Home Blog Page 13

দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

0

==>> শিবপুরের বিএনপি-জামায়াতের শতশত নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা
==>> চাঁদাবাজি, আদম পাচার ও মাদক ব্যবসা ছিল শওকত-পটলের ইনকাম সোর্স

বিশেষ প্রতিবেদক: শিবপুর ইউনিয়নের অসংখ্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে পাহাড় সম অত্যাচার-নির্যাতন চালিয়েছে শওকত পটল পরিবার। শত শত পরিবারের জীবিকা নির্বাহের কর্তা ব্যক্তি দেড় দশকেরও অধীককাল ধরে বিদেশ বিভুইয়ে পালিয়ে বেড়িয়েছে। চাঁদার টাকা না পেলেই শওকত-পটল গং মিথ্যা ষড়যন্ত্রমূলক নাশকতা মামলা দিত প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। দৈনিক সাতনদীর বিশেষ টিমের অনুসন্ধানে ভয়াবহ এই চিত্র উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত ও তার আপন সহদর মাহবুবর রহমান পটল ওরফে ইমন দেড় দশক ধরে বিএনপি জামায়াতের সক্রিয় নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। তাদের ছিল না নিজস্ব কোন ব্যবসা বাণিজ্য। আদম পাচার, মাদক ব্যবসা ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের জিম্মি করে চাঁদাবাজি করতো শওকত-পটল।
বিএনপি জামায়াতের সক্রিয় নেতাকর্মীদের চাঁদার টাকা নির্দিষ্ট করে তা প্রদানের জন্য সময় বেঁধে দিত শওকত-পটল সহদর। বরখেলাপ হলেই নাশকতা- রাষ্ট্রদোহসহ বিষ্ফোরকদ্রব্য আইনের সাজানো মামলায় ফাঁসিয়ে দেওয়া হত প্রতিপক্ষ বিএনপি জামায়াতের সক্রিয় নেতাকর্মীদের।
৫ই আগষ্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় শওকত-পটল গং। পাশাপাশি বিদেশ বিভুইয়ে আত্নগপোনে থাকা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ফিরে আসে স্বজনদের কাছে। শওকত-পটলের রোষানলে পরা ক্ষতিগ্রস্থদের সঙ্গে সরজমিনে কথা হয় এই প্রতিবেদকের। তারা বর্ণনা করেন তাদের দেড় দশকের দুঃখ দূর্দশার বাস্তব চিত্র। শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাসুম বিল্লাহ এই প্রতিবেদককে জানান, তার বিরুদ্ধে ২০টি নাশকতা রাষ্ট্রোদ্রহসহ বিষ্ফোরক আইনে মামলা হয়। বছরের পর বছর তাকে স্বজনদের ছেড়ে বাইরে থাকতে হয়। বাইরে থাকাকালীন কোম্পানীতে চাকরী করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন তিনি। তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। মাসুম বিল্লাহ যোগ করে বলেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুমুজ্জামান তাজুর বিরুদ্ধে ৫টি নাশকতার মামলা হয়। সেও বাড়িতে থাকতে পারতো না পুলিশের ভয়ে। চাঁদার টাকা না পেলেই বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার গায়েবি মামলা সাজাতো শওকত-পটল সহোদর। তারা স্থানীয় থানা পুলিশকে ব্যবহার করতো। তাদের রোষানলে থাকা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা শওকত-পটলের কাঙ্খিত চাঁদার টাকা দিতে পারলেই কেবল নিরাপদ থাকতো। যারা চাঁদার টাকা দিতে পারতো না তাদের ঘাড়ে নেমে আসতো গায়েবি সব নাশকতার মামলা। পুলিশের সাথে যোগ সাজসে শওকত-পটল দেড় দশক ধরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়ি ছাড়া করেছে। শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুমুজ্জামান তাজু এই প্রতিবেদককে জানান, বিগত আওয়ামীলীগ সরকারের সময় তার বিরুদ্ধে ৫টি নাশকতার মামলা হয়। মামলা হলেই তিনি হাইকোর্ট থেকে জামিন নিতেন। নিম্ন আদালতে হাজির হয়ে জামিনে থাকতেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। ওই সময় তিনি পুলিশের দাবড়ানিতে বাড়িতে ঘুমাতে পারতেন না। বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হতে প্রচার চালিয়ে যাচ্ছেন।
সাতক্ষীরা এডিশনাল পিপি এড. কামরুজ্জামান ভুট্টো এই প্রতিবেদককে জানান, মাহবুবর রহমান পটল ওরফে ইমন ২০২৩ সালে ঘোনা গ্রামের কওসার, শাহাদাত, রাশিকুর, শংকরসহ ৬জনের নিকট থেকে ১৮ লক্ষ টাকা গ্রহণ করে সিঙ্গাপুর পাঠানোর নামে। পরে ৬ জনকে সিঙ্গপুর নেওয়ার নামে ঢাকায় নিয়ে একটি হোটেলে রেখে মোবাইল বন্ধ করে পটল পালিয়ে যায়। পরে ভিটেমাটি খোয়ানো ৬ জন ঢাকার ইমরানের সহায়তা নিয়ে সিঙ্গাপুরে যায়। এক্ষেত্রে এড. কামরুজ্জামান ভূট্টোকেও জমি বিক্রি করে প্রতারিতদের পাশে দাঁড়াতে হয় সিঙ্গাপুর যাওয়ার জন্য। কিছুদিন পর আত্নগোপনে থাকা পটল জাপানে চলে যায়। ৩ বছর পর জাপান থেকে ফিরে এসে পটল মাদক ব্যবসা শুরু করে। এড. কামরুজ্জামান ভূট্টো নাগালে পেয়ে পটলকে আটকে ফেলে। লুটে নেওয়া ১৮ লক্ষ টাকা থেকে মাত্র ৭৫ হাজার টাকা দিয়ে হাতে পাঁয়ে ধরে পটল সে যাত্রায় রেহাই পায়। কিছুদিন পর ফোন করে এড. কামরুজ্জামান ভূট্টোকে পটল অনুরোধ করেন, সাতক্ষীরায় থাকা তার একটি কাপড়ের ব্যাগ পরিবহনযোগে যেন ঢাকায় পৌছে দিতে। এড. কামরুজ্জামান ভূট্টো ব্যাগটি তার আত্নীয়ের সহযোগীতায় পরিবহনযোগে ঢাকায় পৌছে দেন পটলের কাছে। পরবর্তীতে আত্নীয়ের নিকট থেকে এড. কামরুজ্জামান ভূট্টো জানতে পারেন কাপড়ের ওই ব্যাগে বিপুল পরিমান ইয়াবা ছিল।
এব্যাপারে শওকত-পটলের সাথে এই প্রতিবেদকের সাথে যোগাযোগ হলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন।
সুপ্রিয় পাঠক শওকত-পটলের পাহাড় সম অপরাধের নতুন কোন গল্প পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক

