Home Blog Page 2705

সাতক্ষীরায় ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা

0

প্রেস বিজ্ঞপ্তি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের মাস ব্যাপি কমসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ভাষন প্রতিযোগিতায় বিচারক ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মেহেদী হাসান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আকতার, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিলটনসহ প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।

ফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে শোক দিবসের প্রস্তুতি সভা

0

শেখ রিপজা হোসেন, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলারফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ব্যাংদহা বাজারে অবস্থিত এডিএস প্রেসক্লাব হলরুমে ডাক্তার গোবিন্দ দাশের সভাপতিত্বেএ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার শেখ আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু,৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, আব্দুল গনি, ও মাহফুজুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম।

পুলিশ সুপারের সাথে দেবহাটা আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়

0

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। বৃহষ্পতিবার বিকাল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নেতৃবৃন্দরা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি উপজেলার বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ নেতারা। শুভেচ্ছা ও মতবিনিময়কালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন উপস্থিত ছিলেন।

জেলায় ১০৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত

0

ইয়ারব হোসেন : ২২ জুলাই থেকে আজ পর্যন্ত সাতক্ষীরায় জেলায়মোট ১০৬ জন ডেঙ্গুরোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৩৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৬২ জন এবং অন্যত্ররেফার করা হয়েছে ৬ জনকে। আক্রান্তদের অধিকাংশই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে আরো কিছু রোগী ভর্তি রয়েছে। এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা মূলক র‌্যালি, মশা নিরোধক ঔষধ (ক্রিম) বিতরণ, ঔষধ ছিটানো, আলোচনাসভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। অপরদিকে, জেলায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ইতোমধ্যে সাংবাদিক ও পুলিশসহ ১২শ’ জনের মাঝে মশা নিরোধক ক্রিম বিতরন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন নতুন নতুন ডেঙঙ্গু রোগী ভর্তি হচ্ছে। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে অনেকেই। তবে, হাসপাতালে যারা ভর্তি আছে তারা এখন শংকামুক্ত। আক্রান্ত রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছে বলে তিনি জানান। তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।তিনি এ সময়, ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন। তিনি ডেঙ্গু আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য ( ডাব, শরবত, পেঁপে) বেশী খাওয়ার পরামর্শ দেন।

এনইউবিটি খুলনায় জাতীয় শোক দিবস পালন

0

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শোক দিবস ২০১৯ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্থবক অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার উপ-উপাচার্য, প্রফেসর ড. মোহাম্মাদ জাহিদ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার পরীক্ষা নিয়ন্ত্রক ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এস এম মনিরুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের প্রধান সরদার শাকিল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ মুস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, ইমাম, এনইউবিটি খুলনা।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম মুরতাজা।

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১৯

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ১ জন ও ২ জন মাদক ব্যবসায়ীসহ ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ৪৬ পিচ ইয়াবা উদ্ধার করেছে।বুধবার(৭ আগস্ট)সন্ধ্যা থেকে বৃহস্পতিবার(৮ আগস্ট)সকাল পর্যন্তজেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন,কলারোয়া থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন,শ্যামনগর থানা থেকে ২ জন,দেবহাটা থানা থেকে ৩ জনসহ ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

