Home Blog Page 2711

দেবহাটায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

0

দেবহাটা ব্যুরো: দেবহাটাতে আগামী ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ। সভায় আগামী ১৫ই আগষ্ট জাতীয় পতাকা অর্ধনমিত, শোক র‌্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও ১৫ই আগষ্ট সম্পর্কে রচনা প্রতিযোগীতা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ইউএনও সাজিয়া আফরীনকে শুভেচ্ছা

0

দেবহাটা ব্যুরো: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুর ১টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি: নলতা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় আল-আরাফাহ ইসলামী ব্যাংক নলতা শাখার ব্যবস্থাপক সাব্বির আহমেদ, ব্যাংকের কর্মকর্তা আহসান হাবিব, ওবায়দুল ইসলাম, আলতাফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে মতবিনিময় সভা

0

দেবহাটা ব্যুরো: দেবহাটায় ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষে জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট প্রমুখ। এসময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ পরিচ্ছন্নতা অভিযানে স্ব স্ব অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।

দেবহাটায় এডিস মশা নিধনের ফগার মেশিন স্প্রে কার্যক্রম উদ্বোধন

0

দেবহাটা ব্যুরো: দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ পরিচ্ছন্নতা অভিযানে স্ব স্ব অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সোমবার সকাল ১০টায় উপজেলার সখিপুর ইউনিয়নের ৭৪টি পৃথক স্থানে এডিস মশা নিধনের লক্ষে ফগার মেশিন দ্বারা কীটনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেবহাটার সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বক্তৃতায় আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি। প্রত্যেককে নিজ বাড়ী, অফিস বা অন্যান্য কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার সম্ভাব্য উৎপত্তি বা আবাসস্থল বিনষ্ট করতে হবে। তাহলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এ সময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আলফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মারুফ হোসেন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোকলেছুর রহমান, আব্দুল করিম, মোনাজাত আলী, জগন্নাথ মন্ডল, পরিতোষ বিশ্বাস, সদস্য রেহানা আক্তার, আলফাতুননেছা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারন উপস্থিত ছিলেন। পরে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দ্বারা কীটনাশক স্প্রের মাধ্যমে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল বিনষ্ট করা হয়।

শ্যামনগরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন এক যুবক

0

প্রধান প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জমিদার বাড়ি ভুলোর মোড় এলাকায় ইয়াবা দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন কথিত সাংবাদিক মোহাম্মদ আলী। সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে শ্যামনগর থানা পুলিশ।
আটক মোহাম্মদ আলী (২৫) শ্যামনগর উপজেলার হায়বাতপুর শেখ পাড়া গ্রামের বারেক আলীর ছেলে। ভুক্তভোগী যুবক ইয়াছিন গাজী (১৮) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কুলতলী এলাকার রফিকুল গাজীর ছেলে।
শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জগন্নাথ রায় জানান, এই মোহাম্মদ আলী বিভিন্ন সময় নিজেকে গোয়েন্দা পুলিশের পরিচয় দেয়। কখনো সাংবাদিক আবার কখনো সাংবাদিকদের নেতা হিসেবেও পরিচয় দিয়ে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে প্রভাব খাঁটিয়ে চলেন। এছাড়া তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগও রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, মোহাম্মদ আলী নিজেকে দৈনিক সকালের আলো নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিচয় দেন। একই সঙ্গে কথিত সংগঠণ শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সাংগঠণিক সম্পাদকও পরিচয় দিয়ে থাকেন। রোববার বিকেলে মোহাম্মদ আলী মোবাইল ফোনে থানায় অভিযোগ করেন ইয়াছিনের কাছে পাঁচ পিস ইয়াবা পাওয়া গেছে। ঘটনা জেনেই তাৎক্ষনিক পুলিশের ফোর্স জমিদার বাড়ি ভুলোর মোড় এলাকায় উপস্থিত হন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে মোহাম্মদ আলী ও ইয়াছিনকে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও বলেন, পরবর্তীতে ঘটনার অনুসন্ধান করে জানা যায় ঘটনাটি সাজানো। মোহাম্মদ আলীসহ চারজন ছেলেটিকে মারপিট করে ঘটনাস্থলে নিয়ে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য পুলিশের কাছে মিথ্যে অভিযোগ করে। ঘটনার বিষয়ে মোহাম্মদ আলী ও তার সহযোগী সুজন শেখ, মাছুম ও উপজেলার নকিপুর এলাকার আলমগীরের ছেলে ইয়াছিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি তিন অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বেলা ১১ টার দিকে কথিত সাংবাদিক মোহাম্মদ আলীকে ইয়াবার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

