বিশেষ প্রতিবেদক, তালা : তালায় গ্রাম আদালত সহকারীদের সাথে ডেঙ্গু নিয়ে সচেতনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল(মঙ্গলবার) উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের হলরুমে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন(২য় পর্যায়) প্রকল্পের তালা উপজেলার মাসিক কর্মি সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন সাতক্ষীরা জেলার ডি,এফ রাজু জবেদ।
এসময় তিনি ১২ টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা স্ব স্ব ইউনিয়ন পরিষদে গিয়ে এই লিফলেট বিতরন করবেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেকটি উঠান বৈঠাকে গ্রাম আদালতের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করনীয় নিয়ে আলোচনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত সময় উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম আদালত সহকারী সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
তালায় গ্রাম আদালত সহকারীদের সাথে ডেঙ্গু নিয়ে আলোচনা
শ্যামনগর মুন্সীগঞ্জের সুশান্ত ঘরামীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ : শাস্তির দাবী
ভ্রাম্যমান প্রতিনিধি : শ্যামনগর মুন্সীগঞ্জে সুশান্ত ঘরামী নামের এক ব্যক্তির উপর হিন্দু মুসলমানদের প্রতি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সেই এলাকার গরীব খেটে খাওয়া মানুষ গুলো সুশান্ত আতঙ্কে ভুগছে। যে কোন সময় আবার যে কোন অঘটন ঘটিয়ে ফেলে। সরজমিনে ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে পশ্চিম জেলেখালী রানীর গ্যারেজ নামক স্থানে বিষ্ণুপদ ঘরামীর পুত্র সুশান্ত ঘরামী (৩৪) এর বসবাস। বসবাস করাকালে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হিন্দু মুসলমানসহ গরীব খেটে খাওয়া মানুষ গুলোকে নির্যাতন করে আসছে। এমনকি তার কথা না শুনলে পুলিশ দিয়ে তা নাহলে মিথ্যা হয়রানী মূলক মামলা দিয়ে হয়রানী করে আসছে। অনেকেই তার ভয়ে অত্র এলাকার জমি জমা বিক্রি করে ভারতে চলে গেছে। এমনিই এক অভিযোগকারী নিরাপদ মন্ডল বলেন, সুশান্ত ঘরামী তার শালার ছেলে। নিরাপদ এর বয়স এখন ৭৫ বছর। এই বয়সে সুশান্ত ঘরামী তার নামে সাতক্ষীরা কোর্টে মিথ্যা হয়রানী মূলক মামলা দিয়েছে। সেই মামলায় যেতে এই বয়সে তার খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাই তিনি এই সুশান্ত ঘরামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। আরেক অভিযোগকারী পূজা রানী বলেন, সুশান্ত তার আপন ভাইয়ের ছেলে। তার এই অপকর্মে অত্র এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এলাকার হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা বা মারামারি বাধিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই তিনিও সুশান্তর বিচার চান। যেন আগামীতে এমন কাজ আর না করে। অত্র এলাকার মাতব্বর হরিপদ মন্ডল বলেন, সুশান্তর বড় চাচা নির্মল ঘরামী তার কোন ছেলে সন্তান নেই। ছেলে সন্তান না থাকায় সেই সুযোগে সুশান্ত ঘরামী তার চাচার জমি জোর পূর্বক দখল করে দুই বছর সেই জমির ফসল নিজে আত্মসাৎ করে। সেই দুঃখে কষ্টে সুশান্তর চাচা নির্মল ঘরামী জমি বিক্রয় করে ভারতে চলে যায়। সুশান্তর কিছু বলতে গেলে সে বলে, আমার কেউ কিছু করতে পারবে না। আমার পিছনে উপর মহলের লোক আছে। আরও আছে শ্যামনগরের অনেক নেতা । এছাড়া তদন্ত করলে এরকম আরও বহু প্রমান সুশান্তর বিরুদ্ধে পাওয়া যাবে বলে এলাকাবাসী জানান। তাই এলাকাবাসীর দাবী আগামীতে এই সুশান্ত ঘরামী আর কোন মানুষের নামে মিথ্যা হয়রানী মূলক মামলা ও মাননীয় এমপি সাহেবের নাম ভাঙিয়ে অত্র এলাকায় কোন প্রকার খারাপ কাজ না করতে পারে, তার দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে সরকারের আইন শৃঙ্খলাসহ উদ্ধর্তন কমকর্তার প্রতি জোর দাবী জানান।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রস্তুতি সভা