0
মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনা নগরীর একটি ব্যাচেলর মেসে এক তরুণীসহ এক যুবককে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে ওই যুবক ও তরুণীকে থানায় নিয়ে যায় খালিশপুর থানা পুলিশ। আটক যুবক মমতাজির বিল্লাহ (২৬) সাতক্ষীরার জামায়াত নেতা ও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের ৩২৫ নম্বর ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। আটক তরুণীর নাম সাজিয়া (২২) বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের ৩২৫ নম্বর ভবনের চতুর্থ তলায় কয়েকজন ব্যাচেলর যুবক ভাড়া থাকেন। রোববার বিকেলে মমতাজির বিল্লাহ ওই মেসের একটি কক্ষে এক তরুণীকে নিয়ে প্রবেশ করেন বলে স্থানীয়দের দাবি।
বিষয়টি মেসের অন্য বাসিন্দাদের নজরে এলে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে তাঁরা ওই তরুণ ও তরুণীকে আটকে রাখেন বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খালিশপুর থানা পুলিশ। স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মেসের কক্ষ থেকে মমতাজির বিল্লাহ ও সাজিয়াকে থানায় নিয়ে যায়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রের দাবি, মমতাজির বিল্লাহ সাতক্ষীরার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলে। গোলাম ফারুক জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হলেও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। পুলিশি তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আইনগত পদক্ষেপের মাধ্যমে ঘটনার প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে।

পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে

0

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অ্যাডভোকেট কবির আহমেদের চেম্বারে হামলা, ভাঙচুর ও ব্যাপক ক্ষমতার দাপট প্রদর্শনের অভিযোগে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় চার আসামির মধ্যে তিনজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। অ্যাডভোকেট কবির আহমেদ সাতক্ষীরা ও ঢাকা বারের সিনিয়র একজন আইনজীবী হিসাবে কর্মরত আছেন।

 

আদালত সূত্রে জানা যায়, তালা উপজেলার খড়েরডাঙ্গা গ্রামের আইনজীবী অ্যাডভোকেট কবির আহমেদ বাদী হয়ে সাতক্ষীরার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলার সিআইডির তদন্ত প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সংলগ্ন বাদীর সেরেস্তায় অতর্কিত হামলার ঘটনা ঘটে।

 

অভিযোগে বলা হয়, চার আসামি অনধিকার প্রবেশ করে বাদীকে হামলা, ভাঙচুর ও ব্যাপক ক্ষমতার দাপট প্রদর্শন করেন। চেম্বারে থাকা আইনের বই, ফাইলপত্র দেয়াল ও মেঝেতে ছুড়ে ফেলে তছনছ করা হয়। পাশাপাশি কোর্ট টাই রাখার স্টিলের আলনাও ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অপরাধ সংঘটিত হওয়ার বিষয়টি তদন্তে উঠে আসে।

 

মামলাটি তদন্ত শেষে গত ২০ আগস্ট ২০২৬ তারিখে সিআইডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। নির্ধারিত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

পরবর্তীতে আসামি ইজাজুল ইসলাম (৩২), পিতা ফরিদ আহমেদ, গ্রাম রাজেন্দ্রপুর; মো. হানিফ সরদার (৪৮), পিতা আনোয়ার হোসেন, গ্রাম কুমিরা, থানা পাটকেলঘাটা; আলশাহরিয়ার সুমন (২৫), পিতা আবু তালেব, সাং তালতলা মধ্যপাড়া, সাতক্ষীরা এবং মো. ফরিদ আহমেদ বিশ্বাস (৭৫), পিতা মৃত দবির হোসেন বিশ্বাস, গ্রাম রাজেন্দ্রপুর, থানা পাটকেলঘাটা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

 

আসামিরা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তনিমা মণ্ডল তনির আদালতে এ জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। বাদীপক্ষে সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহা. আব্দুল মজিদের নেতৃত্বে ২৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। অন্যদিকে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট বাসারাত উল্লাহ আওরঙ্গী বাবলাসহ তিনজন আইনজীবী শুনানি করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত চার নম্বর আসামি ফরিদ আহমেদ বিশ্বাসের (৭৫) জামিন মঞ্জুর করেন। অপর তিন আসামি ইজাজুল ইসলাম, মো. হানিফ সরদার ও আলশাহরিয়ার সুমনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহা. আব্দুল মজিদ জানান, আসামিরা অ্যাডভোকেট কবির আহমেদের চেম্বারে প্রবেশ করে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং চেম্বারের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। জননিরাপত্তা বিঘ্নিত করার এ ঘটনায় আদালতের আদেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আদালতের এ আদেশে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন।

সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

0

আমিনুর রহমান: সাতক্ষীরায় তালার স্বাস্থ্যকর্মকর্তা ডা: মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্র্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মহিদার রহমান, আসাদুজ্জামান সরদার, আবু সাঈদসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন।

 

বক্তারা বলেন, তালার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সকল মিডিয়া কর্মী ‘জাহান্নামে যাবে’ বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা সমাজের আয়না ও জাতির বিবেক। তারা সর্বদা নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে সাহসিকতার সাথে কাজ করেন। তাদের বিরুদ্ধে এমন ঢালাও ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। চিকিৎসাসেবার চিত্র তুলে ধরে বক্তারা আরও বলেন, অথচ আজ চিকিৎসকদের একটি বড় অংশ চিকিৎসাসেবার নামে অবাধ ব্যবসা ও মানুষের জীবন নিয়ে খেলা করছেন। যার ফলে দেশের স্বাস্থ্য খাত আজ সবচেয়ে অবহেলিত ও দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে।”

 

একইসাথে আয়াতুল্লাহ আব্বাসীর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।

 

এছাড়া, সম্প্রতি নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহতের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য