জমেছে সাতক্ষীরার পশুহাট : কুরবানীর জন্য প্রস্তুত ৫৬ হাজার গরু-ছাগল

0

প্রধান প্রতিবেদক : ভারতীয় গরু আমদানী বন্ধ থাকায় খুশি খামারী ও ব্যবসায়ীরা। আসছে কুরবানী ঈদকে ঘিরে সীমান্ত এলাকা দিয়ে যেন কোনভাবেই ভারতীয় গরু দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকেও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খামারীরা গরু মোটা তাজাকরণ ট্যাবলেট থেকেও এবার বিরত রয়েছে।
প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, জেলায় খামারী রয়েছে ১২ হাজার ৭৩৩ জন। এসব খামারীদের কাছে এ বছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫৬ হাজার ২৭৬টি বিভিন্ন প্রজাতির পশু।
সাতক্ষীরা সদর উপজেলায় ৮১৩০টি গরু, ছাগল রয়েছে ৩৩৪৮টি, কলারোয়া উপজেলায় ৫২৮৫টি গরু, ছাগল ৫৩২২টি, তালা উপজেলায় ৭১৬৩টি গরু, ছাগল ৪১৮৬টি, আশাশুনি উপজেলায় ২৯৯৩টি গরু, ছাগল রয়েছে ২০৫২টি, দেবহাটা উপজেলায় গরু ১১৫৫টি, ছাগল ১১৮৬টি ছাগল, কলিগঞ্জ উপজেলায় ২৮১১টি গরু, ছাগল ৩৮২৬টি ছাগল ও শ্যামনগর উপজেলায় ৩০৩৬টি গরু ও ছাগল রয়েছে ৫৭৪৩টি। জেলাজুড়ে কুরবানীযোগ্য গরু প্রস্তুত রয়েছে ৩০ হাজার ৫৭৩টি ও ছাগল ২৫ হাজার ৭০৩টি।
এছাড়া রয়েছে অনেক মৌসুমি গরু ও ছাগল পালনকারি। তারা কুরবানী ঈদকে সামনে রেখে গরু বা ছাগল পালন করে থাকেন। ঈদের মুখোমুখি সময়ে তারা বিক্রি করে দেন। এমনই এক গরু পালনকারী সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের রুবেল মোল্লা। তিনি বলেন, আমার গরুটি এখনো বিক্রি হয়নি, দাম কম বলায়। আশাকরছি দুই লাখ টাকায় গরুটি বিক্রি হবে। এ বছর মোটাতাজাকরণ কোন ওষধ খাওয়ানো হয়নি গরুকে। ওষধের মাধ্যমে গরু মোটাতাজা করলে ক্রেতারাও আগ্রহ হারিয়ে ফেলে দামও কম হয়।
অন্যদিকে, ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় আশার আলো দেখছেন গরু ব্যবসায়ীরা। পাটকেলঘাটা শাকদাহ এলাকার গরু ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, এ বছর ভারতীয় গরু আমদানি বন্ধ রয়েছে। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খামারী ও ব্যবসায়ীরা বেশী দামে গরু বিক্রি করতে পারবেন। কুরবানী ঈদের শেষ মূহূর্তে জেলার গরু ও ছাগলের হাট গুলো জমে উঠেছে।
ভারতীয় গরু দেশে প্রবেশের বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, সাতক্ষীরার সীমান্ত এলাকজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধভাবে যেন একটি গরুও দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে চেক পয়েন্ট বসিয়ে বিজিবি কাজ করে যাচ্ছে।
আগত কুরবানী ঈদকে ঘিরে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেলায় ৫৬ হাজারেরও অধিক কুরবানীযোগ্য গরু ও ছাগল প্রস্তুত রয়েছে। ঈদের শেষ মুহূর্তের হাটগুলো জমে উঠতে শুরু করেছে। অসুস্থ ও পশুকে ওষধ ব্যবহার করা হয়েছে মোটাতাজাকরণ করা হয়েছে এমন সন্দেহ হলে পশু হাটে থাকা মেডিকেল টিমকে অবহিত করতে বলা হয়েছে। প্রত্যেক পশু হাটগুলোতে মেডিকেল টিম কাজ করছে।

