Home Blog Page 20

তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০ জনের বিরুদ্ধে মামলা

0

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) কে গাছে বেঁধে রাতভর মধ্যযুগীয় বর্বর নির্যাতন করে হত্যার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা দায়েরের পরও এখনো অধরা রয়েছেন আসামিরা।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল বাদী হয়ে তালা থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৩, তারিখ ১৬ অক্টোবর ২০২৬। মামলায় ১০ জনের বিরুদ্ধে মামলাসহ ৬-৭ জনের নামে অজ্ঞাত নামা আসামী করা হয়।

নিহতের পরিবারের দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ক্ষিতিশ মণ্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি নিজেও মাছের ঘেরের ব্যবসা করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তরখোলা বিলের বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। পরে তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। ভোর পর্যন্ত তাঁর ওপর নির্যাতন চালানো হয়। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ক্ষিতিশকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ, ডিবি ও র‌্যাবের অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, ক্ষিতিশের নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে নির্যাতন করে মেরে ফেলা হবে, তা মেনে নেওয়া যায় না। তাঁরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির অপবাদে ক্ষিতিশ মণ্ডলকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

0

পাইকগাছা প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জোরদার অভিযান শুরু করেছে পুলিশ। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া, মাদকসংক্রান্ত অপরাধ এবং সাজাপ্রাপ্ত পরোয়ানা সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা, মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

গ্রেফতারকৃতদের মধ্যে জুয়া খেলার অভিযোগে আটক করা হয়েছে ৫ জনকে। তারা হলেন- আশিকুর রহমান, রাকিব হাসান, রাকিব গাজী, ফেরদাউস এবং হাসান গাজী। অন্যদিকে, মাদকসংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন ৪ জন। তারা হলেন- শাহিন শেখ, এরশাদ, আলিমুল ও আনারুল। এছাড়া আদালতের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি তাইনুর সানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবির জানান, “শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য পুলিশের তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

0

মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে শিক্ষার সার্বিক মান উন্নয়ন, বাল্যবিবাহ নিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জামান কনক। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. সামিউল আযম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত মহিলা বিষয়ক কর্মকর্তা সারিত বিন সফিক, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিয়ার আলী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু জোবেদা সাহারা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিবর রহমান, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম সহ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।

 

শিক্ষার মান উন্নয়ন, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, অভিভাবক সমাবেশ জোরদার এবং কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়। বাল্যবিবাহ নিরোধ উপজেলায় বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। কোনো শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পেলে তাৎক্ষণিকভাবে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানানোর নির্দেশ দেওয়া হয়।

 

এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, বাল্যবিবাহ একটি ফৌজদারি অপরাধ, এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ প্রতিরোধ, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি, ফেসবুকে গুজব, সাইবার বুলিং ও অশ্লীল কন্টেন্ট থেকে দূরে রাখতে সচেতনতামূলক ক্লাস নেওয়ার পরামর্শ দেন থানার তদন্ত কর্মকর্তা।

 

তিনি বলেন, সাইবার অপরাধের শিকার হলে ৯৯৯ এবং ১০৯ এ কল করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে ইউএনও শামসুজ্জামান কনক বলেন, “শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শ্যামনগরের মতো দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আপনাদের ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও সাইবার অপরাধ মুক্ত একটি আধুনিক ও স্মার্ট শ্যামনগর গড়তে প্রশাসন সবসময় শিক্ষকদের পাশে থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। সভা শেষে শিক্ষার মান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো আশার আলো

0

নিজস্ব প্রতিবেদক: চারিদিকে শুধু পানি আর পানি কোথাও পান যোগ্য পানি নেই। চারদিকে জলরাশি থাকলেও সেখানে পানের যোগ্য পানির হাহাকার নিত্যদিনের চিত্র। সুপেয় পানির এ সংকট শুধু তৃষ্ণা নয় এটি উপকূলীয় মানুষের স্বাস্থ্য, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যতের সংকট। সাতক্ষীরার সুন্দরবনের কোল ঘেঁষা এক উপকূলীয় জনপদ শ্যামনগর।