0
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনসংলগ্ন নদী ও খালে প্রতিনিয়ত ফেলা হচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের প্যাকেটসহ নানা ধরনের অপচনশীল বর্জ্য। এতে দূষিত হচ্ছে নদীর পানি, হুমকিতে পড়ছে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। জোয়ার-ভাটার পানিতে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে নদী ও সুন্দরবনের বিভিন্ন এলাকায়।
পশ্চিম সুন্দরবনের বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, উপকূলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব থেকে সুরক্ষায় সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সুন্দরবন ও সংলগ্ন নদী-খালের পরিবেশ রক্ষা করা জরুরি।
স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর বাংলাদেশ-এর মুখ্য সংগঠক ইমাম হোসেন বলেন, নদী দূষিত হলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে মাছ ধরা ও কাঁকড়া আহরণের ওপর নির্ভরশীল মানুষের জীবিকাও ঝুঁকিতে পড়ে।
বেসরকারি সংস্থা সিসিডিবির উপজেলা সমন্বয়কারী বলেন, নদী দূষণ রোধে বাজারগুলোতে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।
স্থানীয় পরিবেশ সচেতন মহলের দাবি, সুন্দরবনসংলগ্ন নদী ও খালকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সুন্দরবন ও উপকূলের পরিবেশ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ সম্মেলন

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার অপপ্রচার, হেয়প্রতিপন্ন করার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যাংক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান বাবলু সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে আবুল হাসান বাবলু বলেন, তিনি আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিঃ বুধহাটা শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে সমবায় অধিদপ্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় এবং ২০১২ সালে দেশব্যাপী শাখা খোলার অনুমতি পায়। তিনি ২০১২ সালের ডিসেম্বরে সাতক্ষীরা শাখায় যোগদান করেন এবং ২০১৬ সালে বুধহাটা শাখা উদ্বোধনের পর সেখানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পান। ব্যাংকিং নিয়ম অনুযায়ী (পরিপত্র) স্থানীয় শাখা প্রতিদিন হেড অফিসের সাথে লেনদেন করতেন। তিনি নিজেও ঐ প্রতিষ্ঠানের একজন গ্রাহক। তার নিজের নামে ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের নামে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা জমা রয়েছে বলে দাবি করেন। এ ছাড়া এলাকায় গ্রাহকদের হিসাবেও আমানত রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম তাজুল ইসলাম ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় পাচার করেছেন। বিষয়টি জানার পর সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হেড অফিসের সমন্বয়ে ২০২২ সালে মহামান্য হাইকোর্টে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ১১২ কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়ে আদালতের মাধ্যমে জামিন নেওয়া হয় এবং মামলাটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলা নিষ্পত্তি হলে গ্রাহকেরা তাদের পাওনা টাকা ফেরত পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলেন, তিনি কুল্যা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, বর্তমানে জেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের সদস্য সচিব এবং পাশাপাশি আগরদাঁড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
তিনি আরও বলেন, তার আপন মেঝ ভাই ইঞ্জিনিয়ার মোঃ সাইফুদ্দিনের সহযোগিতায় এবং আশাশুনি উপজেলা প্রকৌশল অফিসের মাধ্যমে অবহেলিত কুল্যা ইউনিয়নের অবকাঠামোমূলক উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং বর্তমানে চলমান। আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে এবং তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি তার ও পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
এরই অংশ হিসাবে তারা আজিজ কো অপারেটিভ ব্যাংকের কিছু গ্রাহককে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার জীবনের নিরাপত্ত কামনা করেন এবং একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, আজিজুল সম্পাদক

0
আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫শে অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল ও  অফিস সহায়ক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মোট ৫০টি ভোটের মধ্যে নির্ধারিত সময়ের ৪৭টি ভোট গ্রহণ সম্পন্ন হয়। বাকি ৩জন ভোটার অনুপস্থিত ছিলেন। সভাপতি মোঃ আবুল বাশার গাজী, সহ-সভাপতি মোঃ নজরুল গাজী ও কোষাধ্যক্ষ পদে মোঃ গোলাম রাসেল আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্য মিলে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক ও মোঃ আব্দুল হাকিম প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ আজিজুল হক ২৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাকিম ১৮টি ভোট পেয়েছেন। ৩০টি ভোট পেয়ে ১নং কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ রমজান আলী, ২৮টি ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম ঢালী, ২৫টি ভোট পেয়ে তৃতীয় কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন আঃ রশিদ গাজী, ২০টি ভোট পেয়ে নুর হোসেন চতুর্থ স্থান অধিকার করেন ও ১৪টি ভোট পেয়ে মোঃ সফির আলী পঞ্চম স্থান অধিকার করেন।

আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জাসাসের আহবায়ক করা হলো প্রতাপনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে। গত ২৩ অক্টোবর মোস্তাফিজুর রহমানকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে আশাশুনি উপজেলা জাসাসের আহবায়ক সাইফুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব শরিফ ইমরান টিটো।

এদিকে কমিটি ঘোষণার পর তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে প্রতাপনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। অনতিবিলম্বে তারা এই কমিটি বাতিল এবং মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

এছাড়া এই কমিটি ঘোষণা করায় তীব্র সমালোচনা করে আ.লীগ নেতাদের সাথে মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতার ছবি এবং তার পদপদবীর তালিকা সংশ্লিষ্ট ছবিও ফেসবুকে পোস্ট করেছেন।

প্রতাপনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়সাল হোসেন বলেন, মোস্তাফিজুর রহমানের বাড়িতেই আ.লীগের অফিস ছিল। সে এবং তার ভাইরা আ.লীগের ক্যাডার। আ.লীগের লাঠিয়াল বাহিনীর প্রধান ছিলা মোস্তাফিজুর রহমানের ভাই রিয়াসাত আলী সরদার। মোস্তাফিজুর রহমানের মত আ.লীগ ক্যাডারকে যদি বিএনপিতে আশ্রয় পায় তবে আমাদের আর দল করে লাভ নেই। ১৭ বছর নির্যাতন সহ্য করে এই দল করছি। আর এখন যদি বিএনপির তাদেরকে বেশী প্রয়োজন হয় তাহলে আমাদের বাদ দিয়ে দিক।

এ ব্যাপারে জানতে চাইলে আশাশুনি উপজেলা জাসাসের আহবায়ক সাইফুল ইসলাম বাচ্চু বলেন, যুবদলের কমিটিতে তার নাম দেখে তাকে জাসাসের আহবায়ক করা হয়েছে। তবে আ.লীগের সংশ্লিষ্টতা পেলে কমিটি বিলুপ্ত করা হবে।

এ বিষয়ে জানার জন্য মোস্তাফিজুর রহমানের কাছে কল দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি দাবি

0

#পূজার সুরক্ষায় ‘ঘুষের ছড়াছড়ি’, কর্তাদের পকেট ভারী!

মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরার শ্যামনগরে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্ব পাইয়ে দেওয়ার কথা বলে আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন এবং তাঁর কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের দাবি, ডিউটিতে নিয়োগের আশ্বাস দিয়ে জনপ্রতি ৬০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, টাকা না দেওয়ায় তাঁদের দায়িত্ব দেওয়া হয়নি। এ ঘটনায় একাধিক ভুক্তভোগী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের ৭১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬ সালের ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আট দিনের জন্য আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৭১টি পূজামণ্ডপের মধ্যে এবার ১টি মণ্ডপে পূজা উৎযাপন হয়নি। সেকারণে ৭০টি পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য অনলাইনে আবেদন করেন ১ হাজার ৭০০ জন। তাঁদের মধ্য থেকে ৪৫০ জনকে নির্বাচিত করে দায়িত্ব দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, অনলাইনে  আবেদন করেও দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে তাঁদের অর্থ লেনদেনের চাপের মুখে পড়তে হয়েছে। কয়েকজনের দাবি, ইউনিয়ন দলনেতা বা টিম লিডারের মাধ্যমে তাঁদের কাছে টাকা চাওয়া হয়। আবার কেউ কেউ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন।
৩৪ সদস্যের কাছ থেকে ২৬ হাজার ৯০০ টাকা সংগ্রহের অভিযোগ
রমজাননগর ইউনিয়ন আনসার ও ভিডিপি দলপতি মো. রুহুল আমিন অভিযোগ করেন, তাঁর এলাকার ৩৪ জন সদস্যকে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে অন্তর্ভুক্ত করার বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে জানানো হয়, শুধু অনলাইনে আবেদন করলেই দায়িত্ব পাওয়া নিশ্চিত নয়; এ জন্য টাকা দিতে হবে।
রুহুল আমিনের ভাষ্য অনুযায়ী, পরে তিনি ৩৪ জন সদস্যের কাছ থেকে মোট ২৬ হাজার ৯০০ টাকা সংগ্রহ করেন। এরপর উপজেলা কর্মকর্তার সঙ্গে দেখা করে টাকা দিতে চাইলে তাঁকে সহকারী ট্রেইনার ইনস্ট্রাক্টর (টিআই) আলমগীর হোসেনের কাছে টাকা জমা দিতে বলা হয় বলে তিনি দাবি করেন। সেই নির্দেশনা অনুযায়ী আলমগীর হোসেনের কাছে টাকা দেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
রুহুল আমিন আরও দাবি করেন, নিজের ছেলের ডিউটির বিষয়ে জানতে চাইলে তাঁকেও টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। তাঁর অভিযোগ, অর্থ দেওয়ার পর সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব পালনের জন্য নির্বাচন করা হয়।
এ ঘটনায় প্রতিকার চেয়ে রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতারা ২০ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
টাকা না দেওয়ায় ডিউটি না পাওয়ার অভিযোগ
অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি (সশস্ত্র) সদস্য শেখ মনিরুল ইসলাম অভিযোগ করেন, ২০২৬ সালের দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্ব পাওয়ার জন্য তাঁর কাছে এক ইউনিয়ন টিম লিডার ১ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা না দিয়ে অনলাইনে আবেদন করেন।
মনিরুলের দাবি, বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী ট্রেইনার ইনস্ট্রাক্টর (টিআই) আলমগীর হোসেনকে জানালে তাঁকে বলা হয়, টাকা ছাড়া ডিউটি হবে না। পরে তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মনিরুল আরও দাবি করেন, বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। বরং ঘটনা প্রকাশ না করার জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করা হয় এবং ভবিষ্যতে আর কোনো ডিউটি দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মনিরুল ২২ অক্টোবর ২০২৬ তারিখে বাহিনীর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
একাধিক সদস্যের একই ধরনের অভিযোগ
শ্যামনগর উপজেলার চিংড়িখালী গ্রামের আনিচ হোসেন, কৃষ্ণপদ জোয়ারদার, যাদবপুর গ্রামের মুকুল হোসেন, সোনাখালী গ্রামের আশরাফুল এবং ভৈরবনগর গ্রামের ইসরাফিল হোসেনসহ আরও কয়েকজন সদস্য একই ধরনের অভিযোগ করেছেন।
তাঁদের দাবি, দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পেতে অনলাইনে আবেদন করার পর ইউনিয়ন দলনেতার মাধ্যমে জনপ্রতি ১ হাজার টাকা করে চাওয়া হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
অন্যদিকে, সোনাখালী গ্রামের ইউনুস আলী ও একই গ্রামের সবুজ মণ্ডলের কাছ থেকেও ডিউটি পাইয়ে দেওয়ার কথা বলে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পরবর্তী সময়ে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন মনিরুল ইসলাম।
ভুক্তভোগীদের ভাষ্য, দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে প্রকৃত যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা বঞ্চিত হতে পারেন। এতে বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সারাদেশে ২ লাখ ১২ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
২০২৬ সালের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মোট ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের তথ্য দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ সদস্য ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন এবং নারী সদস্য ৬৬ হাজার ৩৩০ জন।
বাহিনীর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, সাধারণ পূজামণ্ডপে ছয়জন এবং অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে আটজন করে সদস্য মোতায়েনের ব্যবস্থা ছিল বলে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহারের কথাও জানা গেছে।
এমন একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা কার্যক্রমে দায়িত্ব বণ্টন নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে কীভাবে চূড়ান্ত নির্বাচন করা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের ভূমিকা কী ছিল—এসব বিষয়ে স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে।
অভিযোগের বিষয়ে সহকারী ট্রেইনার ইনস্ট্রাক্টর (টিআই) আলমগীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন।”
অন্যদিকে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনের সঙ্গে সরাসরি আলাপকালে শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তায় আনসার ও ভিডিপি ডিউটি বন্টন ও নির্বাচন করার ক্ষেত্রে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্যের বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্ট মো. ইবনুল হক মুঠোফোনে বলেন, “আর্থিক লেনদেন করার কোনো সুযোগ নেই। ডিউটি বণ্টনের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, আনসার সদস্যদের ডিউটি বন্টনে ঘুষ বানিজ্যের সাথে জড়িত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন ও তার সহযোগী (টিআই) আলমগীর হোসেন এর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার দোকানঘর গুড়িয়ে নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি সাকিলের চায়ের দোকানঘরে হামলা, ভাঙচুর, মালামাল লুটপাট ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজের নেতৃত্বে একটি গ্রুপের বিরুদ্ধে। ওই ঘটনায় প্রতিকার চেয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা মাহফুজসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

