Home Blog Page 2704

বড়দলে ভিজিএফ’র চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

0

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি:আশাশুনির বড়দলে ভিজিএফ এর চাউল বিতরণে অনিয়নের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল থেকে চাউল বিতরণ শুরু হয়। প্রত্যেক কার্ডধারীকে ১৫ কেজি করে চাউল দেওয়ার নিয়ম থাকলেও করা হয়েছে ব্যাপাক অনিয়ম। অভিযোগ রয়েছে, কেউ পাচ্ছে ৭/৮ কেজি, কেউ ১৫ কেজি, কেউ ২০ কেজি, আবার কেউ কেউ দুই বস্তা কওে চাউল পেয়েছে। বুধবার দিবাগত রাতে এলাকার মানুষের মধ্যে নাম বিহীন একটা করে স্লিপ ধরিয়ে দেন ইউপি সদস্য রুহুল আমিন। নিজের লোকদেরকে একাধিক স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। ফলে যাাদের একটি স্লিপ তারা অনিয়মের কারণে ৭/৮ কেজি করে, যাদের একাধিকস্লিপ তারা অনেক বেশী করে চাউল পেয়েছেন। এব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে মেম্বার রুহুল আমিন বলেন, আমার ওয়ার্ডে লোক সংখ্যা অনেক বেশি, কার্ডের সংখ্যা কম। যাতে সবাই চাউল পায় সেই ব্যবস্থা করে দিয়েছি।
এ ব্যাপারে ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক বলেন, আমি ১টা পর্যন্ত ওখানে ছিলাম, চাউল কম দিচ্ছে এমনটা আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পাপিয়া আক্তার বলেন, আমি ট্যাগ অফিসারকে পাঠিয়েছি, ওখানে থাকার জন্য। আমি বিষয়টা দেখছি।

ধুলিহর ভালুকা চাঁদপুর হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সভা

0

ধুলিহর প্রতিনিধি: “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই স্লোগানকে সমনে রেখে ৭ জুলাই বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী ও আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগাঠনিক সম্পাদক আলহাজ্জ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন, আব্দুল হান্নান, আমীর আলী, কৃষ্ণ কান্ত রায়, দেব প্রসাদ সরকার, পবিত্র রায়, অনিমেশ কুমার বাছাড়, মাইন মাসকুবা, শামীম আরা পারভীন, শাহিনা খাতুন, সেলিনা আক্তার, এনএসপি শিক্ষক আব্দুল মাজেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ ।

দেবহাটায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

0

দেবহাটা ব্যুরো: দেবহাটায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। বেসরকারী সংস্থা উত্তরনের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে উপজেলার উত্তরন সীমান্ত কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে বুধবার থেকে শুরু হয়ে বৃহষ্পতিবার দিনব্যাপী কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষনটি শেষ হয়। প্রশিক্ষনে অংশ নেয়া বিভিন্ন সংগঠনের ৩০ জন সদস্যাকে প্রশিক্ষন প্রদান করেন উত্তরন দেবহাটা কেন্দ্র ব্যবস্থাপক শফিকুল ইসলাম। প্রশিক্ষনে উত্তরনের ফিল্ড ফ্যাসিলিটেটর শিরিনা আক্তার সহ উত্তরনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় নারী পুরুষের সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের পাশাপাশি নারীর ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষন প্রদান করা হয়।

সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

0

নিজস্ব প্রতিবেদক:‘ডেঙ্গু কোন আতঙ্ক নয়, প্রতিরোধে আমরা সচেতন সবাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। এসময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্ষার সময়ে বৃষ্টি হওয়ার ফলে পানি জমতে পারে। যেমন ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের পরিত্যক্ত খোসা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, পলিথিন/চিপসের প্যাকেট ইত্যাদি। এসব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। নিজ নিজ বাড়ির চারপাশ ও মাদ্রাসার চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সপ্তাহে অন্তত তিন দিন মশা নিধনের জন্য স্প্রে বা ফগিং করতে হবে। এ মশা দিনে ও সন্ধ্যার সময় কামড়ায়। এডিস মশা বেশিরভাগ সময় পায়ের দিকে কামড়ায়। সে কারণে পা ঢেকে রাখতে হবে, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এবং জ¦র হল্ইে পরীক্ষা করতে হবে। আমরা সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’ এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, মো. আবু সোয়েব এবেল, সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, নুর আহম্মদ, নাসির উদ্দিন, মাওলানা তৈয়েবুর রহমান, খাদিজা খাতুন, মেহেরুন নাহার,মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল্লাহ প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় রোটারী ও রোটার‌্যাক্ট ক্লাবের ডেঙ্গু বিরোধী ক্যাম্পেইন