ভোরের পাতা ও মানবাধিকার উন্নয়ন কমিশনের পক্ষ থেকে পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত

0

নিজস্ব প্রতিবেদক:জাতীয় দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধিবৃন্দ ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর উপজেলার পক্ষ থেকে সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিএিম,বার) এর সাথে রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন কর্মকর্তা ও নেতৃবৃন্দ।নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সাথে জেলা প্রতিনিধি ও নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন এর মহাসচিব কাজী হেদায়েত হোসেন রাজ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রিফাত হাসান রাসেল, দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান আনিস, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি আবু জাফর মোঃ ছালেহ, সিনিয়র সহসভাপতি মোঃ ওয়াদী উল্লাহ, সহ-সভাপতি মারুফ আহম্মেদ শামীম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল ময়িন, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল নাসের, দপ্তর সম্পাদক অসীম কুমার সাধু, মহিলা সম্পাদিকা তানজিলা বেগম,সদস্য বাবলু সরদার প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় জেলা তথ্য অফিসের সহযোগিতায় লিফলেট বিতরণ

0

প্রেস বিজ্ঞপ্তি: নদী রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাস জমি উদ্ধার ও পরিবেশ রক্ষা বাস্তবায়ন কমিটিসাতক্ষীরা জেলা শাখার উদ্দোগ্যে এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ সচেতনতার জন্য জেলা তথ্য অফিসের সহযোগিতায় লিফলেট বিতরণ জর্জকোট চত্ত্বর থেকে শুরু করে খুলনার রোড মোড়ে যেয়ে শেষ হয়। লিফলেট বিতরণ শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ এ, বি, এম, সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ অসিম মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল সংগঠনের সভাপতি দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু। বক্তব্য রাখেন সুপ্রিম কোটের এ্যাডঃ শেখ শিমুল, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ আশরাফুল আলম বাবু, অধ্যাপক আব্দুল ওহাব, এ্যাডঃ কাজী আব্দুল্লাহ হাবিব, মাসুদুজ্জামান সুমন, এ্যাডঃমিজানুর রহমান বাপ্পি, এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ তোহা কামাল উদ্দীন, এ্যাডঃ সোহরাব হোসেন বাবলু, এ্যাডঃ আরিফুর রহমান আলো, মোঃ হেলাল উদ্দীন, মোঃ জুলফিকার আলী।

আশাশুনি হাড়ীভাঙ্গা হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন

0

আশাশুনি ব্যুরো: আশাশুনি সদরের এইচ এন এস কে মাধ্যমিক বিদ্যালয় (হাড়ীভাঙ্গা হাইস্কুল) এর অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার স্কুল হল রুমে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্কুলের ৩১৯ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি অভিভাবক (পুরুষ) পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে তপন সরকার (ছাতা প্রতীক) ২২৫ ভোট পেয়ে ১ম স্থান, হরিপদ মন্ডল (বই প্রতীক) ১৬৪ ভোট পেয়ে ২য়, সুকেশ সরকার (চেয়ার প্রতীক) ১৫৮ ভোট পেয়ে ৩য় স্থান ও বাবু রাম বিশ^াস (মাছ প্রতীক) ১৫৮ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। অন্য দু’জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, আছাদুল হক মোরগ প্রতীক) ১২৩ ভোট ও কালিদাশ চক্রবর্ত্তী (হরিণ প্রতীক) পেয়েছেন ১১৮ ভোট। সংরক্ষিত মহিলা পদে অমরি মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। এসময় আশাশুনি থানার এসআই মামুনুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মন্ডল, সদ্য মেয়াদ শেষ হওয়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক স্বপন কুমার মল্লিক প্রমুখ ভোট শান্তিপূর্ণ ভাবে পরিচালনায় সহযোগিতা করেন।

আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে, মাতা পিতাকে উৎসাহিত করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সউদ বিন খায়রুল আনামের সভাপতিত্বে ও এইচ এ (স্যানেটারী ইন্সপেক্টরের সহযোগি) মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আল ফাহাদ বিন সাদ, স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, ইপিআই টেকনেশিয়ান দীলিপ কুমার ঘোষ, সিনিয়র স্টাফ নার্স কল্যাণী সরকার ও স্বাস্থ্য সহকারী মাহবুবুর রহমান।