Home Blog Page 2710

জেলা প্রসাশন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‌্যালি

0

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রসাশন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে মসজিদের ইমামদের নিয়ে মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ৯টায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি জেলা প্রসাশকের কার্যলয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপৃর্ণ সড়ক প্রদক্ষিন করে খুলনা রোড মোড়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্বে ছিলেন সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তফা কামাল।
র‌্যালিতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশরে উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান, হিসার রক্ষক মোঃ আদম আলী সিনিয়র ফিল্ড অফিসার অলিয়ার, রহমান সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমূখ।
র‌্যালী শেষে জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ডেঙ্গু সমস্যা প্রকট আকার ধারন করার আগেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সমাজের সকল মানুষকে জানতে হবে ডেঙ্গু কিভাবে ছড়ায় ও বিস্তার করে। এটা নিয়ে আতংকিত না হয়ে সকলকে এগিয়ে এসে যার যার অবস্থান থেকে সব মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কিত বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দিলেই ডেঙ্গু থেকে পরিত্রান পাওয়া যাবে। পরে তিনি সাতক্ষীরার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ডেঙ্গুর সচেতনতার লিফলেট বিতরন করেন।

সাতক্ষীরায় এ পর্যন্ত ৬৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত : দিন দিন বৃদ্ধি পাচ্ছে

0

নিজস্ব প্রতিবেদক : যতই দিন যাচ্ছে ততই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাতক্ষীরায়। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে আজ পর্যন্ত সাতক্ষীরায় মোট ৬৬ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৩২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৩০ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে আরো ৪ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এসব রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছেন।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে র‌্যালী, আলোচনাসভা, ঔষধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।
অপরদিকে, সাতক্ষীরা জেলায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারন মানুষ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জেলায় ৬৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত করার বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু হলে জ্বর, পেটে ব্যাথা, মাথা ব্যাথা, অনেকেরে প্রেসার কমে যাচ্ছে। এটি প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাততে হবে। মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করতে হবে এবং পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখতে হবে এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে শহর থেকে গ্রামের তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রকার জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। তিনি এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য ( ডাব, শরবত, পেঁপে) বেশী খাবার পরামর্শ দেন।

সাতক্ষীরায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক “বঙ্গু বন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই, দাবী মোদের একটাই, ১১তম গ্রেড চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের (ডিপিএড প্রশিক্ষাণার্থী পিটিআই) আয়োজনে সোমবার দুপুরে সাতক্ষীরা পি.টি.আই চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সহকারী শিক্ষক শরিফুর রহমান সজলের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলীম, শেখ বনি আমিন, সৌমেন হাসান, ইন্দ্রজিৎ, তরিকুল ইসলাম, ফৌজিয়া মুনমুন, আছমা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য সরকার যে উদ্দ্যেগ গ্রহণ করেছেন সে জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু সহকারী শিক্ষকরা পাবেন ১২তম গ্রেড আর প্রধান শিক্ষকরা পাবেন ১০ম গ্রেড। এই সংক্রান্ত প্রস্তাবিত গ্রেড পাশ হলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের দুটি ধাপ অতিক্রম করতে হবে। আর তাই সহকারী প্রধান শিক্ষক পদটি নতুন করে সৃষ্টি না করে প্রধান শিক্ষককের পরের ধাপেই ১১তম গ্রেডেই সহকারী শিক্ষকদের বেতন দেয়ার জন্য বক্তারা এ সময় সরকারের কাছে জোর দাবী জানান।
মানববন্ধনে সকল প্রাথমিক সহকারী শিক্ষকদের পক্ষে পিটিআই এ কর্মরত ডিপিএড প্রশিক্ষাণার্থী সহকারী শিক্ষকরা অংশ গ্রহন করেন।

