Home Blog Page 2718

মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভা

0

প্রেস বিজ্ঞপ্তি: মানবাধিকার কমিশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সদর উপজেলা শাখার সভাপতি মাস্টার বি এম শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. ওসমান গনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হোসেন টুটুল, দপ্তর সম্পাদক হাসান ঔ রঙ্গিন ময়না, সদস্য ওহিদুজ্জামান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সভাপতি মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, শেখ রেজাউল ইসলাম, মোঃ সামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মন্ডল, যুগ্ম সম্পাদক সিফাত হোসেন, শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুনছুর রহমান, সহ-প্রচার সম্পাদক মিহিরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম, দিপংকর বিশ^াস, নাসির উদ্দীন প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন কমিটি ও স্কুল কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মানবাধিকার বিষয়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা কমিটির সম্পাদক।

সাংবাদিক শাহীন গোলদারের মাতার সুস্থ্যতা কামনা

0

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এসএটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদারের মাতা মেছা.নূরজাহান বেগম স্ট্রোক জনিত কারনে গুরুতর অসুস্থ্য হয়ে সাতক্ষীরার ডা.আরিফ আহমদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিক শাহীন গোলদারের মাতা মেছা.নূরজাহান বেগমের আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সাতক্ষীরা প্রানসায়ের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত গণশুনানী

0

সুপ্রিয় সাতক্ষীরা শহর বাসী,
আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ শহরের মধ্যে প্রবাহিত প্রানসায়ের খালের দ’ুপাড়ের অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম আজ শুরু করা হয়েছে। পূর্বে গতকাল এ বিষয়ে ব্যাপক মাইকিং করা হয়েছে। এরই মধ্যে অনেকেই খাল পাড়ের স্থাপনার বৈধ মালিকানা দাবি করেছেন। অনেকে বলেছেন পৌরসভা থেকে লিজ নিয়ে দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর মালিকানা বহাল রেখেছেন। যারা এ ধরণের দাবি করেছেন, দাবির স্ব-পক্ষের কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে বিকাল ৫.৩০টার মধ্যে তাদেরকে আসতে অনুরোধ করা হলো। একই সঙ্গে সাতক্ষীরা পৌরসভার এতদ সংশ্লিষ্ট কর্মকর্তাকে উপস্থিত থাকতে এবং এ ছাড়া খালের অবৈধ স্থাপনা বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে যারা সহযোগিতা করতে চান তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত হতে অনুরোধ করা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)
-জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

0

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের ৯১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রসুলপুরস্থ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ‘শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন’র আয়োজনে এ দোয়া ও আলোচনা সভায় শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী অধ্যক্ষ সুধাকর বিশ্বাস, প্রধান শিক্ষক সাইফুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, মনিরুল আশরাফ, গাজী মিলন, স্বপন, সুমা খানম, শিউলি খাতুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. বদরুজ্জামান। উল্লেখ্য, প্রথিতযশা অধ্যাপক, চিকিৎসক, শিশুবিশেষজ্ঞ, জাতীয় অধ্যাপক ডা. এম আর খান ১৯২৮ সালের ১ আগস্ট সদর উপজেলার রসুলপুর গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে এই শিশুবিশেষজ্ঞ’র জন্ম গ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ রফি খান। ছোটবেলায় তিনি এলাকায় খোকা নামে অধিক পরিচিত ছিলেন। ১৯৫২ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ডা. এম আর খান রসুলপুরের নিজ বাড়ীতে ডাক্তারী পেশা চর্চা শুরু করেন। তখন দূর-দূরান্ত থেকে গুরুতর অসুস্থ রোগীরা গরুর গাড়িতে করে তাঁর চেম্বারে আসতেন। অনেক রোগী আসার পথেই মারা যেত। এই দুর্দশা দূর করতে এম আর খান নিজেই সাইকেল চালিয়ে রোগীদের কাছে যেতে শুরু করেন।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ব্রহ্মরাজপুর ইউনিয়ন কমিটি অনুমোদন