তালায় স্কুল গেইট তৈরীতে অনিয়ম : প্রতিকার চেয়ে আবেদন

0

আকবর হোসেন,তালা: তালায় ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের যোগসাজসে স্কুলের গেইট তৈরী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে।তালা উপজেলায় ২০১৮-২০১৯ অর্থ বৎসরের এডিপি প্রকল্প এর আওতায় ৩৩নং তালা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুকুলে স্কুলের গেইট তৈরীর জন্য ২লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্ধ হয়। গেইট তৈরীতে অতি নিম্মমানের দ্রব্যসামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে ।
লিখিত অভিযোগে ৩৩নং তালা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান বলেন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার স্কুল পরিদর্শন করে উক্ত স্কুলের অনুকুলে একটি গেইট বরাদ্ধ দেন। গত ৪ আগষ্ট গেইট লাগাতে আসলে দেখা যায় গেইট তৈরীতে অতি নিম্মমানের দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। গেইটে যে এসএস পাইপ ও শীট দেয়া হয়েছে তা মরিচা পড়া। অতিরিক্ত মরিচা পড়া স্থানে ঘষে ফেলা হয়েছে। তাছাড়া গেইটে প্রচুর দাগ লক্ষ করা গেছে। গেইটের গুনগত মান অতি নিম্মমানের বলে স্কুলের সকল শিক্ষকসহ ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় লোকজন মনে করেন। বাজেটের অর্ধেক টাকাও খরচ হয়নি বরং ইঞ্জিনিয়ার ও ঠিকাদার বরাদ্ধকৃত টাকার সিংগভাগ ভাগ করে খেয়েছে বলে মনে করেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম এর কাছে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মনে নেই তবে আবু সাঈদ মিঠু নামের এক ঠিকাদার কাজটি করেছে। পরে খোজ নিয়ে জানা যায় নাসরিন এন্ট্রারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি এই কাজটি করছে। নিম্মমানের দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা এ ব্যাপারে তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলার জন্য বলেন।
এ ব্যাপরে প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান বলেন,গেইটটি দেখে গেইট তৈরীর দ্রব্য সামগ্রী নিম্ম মানের হওয়ায় প্রথমে মোবাইল ফোনে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিমকে জানালে, তিনি সরেজমিনে এসে বলেন,মান ভাল আছে । এসএস পাইপে মরিচা ধরেনা জানি কিন্ত গেইট তৈরীর আগে এসএস পাইপে মরিচা ধরে গেছে এই ব্যাপরে তিনি বলেন, ও কিছুই না।
এ বিষয়ে ম্যানিজিং কমিটির সভাপতি ও তালা ইউপি সদস্য মীর সামছুদ্দোহা আকবর কল্লোল বলেন, গেইট দেখার পরে প্রধান শিক্ষক আমাকে নিম্মমানের দ্রব্যসামগ্রী দিয়ে গেইট তৈরীর বিষয়টি বলেন, আমি উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিমকে বিষয়টি জানালে তিনি গেইট এর গুনাগত মান ভাল বলে জানান। তবে আমার কাছে মনে হয়েছে কাজের মান মোটেও ভাল হয়নি।
এ ব্যাপারে উক্ত ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম এর কাছে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

আশাশুনি শিক্ষকের বিরুদ্ধে শোক দিবসের প্রস্তুতি সভা পন্ড করার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা কৌশলে পন্ড করার অভিযোগ উঠেছে আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীউলা ইউনিয়ন সহ আশাশুনি উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বলেন, ৭ আগস্ট বুধবার বিকেলে শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সদস্য সচিব, লায়লা পারভীন সেঁজুতি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আরশাদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামীলী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহিনুর রহমান অভিযোগ করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শোক সভা ও আলোচনা অনুষ্ঠানটি মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের নীচ তলায় আয়োজন করার কথা ছিল। উক্ত সভা সফল করার জন্য উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ মাড়িয়ালা হাইস্কুলের প্রধান শিক্ষককে সাইক্লোন সেল্টার খুলে দেয়ার কথাও বলেন। কিন্তু যথাসময়ে নের্তৃবৃন্দ স্কুলে হাজির হয়ে হলরুমটি বন্ধ পেয়ে প্রধান শিক্ষক অজিয়ার রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে স্কুলের জমিদাতা সদস্য মায়নুল ইসলাম বুলুর পিতা প্রধান শিক্ষকের কাছে চাবি চাইলেও না দিয়ে তাল বাহানা করেন। ইতোমধ্যে তিনি লাপাত্তা হয়ে যান। মোবাইল ফোনে তাকে কল করলে তিনি বলেন, “আমি আশাশুনি, আপনি সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ এর কাছে থেকে চাবি নিয়ে নিন। পরে শিক্ষক আবু সাঈদ এর কাছে যেয়ে চাবি চাইলে তিনিও বিভিন্ন তালবাহনা করতে থাকেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার বাকি বিল্লাহ’র কাছে সবকিছু জানান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু। তিনি প্রধান শিক্ষককে তাৎক্ষণিকভাবে ফোনে শোক সভাটি করার অনুমোতি দিতে বলেন। কিন্তু পরবর্তীতে প্রধান শিক্ষক তার মুঠো ফোন বন্ধ করে রাখেন। উপায়ন্তর না পেয়ে পরে খোলা আকাশের নীচে বৃষ্টির মধ্যে মাড়িয়ালা মোড়ে মুক্তিযোদ্ধা চত্বরে চেয়ার ও টেবিল পেতে এবং বৃষ্টির বাধা উপেক্ষা করতে ত্রিপল-পলিথিন দিয়ে শোকসভা ও আলোচনা অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে বঙ্গবন্ধু বিরোধী এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক অজিয়ার রহমান বলেন, আমাকে আগে জানানো হয়নি। এছাড়া শিক্ষা অফিসার বলেছিলেন ১৫ আগস্ট পালনের জন্য, প্রস্তুতিতি সভার জন্য নয়। এ বিষয়ে আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ বলেন, আমি প্রধান শিক্ষককে সভা করতে সহযোগিতা করার জন্য বলেছিলাম। এরপরে কী ঘটেছে আমার জানা নেই।

ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়ার আহবান জানালেন এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুকে ভয় নয়, ডেঙ্গুর প্রকোপ যেন আর বাড়তে না পারে। ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে ধৈর্য্য ও সাহসীকতার পরিচয় দিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হবে। তাহলেই জয় নিশ্চিত। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশসহ ডেঙ্গু প্রতিরোধের নির্দেশনা মানলেই ডেঙ্গু প্রতিরোধ দ্রুত সম্ভব। যিনি বিপদ দিয়েছেন তিনিই পরিত্রাণ দেয়ার মালিক। সেই মহান আল্লাহ্ তায়ালার কাছে পানাহ্ চেয়ে মুক্তির জন্য দোয়া করার জন্য ইমাম ও আলেম সমাজের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নিরলসভাবে পরিচ্ছন্নতার অভিযান চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন এবং সাতক্ষীরা সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু রোগীর ফ্রি চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দিয়ে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে পৌর এলাকা ও সদর উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা যেন আর বংশ বিস্তার না করতে পারে সে লক্ষ্যে পৌর মেয়র ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে নির্দেশনা দিয়েছেন এমপি রবি। তিনি বলেন, একমাত্র জনগণের সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই ডেঙ্গুর হাত থেকে মুক্তি সম্ভব। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্ষার সময়ে বৃষ্টি হওয়ার ফলে পানি জমতে পারে। যেমন ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের পরিত্যক্ত খোসা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, পলিথিন/চিপসের প্যাকেট ইত্যাদি। এসব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে অন্তত তিন দিন মশা নিধনের জন্য স্প্রে বা ফগিং করতে হবে। এ মশা দিনে ও সন্ধ্যার সময় কামড়ায়। এডিস মশা বেশিরভাগ সময় পায়ের দিকে কামড়ায়। সে কারণে পা ঢেকে রাখতে হবে, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। তিনি বলেন, “আমি আমাদের যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ সহযোহী সংগঠনকে আহবান জানাব, আমাদের কর্মীরাও যেন মাঠে নেমে পড়ে।” ছাত্র, শিক্ষক, পেশাজীবী থেকে শুরু করে সব ধরনের সংগঠকে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এমপি রবি।

