Home Blog Page 2717

দেশে অর্ধেক তরুণ ১৮ না পেরুতেই যৌন কাজে লিপ্ত

0

সাতনদী অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পর্ন ওয়েবসাইটে ঢুকে উঠতি বয়সী তরুন-তরুনীরা সেক্স স্ক্যান্ডাল বা যৌন সম্পর্কিত বিষয়গুলো বেশি দেখছে। গুগল ও ইউটিউবে এসব বেশি সার্চ করে অল্প বয়সী কিশোর-কিশোরীরা। এসব দেখেই আকৃষ্ট হয় যৌন কাজে লিপ্ত হওয়ার। আর এতেই ঘটে যাচ্ছে সমাজের নানান অবক্ষয়।

বাংলাদেশে বয়স ১৮ হওয়ার আগেই যৌন অভিজ্ঞতা হচ্ছে ৫০ শতাংশ শহুরে তরুণের। এছাড়া প্রায় ৮০ শতাংশ তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হয়ে যৌন কর্মে লিপ্ত হচ্ছেন। এদের এক-তৃতীয়াংশ আবার লিপ্ত হচ্ছেন দলগত যৌনকর্মে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের যৌনসঙ্গী হচ্ছেন পেশাদার যৌনকর্মী। কিন্তু এসব তরুণের অর্ধেকই যৌনকর্মে একদমই নিরোধ ব্যবহার করছেন না। বাকীরাও নিরোধ ব্যবহারে অনিয়মিত। তাই তাদের মধ্যে এইডস ঝুঁকি বাড়ছে।

আইসিডিডিআরবি পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা জরিপ থেকে এই ভয়ঙ্কর তথ্য জানা গেছে।পেশাদার যৌনকর্মীর কাছে যান এমন এক হাজার তরুণের ওপর এ জরিপ চালানো হয়। এদিকে এমন অনিরাপদ যৌনকর্মের মাধ্যমে ৫২ শতাংশ এইডস ছড়ায় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জাতীয় এইডস কর্মসূচি সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে শক্তিশালী যৌন ব্যবসা গড়ে উঠেছে। আর তরুণরাই বেশি এইডস ঝুঁকিতে রয়েছে। তরুণদের এইডস ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির পরিচালক অধ্যাপক মো. ওয়াদুদ বলেন, ‘যৌন আচরণে পরিবর্তন হওয়ার কারণে তরুণের মধ্যে এইডস ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঢাকাসহ শহরাঞ্চলের তরুণদের মধ্যেই এইডস ছড়াচ্ছে বেশি।’ তিনি বলেন, ‘তরুণ সমাজকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে আমরা বিশেষ সচেতনামূলক কর্মসূচি হাতে নিচ্ছি। এতে তরুণদের জন্য কাউন্সেলিং থাকবে। এছাড়া পাঠ্য পুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। পর্যায়ক্রমে ৬ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়টি সিলেবাসে নিয়ে আসা হবে।’ এছাড়া সরকার জেলা পর্যায়ের প্রতিটি হাসপাতাল যুব বান্ধব করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রমতে, পেশাদার যৌনকর্মীর কাছে যেতে অভ্যস্ত হয়ে পড়া তরুণের প্রায় ৭৯ শতাংশই এইডস সম্পর্কে সচেতন নন। যৌন মিলনের পর যৌনাঙ্গ পরিষ্কার করলে এইডস হওয়ার সম্ভাবনা থাকে না বলেও মনে করেন তারা। যৌনকর্মে লিপ্ত হতে এসব তরুণের ৮০ শতাংশ যাচ্ছেন আবাসিক হোটেলে। আর ২০ শতাংশ অপেশাদার যৌনকর্মীর কাছে যাচ্ছেন। আর জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ তরুণ হওয়ায় দেশের বৃহৎ ও নিভর্রশীল এই জনগোষ্ঠী ব্যাপক ঝুঁকিতে মধ্যে আছে।

