Author: kobirubel.satnadee

  • আমার লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তন করা: শেখ হাসিনা

    জাতীয় ডেস্ক:

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমার লক্ষ্য বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। রবিবার (২ জুলাই) টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু দেশবাসীর মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, যার জন্য তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে তার পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা এবং একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়ার জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়।

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে এমন সময়ে হত্যা করা হয়েছিল যখন দেশ অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছিল।

    প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ‘মাই হাউজ, মাই ফার্ম’, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, ‘মাই ভিলেজ, মাই টাউন’ বাস্তবায়ন এবং শতভাগ বিদ্যুৎ দিয়ে দেশের ব্যাপক উন্নয়ন করেছে।

    টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের সংসদ সদস্য শেখ হাসিনা তার নির্বাচনি এলাকার জনগণকে কৃতিত্ব দিয়ে বলেন, তারা তার দায়িত্ব কাঁধে নিয়েছেন। বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাকে আরও সময় দিতে হয়েছে।

    তিনি বলেন, সাধারণত অন্যান্য নির্বাচনি এলাকার সংসদ সদস্যরা শুধু তাদের নিজ নিজ নির্বাচনি এলাকা দেখাশোনা করেন। আমাকে ৩০০টি নির্বাচনি এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে হয়। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বাসিন্দারা আমার নির্বাচনি এলাকার দায়িত্ব নেওয়ায় আমি তা করতে পেরেছি।

    প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর ভাগ্য পরিবর্তনে ছয় বছরের নির্বাসন থেকে দেশে ফেরার পর তিনি দেশের বিভিন্ন স্থানে ঘোরেন। তিনি বলেন, বাংলাদেশের এমন কোনও অঞ্চল নেই যেখানে আমি যাইনি। আমি নৌকা, সাম্পান, লঞ্চ ও রিকশা-ভ্যানে চড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আমি এমনভাবে দেশ ভ্রমণ করেছি এবং সারা দেশে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ব্যবহার করে বাংলাদেশকে এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছি।

    মতবিনিময়কালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উন্নয়ন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা শুনতে চান।

    শেখ হাসিনা বার্ধক্যজনিত কারণে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে স্থানীয় জনগণ তাকে দেশ ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী হিসেবে থাকার অনুরোধ জানান। তারা শেখ হাসিনাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। শেখ হাসিনাই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এ লক্ষ্যে কাজ করার এবং আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে সাহায্য করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

    মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মঞ্চে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।

    এর আগে প্রধানমন্ত্রী শনিবার (১ জুলাই) কোটালীপাড়া আসেন। পরে সেখান থেকে টুঙ্গিপাড়া পৌঁছান।প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে রয়েছেন।

    টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে বিপুল উদ্দীপনা ও উৎসবের আমেজ যোগ করেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুরো গোপালগঞ্জকে রঙিন পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে সাজানো হয়েছে।

    প্রধানমন্ত্রী গতকাল কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে নিম, বকুল ও আমের চারা রোপণ করেন। এছাড়াও নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন তিনি।

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে কোটালীপাড়া উপজেলার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও কোটালীপাড়া উপজেলার জনসাধারণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।

    অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শনিবার বিকালে টুঙ্গিপাড়ায় গিয়ে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মোনাজাতে যোগ দেন। শনিবার রাত টুঙ্গিপাড়ায় কাটান প্রধানমন্ত্রী। আজ (২ জুলাই) বিকালে তার টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

     

  • যশোরে সাংবাদিককে মারধরের ঘটনায় সার্জেন্ট রফিক ক্লোজড

    শার্শা (যশোর) প্রতিবেদক:

    দূর্ণীতির সংবাদ প্রকাশ করার অপরাধে যশোরের শার্শায় সাংবাদিক আসাদুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করলেন নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম। শনিবার (০১ জুলাই) রাত সাড়ে ৮ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড় হাইওয়ে সড়কে তাকে পিটিয়ে আহত করা হয়। সাংবাদিক আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এঘটনার পর খবর পেয়ে সাংবাদিক আসাদুর রহমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার সহকর্মীরা।