কলারোয়ায় জীবন বীমা কর্পোরেশনে দুর্নীতির তদন্তে দুদুকের অভিযান

0

কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়ায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহকদের ৬লাখ টাকার দুর্নীতি তদন্তে আসলেন দুদুকের ৩ সদস্য বিশিষ্ট একটি টিম। সোমবার (৫আগস্ট) বেলা ২টার দিকে তারা কলারোয়া বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন জীবন বীমা কর্পোরেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত বীমা ইনচার্জ হাফিজুর রহমানকে তারা সাথে নিয়ে ঘটনা স্থান উপজেলার পাঁচনল গ্রামে যান। সেখানে হয়রানির শিকার অসহায় ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেন। পরে কলারোয়া জীবন বীমা কর্পোরেশনের ইনচার্জ হাফিজুর রহমান নিজে তার দোষ স্বীকার করে নেয়ায় এবং গ্রাহকদের আত্মসাতের সুমদয় টাকা আগামী ১৫ দিনে মধ্যে ফেরত দেয়ার কথা স্বীকার করেন। এসময় দুদুকের খুলনা উপ-সহকারী পরিচালক মোহাম্মাদ ফয়সাল কাদের উদ্ধতন কর্মকাতাদের সাথে কথা বলে মুচলিকা নিয়ে ছেড়ে দেন। অভিযানে উপস্থিত ছিলেন-খুলনা দুদুকের সহকারী পরিদর্শক শ্যামল চন্দ্র শেন, মনিরুজ্জামান ও কলারোয়া থানার এসআই সুবীর কুমার ঘোষ।

দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা

0

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় সাজিয়া আফরীনকে সোমবার ১২ টায় দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি সুজন ঘোষ, সহ-সভাপতি ওয়ারেছীন কবির, সহ-সভাপতি দিপঙ্কর বিশ্বাস, সহ-সভাপতি আবীর হোসেন লিয়ন, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন-সম্পাদক লিটন ঘোষ, কোষাধ্যক্ষ সন্ন্যাসী মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আনিছুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক এস এম মজনুর রহমান, সমাজ কল্যান সম্পাদক ডা: আমিরুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, কার্য্যনির্বাহী সদস্য আক্তার হোসেন, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন, কার্য্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য মাহামুদুল হাসান প্রমূখ।

তালার দোয়ছড়া খালটি হুমকির মুখে : দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি এলাকাবাসীর

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা উপজেলার কপোতাক্ষ নদের পাশ দিয়ে বয়ে আসা দোয়ছড়া খালটি আগোলঝাড়া হয়ে শেখেরহাট মধ্যে বয়ে চলে গেছে শালতা নদীতে । এই খালটি তালা সদর ও খলিলনগর ইউনিয়নের পানি নিষ্কাসনের ব্যবহৃত হয় ।কিন্তু এই খালটির আশপাশে যারা বসত করছে তাদের গোয়াালের গরুর মলমুত্র ও বিভিন্ন আবর্জনা ইত্যাদি ফেলের কারনে খালটির পানির রং পরিবর্তন হয়ে লালচে রং ধারন করেছে । যা থেকে প্রচুর পরিমানে দুগন্ধ ছড়াচ্ছে ।
সরজমিনে দেখাযায়, খালটি এখন ময়লা আবর্জনার স্তুপ ও দুগন্ধের কারনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ময়লা আবর্জনা দুর্গন্ধে জনসাধারণ স্বাভাবিক চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর ফলে মশা মাছির উপদ্রপ ও দুর্গন্ধে অতিষ্ঠ এখন এলাকাবাসী। বর্ষার মৌসুমে এই খালে ময়লা আবর্জনায় পানি নিষ্কাশনে প্রধান প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। দীর্ঘদিন খননের অভাবে খালটি এখন প্রায় স্্েরাতহীন। ময়লা আবর্জনার কারণে দূষণ হচ্ছে পরিবেশ। উপজেলার ঐতিহ্যের ধারক বাহক এ খালটি এখন মরে গেলেও দেখার যেন কেউ নেই। দীর্ঘদিন ধরে এ অবস্থার জন্য জনমনে এখন উদ্বেগ দেখা দিচ্ছে।
স্থানীয় এলাকাবাসীর মধ্যে মোস্তাক(৫০),রবিউল(৩৫),রোস্তম(৩০) জানান,এক সময় আমরা এই খালে মাছ শিকাড় করতাম কিন্তু বেশ কিছু দিন ধরে খালিটিতে গরু-ছাগলের মলমুত্র,ময়লা আর্বজনা ফেলার কারনে খালটি এখন ডোবায় পরিনত হয়েছে । পানির রং লালচে আকার ধারন করেছ প্রচুর পরিমানের দুগন্ধ বের হয় । যদি অতিদ্রুত এই অবস্থা থেকে পরিত্রান না পাওয়া যায় তাহলে খালটি ধ্বংসের মুখে পতিত হবে এবং আগামী প্রজন্মকে বাসযোগ্য করে গড়তে অবৈধ দখলদারদের কবল থেকে খাল পুনরুদ্ধার করে পর্যাপ্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করতে না পারলে পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।