সংশ্লিষ্টরা বলছেন, এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না হলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপ অনুযায়ী, তরুণদের অধিকাংশ যৌন চাহিদা মেটাতে যৌনকর্মীর কাছে যাচ্ছেন। সব ধরণের যৌন আচরণ করছেন। গবেষণায় দেখা যায়, এসব তরুণের প্রায় ২০ শতাংশের মধ্যে যৌনবাহিত ইনফেকশনের লক্ষণ দেখা যায়। তবে এদের মাত্র ১৫ শতাংশ চিকিৎসকের কাছে যান। ঢাকার ৯টি আবাসিক হোটেলে আইসিডিডিআরবি পরিচালিত জরিপটিতে আরো দেখা গেছে, তরুণের দুই তৃতীয়াংশ স্কুল ও কলেজ পড়ুয়া। তারা যৌনকর্মে প্ররোচিত হন বন্ধু বা বন্ধুস্থানীয় কাউকে দিয়ে।

প্রায় ৮০ শতাংশ তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হয়ে যৌন কর্মে লিপ্ত জন। আবার অনেকে পর্ন সিডি দেখে যৌন কর্মে উৎসাহিত হন। এদের অনেকের বয়স ১১ থেকে ১৪ বছর। এছাড়া বিবাহিতরাও যৌনকর্মীর কাছে যাচ্ছেন বলে দেখা গেছে গবেষণা জরিপে।

সাতক্ষীরায় বিকাশের ৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মানববন্ধন : টাকা ফেরত না দিলে আন্দোলন

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলা বিকাশ ডিষ্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুক এজেন্টদের ৪ কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলার বিকাশ এজেন্টদের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনার পাদদেশে জেলা বিকাশ এজেন্ট সংগঠনের সভাপতি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিকাশ এজেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সহ-সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন রাজু, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার রাজু, আনন্দ রায় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ব্র্যাক এনজিও সংস্থার নিজস্ব প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বিকাশ। সাতক্ষীরা জেলা বিকাশ ডিষ্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুক তাদের নিয়োগ দেওয়া লোক। আমরা বিকাশ প্রতিষ্ঠানকে চিনি ওমর ফারুককে চিনিনা। ব্র্যাক যদি আমাদের পাওনা টাকা ফেরত না দেয় তাহলে আমরা সাতক্ষীরাসহ বিকাশের সকল প্রতিষ্ঠান বন্ধসহ ব্র্যাকের সকল কর্মকান্ড কঠোর আন্দোলনের মাধ্যমে বন্ধ করে দেব এবং এজেন্টের সকল সমস্যার সমাধান না করে সাতক্ষীরায় কোন ডিস্ট্রিবিউটর না দেওয়ার অনুরোধ জানান বক্তারা। এছাড়া আগামী রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আনারস ত্বক চনমনে ও টানটান রাখে

0

সাতনদী অনলাইন ডেস্ক : বাজারে এখন আনারসের ভরা মৌসুম। আনারসে রয়েছে দেহের নানা উপকারিতা উপাদান। আজ জানা যাবে কিভাবে আনারস ব্যবহার করলে মানবদেহে উপকার হয়।

বর্ষায় আনারসের চাহিদা কেবল খাবার পাতেই নয়, পদ্ধতি জানলে তা রূপচর্চার প্ল্যাটারেও হয়ে উঠতে পারে অনন্য। ক্লান্ত ত্বককে চনমনে করা থেকে শুরু করে তা টানটান ও মসৃণ রাখার ক্ষেত্রেও আনারস খুব কার্যকর। তাই শুধু খাবার পাত নয়, আনারস কাজে লাগান রূপচর্চাতেও।

আনারসের মধ্যে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ-কে ব্যবহার করে বহু প্রসাধনী সংস্থা তাদের বিভিন্ন প্রসাধন সামগ্রীতে আনারস ব্যবহার করে। জানেন কি, কী উপায়ে এই ফল ব্যবহার করলে ত্বকের যত্নে আপনিও ফল পাবেন হাতেনাতে?
স্ক্রাবার: আনারসের অমসৃণ ত্বককে কাজে লাগান স্ক্রাবিংয়ে। স্নানের আগে কয়েক টুকরো আনারস ঘষে নিন শরীরে। প্রাকৃতিক এই স্ক্রাবার ত্বকের মৃত কোষ ঝরিয়ে ত্বককে ঝলমলে করে তোলে।

ত্বকের বয়স রোখে: আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ থাকায় আনারস কোলাজেন উৎপাদন করতে সক্ষম। তাই আনারসের রস এই বর্ষায় নিয়মিত মুখে মাখলে ত্বকের বলিরেখা সরে, বয়সের চাপ পড়ে না। আনারসের রস ত্বকে মিনিট পাঁচেক রাখার পর ধুয়ে নিন।