    এদিকে উক্ত ঘটনা ছড়িয়ে পড়লে হাইওয়ে সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ও উপজেলার সাংবাদিক মহল। রাতেই সাংবাদিকরা অনতি বিলম্বে নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম কতৃক সাংবাদিককে নির্যাতন করার অপরাধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন, এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে সার্জেন্ট রফিকের শাস্তি না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা দিলে নড়েচড়ে বসে প্রশাসন। রাত পার হতে না হতেই সার্জেন্ট রফিককে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে সংবাদ আসলে কিছুটা স্বস্তি মেলে সাংবাদিক মহলে।

    এদিকে সাংবাদিক আসাদুর রহমান বাদী হয়ে শার্শা থানায় রফিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শার্শা, নাভারণ, বেনাপোল, বাগআঁচড়া ও যশোর জেলার সাংবাদিক মহল রাতেই একাত্মতা ঘোষনা করে আন্দোলনের হুমকি দিলে তার ফলশ্রুতিতে সার্জেন্ট রফিককে ক্লোজড করা হয়।

    শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি শুনে উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করা হলে বিষয়টি দেখবেন বলে জানান। সাংবাদিক আসাদুর রহমান কে মারধরকারী সার্জেন্ট পুলিশ রফিককে ক্লোজের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে যশোর সার্কেলের এএসপি ইমরান হাশমি।

    উল্লেখ্যঃ- গত ০১ জুলাই শনিবার কয়েকটি অনলাইন পোর্টালে হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি দূর্ণীতির নিউজ প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাতেই তিনি সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে মনের জালা মিটান। নিজের অপকর্ম ঢাকতে মাছ না পেয়ে ছিপে কামড় দিয়ে নিজেকে ধোয়া তুলসীপাতা বানানো চেষ্টা করেন সার্জেন্ট রফিক।

  • যশোরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে পেটালেন সার্জেন্ট রফিক

    শার্শা প্রতিবেদক:

    দূর্ণীতির সংবাদ প্রকাশ করার অপরাধে যশোরের শার্শায় সাংবাদিক আসাদুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত ও জখম করলেন নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম। শনিবার (১ জুলাই) রাত সাড়ে ৮ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড় হাইওয়ে সড়কে তাকে পিটিয়ে আহত করেন তিনি। সাংবাদিক আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

    এ ঘটনার পর খবর পেয়ে সাংবাদিক আসাদুর রহমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার সহকর্মীরা। এদিকে উক্ত ঘটনা ছড়িয়ে পড়লে হাইওয়ে সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ও উপজেলার সাংবাদিক মহল।

    সাংবাদিকরা জানান, অনতি বিলম্বে নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম কতৃক সাংবাদিককে নির্যাতন করার অপরাধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সার্জেন্ট রফিকের শাস্তি না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।

    এবিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আমি বিষয়টি শুনার সাথে সাথে উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি জানান।

  • শ্যামনগরে বৃদ্ধের ধুলন্ত মরদেহ উদ্ধার

    জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সুভাষ চন্দ্র সরদার (৭২) নামে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার করেছেন শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম দূর্গাবাটি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত বৈকুন্ঠ সরদারের ছেলে।

    পারিবারিক সূত্রে ও স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডলের বরাত দিয়ে জানাযায়, মানসিক সমস্যার কারনে সে পরিবারের সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে মৃত্যুর পথ বেছে নিয়েছেন।

    শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।

  • শ্যামনগরে মোটর ভ্যানের ধাক্কায় প্রাণ গেল সামিয়ার

    জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: প্রতিবেশির বাড়ী থেকে মায়ের হাত ধারে নিজ বাড়িতে আসার সময় ভ্যানের সাথে ধাক্কা লেগে সামিয়া পারভীন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সমশের আলমের কন্যা।

    প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, মায়ের সাথে নিজ বাড়ীতে ফেরার সময় হাত ফসকে রাস্তার উপরে উঠে যায় সামিয়া। এসময় দ্রুত গতির একটি মোটর ভ্যান তাকে চাপাদেয়। ঘটনাস্থলে গুরত্বর আহত হয় সামিয়া। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে মারা যায় সে।

    শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করেন।

  • সুন্দরবনে ২টি নৌকাসহ তিন জেলে আটক

    জিয়াউর রহমান, শ্যামনগর: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে ২টি নৌকাসহ তিন জেলেকে করেছে সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (২৭ জুন) রাত ২টার দিকে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে হাতিভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে মালামাল সহ ওই জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে বনকর্মীরা। আটক তিন জেলে জলেন- উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের আনিছুর খা, রুবেল খা ও সুলতান খা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

