Author: kobirubel.satnadee

  • কলারোয়ায় শিশুসহ বাবা-মাকে কুপিয়ে জখম,৭ দিনেও মামলা হয়নি, নিরাপত্তাহীনতায় পরিবার

    নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলার গণপতিপুর গ্রামে রাস্তায় শিশুর পায়খানা করাকে কেন্দ্র করে ওই শিশুসহ তার বাবা ও মাকে ইয়ারগানের বাট দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় সাত দিনেও মামলা হয়নি। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মা তার ডান চোখ হারানোর আশঙ্কা করছেন। ফলে নির্যাতিতের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।

    সাতক্ষীরা সদর হাসপাতালের তিন নং ওয়ার্ডের অতিরিক্ত ২নং শয্যায় চিকিৎসাধীন কলারোয়া উপজেলার গণপতিপুর গ্রামের ভ্যান চালক মোঃ বাবলুর রহমানের স্ত্রী মোছা. মাছুরা খাতুন জানান, বাড়ির পাশে ঘরোয়া রাস্তায় তার দুই বছর চার মাসের ছেলে হুসাইন পায়খানা করেছে এমন অভিযোগের ভিত্তিতে ১৮ জুন বিকেলে তার সঙ্গে একই এলাকার রবিউল দফাদার ও তার ছেলেদের বচসা হয়। এরই ধারাবাহিকতায় তিনি ওই দিন রাত ১১টার পর তার স্বামী ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পর বসতঘর সংলগ্ন কামরায় রান্না করার সময় রবিউল দফাদার, তার ছেলে হাবিবুর, রনি, টনি ও জনি হাতে পাখিমারা বন্দুক, দা ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে। টনি তার হাতে থাকা ইয়ারগানের বাট দিয়ে তার মাথা লক্ষ্য করে বাড়ি মারিলে ডান চোখ মারাত্মক জখম হয়। রবিউল দফাদার তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি পিটাতে থাকে। এ সময় তার ছেলে হুসাইনকেও অঅছাড় মেরে ফেলে দেওয়া হয়। রনি লেঅহার রড দিয়ে তার স্বামী বাবলুর রহমানের ডান উরুর পিছনের দিকে কয়েকটি আঘাত করে মারাত্মক জখম করে।

    পরে রবিউল ও তার চার ছেলে তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারপিট করে সারা শরীরে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুঁটে এলে থানায় ও হাসপাতালে গেলে ফল ভাল হবে না বলে হুমকি দিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে হামলাকারিরা একটি মোবাইল ফোন ও কিছু ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে ও তার ছেলেকে ১৮ জুন দিবাগত রাত তিনটার দিকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বাবলুর রহমানের অভিযোগ, ১৯ জুন তিনি রবিউল ইসলামসহ তার চার ছেলের নামে থানায় একটি লিখিত অভিযোগ দেন। উপপরিদর্শক রবিউল ইসলাম ওই দিন রবিউল ও তার ছেলেদের থানায় ধরে আনেন। কিন্তু পরদিন সকালে তাদেরকে ছেড়ে দিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার জন্য বলেন উপপরিদর্শক রবিউল ইসলাম। এরপর থেকে হামলাকারিদের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ব্যাপারে কলারোয়া থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম বলেন, বিষয়টি তুচ্ছ ঘটনা নিয়ে। তাই স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • পাইকগাছায় কৃষকদের মাঝে নারিকেলের চারা বিতরণ

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ২০২-২৩ অর্থ বছরে খরিপ-২/ ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে দেশী জাতের নারিকেলের চারা ও হাইব্রীড ধান বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায় ৯ শত জন কৃষকের মাঝে ৫ টা করে মোট সাড়ে চার হাজার নারকেলের চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুল হুদা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, কাউন্সিলর আসমা আহম্মেদ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি অফিসার ডলটন রায়, আঃ কালাম আজাদ, সরজ উদ্দিন মোড়ল, দেবদাস রায়, মো. এনামুল হক, ইয়াছিন আলী খান, মো. মফিজুর রহমান, মো. আফজাল হুসাইন, সাংবাদিক শাহরিয়ার রহমান, মাজহারুল ইসলাম মিথুন। এছাড়া উপকারী ভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