 

দীর্ঘকাল ধরে অতিরিক্ত লবণাক্ত পানি পান করার ফলে এ অঞ্চলের বাসিন্দারা পেটের পীড়া, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা ও নানাবিধ চর্মরোগে ভুগছিলেন। আর প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে পানি বয়ে আনার মূল ভার বহন করতে হতো গৃহবধূ ও কোমলমতি মেয়েদের। শ্যামনগরের খাগড়াঘাট ও কৈখালি গ্রামের মেয়েরা বছরের পর বছর ধরে দূর-দূরান্তের পুকুর বা নলকূপ থেকে পানি সংগ্রহ করতে গিয়ে নিয়মিত স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হতো। বর্ষাকালে ধরে রাখা বৃষ্টির পানি দিয়ে দু-তিন মাস চললেও বছরের বাকি আট-দশ মাস চলত সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে ২০০৭ ও ২০০৯ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর এ এলাকার মাটি ও জলাধারের পানির লবণাক্ততা ভয়াবহ রূপ নেয়।

 

তবে দীর্ঘদিনের এই কষ্টের চিত্রে এখন আশার আলো ফুটতে শুরু করেছে। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের অর্থায়নে গ্রাম দুটিতে বসানো হয়েছে দুটি আধুনিক রিভার্স অসমোসিস (জঙ) পানি শোধনাগার। চলতি বছরের সেপ্টেম্বরে চালু হওয়া প্ল্যান্ট দুটির একটি খাগড়াঘাটের নূরউদ্দীনের বাড়ির সামনে এবং অন্যটি কৈখালির আলাউদ্দিন মল্লিকের বাড়ির সামনে স্থাপন করা হয়। পানির কলে ফিরেছে স্বস্তি সুযোগ।

 

শনিবার (১৭সেপ্টেস্বর) দুপুরে শ্যামনগর উপজেলার খাগড়াঘাট ও কৈখালী এলাকায় সুপেয় পানির প্লাটের উদ্বোধন করেন আবুল খায়ের গ্রুপের সিও সাবাব আহমেদ। এসময় বক্তব্য রাখেন, আবুল খায়ের গুপের সি আর প্রধান ফেরদৌস ফয়সাল, বেসরকারী সংস্থা বারসিক উপকূলীয় অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শাহিন ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সুপেয় পানি প্রকল্পের সভাপতি ও ভূমিদাতা নুর উদ্দীন সরদার, সমাজ সেবক, মহিউদ্দীন সরদার, তাজ উদ্দীন আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন, বেসরকারী সংস্থা শরুব ইয়ুথ টিমের সভাপতি জান্নাতুন নাইম। খাগড়াঘাটের গৃহবধূ রহিমা বেগম (৪৫) বলেন, “এখন কল টিপলেই মিষ্টি পানি বের হয়। এই প্রযুক্তি আমাদের জীবন বাঁচিয়ে দিল। আগে শুধু বর্ষার কয়েক মাস বৃষ্টির পানি খেতে পারতাম, বাকি সময় বাধ্য হয়ে লোনা পানি পান করে ছেলে-মেয়েদের পেটের রোগ লেগে থাকত। কৈখালি এলাকার আমেনা খাতুন বলেন, আগে “এক কলস মিষ্টি পানির জন্য দুই-তিন মাইল হাঁটতে হতো। বাড়ির কাছে পানির কল বসায় যেন আমাদের পুনর্জন্ম হয়েছে।”

 

পানি সংগ্রহের যাঁতাকল থেকে মুক্তি মেলায় স্থানীয় মেয়ে শিশুরাও এখন নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে। প্রতিষ্ঠানটির সভাপতি, নুর উদ্দীন সরদার বলেন, আগের এই এলাকার মানুষ দূষিত ও লোনা পানি পান করতো। সুপেয় পানির আনতে বহুদুর যেতে হত। তাই এলাকার মানুষের কথা ভেবে তার নিজের জমি দান করে এই পানির প্লাট তৈরি করা হয়েছে। পানিতে আয়রনযুক্ত পানির লালচে ভাব আর নেই। এ অঞ্চলের মানুষ এখন সহজেই ঘরের দুয়ারে সুপেয় পানি পাচ্ছে। আবুল খায়ের গ্রুপের সিও শাবাব আহমেদ বলেন, “উপকূলের এ করুণ চিত্র আমাদের গভীরভাবে নাড়া দিয়েছিল। আমরা এমন এক টেকসই সমাধান চেয়েছিলাম। যা মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি শিশুদের সুস্থ বৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে সহায়তা করবে। তাদের উদ্দেশ্য ছিল ব্যাবসার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো। করোনাকালীন সময়ে মানুষে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে।