আনারস-দুধ: ব্রণর সমস্যা থাকলে এই প্যাক খুবই কার্যকর। আনারস, দুধ ও ডিমের কুসুম ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করুন। সেই প্যাক মুখে লাগিয়ে রেখে দিন মিনিট পাঁচেক। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে জলের ভারসাম্য রক্ষা করতে ও ঔজ্জ্বল্য বাড়াতে এই প্যাক খুবই কার্যকর। ব্রণ সারাতেও এই প্যাকের উপকারিতা খুব।

১১ বছরের সংসার ভাঙ্গলেন দিয়া মির্জা-সাহিল

0

সাতনদী অনলাইন ডেস্ক : সংসার ভাঙ্গা-গড়া নতুন কিছু নয়। বলিউড সেলিব্রেটিদের কাছে এটা এনজয় মুহুর্ত মনে করে থাকেন। সম্পর্ক তাদের জীবনের একটা পার্ট।

গত ফেব্রুয়ারিতেও দু’জনে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। দু’সপ্তাহ আগে স্বামীর জন্মদিনে সাহিল সাংঘার ছবি পোস্ট করে দিয়া মির্জ়া লিখেছিলেন, ‘প্রেশাস ওয়ান’। এর মধ্যে এমন কী ঘটল যে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দিয়া-সাহিল?

বৃহস্পতিবার সকালে দিয়া এবং সাহিল দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানান, তাঁদের এগারো বছরের সম্পর্ক শেষ করছেন। বিবৃতিতে দিয়া ও সাহিল লিখেছেন, ‘সম্পর্ক শেষ করলেও আমাদের বন্ধুত্ব থাকবে।’ কিন্তু ঠিক কী কারণে তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট করেননি। দিয়া-সাহিলের বিচ্ছেদ নিয়ে বলিউডে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির চিত্রনাট্যকার কণিকা ধিলোঁর সঙ্গে একটি সম্পর্ক রয়েছে সাহিলের। এক মাস আগেই নাকি দিয়া সেই সম্পর্কের বিষয়ে জানতে পারেন। তার পর থেকেই দিয়া আর সাহিলের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে খবর।

২০১৪ সালে দিয়া বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের বিজ়নেস পার্টনার ও প্রেমিক সাহিলকে। বিয়ের আগে অনেক দিন তাঁরা লিভ-ইনও করেছেন। বলিউডের আদর্শ দম্পতি হিসেবে দিয়া-সাহিলের কথা উল্লেখ করা হত। কিন্তু সেখানে যে এমন ভাঙন ধরেছে, তা আগে কেউ আঁচ করতে পারেননি।

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পরিচালক প্রকাশ কোভেলামুড়ির প্রাক্তন স্ত্রী কণিকা। তাঁদের সম্পর্কও দু’বছর আগেই ভেঙে যায়। বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রায় মাস ছয়েক ধরে সাহিল ও কণিকা ডেট করছেন। দিয়া বিন্দুবিসর্গও জানতে পারেননি। জানার পরে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিবৃতিতে তাঁরা স্পষ্ট বলেছেন, ভবিষ্যতে এ বিষয়ে মন্তব্য করবেন না।

ব্রহ্মরাজপুর ডি.বি হাইস্কুলের মাঠে কোরবানির পশুর হাট শুরু

0

মুকুল হোসেন, ব্রক্ষ্মরাজপুর(সাতক্ষীরা সদর)প্রতিনিধি: সদর উপজেলার ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের মাঠে আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও গরু ছাগলের হাট বসেছে। গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষরা দীর্ঘদিন ধরে স্বযতেœ লালিত পালিত গরু-ছাগল গুলো বিক্রি করতে হাটে নিয়ে আসছে এবং ক্রেতারা তাদের পছন্দের পশুটি ক্রয় করছে। ক্রেতাদের বক্তব্য থেকে জানা যায় বৃহস্পতিবার হাটের প্রথম দিন, তাই গরু ছাগল কম উঠেছে এবং দামও বেশি। অন্যদিকে বিক্রেতাদের মধ্যে আব্দুল হাকিম জানায় তাদের আশানারুপ দাম ক্রেতারা বলছে না। হাট পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে আব্দুল কুদ্দুস জানায়, আগামি দিনগুলোতে আশানারুপ কোরবানীর পশু উঠবে। তখন দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নলতা হাইস্কুলের প্রাক্তন ধর্মীয় শিক্ষক আব্দুল মোমিন আর নেই

