Home Blog Page 2702

দেবহাটায় মৎস্য শিকার প্রতিযোগীতা

0

দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়াতে সৌখিন মৎস্য শিকারীদের অংশগ্রহনে মৎস্য শিকার প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। প্রতিবছরের ন্যায় শুক্রবার সাকল থেকে পারুলিয়া বাসস্ট্যান্ড সংলঘœ শেখের পুকুরে মৎস্য শিকার প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক সৌখিন মৎস্য শিকারী অংশগ্রহন করেন।

ঈদে দর্শনার্থীদের জন্য প্রস্তুত দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র

0

মোমিনুর রহমান,দেবহাটা: ঈদুল আযহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রস্তুত করা হয়েছে ইছামতি নদীর অববাহিকায় সুন্দরবনের আদলে সৃষ্ট সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ও জনপ্রশাসন পদক প্রাপ্ত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ঈদের দর্শনার্থীদের জন্য স্থানটিকে আরো আকর্ষনীয় ও নয়নাভিরাম করে তুলতে বর্তমানে কাজ করে যাচ্ছে দেবহাটা উপজেলা প্রশাসন। ইতোমধ্যেই দেবহাটা সদরের সুশীলগাতী থেকে ইছামতি পাড়ের রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মানের কাজ প্রায় শেষ করেছে প্রশাসন। তাছাড়া ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিকেও সাজানো হচ্ছে ঈদের সাজে। তবে ঈদের আগেই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মান কাজ প্রায় শেষ মুহুর্তে পৌছানোয় অন্যান্য বারের থেকে এবারের ঈদে বিনোদন প্রেমী দর্শনার্থীদের সমাগম বেশী হবে বলে ধারনা কতৃপক্ষের। দর্শনার্থীরা দেবহাটা সদর হয়ে সুশীলগাতী থেকে এবং ধোপাডাঙ্গা হয়ে টাউনশ্রীপুর বাজার অভিমুখ দিয়ে সহজেই পৌছাতে পারবেন রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে। প্রতি বছরই ইছামতি নদীর অববাহিকায় সৃষ্ট নয়নাভিরাম ও সৌন্দর্য মন্ডিত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি ঈদে দর্শনার্থী ও ভ্রমন পিপাসুদের বিনোদনের অন্যতম স্থান হিসেবে মিলনমেলায় পরিনত হয়ে আসছে। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ জানান, ঈদে পর্যটন কেন্দ্রটিতে আসা দর্শনার্থীদের বিনোদনের চাহিদা পুরনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষনিক স্বেচ্ছাসেবী ও বিনোদন কেন্দ্রের কর্মীরা দায়িত্বে থাকবেন। পর্যটন কেন্দ্রের দু’পাশের গেইট থেকে টিকিট সরবরাহ ও দর্শনার্থীরা মুল পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে। তাছাড়া ঈদের দুই দিন আগে থেকে পরবর্তী এক সপ্তাহ আবহাওয়া ভালো থাকলে বিনোদন কেন্দ্রটিতে আসা দর্শনার্থীদের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও জানান ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, দর্শনার্থীদের আগমন ঘিরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ পর্যটন কেন্দ্রটিতে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। সাতক্ষীরা সহ জেলার বাইরে থেকে আসা দর্শনার্থীরা ঈদে বিনোদন কেন্দ্রটির অপরুপ সৌন্দর্য উপভোগ করবেন বলেও জানান তিনি।

শোক দিবস উপলক্ষ্যে জেলা বাস্তহারা লীগের প্রস্তুতি সভা

0

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বাস্তহারালীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা বাস্তহারালীগের সভাপতি গোলাম রসুল। সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি কাজী নাসির উদ্দীন, মফিজুর রহমান, আরমান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর সভাপতি মনিরুজ্জামান টুটুল, আমিনুর ইসলাম, পাটকেলঘাটা থানা সাধারণ সম্পাদক আব্দুল গফুর, রবিউল ইসলাম, মর্জিনা খাতুন, বাবলু হাসান, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের জন্য শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শোকসভা করার সিদ্ধান্ত এবং বাস্তহারালীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করার নির্দেশনা দেওয়া হয়।

আলীপুর হাট ব্যবসায়ী কমিটির জরুরী সভা

0

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাট ব্যবসায়ী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় আলীপুর হাট ব্যবসায়ী কমিটির সভাপতি ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ূর ডাঃ) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা: অহিদুজ্জামানের সঞ্চালনায় সাংগঠনিক বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি গৌতম দেবনাথ ও মফিজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এবায়দুল্ল্যাহ, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক কওছার আলী, সমাজ কল্যান সম্পাদক মোস্তানাছির হাবুল, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আরিফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক নিমাই দাস, নির্বাহী সদস্য মোকলেছুর রহমান, উপদেষ্টা সদস্য ওবায়দুল্ল্যাহ, আবুল খায়ের, মোস্তাফিজুর রহমান নান্টু প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে নৈশ প্রহরীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন সহ একজন নৈশ প্রহরীর তিন তিন বার কর্তব্যে অবহেলার কারণে তাকে সতর্ক করা হয় এবং পরবর্তীতে অবহেলার ঘটনা ঘটলে শাস্তিমূলক ভাবে অব্যহতির সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সাতক্ষীরায় এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