 

জলবায়ু পরিবর্তনের কারনে সাতক্ষীরার শ্যামনগর এলাকায় সুপেয় পানির একটা তীব্র সংকট। তাই এলাকার পানির সংকটের জন্য কয়েকটি প্লান্ট স্থাপন করা হয়েছে যাতে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে। প্রতিষ্ঠানটির সি আরও ফেরদৌস ফয়সাল বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও অপচয়হীন আধুনিক ব্যবস্থাপনা পানির অপচয় রোধে নেওয়া হয়েছে স্মার্ট ব্যবস্থাপনা। প্রতিটি গ্রাহককে দেওয়া হয়েছে ডিজিটাল কার্ড। ঢাকার স্মার্ট ওয়াসা ব্যবস্থার মতো কলের সামনে কার্ড ধরলে পানি পড়ে, সরালেই বন্ধ হয়ে যায়। দরিদ্র মানুষের সুবিধার জন্য এটি সম্পূর্ণ ক্যাশলেস করা হয়েছে। প্রতি লিটার পানির ব্যবস্থাপনা খরচ ধরা হয়েছে নাম মাত্র ৫০ পয়সা, যা স্থানীয় বাজারের (৮০ পয়সা/লিটার) চেয়ে অনেক সাশ্রয়ী।

 

বিদ্যুৎ সংযোগের ওপর চাপ কমাতে প্রতিটি প্ল্যান্টে ১০টি করে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহারে পল্লী বিদ্যুতের বিল এবং লোডশেডিংয়ের নির্ভরতা থেকে মুক্ত থেকে নিরবচ্ছিন্নভাবে পাম্প চালানো সম্ভব হচ্ছে। পুরো প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তায় কাজ করছে ‘খান ট্রেডার্স’। পাশাপাশি শ্যামনগরের তরুণদের সামাজিক সংগঠন ‘শরুব ইয়ুথ ক্লাবের সদস্যরা এ শোধনাগার দুটি পরিচালনা ও বিতরণ ব্যবস্থা দেখাশোনা করছেন, যা স্থানীয় বেকারত্ব দূর করতে ভূমিকা রাখছে।