দেবহাটা ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটার লাইট হাউজ মার্কেটে উক্ত প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতুর সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহবায়ক এস এম গেলাম ফারুক, রফিকুল ইসলাম, সদস্য আব্দুর রহিম, এসএম আহছানউল্লাহ, আশাশুনী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সম সেলিম রেজা, সদস্য সচিব নাজমুল হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, সদস্য মফিজুর রহমান, আরাফাত হোসেন প্রমুখ। সভায় আগামী ১৫ আগষ্ট নানা কর্মসুচীর মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা ও জেলার সকল উপজেলাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ছাত্র শিবিরের বক্তব্যের প্রতিবাদ ছাত্রলীগ সম্পাদক সাদিকের
প্রধান প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেনের উপর হামলায় শিবিরের কেউ জড়িত নয় উল্লেখ করে প্রতিবাদ বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্র শিবির। প্রতিবাদ বিবৃতিতে আটক চার শিবিরকর্মী ছাত্রলীগের নেতৃবৃন্দের উপর হামলায় জড়িত নয় উল্লেখ করা হয়েছে। ছাত্রলীগের উপর পাল্টা দোষারোপ করে বিবৃতিতে বলা হয় ছাত্রলীগ নেতৃবৃন্দরা নিরীহ ছাত্র শিবির কর্মীদের উপর আতর্কিতভাবে হামলা চালায়। বিবৃতিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে অস্ত্রবাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শিবিরের এ বিবৃতি বানোয়াট ও কাল্পনিক উল্লেখ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান জানান, ছাত্রশিবিরের নেতাকর্মীরা ১৫ আগষ্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় মিটিং করছিল। গোপন সংবাদে এটা জানতে পেরে শনিবার রাতে সদরের শিবতলা মোড় এলাকায় ঘটনাস্থলে আমিসহ ৭-৮ জন ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত হই। ঘটনাটি সাতক্ষীরা সদর থানা পুলিশকে অবহিত করি। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই আমরা সেখানে পৌঁছে যায়। আমাদের উপস্থিতি বুঝতে পেরেই শিবির ক্যাডার ইটপাটকেল ও গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলি বিদ্ধ হয় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেনের পায়ে। ইটপাটকেলের আঘাতে আমিসহ বাকিরা আহত হয়। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ছাত্র শিবিরের চার ক্যাডারকে ধরে পুলিশের সোপর্দ করা হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান আরও বলেন, আটক শিবির ক্যাডাররা পুলিশ প্রশাসনের কাছে হামলার ঘটনার বিবরণ খুলে বলে ও তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বিবৃতি দিয়েছে তা আদৌই সঠিক নয়। তাছাড়া আমাকে নিয়ে যে আপত্তিকর বক্তব্য দেয়া হয়েছে আমি তার প্রতিবাদ জানাই। ছাত্রলীগে কোন অস্ত্রবাজের ঠাই নেই।
কলারোয়ায় সাড়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন মন্ডল গ্রেফতার
কালিগঞ্জ সরকারি কলেজ পর্ব-০২ : সরকারি করনের পথপরিক্রমা
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা জেলায় প্রাচীন যে কয়টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সরকারি কলেজ অন্যতম। স্বাধীনতা পূর্ববতী সময়ে ১৯৬৯ সালের ১লা জুলাই কাকশিয়ালি নদীর দক্ষিণ প্রান্তে প্রতিষ্ঠিত এই কলেজটি এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কলেজের একাডেমিক কার্যক্রম, খেলাধূলা, সহপাঠ্যক্রমিক অন্যান্য কার্যক্রম, পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। কলেজের পরিবেশ, অবকাঠামো, স্থাবর সম্পত্তি উল্লেখ করার মতো। কলেজের সূদীর্ঘ পথচলার এক পর্যায়ে এই কলেজকে ঘিরে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর মধ্যে দেখা দেয় এক নতুন স্বপ্ন। যদি কলেজটি সরকারী হতো তাহলে এলাকার শিক্ষা বিস্তারে এটি আরও বেশি ভূমিকা রাখতে পারতো। শুরু হয় স্বপ্ন বূনন। শুরু হয় নতুন স্বপ্ন বাস্তবায়নের পথচলা।