তরিকুল ইসলাম লাভলু: ডেঙ্গু নিরসনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা ও জনসচেতনার লক্ষে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। দেশে যখন ডেঙ্গুর মহামারি আকার ধারন করেছে, দেশের মানুষ যখন ভীত সন্ত্রস্ত, বিপদগ্রস্ত ঠিক সেই সময় যাদের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করার কথা, সে সময় দেশবাসীর পাশে না দাড়িয়ে অনেকেই জন সাধারনের বিরাগভাজন হয়েছেন এবং জনগনের মনোকষ্ট বাড়িয়ে দিয়েছেন। ঠিক সেই সময় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বিভিন্ন হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে যাচ্ছেন, তাদের চিকিৎসার সু ব্যবস্থা করছেন। বিভিন্ন সভা সমাবেশ, টিভি চ্যানেলে টক-শো করে জনসচেতনতা সৃষ্টি সহ নানাবিধ পদক্ষেপ গ্রহন করছেন। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যাতে সুচিকিৎসা হয় সেজন্য সার্বক্ষণিক তিনি তদারকি করছেন।মহামারি ডেঙ্গু আতঙ্কে যখন দেশ বাসী হতাশ হয়ে পড়েছে ঠিক সেই সময় ডেঙ্গুর বিরুদ্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান দিয়ে দেশ বাসীকে ডেঙ্গু সম্পর্কে শচেতন করেছেন এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী। নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ ত্যাগ করে দিন রাত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশ ও দেশের মানুষের কল্যানে অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন কমিউনিটি ক্লিনিকসহ গ্রাম-গঞ্জের প্রতিটি হাসপাতাল ক্লিনিকে যে আকাশ ছোয়া উন্নয়ন তা দেখে মুগ্ধ সাবেক জাতিসংঘেরর মহাসচিব মিঃ বান কি মুন। ২০০৯-১৪ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালনকালে ডাঃ আ ফ ম রুহুল হক বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। স্বাস্থ্য সেবাকে উন্নতমানে পৌঁছে দেয়া ছাড়াও ডাঃ রুহুল হক মা ও শিশু মৃত্যুরোধ বিষয়ক জাতিসংঘ ঘোষিত এমডিজি পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মন্ত্রী থাকা কালীন সময়ে বাংলাদেশের শিশু মৃত্যুর হার স্বল্প সময়ে এতোটাই কমিয়ে ফেলেছিলেন যা বিশ্ব দরবারে বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি রোল মডেলে পরিনত হয়েছিলেন। তাঁর মন্ত্রিত্বের সময়ে বিশেষ করে চিকিৎসকদের মানোন্নয়ন, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের সময় বন্ধ করে দেয়া দেশের ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন।অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি কর্মের স্বীকৃতি স্বরুপ অগনিত পুরস্কারে তাকে পুরষ্কৃত করেছেন। স্বাস্থ্য খাতে নিজের কর্ম গুনে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বার বার। স্বাস্থ্যমন্ত্রী থাকতে তিনি অগনিত হাসপাতাল নির্মান, বিভিন্ন হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো, চিকিৎসা সেবার উন্নত সরঞ্জামাদি দেওয়াসহ চিকিৎসা সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিয়ে মানব সেবার অনন্য নজির স্থাপন করেছিলেন। এছাড়াও তিনি সুদীর্ঘ কাল বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সফল সভাপতি ছিলেন। সেখানেও রেখেছেন সফলতার এক বিরল স্বাক্ষর। এবং বর্তমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন। চিকিৎসা পেশা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক মহৎ পেশার নাম তা তিনি সততা, নিরলস পরিশ্রম ও নিজের মেধা দিয়ে প্রমান করে দিয়েছেন। শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বহুদেশে অগনিত পঙ্গু মানুষকে নিজ হাতে সেবা দিয়ে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়ে তিনি যে মহত্তের পরিচয় দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। স্বাস্থ্য মন্ত্রনালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র কোন বিকল্প নেই বলে বিশ্লেষকরা মনে করেন।