  • পাইকগাছায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ৫, ৭ ও ৯ নং ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডে দলটির অস্থায়ী কার্যালয়ে কর্মী সভা পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এড. জিএম আব্দুস সাত্তার।

    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম। পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল ও যুগ্ম- আহ্বায়ক এসএম মোহর আলী’র সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা প্রণব কান্তি মন্ডল, এড. সাইফুদ্দিন সুমন, রাবিদ মাহমুদ চঞ্চল, আজহারুল ইসলাম, আবুল কাশেম, আলমগীর হোসেন, রাসেল হুসাইন, গঙ্গারাম হালদার, আব্দুস সামাদ, ইয়াউর রহমান, ইমদাদুল হক, তোরাব ফকির, রুবেল সরদারসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

    সভায় পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকী ওয়ার্ড তিনটির আংশিক কমিটি ঘোষণা করেন। যথাক্রমে, ৫নং ওয়ার্ডের নবগঠিত কমিটির সভাপতি সেলিম গাজী, সহ-সভাপতি জাকির হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সরদার, যুগ্ম-সম্পাদক মো. সাহেব আলী ও সাংগঠনিক সম্পাদক মো. সাগর গাজী। ৭নং ওয়ার্ডের সভাপতি মো. জিএম রফিকুল ইসলাম, সহ-সভাপতি এরফান আলী গাজী, সাধারণ সম্পাদক আবু হানিফ (মিলন) গোলদার, যুগ্ম-সম্পাদক রেজাউল গাজী, সাংগঠনিক সম্পাদক আফজাল গাজী। ৯নং ওয়ার্ডের সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি মো. আলী আকবর গাজী, সাধারণ সম্পাদক রাসেল শেখ, যুগ্ম-সম্পাদক মো. রাজু গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মজিদ গাজী। এ সময়ে উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • নগরঘাটায় মৎস ঘেরে বিষ প্রয়োগ ও বেড়িবাঁধ কাটার অভিযোগ

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় বাক্কার গাজীর মৎস ঘেরে বিষ প্রয়োগ ও বেড়িবাঁধ কেটে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রতি দিনের ন্যায় সকালে নিজের মৎস ঘেরে যান গাবতলা গ্রামের বাক্কার গাজী। এসময় পানির উপরে মরা মাছ ভাসতে ও ঘেরের বেড়িবাধ কাটা দেখতে পান। তাৎক্ষণিক তিনি জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ঘটনাস্থল পরিদর্শন পাটকেলঘাটা থানা পুলিশ। ঘের মালিক বাক্কার গাজী জানান, ঘেরের জমি নিয়ে ১৪৫ ধারায় একই এলাকার রাজ্জাক গংদের সাথে মামলা চলমান আছে। ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেওয়া আছে। তার পরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা, বেড়িবাধ কাটা ও বেড়িবাঁধে চাষ করা ফসলি জমি নষ্ট করার সুষ্ঠ বিচার দাবী করছি।

  • সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটাগাছা পশ্চিমপাড়ায় আলী মেডিকেলের বাড়ির সামনে হতে ব্যাংকার বুলবুলের বাড়ির সামনে পর্যন্ত ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৯৭ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।

    এসময় তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচলের আর ভোগান্তি থাকবে না। এছাড়াও অবহেলিত সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।’

     এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, ব্যাংক কর্মকর্তা বুলবুল আহম্মেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী জাহিদ হাসান, ঠিকাদার ঈমান আলী, মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • শার্শার ৭ মাইল পশুহাট পরিদর্শনে ডিসি ও এসপি

    সোহাগ আলী, শার্শা: নাগরিকদের নিরাপদ নিশ্চিত করতে যশোরের শার্শার বাগআঁচড়া ৭ মাইল পশুহাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, ও জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১ টার সময় এ পশুহাট পরিদর্শন করেন। সময় তারা পশুহাট ঘুরে বিভিন্ন কোরবানির পশুর দাম শোনেন এবং হাটের ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।

    জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, পশুহাটে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষের জানের পাশাপাশি মালেরও নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোরবানির পশুহাটে দালাল চক্র ও যত্রতত্র গরুর হাট যেন না বসে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে ইউএনওদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

    জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার জানান, আসন্ন ঈদে নাগরিকেরা যাতে নির্বিঘেœ হাট থেকে পশু কিনতে পারেন তা নিশ্চিতে জেলার প্রতিটি পশুর হাটে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।