0

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের প্রাক্তন ধর্মীয় শিক্ষক, সুমিষ্টভাষী, সৎ, নিষ্ঠাবান ব্যক্তিত্ব, পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর অত্যন্ত ভক্ত মাওলানা আব্দুল মোমিন (৬৭) আর নেই। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় থাকা অবস্থায় ১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবুল, রানা, হাফিজ নামক ৩ পুত্র, আঞ্জুয়ারা ও লাইজু নামক ২ কন্যা, অসংখ্য শুভাকাঙাখী ও হাজার হাজার গুণী শিক্ষার্থী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন নলতা শরীফে থাকায় ও পীরকেবলার একজন অতি ভক্ত হওয়ায় যশোরে মারা যাওয়া সত্ত্বেও নলতা শরীফে অবস্থানকারী বেশিরভাগ সন্তান ও মিশন তথা এলাকার মানুষের ইচ্ছার প্রতি গুরুত্ব দিয়ে মাওলানা আব্দুল মোমিনের মরদেহ যশোর থেকে নলতা শরীফে আনা হয়। বৃহস্পতিবার বাদ আছর তাকে নলতা শরীফ শাহী মসজিদে নামাজে জানাযা শেষে যশোর মনিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য লাশের গাড়ীসহ তার সন্তান, আত্মীয়-স্বজন ও মিশনের টিম নলতা শরীফ ত্যাগ করেন। অসংখ্য ভক্ত, আত্মীয়-স্বজন, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন সহকর্মী, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী সহ সহ¯্রাধিক মুসল্লীর উপস্থিতিতে নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ আলহাজ্জ মো. শামছুল হুদা। এদিকে নলতা হাইস্কুলের একজন নিবেদিত প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মোমিনের মৃত্যুতে নলতা হাইস্কুল, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

দেবহাটায় শোকাবহ আগষ্ট স্মরণে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

0

দেবহাটা ব্যুরো: দেবহাটায় শোকাবহ আগষ্ট স্মরণে ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জলন কর্মসুচী পালিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় সখিপুর ইউনিয়ন ছাত্রলীগ ও দেবহাটা কলেজ ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ঈদগাহ বাজারে মোমবাতি প্রজ্জলন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা। এসময় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেল, সহ সম্পাদক আকরাম মাহমুদ, মামুন, শফিউল্লাহ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আশাশুনির ৩ স্কুলে ডেঙ্গু ও পরিচ্ছন্নতা বিষয়ক সভা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৩টি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও পরিচ্ছন্নতা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচির আয়োজন করে। আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়: প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে ও সেনেটারী ইন্সপেক্টরের সহকারী স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এমটিইডিআই দীলিপ কুমার ঘোষ, সহকারী শিক্ষক আবুল ফজল পলাশ, সহকারী শিক্ষক স ম আলমগীর কবির প্রমুখ।দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক দ্বীজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টরের সহকারী ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, এসআই জি এম গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক মরিয়ম খাতুন প্রমুখ।আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টরের সহকারী ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, এসআই জি এম গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ও মরিয়ম খানম মুক্তা।

আশাশুনি ডেঙ্গু সচেতনতায় ৬ ইউনিয়নে সভা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৬ ইউনিয়নে একযোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ আশাশুনি এপি এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সাতক্ষীরা ও এনজিও সমন্বয় কমিটির প্রচারে উপজেলার কুল্যা, বুধহাটা, কাদাকাটি, বড়দল, দরগাহপুর ও আশাশুনি সদর ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানে এলাকার ৩৫০ জন অংশ নেন। এসব অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সাতক্ষীরা এপিসি ম্যানেজার ম্যাথিল্ডা মেন্ডিস, প্রোগ্রাম অফিসার মানিক হালদার, স্বপন ডেভিড সাহা, এলিস মন্ডল, মিলিতা সরকার, মৌসুমি মজুমদার এবং স্ব স্ব এলাকার গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত রাখবে।

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা অনুষ্ঠানের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহর সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ দাউদ হোসেন, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, শরাফপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান। আগামী ১ সেপ্টেম্বর হতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।