দেবহাটায় প্রাণী চিকিৎসক স্বপন ঘোষের স্ত্রী বিয়োগ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার প্রাণী চিকিৎসক স্বপন কুমার ঘোষের স্ত্রী বিয়োগ হয়েছে। শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন সুলেখা রানী ঘোষ। তিনি শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যু কালে ১ পুত্র ও কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছের। তার মৃত্যুতে এলাকার শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরায় আ’লীগ নেতা নজরুল হত্যা মামলার ক্লু উদ্ধার
ইয়ারব হোসেন: বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলার ক্লু উদ্ধার করতে পেরেছে পুলিশ। সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত তিন কিলার হত্যার বিস্তারিত তথ্য দিয়েছে। জেলখানায় আটক আকবরের পরিকল্পনায় তার ছেলে খাইবারের নেতৃত্বে হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে বৃহস্পতিবার চিফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট আদালতে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। একটি দায়িত্বশীল সুত্রে জানা যায়, সদরের কুচপুকুর গ্রামের জামাত সমর্থক আকবর আলি সহ কয়েক পরিবারের সাথে একই গ্রামের আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের পরিবারের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন। বিরোধকে কেন্দ্র করে একের পর এক হত্যা ও হামলার ঘটনা ঘটেছে।
যে ভাবে হত্যা করা হয় আওয়ামী লীগ সেতা নজরুলকে: সদরের কুচপুকুর গ্রামের জামাত সমর্থক আকবর আলি বর্তমানে জেলখানায় একটি মামলায় আটক রয়েছে। জেলে বসে তার ছেলে খইবার কয়েক দফা বৈঠক করে। চুড়ান্ত করা হয় হত্যা মিশন। দিনক্ষণ ঠিক করা হয়। খাইবার বাইরে থেকে এক কিলারকে আগে থেকে এলাকায় নিয়ে আসে। ঘটনার দিন সকাল থেকে বাইরে থেকে আসা ওই কিলার ও খইবারের নেতৃত্বে কুচপুকুর গ্রামের জামাত সমর্থক মুকুল, রিয়াদ এলাকায় অবস্থান নেয়। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের গতিবিধির ওপর নজরদারি চালাতে থাকে। এমনকি তাকে ফলো করে মটর সাইকেলে রেকি করতে থাকে। নজরুল ইসলাম কদমতলা থেকে বাড়ি যাওয়ার পথে পিছু নেয় কিলাররা। হাজামপাড়া এলাকায় পৌঁছানোর সাথে সাথে নজরুল ইসলামের মটরসাইকেলে পাশাপাশি যেয়ে খইবার গুলি চালায় নজরুল ইসলামের উপর। গুলি লাগার পর ওই অবস্থায় জীবন বাঁচাতে মটর সাইকেল নিয়ে কিছু দূর যায়। এরপর মটর সাইকেল থেকে নজরুল ইসলাম পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মহিদুল ইসলাম জানান, নজরুল ইসলাম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মুকুল, রিয়াদ ও খইবারের স্ত্রী ছাবিনা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তারা চীফ জুডিশিয়াল ম্যাজিসেট্রট আদালতে হাজির করা হয়। আদালতে গ্রেফতারকৃত তিনজন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। হত্যার সাথে জড়িতদের নাম ও ঘটনার বিস্তারিত বর্ণনাও দিয়েছে।
তালায় ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো ও লিফলেট বিতরণ
বিশেষ প্রতিবেদক,তালা: তালায় ডেঙ্গু জ¦র থেকে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে তালায় ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে ও তালা উপজেলা প্রশাসনের সহযোগীতায় শুক্রবার সকাল থেকে দিনব্যপী উপজেলা সদরে সহ বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু মশা সহ সকল প্রকার মশা নিধন করার জন্য ওষুদ ছিটানো হয়। ওষুদ ছিটানো কাজে সার্বিক তত্বাবধান করেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও তালা রিপোর্টার্স ক্লাব সভাপতি মীর জাকির হোসেন।