    পাইকগাছা অফিস: পাইকগাছায় ১, ২ ও ৩নং ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডে দলটির অস্থায়ী কার্যালয়ে কর্মী সভা পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম। পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়লের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা এড.সুমন আহমেদ, এসএম মোহর আলী, আজহারুল ইসলাম, হুরাইরা বাদশা, মনিরুজ্জামান মনি, আবুল কাশেম, রায়হান পারভেজ টিপু, মোস্তাকিম গাজী, গোলাম রব্বানী, শহিদুর রহমান, এড. কাজী সাইফুল, মোমিন উদ্দীন, গঙ্গারাম হালদার, আলমগীর হোসেন, ইয়াউর রহমান, কুদ্দুস গোলদার, ইমদাদুল হক, শাহিন মোড়ল, মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম সানা, বিল্লাল গাজী, ফারুখ হোসেন, আসাদুল ইসলাম, মোমিন, ইউনুচ আলী, রফিকুল গাজী, তুরাপ ফকির, রফিকুল সরদার। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • পাটকেলঘাটায় আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    কিশোর কুমার: পাটকেলঘাটায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলা আ.লীগের আয়োজনে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে শোভাযাত্রা শেষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মীর জাকিরের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাবেক সভাপতিও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুজিবর রহমান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়ার উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন কেন্দ্রীয় যুবলীগ সদস্য রফিকুল ইসলাম ও জেলা আ.লীগের সাংগঠিক সম্পাদক আতাউর রহমান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, উপজেলা আ.লীগের সহ সভাপতি এড. আব্দুর ছামাদ, তালা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, সরুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, ধানদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

    বক্তরা বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন। বহু ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজ বাংলাদেশ আ”লীগকে চলতে হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাই অতীতের মত খুনি জিয়া মোস্তাকগন রা আ.লীগকে নিচিহ্ন করে দেওয়া চেষ্টা করেছে। তাদের এই ষড়যন্ত্র করে বাংলাদেশ আ.লীগের কিন্তু গতিরোধ করা সম্ভব হবেনা। তারা আরো বলেন, বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে একাত্তরে সেই পরাজিত শক্তি বাংলাদেশকে আবার পিছিয়ে ফেলতে চাচ্ছে। তাদের এই সকল ষড়যন্ত্র বঙ্গবন্ধুর সকল সৈনিকদের সাথে নিয়ে আবারো প্রতিহত করা হবে।

    সব শেষে আসন্ন নির্বাচনে তালা -কলারোয়া -১ আসনে আ.লীগ থেকে প্রার্থী মনোনায়ন দেওয়ার উদার্ত আহবান জানান তারা। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আ.লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা, দুই সপ্তাহের আল্টিমেটাম

    প্রেস বিজ্ঞপ্তি: নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে প্রায় দুই ঘন্টাব্যাপি উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। গণঅবস্থান কর্মসূচি থেকে বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা দেওয়া হয় এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে ১২ জুলাই সাতক্ষীরা পৌরসভা ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়।

    গণঅবস্থান কর্মসূচিতে উদীচী শিল্পগোষ্টির শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। এ সময় বক্তারা বলেন, গণশুণানীর মাধ্যমে নাগরিকদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে বিল বৃদ্ধির প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার পর তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভা মন্ত্রণালয়ের কোন অনুমোদন না নিয়েই আকর্ষিকভাবে প্রায় চারগুন বেশি পানির মূল্য নির্ধারণ করেছে।

    বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের কর্মচারীর অধিকাংশই শুধু বসে বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন। নাগরিক নেতৃবৃন্দ বলেন, মিটার না থাকায় সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ঠ একটি টিনসেড বাড়ির পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পাইপ লাইন থেকে সরাসরি পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়।

    বক্তারা এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানান এবং বর্ধিত বিল পরিশোধ না করার ঘোষণা দেন।

    গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিশ আলী, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সিপিবির সভাপতি আবুল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রতীমা দাস, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ প্রমুখ। পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।

  • আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার

    আব্দুর রহমান: সুন্দরবনের আত্মসমর্পণকারী ১৫ জলদস্যুদের হাতে ঈদসামগ্রী তুলে দিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বনদস্যুদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    ওই খাদ্যসামগ্রীর মধ্যে ছিল–পোলাওয়ের চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিশমিশ, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদাম সহ বিভিন্ন উপহার সামগ্রী। ঈদুল আজহার আগমুহুর্তে র‌্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আত্মসমর্পনকৃত দস্যুরা।

    এ বিষয়ে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আতœসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।

    সরকারের পক্ষ থেকে আতœসমর্পণকারী সকল জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিস্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যুমুক্ত বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

  • আশ্রয় বিজ্ঞান ক্লাবের কৃষি কর্মশালা উদ্বোধন

    প্রেস বিজ্ঞপ্তি: কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়নের পানিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে রবিবার স্থানীয় কৃষকদের সাথে বিজ্ঞানভিত্তিক জৈব সার উৎপাদন ও ব্যবহারে উৎসাহিতকরণে দুদিনব্যাপি কৃষি কর্মশালা পানিয়া আনসার ও ভিডিপি ক্লাব মিলিনায়তনে উদ্বোধন হয়েছে। আশ্রয় বিজ্ঞান ক্লাবের সভাপতি ডা. জি এম আব্দুল মাজেদের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের দীর্ঘদিনের মেম্বর মাহফুজা খাতুন খুকু, মৌতলা ইউনিয়ন আ.লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মো. রহুল আমিন সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ। কৃষি কর্মশালার প্রথম দিনে জৈব সার উৎপাদন কৌশল, গুরুত্ব, উপকারীতা, জৈব সার ব্যবহার, সময় ও পরিমাণ, কেন জৈব সার ব্যবহার প্রয়োজন ইত্যাদি বিষয়ে নাতিদীর্ঘ ধারণা প্রদান করেন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব ওবায়দুর রহমান। কর্মশালায় স্থানীয় পঁচিশ জন চাষী/ কৃষক অংশগ্রহন করেছেন। কর্মশালায় কৃষি ও বিশ্ব খাদ্য পরিস্থিতি সম্পর্কে ধারনা প্রদান করেন উন্নয়নকর্মী ও অশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ এবং তাকে সহযোতিা করেন সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন কবীর।

  • ভোট না করেও এমপি হলে তিনি জনগণের কাজ করবেন কেন?- তালায় সাবেক মন্ত্রী দিদার বখৎ

    নজরুল ইসলাম, তালা: আগামী জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার ধানদিয়া ফুলবাড়ি বাজার চত্বরে জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তালা পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি প্রভাষক মো. আবু বক্কর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখৎ। এসময় প্রধান অতিথি বলেন, ওয়ার্কার্স পার্টি থেকে ভোট না করেও দুই বার এমপি হলে তিনি জনগণের কাজ করবেন কেন? পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ- সভাপতি মো. আহসান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি গরিবের বন্ধু উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম- সম্পাদক সেখ সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ,তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল বাশার, জাপানেতা মো. মাসুদ হাসান মনি, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম রাজু। বক্তব্য রাখেন ধানদিয়া জাতীয় যুব সংহতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন সভাপতি মো. আরশাফুজ্জামান শাওন, সাধারন সম্পাদক মো. শফিক আহমেদ নগরঘাটা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ সভাপতি মো. সৌরভ খাঁন প্রমুখ। সভায় এমপি প্রার্থী জননেতা সৈয়দ দিদার বখৎ বলেন, ওয়ার্কার্স পার্টি থেকে বিনাভোটে দুবার এমপি নির্বাচিত হলেও কোন উন্নয়ন করেনি। পাটকেলঘাটা হাটের মধ্যে পানি জমে আছে। মানুষ চলতে পারে না। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগনের সাথে জবাবদিহিতা নেই। তালা কলারোয়ায় রাস্তাঘাট সহ কোন উন্নয়ন হয়নি। ব্যক্তি বিশেষ ব্যক্তিগত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি মন্ত্রী থাকাকালে নজির বিহীন উন্নয়ন করেছেন। তিনি সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগত সংসদ নির্বাচনে জি,এম কাদের সাহেবের নেতৃত্বে সারাদেশে লাঙ্গল প্রতিক কে বিজয়ী করার আহব্বান জানান।