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

0
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের সংস্কার কাজের ধীরগতি ও অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন এ অঞ্চলের সাধারণ মানুষ , কমল মতি ছাত্র ছাত্রী , বি‌ভিন্ন পেশাজিবী ও যাত্রীরা। যানবাহন চল‌লেই ধুলা বা‌লি‌র নীরব মরন ফাঁদ তৈরী হয় ।
বি‌শেষ ক‌রে শ‌্যামনগর উপ‌জেলার ভেটখালী থে‌কে শ‌্যামনগ‌র সড়‌কের কাজ আং‌শিক ভা‌বে সংস্কার হ‌লেও রাস্তায় ছোট ছোট গর্ত তৈরী হ‌য়ে‌ছে । যার ফ‌লে যান চলাচ‌লে বি‌ঘ্নের সৃ‌ষ্টি হ‌চ্ছে । তাছাড়া রাস্তা‌র উপ‌রে যে বা‌লি দেওয়া হ‌য়ে‌ছে  যানবাহন চল‌লেই ধুলা বা‌লি উড়‌তে শুরু ক‌রে । রাস্তা হ‌য়ে যায় অন্ধকার । ধুলা বালি নিয়ন্ত্রনে রাস্তায় পা‌নি দেওয়ার কথা থাক‌লেও নেই তেমন কার্যকরী পদ‌ক্ষেপ । রাস্তার ক্ষুদ্র ধুলাবালি ফুসফুসে ঢুকে শ্বাসকষ্ট, কাশি, হাঁচি ও হাঁপানি বা অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে দি‌চ্ছে ।
ধুলাবালিতে থাকা অদৃশ্য কণা ও ডাস্ট মাইট (ক্ষুদ্র কীট) থেকে নাকে অ্যালার্জি, নাক বন্ধ হওয়া বা চুলকানি হচ্ছে । বাতাসে থাকা বালুকণা চোখে গেলে চোখ জ্বালাপোড়া করা এবং লাল হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে । শিশু, বৃদ্ধ এবং যাদের আগে থেকেই অ্যাজমা বা ডাস্ট অ্যালার্জি রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে র‌য়ে‌ছে এ রাস্তায় চলাচ‌লে ।
স্থানীয় ভ‌্যান চালক আলাউদ্দীন ব‌লেন , আমরা প্রতি‌দিন এ রাস্তায় বহুবার চলাচল ক‌রি । রাস্তা‌টির কাজ ধির গ‌তি‌তে চল‌ছে । তাছাড়া রাস্তায় পা‌নি না দেওয়ায় ধুলা বা‌লি‌তে আমরা না‌জেহাল ।
গহর আলম মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সহকারী ইং‌রে‌জি শিক্ষক  মুজা‌হিদ ইসলাম সবুজ ব‌লেন , এ রাস্তায় আমরা নিয়‌মিত চলাচল ক‌রি । রাস্তায় ধ‌ুলা বালির কার‌নে শ্বাসকষ্ট, কাশি, হাঁচি ও হাঁপানি বা অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে দি‌চ্ছে ।
এ বিষ‌য়ে সড়ক ও জনপদ বিভা‌গের নির্বাহী প্রকৌশলী  মোহাম্মদ আ‌নোয়ার পার‌ভে‌জের নিকট ফোন দি‌লে তি‌নি ফোন‌টি রি‌সিভ ক‌রেন‌নি।
 এ বিষ‌য়ে সড়ক ও জনপদ বিভা‌গের  উপ সহকারী প্রকৌশল‌ী মোঃ রা‌ফিউজ্জামান ব‌লেন , বিষয়টি গুরুত্ব সহকা‌রে দেখা হ‌বে এবং আগামী ন‌ভেম্বর মাস থে‌কে ভেটখালী টু শ‌্যামনগ‌রের রাস্তার কার্পেটিং এর কাজ শুরু হ‌বে ।

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা সরকারি জমি মুক্ত করল প্রশাসন

0
আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাতারাতি  দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওমর শরীফ ফাহাদের নির্দেশনায় মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি জমিতে দেওয়া খুঁটি ও নেটের বেড়া অপসারণের মাধ্যমে জমিটি দখলমুক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাতারাতি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে দখল করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে এবং পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ  আবু সুফিয়ান  দখল হওয়া জায়গাটি সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, জায়গাটি নেট দিয়ে ঘেরা ছিল, নেট দিয়ে যারা ঘিরে রেখেছে আমি তাদের কাছ থেকে নেট কিনে নিয়েছি। এই ঘেরা এখন ভূমি অফিসের। জায়গাটি এখন সরকারের দখলে থাকবে, এই ঘেরার ভিতরে কিছু থাকবেনা।
অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি জমি দখলমুক্ত করার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

0
মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিও-র শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থার মো. জিয়াউর রহমান, আরার শেখ আবুল কালাম আজাদ, সিডাব্লিউসিএস-এর আরিফুর রহমান খান, ক্রিসেন্টের মো. হাসান আহম্মেদ এবং সক্রিয় কর্মী শরিফুল ইসলাম ও মো. মোকাররম জিন্নাহ সহ আরও অনেকে ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, “সীমান্তবর্তী জেলাগুলোতে মানব পাচারের প্রবণতা রোধে সরকারি ও বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সচেতন কর্মীদের মধ্যে জোরালো সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। পাচারের শিকার সারভাইভারদের সঠিক পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম কার্যকর করা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নই পারে মানব পাচার মুক্ত সমাজ গড়ে তুলতে।”
সভায় অংশগ্রণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ ও চ্যালেঞ্জ, এবং এনআরএম অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া খুলনা জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয় কর্মী দল, সারভাইভারস লিডার ও সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যকার পারস্পরিক সংযোগের উপকারিতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দলগত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের স্থায়িত্ব টেকসই পরিকল্পনা ও চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে রূপান্তর বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর: ফি নেওয়া যাবে না