তালায় জনবহুল এলাকার ফসলি জমিতে ইট ভাটা : হুমকির মুখে জনজীবন

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় জনবহুল এলাকার ফসলি জমিতে গড়ে উঠছে বিসমিল্লাহ অটো ব্রিকস নামের একটি ইট ভাটা। যার চার পাশে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ঐতিহ্যবাহী জেঠুয়া বাজার,এতিমখানা ও প্রবাহমান কপোতাক্ষ নদ। ইতোমধ্যে ভাটার কার্যক্রম শুরু হওয়ায় এলাকার পরিবেশ বিপর্যয়ের আশংকায় রীতিমত আতংকে রয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
সরেজমিনে প্রতিবেদনকালে দেখা যায়, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আলহাজ্জ মোবারক হোসেন ও আব্দুর রশিদ সরদারের ছেলে হাফেজ জহুরুল ইসলাম একই এলাকার কামরুল ইসলাম,মো: মোতালেব গংদের কাছ থেকে উপজেলার ১১ নং জালালপুর ইউনিয়নের জেঠুয়া মৌজার জে.এল নং-১৩০,সিট নং-১ এলাকার প্রায় ৪ একর সম্পত্তি ইজারা নিয়ে ২৫ জুন মঙ্গলবার সকালে উদ্ভোধনের মাধ্যমে ইট ভাটা স্থাপনের কাজ শুরু করেছে। যার একপাশে রয়েছে,ঐতিহ্যবাহী জেঠুয়া হাট-বাজার,জনবহুল মালোপাড়া,ঘোষপাড়া,অন্য পাশে জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স,জাগরণী মাধ্যমিক বিদ্যালয়,জেঠুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,একটি এতিম খানা ও অপর পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যের ধারক কপোতাক্ষ নদী।
প্রকাশ, মালিক পক্ষ অটো ভাটার নামে প্রচার দিলেও মূলত তারা সেখানে হাওয়া ভাটা তৈরীর কার্যক্রম এগিয়ে নিচ্ছে। জনবহুল ও বিভিন্ন সামাজিক,শিক্ষা,ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানের মধ্যে ইটভাটা স্থাপিত হলে এলাকার সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের মুখে সর্বস্তরের মানুষ মারাতœক ক্ষতির সম্মুখিন হবে।
এদিকে,ভাটার জমি দাতা ও মালিক পক্ষ পরষ্পর যোগসাজশে বসত-ভিটা থেকে শুরু করে ফসলি জমির দাগ-খতিয়ান সম্পৃক্ত করে ইজারা চুক্তি সম্পন্ন করলেও মুলত তারা বিআরএস খাস খতিয়ানের জমিতেই ভাটা স্থাপন করছেন।
এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ৫৯ নং আইনের (বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ২০ নভেম্বর ২০১৩ তারিখে প্রকাশিত এবং পরবর্তীতে অধ্যাদেশ নং০২/২০১৮ সংশোধিত) এর প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে সম্পূর্ণ ভূল বুঝিয়ে তারা সেখানে ইট ভাটার লাইসেন্স নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইনের ৮ এর (১) ধারায় আবাসিক,সংরক্ষিত বা বনিজ্যিক এলাকা,সিটি কর্পোরেশন,পৌরসভা বা উপজেলা সদর,সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন,অভয়ারণ্য,বাগান বা জলাভূমি,কৃষি জমি,প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা,ডিগ্রেডেড এয়ার শেড। একই ধারার উপধারা (২) অনুযায়ী এই আইন কার্যকর হবার পর নিষিদ্ধ এলাকার সীমানার অভ্যন্তরে ইটভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর,বা অন্য কোন কতৃপক্ষ কোন আইনের অধীন কোনরুপ অনুমতি বা ছাড়পত্র বা লাইসেন্স,যে নামেই অভিহিত হউক,প্রদান করিতে পারিবেনা। আইনের ৩ নং ধারায় ক) উপধারায় বলা হয়েছে, নিষিদ্ধ এলাকার সীমারেখা হতে নূন্যতম ১ কি:মি: দুরত্বের মধ্যে, ঙ) উপধারায় বিশেষ কোন স্থাপনা রেলপথ,শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল ও ক্লিনিক,গবেষণা প্রতিষ্ঠান,বা অনুরুপ কোন স্থান বা প্রতিষ্ঠান হতে ১ কি:মি: দুরত্বের মধ্যেসহ নানা শর্তানুযায়ী ইট ভাটা স্থাপন করা যাবেনা। তবে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কতৃপক্ষ ঐ এলাকায় ভাটা স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে।
ভাটার ম্যানেজার মফিজুল ইসলাম নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান,ভাটার মালিক বাইরে আছে বলে আর কিছু বলতে রাজি হননি। সর্বশেষ তাদের কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে রীতিমত নানা আশংকায় আতংক বিরাজ করছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, তিনি উপজেলায় নতুন এসেছেন। এখনো পর্যন্ত এনিয়ে কেউ অভিযোগ করেনি। এলাকাবাসী ক্ষতিকর দিকগুলো তুলে ধরে লিখিত অভিযোগ করলে অবশ্যই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