  • নারীবান্ধব সরকারী সেবা নিশ্চিতকরণে বাজেট মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ইয়ূথ হাবে সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহনমূলক বাজেট মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জুন) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব- নেতৃত্বাধীন সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহণমূলক বাজেট মনিটরিং বিষয়ে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

    প্রশিক্ষণটি স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে।

    প্রশিক্ষণের উদ্দেশ্য, বাজেট কি? অংশগ্রহনমূলক বাজেট প্রনয়ন ও তরূণদের করনীয়, এডভোকেসির বৈশিষ্ঠ্য ও উপাদান এডভোকেসির ধরন ও টুলস, প্রি-টেস্ট ও পোষ্ট টেস্ট, অংশগ্রহণমূলক পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়াকরণ, বাজেট প্রনয়ন ও উম্মুক্ত বাজেট, বাজেট বাস্তবায়ন ও মনিটরিং, সেবার খাতসমুহ, সুচক চিহ্নিত করণ বিষয়ে আলোচনা করা হয়।

    স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এ স্থানীয় সরকারের বাজেট প্রণয়নের ক্ষেত্রে জনসাধারণের-অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ থাকলেও তার চর্চা এখনো সকল স্তরে শুরু হয়নি। কিছু কিছু এলাকায় তা হয়তো হচ্ছে কিন্ত যতটুকু হচ্ছে ততটুকু তাদের স্বেচ্ছায় হচ্ছে কি না তা আলোচনার দাবী রাখে। তাই এ বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে স্থানীয় সরকারের সাথে আলেচানা/ এ্যাডভোকেসি আবশ্যিক। যার মাধ্যমে তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি সক্ষমতার বিকাশ ঘটবে।

    বাজেট সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা বা আগ্রহ তেমন নেই বললেই চলে। বাজেট বলতে সাধারণ জনগণের বোধগম্যতার পরিধি দ্রব্যমূল্যের মূল্য হ্রাস-বৃদ্ধি পর্যন্ত সীমিত। অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ণে জনগণের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তরণদের এগিয়ে আসার বা উদ্যোগ নেয়ার যথেষ্ঠ সুযোগ রয়েছে। বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে কার্যকরী করতে দরকার সাধারণ জনগণকে তাদের অংশগ্রহণের বৃদ্ধি করা। তাদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতনেতার পাশাপাশি তা আদায়ে সংঘবদ্ধ করা।

    সাধারণ জনগণকে তাদের বাজেটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে বাজেট পূর্ব ক্যাম্পেইনে অতি জরুরী।২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব-নেতৃত্বাধীন সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহনমূলক বাজেট মনিটরিং বিষয়ে উদ্যোগ গ্রহন করবে।

    প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন রাকিব হোসেন, মো: সাদিকুল ইসলাম, মোছা: আমেনা খাতুন, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরিফুজ্জামান, শরিফ। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মো. তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা প্রমুখ।

  • পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় সঙ্গীত শিল্পী রোজবাবুসহ আহত ৩

    নিজস্ব প্রতিবেদক, তালা: পাটকেলঘাটায় পৃথক দুর্ঘটনায় ৩জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় ও ১টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড ও কদমতলায় দুর্ঘটনাগুলো ঘটে। আহতরা হলেন, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির পরিচালক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোজ বাবু ও প্রাইভেট কার চালক মোহাজ্জেম হোসেন। বাকি আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেট কার যোগে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন রোজ বাবু। পথিমথ্যে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় আসলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখেমুখি সংঘর্ষ হয় এতে রোজবাবু ও চালক আহত হয়। এদিকে বেলা ১টার দিকে মহাসড়কের কদমতলায় খুলনাগামী একটি প্রাইভেট কারের সাথে ঢাকা থেকে সাতক্ষীরা গামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ভিতরে থাকা এক যাত্রী গুরুত্বর আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাট কবলিত যানবাহন গুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।