0

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১ আগস্ট ২০১৯ সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সদর উপজেলার সভাপতি সৈয়দ আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক আবুল বাশার স্বাক্ষরিত এক পত্রে আজিজুল ইসলামকে সভাপতি, ইলিয়াস হোসেন কে সাধারণ সম্পাদক ও রেজওয়ান কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ব্রহ্মরাজপুর ইউনিয়ন ব্রহ্মরাজপুর ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ-সভাপতি ঈমান, শফিকুল, ওমর, যুগ্ম সম্পাদক রিপন, আঙ্গুর, আজগর, অর্থ সম্পাদক রাজা, দপ্তর সম্পাদক নুর ইসলাম, চাকুরী,আইন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জিয়াদ, কৃষি ও সমবায় সম্পাদক ফারুক, কুটির শিল্প সম্পাদক হযরত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক রাইহান, কৃষি ঋণ ও পুর্নবাসন সম্পাদক জাহাঙ্গীর, মৎস্য ও পশু সম্পদ সম্পাদক আঃ গফুর, ভূমি সম্পাদক ইদ্রিস, তথ্য ও গবেষনা সম্পাদক জাহাঙ্গীর, ত্রাণ সম্পাদক আঃ রউফ, বন ও পরিবেশ সম্পাদক ইউনুস, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ওহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল, সমাজ কল্যাণ সম্পাদক মিনারুল, মহিলা বিষয়ক সম্পাদক রুপা, নির্বাহী সদস্য সাইফুল, মফিজুল, কাদের, ইয়াছিন।

আওয়ামী লীগকে শুধু নিয়ে নয়, দিতেও জানতে হবে-দিদার বখত

0

নিজস্ব প্রতিবেদক: সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরনে সাতক্ষীরার তালায় শোক র‌্যালী, স্মরন সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে তালা ডাকবাংলোয় কর্মসূচী শুরু হয়।
সকাল সাতটা থেকে বেলা ১০ টা পর্যন্ত চলে কোরআন তেলোওয়াত। বেলা ১০ টায় শুরু হয় শোক র‌্যালী। র‌্যালীটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলো চত্বরে স্মরনসভায় মিলিত হয়।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরন সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত।উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন, সাংগঠণিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তালা সদর ইউনিয়ন জাপা সভাপতি আব্দুল জলিল, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা রাজীবুল্লা রাজু, তালার সভাপতি সরদার কবির, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সিনিয়র সহ সভাপতি জুলফিকার রায়হান, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ দিদার বখত জাপা চেয়ারম্যান এরশাদের স্মৃতিচারন করে বলেন, এরশাদের শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে আর পল্লীবন্ধুর নেতৃত্বে সারাদেশে একযোগে উন্নয়নের গণজোয়ার বয়েছে। এরশাদের সকল উন্নয়ন প্রকল্প ছিল গ্রাম বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের প্রকল্প।জাপার এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জাতীয় পার্টির সহযোগিতা নিয়েই ক্ষমতায় এসেছে। তবে ক্ষমতায় এসেই তারা ভুলে যায়। এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে বলেন, শুধু নিতে জানলে হবে না, দিতেও জানতে হবে।
শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন আধ্যাতিœক সাধক এজাহার আলী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল আলীম। অনুষ্ঠানে তালা উপজেলাসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও এরশাদের জন্য দোয়া কামনা করেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।

সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা

0

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক সমরেশ কুমারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় “ক ”শাখায় ১ম স্থান লাভ করেন নাইম ইবনে আরিফিন, ২য় স্থান লাভ করেন মুহতাসিম ফাহাদ এবং ৩য় স্থান লাভ করেন নাজমুস সাদিক। “খ” শাখায় ১ম স্থান লাভ করেন এহসান আহমেদ সাদিক, ২য় স্থান লাভ করেন এএনএম আজিম খান এবং ৩য় স্থান লাভ করেন নাছিরুল করিম। অনুষ্ঠানে বিচারকের দায়িত ¡ পালন করে, সহকারী শিক্ষক আবুল হাসান, গাজী মমিন উদ্দীন এবং কানাইলাল মজুমদার। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক গাজী মমিন উদ্দীন।
ক্যাপশন: সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় আয়োজনে মাস ব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠান।

