ দিয়ে হাটতে গেলে নাকে মুখে কাপড় মুড়ানো থাকতে হয়। না হয় সাথে সাথে বমি হওয়ার সম্ভবনা থাকে। বাজার ব্যবসায়ীদের দাবি, প্রধান সড়কের ওপর এবং এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে থেকে প্রতিদিন এসে ময়লা-আর্বজনা তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট কোন একটা জায়গায় ফেললে বাজার টির একটা সুষ্ট পরিবেশ বজায় থাকতো। আর এ পরিবেশ বজায় না থাকার কারণে দিনের পর দিন বাজার টির গুরুত্ব লোপ পাচ্ছে।এসব পয়েন্টে ময়লা আবর্জনা পড়ে থাকলেও সংশ্লিষ্টরা সেসব ময়লা তুলে নিচ্ছে না। তবে স্থানীয়রা বলছেন, পাড়া-মহল্লাহ ময়লা-আবর্জনা অনিয়মিত পরিষ্কার করা হয়। এসব পথ দিয়ে যাতায়াত কারিরা দুর্গন্ধে নাকে রুমাল চেপে হেঁটে যাচ্ছেন। এছাড়া আশপাশে দোকানিরা তীব্র দুর্গন্ধের মধ্যেই বাধ্য হয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় মানুষের স্বাস্থ্য ঝুঁকিরমুখে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর বিশেষজ্ঞরা বলছেন, ময়লা-আবর্জনা ফেলার জন্য পরিকল্পিত কোনো ব্যবস্থা না থাকার কারণে এমনটি হচ্ছে। এ নিয়ে পরিকল্পনা করা দরকার। তা না হলে বুধহাটা বাজারটি যেমন অপরিচ্ছন্ন হবে তেমনি মানুষের শরীরেও নানা রোগ বাসা বাঁধবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ শীঘ্রই পদক্ষেপ নিবেন এ দাবি এলাকাবাসি সহ সচেতন মহলের।
দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র শুভেচ্ছা বিনিময়
দেবহাটা ব্যুরো: দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। বৃহষ্পতিবার বেলা ১১টায় নতুন কর্মস্থল দেবহাটাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান পরবর্তী দুপুরে দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশীদুল আলম, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক আনোয়ারুল হক, সদস্য এসএম নাসির উদ্দীন, রিপোটার্স ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শাহিন আলম, সদস্য আনিছুর রহমান, আলমগীর কবির, মঞ্জুরুল ইসলাম সহ সাংবাদিক সংগঠন দু’টিতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় ইউএনও সাজিয়া আফরীনের যোগদান ও ইকবাল হোসেনের বিদায়
দেবহাটা ব্যুরো: দেবহাটায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের যোগদান ও ইকবাল হোসেনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে যোগদান পরবর্তী শুভেচ্ছা ও ইকবাল হোসেনকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির সভাপতিত্বে উপস্থিত সদ্য নিযুক্ত ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবু বকর গাজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কৃষি কর্মকর্তা জসীম উদ্দীন, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা জুয়েল হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব সহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবু বকর গাজী নবাগত ইউএনও সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানান।
‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন অঙ্কিতা সাতক্ষীরা কলারোয়ার মেয়ে
সাতনদী অনলাইন ডেস্ক : ভারতীয় জি বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন হয়েছে অঙ্কিতা। এই অঙ্কিতার বাড়ি সাতক্ষীরা জেলার কলায়োয়া উপজেলার মাদ্রা গ্রামে। বুধবার জাতীয় একটি গণমাধ্যমকে এই তথ্য নিজেই জানান অঙ্কিতা।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙা গ্রামের মেয়ে অঙ্কিতা। এখন পড়াশোনায় মনোযোগী, গান নিয়েও আছে পরিকল্পনা। বুধবার বিকেলে তাঁর সঙ্গে কথা হয় টেলিফোনে। তখন তিনি বাড়িতে ছিলেন।
অভিনন্দন। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কেমন ছিল?
ধন্যবাদ। এটা কীভাবে যে বলি, বুঝতে পারছি না। আমার তো বরাবরই ইচ্ছে প্লে-ব্যাক করার। সারেগামাপাতে আমার নাম যখন ঘোষণা করা হয়, মনে হচ্ছিল, প্লে-ব্যাকের যাত্রায় আরও কয়েকটা ধাপ এগিয়ে গেলাম।
বিজয়ী অঙ্কিতা ও প্রথম দিনের মঞ্চের অঙ্কিতার পার্থক্য কোথায়?
১১ মাসের জার্নিতে অনেক কিছু শিখেছি। বিচারক ও প্রতিযোগী বন্ধুদের কাছে প্রতিনিয়ত শিখেছি। প্রথম দিনে গাওয়া আর ফাইনালে গাওয়ায় পার্থক্য অনেক।
গান শুরুর গল্প শুনতে চাই।
মা নাচ অনেক পছন্দ করতেন, তাই জীবনের শুরু নাচ দিয়ে। তিনটি বছর ভরতনাট্যম ও কত্থকের তালিম নিয়েছি। মায়ের সঙ্গে গাইতামও। বাবা শুনে একদিন মাকে বললেন, ওকে গানে ভর্তি করিয়ে দিই, ওর গলায় তো সুর আছে। বাবার ইচ্ছে ছিল, মাকে টেলিভিশনে গাইতে দেখবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। আমি যখন গাওয়া শুরু করলাম, মা–বাবা দুজনেরই ইচ্ছা জাগল, মেয়েকে চলচ্চিত্রের গানে শিল্পী হিসেবে দেখবেন। গানের তালিমের শুরুটা মায়ের কাছে। এরপর রাধাপদ পাল ও রাঠজিৎ ভট্টাচার্যের কাছে শিখেছি।
ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?
প্লে-ব্যাকের প্রতিষ্ঠিত গায়িকা হতে চাই। জানি না কতটা এগোতে পারব, হয়তো বড় প্ল্যাটফর্ম পাব না, তবু চেষ্টা চালিয়ে যাব।
বিজয়ী হওয়ার পর প্রথম কাকে ফোন করেছিলেন?
আমার ঠাম্মাকে (দাদি)। এরপর দাদু–দিদা (নানা–নানি) ও মামা-মামিকে ফোন করেছিলাম।
পড়াশোনার খবর?
গোবরডাঙা ইছাপুর হাইস্কুল থেকে আগামী বছর এইচএসসি পরীক্ষা দেব। সামনে টেস্ট পরীক্ষা। পড়াশোনা নিয়ে একটু ভয়ে আছি।
পরিবারের খবর?
মা–বাবা আর ছোট ভাই নিয়ে আমাদের পরিবার।
এর মধ্যে নাকি বাংলাদেশেও এসেছিলেন?
গ্র্যান্ড ফিনালের শুটিংয়ের পর বাংলাদেশের ফরিদপুরে স্টেজ শো করতে গিয়েছিলাম। অনেক ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এসেছি। বাংলাদেশে বারবার যেতে চাই, ভালোবাসায় ফিরতে চাই। আমার আদি বাড়ি কিন্তু বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া থানার মাদ্রা গ্রামে। বাবার কাছে শুনেছি, তাঁর জন্মের আগে সবাই ভারতে চলে আসে।