0

নিজস্ব প্রতিবেদক: রোটারী এবং রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা, জোন চ্যালেঞ্জারের আয়োজনে ডেঙ্গু বিরোধী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রিয় বাস টার্মিনালে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন এনডিসি দেওয়ান আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোটা: মীর মোশারফ হোসেন মন্টু, পিএসসিসি রোটা: পিপি হাবিবুর রহমান হাবিব, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোঃ আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক রোঃ কামরুজ্জামান স¤্রাট, আইপিপি রোঃ এজাজ আহম্মেদ, রো: শেখ কাইয়ুম রহমান, রোঃ একেএম মাহবুবুর রহমান, রোঃ মাসুদ পারভেজ, রোঃ রাকিব হাসান, রোঃ কামরুজ্জামান শামীম, রোঃ তানভীর আহমেদ, রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা প্রিমিয়ারের রোঃ জাফর ইকবল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন রোটা পিপি হাবিবুর রহমান।
পরে, সাতক্ষীরা জেলা জজ কোর্ট, জেলা প্রশাসকের চত্বর, ম্যাজিষ্ট্রেট কোর্ট এলাকায় ক্যাম্পেইন করা হয়।

দেবহাটায় ওসি বিপ্লবের ডেঙ্গু বিরোধী মতবিনিময়

0

দেবহাটা ব্যুরো: দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বৃহষ্পতিবার দিনব্যাপী উপজেলার দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের সাথে ডেঙ্গু প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সকলে সচেতন হলে ডেঙ্গু সংক্রমন অনেকাংশেই কমে আসবে। তাই প্রত্যেককে নিজ উদ্যোগে বসতবাড়ি, অফিস, স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানকে পুরষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য আবাসস্থল বিনষ্ট করে ডেঙ্গু সংক্রমন রোধে এগিয়ে আসার আহবান জানান ওসি বিপ্লব কুমার সাহা।

দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা

0

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক প্রচারনার উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২ টায় দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই প্রচারনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ওসি বিপ্লব কুমার সাহা। প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, এসআই হেকমত আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম, প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, প্রধান শিক্ষক খায়রুল আলম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে উদ্যোগী হতে হবে। তিনি এধরনের আয়োজনের জন্য দেবহাটা প্রেসক্লাব নেতবৃন্দকে ধন্যবাদ জানান।এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হয়।

সাতক্ষীরায় পুলিশ সদস্যদের মাঝে এডিস মশা নিরোধক ঔষধ বিতরণ

0

প্রেস বিজ্ঞপ্তি: দেশব্যাপী এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ৭ আগস্ট বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স, সাতক্ষীরায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) সাতক্ষীরা জেলার সকল পুলিশ সদস্য ও অন্যান্য কর্মচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ কল্পে এডিস মশা নিরোধক ঔষধ (গড়ংয়ঁরঃড় জবঢ়বষষবহঃ) বিতরণ করেন। উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন), জনাব মির্জা সালাউদ্দিন, অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার,তালা সার্কেল, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ওসি ডিবি এবং সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। এ সময়ে উপস্থিত গনমাধ্যম কর্মীদের মাঝেও পুলিশ সুপার মহোদয় উক্ত ঔষধ বিতরণ করেন। ১২০০ সদস্যের মাঝে ঔষধ বিতরণ করা হয়। পুলিশ সুপার মহোদয় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।

কলারোয়ায় ইউ,পি চেয়ারম্যানদের সাথে ওসি’র মতবিনিময়

0

কলারোয়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ইউ.পি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া থানার অফিসারইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস।বুধবার বেলা১২ টায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইউ,পি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, আলহাজ্ব আব্দুল হামিদ, মোয়াজ্জম হোসেন, রবিউল হাসান, মাহবুবুর রহমান মফে প্রমুখ।সভায় অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস উপজেলার মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতি সহ বিভিন্ন নাশকাতা কর্মকান্ড নিরসনের লক্ষে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন।

দেবহাটায় পুলিশী অভিযানে মাদক ব্যবসায়ী আটক

0

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স বুধবার রাত ১১ টার দিকে দক্ষিন পারুলিয়া গ্রামের সরদার ব্রিকসের সামনে থেকে উপজেলার খলিশাখালী গ্রামের হামিদ গাজীর ছেলে মোবারক গাজী (৩০) কে ৪৬ পিচ ইয়াবাসহ আটক করেন। সেসময় আশাশুনি উপজেলার বাশিরামপুর গ্রামের পিয়ার আলী সরদারের ছেলে আব্দুল মজিদ পালিয়ে যায়। পরে মোবারকের স্বীকারোক্তি মোতাবেক মজিদকে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার এসআই হেকমত আলী গ্রেফতার করেন। এ ব্যাপারে এসআই হাসানুজ্জামান বাদী হয়ে ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৪। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।