মীর জাকির হোসেন জানান, সারা দেশে ডেঙ্গু জ¦র প্রচন্ড আকার ধারন করায় এখন সর্বত্র ডেঙ্গু আতংক বিরাজ করছে। এরইমধ্যে তালা উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে একই পরিবারের ২জন সহ জেয়ালা গ্রামে একজন নারী এই রোগে আক্রান্ত হয়েছে। যেকারনে এই রোগ সর্বত্র ছড়িয়ে পড়া রুখতে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে তালায় অত্যাধুনিক ফগার মেশিন দিয়ে ওষুদ প্রয়োগ করে ডেঙ্গু মশা সহ সব ধরনের মশা নিধন অভিযান’র কার্যক্রম শুরু করা হয়েছে।

২দিন ব্যপী মশা নিধন অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তালা উপজেলা পরিষদ এলাকা, হাসপাতাল এলাকা, তালা থানা এলাকা, ডাকবাংলা এলাকা, মহল্লাপাড়া, জেয়ালা ঘোষপাড়া, বারুইহাটি, মুহান্দি, হাজরাকাঠি, মোবারকপুর গ্রাম ও আশপাশের এলাকার স্কুল, কলেজ, ডোবা, পুকুর, জলাশয়, পানি নিস্কাশনের ড্রেন সহ মশার বংশ বিস্তারের সম্ভাব্য প্রায় সকল স্থানে ওষুদ ছিটানো হয়। ফগাার মেশিন দিয়ে ওষুদ ছিটানো কার্যক্রমে সামগ্রিকভাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, জেলা পরিষদ ডাকবাংলার তত্বাবধায়ক মো. নজরুল ইসলাম।
ফগার মেশিন দিয়ে দুইদিন ব্যপী মশা নিধন অভিযানের শেষ দিনে শুক্রবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাঠি ও কানাইদিয়া গ্রামে সহ আশ পাশের এলাকায় কার্যক্রম চালানো হবে বলে সূত্রে জানাগেছে।
এদিকে,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে “সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন” শে¬াগানে ডেঙ্গুর লক্ষণ, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সতর্কতা, বাসস্থানের মশা নিধন, বাসস্থানের বাইরে মশার বংশ বিস্তার রোধে করণীয়, ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লোকজনকে অবহিত করেন।
শুক্রবার (৯ আগষ্ট) দিনব্যাপী তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের নেতৃত্বে তালা উপ-শহরের তালা প্রেসক্লাব,হাসপাতাল,বাজার,মুক্তিযোদ্ধা সংসদ,থানার সামনে,ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন এসআই কামাল হোসেন,আলমগীর হোসেন, মদন মোহন অধিকারী শরিফুল প্রমুখ।
তালায় প্রথম ২জন ডেঙ্গু রোগী সনাক্ত : সদর হাসপাতালে প্রেরণ
বিশেষ প্রতিবেদক,তালা: তালায় নুসরাত ও খাদিজা বেগম নামক ২জন এডিস মশার কামড়ে আক্রান্ত ডেঙ্গু রোগী সনাক্ত করা গেছে । শুক্রবার তাদের কে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।
জানাযায় ,উপজেলার কৃষ্ণকাটি গ্রামের নূরআলী সরদারের মেয়ে ও কৃষ্ণকাটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান ময়না(১০) ও চরকানাইদিয়া গ্রামের মুজিবর গাজীর স্ত্রী খাদিজা বেগম (৭০)সহ জেয়ালা গ্রামে একজন নারী কয়েকদিনের প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গুরোগী হিসাবে সনাক্ত করে।
তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ জানান, এই প্রথম তালায় কোন ডেঙ্গু রোগী সনাক্ত হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানেই ডেঙ্গু চিকিৎসা দেওয়া সম্ভব, কিন্তু রোগীর অভিভাবক চাইছে, তাই তাকে সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে।