0

সাতনদী অনলাইন ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার আয়োজনে সোমবার সকালে শহরের টেনিস গ্রাউন্ডে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। ডেঙ্গুর প্রকোপ যেন আর বৃদ্ধি না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, সকলের বাড়ির আঙ্গিনাসহ অফিস আদালত ও সকল প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে ঘুমানোর পূর্বে মশারী টাঙাতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে নিরলস পরিশ্রম করে চলেছে। বাংলাদেশে সবার আগে সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত করতে চায়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি এ সময় জেলার সকলকে স্ব-স্ব অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান তিনি। আলোচনা সভা শেষে পৌরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা করা হয়।

কলারোয়ায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

0
কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়ায় সোমবার ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্যে ছিলো র‍্যালি, সেমিনার, বৃক্ষ রোপণ। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এড. শেখ কামাল রেজা। ৩ দিনব্যাপি এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

বুধহাটা ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক অনুপস্থিতির আট লাখ টাকা আত্মসাৎ

0

প্রধান প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক অনুপস্থিতির কমপক্ষে আট লাখ টাকা আতœসাতের অভিযোগে উঠেছে। এমন অভিযোগ তোলেন ওই ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান, হাফেজ রবিউল ইসলাম ও মমতাজ বেগম।
ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এই তিন ইউপি সদস্য।
অভিযোগে বুধহাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, গত ৫ মে কর্মসৃজন প্রকল্পের আওতায় ৯টি ওয়ার্ডে ৩৪৩ জন শ্রমিকের ৪০ দিনের কাজ শুরু হয়। ৯ নং ওয়ার্ডে ৫০ জন শ্রমিক কাজে নিয়োগ পান। ৫০ শ্রমিকের ১৯৫০ হাজিরা হওয়ার কথা থাকলেও হাজিরা হয়েছে ১৫শ। অনুপুস্থিতি ঘটেছে ৪৫০ হাজিরা। সে অনুপাতে ৫০ জন শ্রমিকের ৪৫০ অনুপুস্থিত হিসেবে ৯০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরৎ চলে যায়। বাকি টাকা শ্রমিকরা ৪ আগষ্ট ব্যাংক থেকে চেকের মাধ্যমে উত্তোলন করেন।