সরেজমিনে গেলে সাকিল বলেন, এল্লারচর আশ্রয়ণ প্রকল্পে আমরা বসবাস করি। দীর্ঘ ৩০ বছর ধরে আমার শ্বশুর সরকারী ওই জায়গায় চায়ের দোকান দিয়ে জীবীকা নির্বাহ শুরু করেন। দোকান করার ৬/৭ বছর পর দোকানে দক্ষিণ পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। সেখান থেকেই মুসুল্লিরা মসজিদে নামাজ আদায় করছেন। ২০১৭ সালে আমার শ্বশুরের দোকানের উত্তর পাশে একটি ইবতেদায়ী মাদ্রাসা নির্মাণের জন্য জায়গা নির্ধারিত হয়। এরপর আমার শ্বশুরের দোকানটি নিয়ে আমি চায়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। এছাড়া আমি ফিংড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি হওয়ার পর দোকানের উপরে দলীয় সাইনবোর্ড দিয়ে সাংগঠনিক কাজও সম্পাদন করছি।

 

তিনি আরো বলেন, গত ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা বাঁশের লাঠি ও লোহার রডসহ আমার চায়ের দোকানে প্রবেশ করেন। এ সময় আমাকে গালিগালাজ ও মারধর করা হয়। পাশাপাশি দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল ক্ষতিগ্রস্ত করা হয়।

 

সাকিল অভিযোগ করে বলেন, তারা আমার দোকান গুড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এতে আমার দোকানের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্সতি হয়েছে। এছাড়া দোকান থেকে আনুমানিক ১০ হাজার টাকার মালামাল, ক্যাশে থাকা দুই হাজার টাকা এবং আমার পকেটে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে গেছে তারা। যাওয়ার সময় আমার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, এখন তারা বলছে ওই জায়গা বেড় দিয়ে ইবতেদায়ী মাদ্রাসা করবেন। একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে মাদ্রাসা নির্মাণ করা যাবে এটি কোন আইনে আছে? আর সরকারী জায়গায় নির্মিত দোকান প্রয়োজনে সরকার উচ্ছেদ করবে। তাহলে অভিযুক্তরা কেন আমার ব্যবসা প্রতিষ্ঠানটি ধ্বংস করলো?আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে এর বিচার চাইছি।

 

এ বিষয়ে জানতে চাইলে যুবদল মেতা মাহফুজ বলেন, আল্লাহ ও রাসুলকে সন্তুষ্ট করার জন্য এলাকাবাসীর সাথে আমি ভাংচুর করতে গিয়েছিলাম। মাদ্রাসা করার জন্য তাকে জায়গা ছেড়ে দিতে বলা হলেও সে আমাদের কথা শোনেনি। তাই ভাংচুর করা হয়েছে।

 

ফিংড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, চায়ের দোকান ও দলীয় কার্যালয়ের আড়ালে শাকিল মাদক ব্যবসা, জুয়া ও চোরাকারবারীর কাজ করছিলো। এতে মসজিদের মুসুল্লিদের অসুবিধা হচ্ছিল। তাছাড়া সে আমাকে গালি দিয়েছিল। এজন্য আমি ভাংচুরে অংশ নিয়েছিলাম।

 

ফিংড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাঈম বলেন, আধিপত্য বিস্তার এবং বিশেষ কারণে একটি মহল সাকিলের জীবিকার একমাত্র উৎসটি ধ্বংস করে দিয়েছে। আমি এটির ন্যায় বিচার প্রত্যাশা করছি।

 

সাতক্ষীরা থানার এএসআই সোহেল বলেন, এ ব্যাপারে সাকিল একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।