কলারোয়া পৌর মেয়রের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা সিবি হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি: বৃহস্পতিবার দুপুর ২.০০ টায় সিবি হাসপাতাল লিমিটেড কর্তৃক আয়োজিত ডেঙ্গু ঝুঁকি মোকাবেলায় ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা সিবি হাসপাতালে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এস এম মোস্তফা কামাল, জেলা প্রশাসক, সাতক্ষীরা এবং বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ, সাতক্ষীরা মেডিকেল কলেজ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালা সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডাঃ কাজী আরিফ আহমেদ, সহযোগী অধ্যাপক, সাতক্ষীরা মেডিকেল কলেজ। সিবি হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মকর্তা কর্মচারীগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে, সকলে মিলে সমন্বিত প্রতিরোধের মাধ্যমে সাতক্ষীরা জেলায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।
কলারোয়ার বাসের টায়ার ফেটে কলেজ ছাত্র আহত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া আহলে হাদিস মসজিদের সামনে বাসের টায়ার ফেটেশহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।আহত শহিদুল ইসলাম উপজেলার গনপতিপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক মোঃ ইউনুচ আলীর ছোট ছেলে।বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আহত ওই শিক্ষার্থী কলেজে যাওয়ার উদ্দেশ্য আহলে হাদিস মসজিদের নিকটে পৌছানো মাত্র একটি বাস (খুলনা মেট্রো জ-১১০০৪৭) সাতক্ষীরা হতে যশোর অভিমুখে যাওয়ার সময় সামনের ডান চাকার টায়ার সজোরে ব্লাস্ট হয় এবং টায়ার থেকে রিং বের হয়ে যায়। দ্রুতগতির রিং শহিদুলের বাম পায়ে সজোরে আঘাত করে পার্শ্ববর্তী সোহেলের দোকানের গ্লাস ভেঙ্গে দোকানে মধ্যে ঢুকে যায়।আহত শহিদুলের বাম পায়ের হাটুর উপরের হাড় ভেঙ্গে গেছে। আহত অবস্থায় তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে, দুর্ঘটনায় আহত ওই ছাত্রের চিকিৎসার ব্যাপারে সরকারি কলেজ ছাত্রলীগ সব ধরণের সহযোগিতা করবে বলে জানিয়েছেন কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম হাসান, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেন সম্রাট।
বিজিবি’র অভিযানে বাংলাদেশী নাগরিক আটক
প্রেস বিজ্ঞপ্তি:৭ আগস্ট ২০১৯ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধীনস্থ ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৮২৩৯৭৯ এমএস ৭৯বি/১৪) লক্ষিদাড়ী কাঁচা রাস্তার উপর দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের প্রাক্কালে মোঃ ফারুক হোসেন (২৬), পিতা-মোঃ সলেমান সরদার, গ্রাম-নবাবকাটি, পোষ্ট-ভোমরা, থানা ও জেলা- সাতক্ষীরা এবং মোঃ রায়হান হোসেন (২০), পিতা-মোঃ আবুল হোসেন, গ্রাম+পোষ্ট- বাঁশতলা, থানা- কালিগঞ্জ ও জেলা-সাতক্ষীরাকে আটক করে। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে (ধুর) সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার হয়েছে।
আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালেআশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যাললে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুন নাহার। সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, ইদ্রিস আলি, শাহাজাহান আলি, মাছরুরা খাতুন, আবু সেলিম প্রমুখ সভায় আলোচনা রাখেন। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী সকল বিদ্যালয়ে পালনের লক্ষ্যে আলোচনা ও বিশেষ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ এর প্রেক্ষিতে ঈদ-উল-আজহা উপলক্ষে কেবলমাত্র ১২ ও ১৩ আগষ্ট ছুটি রেখে বাকী দিনগুলোতে স্কুল খোলা রাখা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সাথে সাথে বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্পর্কে কুইজ প্রতিযোগিতা, হামদনাত, ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।