0

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী সারা দেশের মতো সাতক্ষীরায়ও এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

জেলার সাতটি উপজেলার ১ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ১২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ২৩৫টি বিদ্যালয়ের ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ ছাড়া আশাশুনিতে ১৬৯টি বিদ্যালয়ের ১ হাজার ৬২ জন, কলারোয়ায় ১৩৪টি বিদ্যালয়ের ১ হাজার ১৫০ জন, কালীগঞ্জে ১৫৭টি বিদ্যালয়ের ১ হাজার ৭১ জন, তালায় ২২৪টি বিদ্যালয়ের ১ হাজার ২১১ জন, দেবহাটায় ৬১টি বিদ্যালয়ের ৫৭৯ জন এবং শ্যামনগরে ২৩০টি বিদ্যালয়ের ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবে।

 

সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বিনা ফিতে পরীক্ষা গ্রহণ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সদস্য মো. শাদমান হোসাইন শিফাতের জন্মদিন পালন করা হয়েছে।

শুক্রবার (১৬ই অক্টোবর) বিকেলে সাতক্ষীরা প্রথম আলো ও বন্ধুসভা কার্যালয়ে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকল বন্ধুরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন শুরু হয়।

জন্মদিন পালন উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা নাচ, গান ও কবিতা আবৃত্তিতে মেতে ওঠেন। বন্ধুদের স্বতঃস্ফূর্ত পরিবেশনায় কার্যালয় প্রাঙ্গণ এক মুখরিত সাংস্কৃতিক মঞ্চে রূপ নেয়। একে অপরকে কেক খাইয়ে দেওয়া এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

আনন্দময় এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহ-সভাপতি রাহাতুল ইসলাম ও মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক সুদীপ্ত দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার এবং ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে বন্ধু হুমাইরা মিমি, মো. শাদমান হোসাইন শিফাত, সাজিদুল ইসলাম, অরনা জামান, অনন্য জামান, সিফাত হোসেন, শিমুল হোসেনসহ সাতক্ষীরা বন্ধুসভার অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে এ ধরনের ছোট ছোট আনন্দ আয়োজন নিয়মিত বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বন্ধুরা।

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এঘটনায় বরের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমান ও মেয়ের পিতা ও চাচির নিকট থেকে মুচলেকা গ্রহন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনাটি সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় ঘটেছে।

 

জানা গেছে, সাতক্ষীরা শহরের ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের সংবাদ পেয়ে সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার দ্রুত কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার আজিবুর রহমান, ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা এবং প্রশিক্ষক তাছরিনা খাতুনকে ঘটনাস্থলে পাঠান। সদর থানা পুলিশের একটা টিমও সে সময় ঘটনাস্থলে পৌছায়।মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়।

 

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের নির্দেশে একজন ম্যজিষ্ট্রেট এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক ঘটনাস্থলে যান। এসময় মেয়ের চাচার বাড়িতে খাওয়ার সময় বরের পিতা ও উভয় পক্ষের আত্মীয় স্বজনকে পাওয়া যায়।

 

বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের বরের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। সাথে সাথে পাঁচ হাজার টাকা পরিশোধ করে ছেলের পিতা মুচলেকা দেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

 

আজ দুপুরে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর তালার কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিত ঘোষ এবং প্রশিক্ষক রাজিবুল ইসলাম এর নেতৃত্বে আরও একটা বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। মেয়ের পিতা মুচলেকা দিয়েছেন। বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বরের গাড়ি অভিযানের খবর পেয়ে মাঝপথে ফিরে গেছে।