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সরকারীকরনের জন্য কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পদকের ডিও লেটারসহ মুক্তিযোদ্ধা, সূধী, অভিভাবক, শিক্ষক-কর্মচারি, ছাত্র/ছাত্রী সকলের মতামত ও সাক্ষরিত কাগজপত্র নিয়ে ২০১৫ সালের ২৮ এপ্রিল তারিখে প্রধানমন্ত্রীর দপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের ডিজি বরাবর একটি আবেদন করেন, যা প্রধানমন্ত্রীর কার্যালয় ৫ মে ২০১৫ তারিখে গ্রহীত হয়। উক্ত আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও প্রেরণ করা হয়। এরপর ২০ আগস্ট ২০১৫ তারিখে তৎকারীন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন বৈদ্য কলেজ সরকারী করনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ডিজি বরাবর একটি পত্র প্রেরণ করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবুল কাশেম শামসুদ্দীন স্বাক্ষরিত ৩১ মে ২০১৫ তারিখের এক পত্রে এবং ১৮ জুলাই ২০১৬ তারিখের পৃথক অপর এক পত্রে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষা মন্ত্রনালয়ের সচীবকে নির্দেশনা প্রদান করা হয়। ইতোমধ্যে ২২ জুন ২০১৫ তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচীব কাউসার নাসরিন স্বাক্ষরিত ৩৭.০০০.০০০.৭০.০৬.০০৩.২০১৪-২২৯ সং স্বারকের এক পত্রে এ ব্যাপারে সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের মহা পরিচালক কে বলা হয়।
কলেজ সরকারিকরনের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা, বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে দৌড় ঝাপ করা, সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তা ও দপ্তরে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন ও জমা দেয়ায় নিরলস পরিশ্রম করেন কলেজের কর্তব্যপরায়ন অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম। কলেজ সরকারিকরনের কাজ যখন এগিয়ে চলতে থাকে ঠিক তখনই থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে কলেজের একটি সুবিধাবাদী চক্র “কলেজ সরকারি হবে না, সরকারিকরনের কাজ এগিয়ে গেছে মর্মে অধ্যক্ষ যা কিছু বলছেন তার কোন ভিত্তি নেই”- এ জাতীয় বিভিন্ন কথা বলে গুজব রটাতে থাকে। সে সময়ে অধ্যক্ষের এ সকল কার্যক্রমকে জাল ভূয়া ও বানোয়াট বলে বিএম শাখার এক শিক্ষক তুচ্ছ তাচ্ছিল্য করে এবং শিক্ষক-কর্মচারিদের মধ্যে বিভিন্নভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এমনকি কলেজের গন্ডি পেরিয়ে বাহিরের বিভিন্ন জায়গায় সে এ ব্যাপারে লোকজনদেরকে অপব্যাখা ও নানা ধরণের অপপ্রচার ছড়িয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এ বিষয়ে গত ৮ আগস্ট ২০১৬ তারিখে কলেজ পরিচালনা পর্যদের মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঐ শিক্ষককে শোকজও করা হয়। তাছাড়া ঐ শিক্ষক সকলকে বিভ্রান্ত করে কলেজের অন্যান্য কতিপয় শিক্ষককে সঙ্গে নিয়ে গোপনে শপথ পড়িয়ে জোট তৈরি করে সরকারীকরনের এবং সরকারিকরনে যিনি বা যারা প্রচেষ্টা চালাতে থাকে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করে।
কিন্তু সেই সব সুবিধাবাদী ও দূর্বল সার্টিফিকেটধারী অসাধু ব্যক্তিদের কল্পকাহিনী মিথ্যা প্রমাণিত হয় মাউশি অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক টি এম জাকির হোসেন ও মাউশি অধিদপ্তর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা ২০১৬ সালের ২১ আগস্ট তারিখে কলেজটি সরেজমিনে পরিদর্শন করায়। তাদের পরিদর্শন প্রতিবেদনের প্রেক্ষিতে কালিগঞ্জ কলেজটি সরকারিকরনের নিমিত্তে ২০ মে ২০১৭ তারিখে কলেজের ডিড অফ গিফ্ট সম্পাদন হয়। অর্থাৎ কলেজের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির নামে দলিল সম্পাদন করা হয়। এরপর প্রয়োজনীয় কার্যাদি সম্পন্নের মাধ্যমে ১২ আগস্ট ২০১৮ তারিখে ৩৭.০০.০০০০.০৭০.০০২.০০৪.২০১৮-৮৩ নং স্মারকে কালিগঞ্জ কলেজ সরকারিকরনের আদেশ (জিও) জারী হয়, যা ৮ আগস্ট ২০১৮ তারিখে থেকে কার্যকর হবে বলে উক্ত পত্রে উল্লেখ করা হয়। এই আদেশ জারী হওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেলেও চক্রান্তের পথে বড় ধাক্কা খায় ঐ সব সুবিধাবাদীরা। উল্লেখ্য জিও জারির পর কলেজের শিক্ষক কর্মচারীদের পদ সৃজনের জন্য গত ১৬ মে ২০১৯ তারিখে ডিজি-তে ফাইল প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এখন অপেক্ষা পদ সৃজন আর এডহক নিয়োগের। আর এর মাধ্যমে একটি পরিপূর্ণ সরকারি কলেজে রুপ লাভ করবে কালিগঞ্জ কলেজ। স্বপ্ন পূরণ হবে এলাকাবাসীর। ছাত্র-ছাত্রী ও শিক্ষক- কর্মচারীরা ভোগ করবে পূর্ণাঙ্গ সরকারি সুবিধা। এলাকার শিক্ষা বিস্তারে আরও অগ্রনী ভূমিকায় অবতীর্ন হবে কালিগঞ্জ সরকারি কলেজ।
সাতক্ষীরায় ডিজিটাল কায়দায় বিদ্যুৎ চুরি : গ্রাহককে ২ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা