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মো. রবিউল ইসলাম বলেন, ৩নং ওয়ার্ডের ৩৫ জন শ্রমিক কর্মসূজন প্রকল্পের কাজে নিয়োগ পায়। ৩৫ জন শ্রমিকের ১৩৬৫ হাজিরা হওয়ার কথা থাকলেও হাজিরা হয়েছে ৭৫২। অনুপুস্থিত হয়েছে ৬১৩ হাজিরা। ৩৫ জন শ্রমিকের ৩৯ দিনের ৬১৩ হাজিরার অনুপুস্থিতির হিসেবে এক লক্ষ ২২ হাজার ৬শ টাকা ফেরৎ যায় সরকারি কোষাগারে।
তিনি অভিযোগ তুলে বলেন, অন্যান্য সাতটি ওয়ার্ডের শ্রমিকরা এভাবে কাজের হাজিরায় অনুপুস্থিত থাকলেও চেয়ারম্যান যোগসাযোশের মাধ্যমে ২৯ জুলাই শ্রমিকদের উপস্থিতি ছাড়াই রুপালী ব্যাংক বুধহাটা শাখা থেকে অনুপুস্থিতির কমপক্ষে আট লক্ষ টাকা উত্তোলন করে নেয় শ্রমিক সর্দ্দর অভিলাস ও শফি। এছাড়া ৩ নং ওয়ার্ডে একদিনও কোন প্রকল্পের কাজ করা হয়নি। আমাকে কোন প্রকল্পের দায়িত্বও দেওয়া হয়নি।
তিনি বলেন, ৩ নং ওয়ার্ডের শ্রমিকদের দিয়ে ১ নং ওয়ার্ডের কেওড়া পার্কে ১, ২ও ৩ নং ওয়ার্ডের শ্রমিকদের কাজ করানো হয়েছে। ১ ও ২ নং ওয়ার্ডের শ্রমিকদের টাকা উত্তোলন করলেও ৩ নং ওয়ার্ডের শ্রমিকের টাকা উত্তোলন করাননি চেয়ারম্যান। টাকা না পেয়ে এসব শ্রমিকরা আগত ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে।
এদিকে, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মমতাজ বেগম এসব ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেন, শ্রমিকদের না জানিয়ে ব্যাংক থেকে শ্রমিকদের টাকা তুলে আতœসাতের ঘটনাসহ স্বেচ্ছাচারিতার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন চাই।
শ্রমিক ছাড়াই ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে শ্রমিকদের সর্দ্দার অভিলাসের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি। তবে ৭ ও ৮ নং ওয়ার্ডের শ্রমিকদের সর্দ্দার শফি সরদার বলেন, আমার এই দুই ওয়ার্ডের শ্রমিকরা অনুপুস্থিত ছিল। কিন্তু সেটা কতজন এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনুপুস্থিতির টাকা উত্তোলন করেছেন কিনা সে বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ব.ম মোসাদ্দেক বলেন, আমি কোন টাকা আতœসাৎ করিনি বা আমার টাকা আতœসাতের কোন সুযোগ নেই। এসব আমি দেখি না। শ্রমিকরাই ব্যাংকে গিয়ে নিজেরাই টাকা উত্তোলন করেছেন।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ৩ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যরা কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে নিজেদের বাড়িতে কাজ করিয়েছেন। সেজন্য ওই দুই ওয়ার্ডের টাকা ফেরৎ দেওয়া হয়েছে।