0

প্রেস বিজ্ঞপ্তি: রোটার‌্যাক্ট ক্লাব সাতক্ষীরার আয়োজনে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের পিটিআই মোড় সংলগ্ন বিসমিল্লাহ মেডিকেল সেন্টার চত্বরে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব সাতক্ষীরার সভাপতি রোটারিয়ান মীর মোশাররফ হোসেন মন্টু, পিএসসিসি রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হাবিব। প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাসুদ পারভেজ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্য শেখ কাইয়ুম রহমান, কামরুজ্জামান স¤্রাট, একেএম মাহবুবুল ইসলাম, আতিক মুজাহিদ, কামরুজ্জামান শামীম, শাহাদাৎ রুমি, ইমদাদুল হক প্রমুখ।

কাটিয়া শাহী মসজিদ মাদ্রাসায় হাফেজদের পাগড়ি প্রদান

0

ফিরোজ হোসেন: সাতক্ষীরা কাটিয়া শাহী মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় ২০১৮/২০১৯ সেশনের হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে ৩০ পারা হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, কাটিয়া শাহী মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফিজুর রহমান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাফিজুর রহমান আলমগীর, সদস্য জাকির হোসেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ শেখ রকিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি সদর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি আশিক নেওয়াজ মহব্বত, সাংবাদিক ফিরোজ হোসেন ও শেখ কামরুল ইসলাম, হাফেজ ইসতিয়াক হোসেন, হাফেজ মনিরুজ্জামান মিঠু, হাফেজ আল ইমরান প্রমুখ। পূণাঙ্গ হাফেজ হিসেবে পাগড়ি গ্রহন করেন হাফেজ মো. খলিলুর রহমানক, সাইফুল ইসলাম।

ফিংড়ী পাইওনিয়ার ক্লাবের দ্বিতীয়তলা ভবনের কাজের উদ্বোধন

0

ফিংড়ী প্রতিনিধি: ফিংড়ী পাইওনিয়ার ক্লাবের দ্বিতীয়তলা ভবনের কাজের উদ্বোধনকরা হয়েছে।শুক্রবার সকাল ১১ টায়উক্ত কাজের উদ্বোধন করনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফিংড়ী বাজার কমিটির সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপিচেয়ারম্যান সামছুর রহমান, সমাজসেবক রবিউল ইসলাম রবি, সাবেক মেম্বর মাহফুজ সরদার, মিজানুর রহমান, মোখলেছুর রহমান কেনা, পাইওনিয়ার ক্লাবের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক ইউছুপ হোসেন (জামরুল) প্রমুখ।

এমপি রবির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

0

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এমপি রবি তার বাণীতে ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। পরমত সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব উল্লেখ করে এমপি রবি বলেন, মহান ত্যাগের মহিমায় আমাদের সকলকে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নিতে হবে এবং দেশ ও জাতির স্বার্থে বিপদগ্রস্থ বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে হবে। তাহলে ‘জাতিতে-জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা তৈরী হবে। আর ঈদুল আযহার মর্মবাণী আমাদের সেই শিক্ষাই দেয়। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন।”পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে। প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।

জেলা শিশু একাডেমির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী-২০১৯ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলার উদ্যোগে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, বঙ্গবন্ধু বাংলাদেশ বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২ শতাধিক প্রতিযোগি অংশ নেয়। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোশতাক আহমেদ শুভ্র, সাতক্ষীরা পিটিআই ইন্সট্রাক্টর শুভেন্দু কুমার দাস, চিত্র শিল্পী এম.এ জলিল, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা কমিটির সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট, দীপক কুমার মৃধা, নাসির উদ্দিন ও শেখ আরিফুল ইসলাম আওয়াল প্রমুখ। প্রতিযোগিতা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম। আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব ও সঞ্চালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক।

শোক দিবস পালনে জেলা মহিলা আ’লীগের প্রস্তুতি সভা

0

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারবর্গের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ আগস্ট) বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যো¯œা আরা’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, লাছমিন হোসেন, জেসমিন চৌধুরী, কোহিনুর ইসলাম, ইসমত আরা, যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, সুলেখা দাস, রুখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা রুবি, সোনিয়া পারভীন শাপলা, তৈয়েবা, মনোরা আমিন, শিমুন শামস্, মনোয়ারা খাতুন, তানিয়া সুলতানা, সোনালী, ফাইমা আক্তার, মমতাজ বেগম ও গুলশানারা প্রমুখ। যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারবর্গের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়।