প্রধান প্রতিবেদক : প্রিপেইড মিটারে ডিজিটাল কায়দায় বিদ্যুৎ চুরির দায়ে এক গ্রাহককে দুই কারাদ-সহ দুই লাখ টাকা জরিমানা করেছে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ওজোপাডিকো। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কাটিয়া নারকেলতলা এলাকায় সামছুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, ডিজিটালভাবে বিদ্যুৎ চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় গ্রাহক সামছুজ্জামানকে দুই বছরের কারাদ- ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিদ্যুৎ গ্রাহক মো. সামছুজ্জামানের বাড়িতে ছয়টি প্রিপেইড মিটার রয়েছে। এর মধ্যে ৫০২৫০০৫৯১২৩ ও ৫০২৫০০৫৯১২৬ নং মিটার দুটিতে পরীক্ষা করে দেখা যায় গত ১৯ জুন থেকে মিটার দুটি খুলে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরির কারসাজি করা হয়েছে। বাসায় এসি, ফ্রিজ, ওভেন, হিটার, রাইস কুকার সব চলছে অথচ মিটারে কোন টাকা রিচার্জ করা লাগছেনা। এভাবেই তিনি দিনের পর দিন ডিজিটাল চুরি করে আসছিলেন।
তিনি বলেন, অভিযানকালে প্রিপেইড মিটারে অবৈধভাবে অভিনব কায়দায় ডিজিটাল চুরির দায়ে বিদ্যুৎ গ্রাহক মো. সামছুজ্জামানকে বিদ্যুৎ চুরি আইনে দুই বছরের কারাদ- প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রিপেইড মিটারের একটিতে ১লক্ষ ২৭ হাজার ৭৫৪ টাকা ও অন্যটিতে ৬৪ হাজার ৪৫৪ টাকা জরিমানা করা হয়েছে। তিন বছর পূর্বে এই ব্যক্তিকে বিদ্যুৎ চুরির দায়ে জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।
অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর সহকারি প্রকৌশলী মো. মিজানুর রহমান, আক্তার হোসেন, উপসহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, মো. মতিয়ার রহমান, রাজিব চন্দ্র রায়, রুবেল হোসেন, পুলিশের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কলারোয়ায় এক প্রবাসীর স্ত্রীর আত্মহনন
কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ায় এক প্রবাসীর স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নিয়ে। মঙ্গলবার বেলা ১টার দিকে ঘটনাটি ঘটেছে- পৌর সদরের গদখালী গ্রামে। কলারোয়া সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: বেল্লাল হোসেন জানান-বেলা ১টার দিকে পৌর সদরের গদখালি গ্রামের মনিরুল ইসলাম মনির স্ত্রী রায়মা খাতুন (২১) কে তার আত্মীয় স্বজন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন চিকিৎসকরা রায়মাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত রায়মার স্বামী মনি প্রবাসে থাকেন। তবে কি নিয়ে রায়মা আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কলারোয়া থানায় ইয়াবা ট্যাবলেটসহ দু’জন আটক
কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ রবিউল ইসলাম সংগীয়ফোর্সের সহায়তায় সোমবার রাত ১০টার দিকে কলারোয়ার দামোদরকাটি গ্রাম হতে উপজেলার কাকডাঙ্গা গ্রামের মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (২৫), পিতা-রুহুল আমিন, ও মোঃ জিয়ারুল ইসলাম (১৯), পিতা-মোঃ কবিরুল ইসলাম কে ৬০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-৫(৮)১৯ রুজু হওয়ায় মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।
সাতক্ষীরার কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধূরী গ্রেড-১ পদোন্নতি
সাতনদী ডেস্ক : অত্যন্ত সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সাতক্ষীরার কৃতি সন্তান মইনুর রহমান চৌধূরীকে বিসিএস পুলিশ ক্যাডারে অতিরিক্তি মহাপরিদর্শক (প্রশাসন) গ্রেড-১ দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মঈনুর রহমান চৌধুরীকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে।
মঈনুর রহমান পুলিশ সদর দপ্তরে দক্ষতার সঙ্গে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৬৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে। ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন মঈনুর রহমান। তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপির (চলতি) দায়িত্ব পালন করছিলেন। গতকাল পদোন্নতি পাওয়ায় পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।