ভারতীয় ফেন্সিডিলে সয়লাব জেলার প্রত্যন্ত অঞ্চল : ধ্বংসের মুখে যুব সমাজ

0

নিজস্ব প্রতিবেদক: আবারো ভারতীয় ফেনসিডিলে সয়লাব হয়ে যাচ্ছ সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চাল। জেলার শহর, গ্রামে অতিগোপনে বিক্রি হচ্ছে ভারতীয় ফেনসিডিল। আর এতে সবচেয়ে বেশি আসক্ত যুবসমাজ। সাতক্ষীরার ২৩৮ কিঃমিঃ ভারত-বাংলাদেশের সীমান্তের বিভিন্ন চোরা পথদিয়ে ভারত থেকে বানের স্রোতের মতো আসছে ফেনসিডিল, মদ গাজাসহ বিভিন্ন ধরনের মাদক। জেলা জুড়ে গড়ে উঠেছে শত শত শক্তিশালী মাদক চোরাচালান চক্র। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে শুধুমাত্র বাংলাদেশের জন্য ভারতের সীমান্ত এলাকায় অবৈধ্য ভাবে গড়ে উঠেছে অসংখ্য ফেনসিডিল কারখানা। কারখানা গুলোতে রাত-দিন চলছে ফেনসিডিল তৈরির কাজ। আর সীমান্ত পেরিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করছে মাদক চোরাচালান চক্র গুলো। সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কড়া নজরদারি থাকার পরেও ভারত থেকে মাদকের বড় বড় চালান আসছে চোরাগুপ্তা ভাবে। চোরাচালানির সদরঘাট বলে পরিচিত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অলিতে-গলিতে প্রকাশ্য বিক্রি হচ্ছে ফেনসিডিল, গাজা, মদ সহ সর্বপ্রকার মাদক। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেশাগ্রস্তদের সমাগম ঘঠতে দেখা যায় ভোমরা পোর্ট সংলগ্ন লক্ষীদাড়ি, ঘোষপাড়া, গাজিপুর এলাকায়। ভোমরায় ফেনসিডিলের দাম ৬০০ টাকা আর সীমান্ত পেরিয়ে ভারতের পঞ্চাশ গজ ভেতরে দাম ৪০০ টাকা। ভারতে দাম কম থাকায় কৌশলে সীমান্ত পেরিয়ে ভারতের মধ্যে যেয়ে মাদক সেবন করে আসছে মাদকাসক্তরা।
নির্ভরযোগ্য একাধিক সূত্র আরো জানিয়েছে ভোমরা সীমান্তের ওপারে ভারত সীমান্তের ভেতরে বসছে মাদকের বাজার। সেখানে দুই শতের বেশি মাদক ব্যবসায়ী প্রতিদিন বস্তা বস্তা ফেনসিডিল, মদ,গাজা বিক্রি করে আসছে বাধাহীন ভাবে। ভোমরা বন্দরের আশপাশের চোরা পথের পাশাপাশি মাদক আসছে বৈধভাবে আমদানিকৃত পন্যের আড়ালে। মাঝে মধ্যে বিজিবি ও শুল্ক গোয়েন্দা বিভাগ মাদকের দু’একটি চালান আটক করলেও বেশিরভাগ মাদকের চালান পৌছে যায় নির্দিষ্ট গন্তব্যে।এছাড়া বস্তা-বস্তা ফেনসিডিল সহ সব ধরণের মাদক আসছে শাঁখরা, পদ্ম শাঁখরা, ঘুনা, বৈকারি, কুশখালি, তলুইগাছা, কেড়াগাছি, ভাদলি, ভবানিপুর, বাঁশদাহ, কাকডাঙ্গা, হিজলদী, বসন্তপুর সীমান্ত দিয়ে। এসব এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী মাদক চোরাচালান চক্রের সদস্যরা আতœগোপনে থেকে আইন প্রয়োগকারী সংস্থার অনেকের সাথে সম্পর্ক রেখেই চুপিসারে ব্যবসা করে আসছে বলে অখিযোগ রয়েছে। তথ্যানুসন্ধানে দেখা গেছে, সারা জেলা বিস্তৃত মাদক সিন্ডিকেটের মূল লগ্নিকারী মাদক বস্তুুকে ধরে না । তারা কেবল মধ্যস্থতাকারী লোকের মাধ্যমে মাদক ব্যবসায় কোটি কোটি টাকা পুঁজি বিনিয়োগ করে। তাই তারা বরাবরই ধরাছোয়ার বাইরে থাকে। আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা সমুহের চোখকে ফাঁকি দিয়ে সাতক্ষীরায় মাদকের এই অবৈধ কারবার চলছে দিনের পর দিন। আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ ও র‌্যাবের ব্যাপক অভিযান পরিচালিত হওয়ার পরেও মাদক নিয়ন্ত্রন হয়নি এই জেলায়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অব্যাহত অভিযান, আটক, মোবাইল কোর্টে সাজা প্রদান, একের পর এক মামলা করেও এখনও রোধ করা সম্ভব হয়নি সর্বনাশা মাদকের বিস্তার।