এভিএএস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ

0

নিজস্ব প্রতিবেদক: এভিএএস মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় অত্র ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত নবীনবরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভিএএস মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক সেলিনা সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর ভিলেজ এ্যাডভান্সমেন্ট সোসাইটি (এভিএএস) এর চেয়ারম্যান অধ্যক্ষ আখতারুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন, অত্র ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ফকির আহমেদ শাহ, অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ, অধ্যক্ষ রিংকু সুলতানা, ইন্সট্রাক্টর কিংকর কুমার মন্ডল, ইন্সট্রাক্টর সুজিত কুমার তা¤ ^ু লী, জুনিয়র ইন্সট্রাক্টর জিএম আব্দুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা মোঃ তুহিন হোসেন, সাইফুজ্জামান, আজিবর রহমান, বোরহান উদ্দীনসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সকল নবাগত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এবং ১ম সেমিস্টারের জন্য বই, এপ্রোন ও আইডি কার্ড প্রদান করা হয়। সমগ ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলা প্রভাষক শ্রীকান্ত মন্ডল।

তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

0

তালা প্রতিনিধি:“শিশুকে মাতৃদুগ্ধ পানে মাতা পিতাকে উৎসায়িত করুন” সুষম খাদ্য পরিমিত পুষ্টি সুস্থ ও সবল স্বাস্থ্য প্রগতি ও সমৃদ্ধি এই প্রতিপাদ্যতে সামনে রেখে তালায় ২৯ জুলাই বৃহস্পতিবার ০১-৭ জুলাই সপ্তাহ ব্যাপি মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯ পালিত হচ্ছে।এ উপলক্ষে সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর আবু মাউদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজিব সরদার,পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, ডাক্তার মেরিনা আক্তার, ডাক্তার রওশন দায়েমী,ডাক্তার আবু তালহা,প্রধান সহকারী মোঃ হাফিজুর রহমান,স্যানিটারী ইন্সেপেক্টর শরীফ মোঃ আব্দুল মতিন,এমটি ইপিআই শেখ সাইদুর রহমান,নার্স মাহমুদাসহ সকল নার্স, স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্স নাছিমা আক্তার ।

সাতক্ষীরায় একই পরিবারের ৩ জনকে অচেতন করে সর্বস্ব লুট

0

নিজস্ব প্রতিবেদক: খাবারের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে সাতক্ষীরা এক কৃষক পরিবারের ৩ সদস্যকে অচেতন করে ও একজনকে বেঁধে রেখে বাড়িতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশিরা অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চেতনা ফিরে ফিয়ে জুয়েল হাসান জানান, বুধবার রাতে খাবারের সাথে গোপনে চেতনা নাশক ওষুধ মিশিয়ে রাখে অজ্ঞাত দুর্বৃত্তরা। রাত ১০ টার দিকে ওই খাবার খেয়ে তিনিসহ অচেতন হয়ে পড়ে পরিবারে অন্য ২ সদস্য তার পিতা মাহবর মোল্লা ও মাতা ফাতেমা,কিন্তু তার ছোট বোন জান্নাতুল মাওয়া ঐ দিন রাতে কোন খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ায়, রাত অনুমানিক ১ টার দিকে জোর পূর্বক দরজা খোলার আওয়াজ ও দুর্বৃত্তদের পায়ের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়, এবং সে চিৎকার করার চেষ্টা করতে গেলে, দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দেখিয়ে তাকে হত্যা করার ভয় দেখিয়ে তার মূখ হাত পা বেঁধে রাখে,এ সুযোগে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের গায়ে থাকা সোনার দুল, বালা,ও লকারে থাকা চেইন, আংটিসহ কমপক্ষে ২ভরি সোনা, ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। প্রতিবেশিরা টের পেয়ে সকাল৭ টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে জান্নাতুল মাওয়ার কাছে জানতে চাইলে তিনি জানান,দুর্বৃত্তরা ৫জন ছিলো, তাদের প্রত্যকের মুখ, তাদের গায়ের জামা ও গামছা দ্বারা ঢাকা ছিলো। এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কতব্যরত কর্মকর্তা নূর আলমের কাছে জানতে চাইলে,তিনি একই পরিবারের ৩ সদস্যের অসুস্হতার বিষয়টি নিশ্চিত করেন। তবে তারা কিভাবে অসুস্থ্য হয়েছে এ ব্যাপারে সঠিক পরীক্ষা নিরিক্ষা ছাড়া কোন কিছুই নিশ্চিতভাবে বলা যাবে না বলে তিনি জানান।