বিশেষ প্রতিবেদক, তালা: ১৪ জুলাই পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ডাকবাংলো চত্বরে কোরআনখানী, স্বরনসভা, মিলাদ মাহফিল দোয়া অনুষ্টান সফল করতে ধানদিয়া ইউনিয়ন ও নগরঘাটা জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ফুলবাড়ি বাজার চত্বরে প্রভাষক মো. আবুবক্কর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, জাসদ ধানদিয়া ইউনিয়ন সভাপতি মো. ইয়াকুব দর্জি প্রমুখ। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. মানিক হোসেন মোড়ল, ৯নং ওয়ার্ড জাপার মো. আব্দুল জলিল সরদার, ৫নং ওয়ার্ড মো. নুর আলী সানা, ৩নং ওয়ার্ড জাপানেতা মো. হোসেন আলী গাজী, জাতীয় যুব সংহতির ইউনিয়ন সভাপতি মো. সিদ্দিক মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মোড়ল,জাতীয় ছাত্র সমাজের ধানদিয়া ইউনিয়ন সভাপতি মো. আশরাফুজ্জামান শাওন। অপরদিকে, সন্ধ্যা ৭টা ৩০ মিনাটে নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজারে জাতীয় পার্টি নগরঘাটা ইউনিয়ন সভাপতি অধ্যাপক মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুরুপ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। উক্ত ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয় সহ- সভাপতি ডা. মো. আব্দুর রহমান, সাধারন সম্পাদক ডা. নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল ওহাব সরদার, মো. করিম সরদার, ১নং ওয়ার্ড জাপা নেতা মো. ইসলাম মোড়ল, মো. ফারুক হোসেন, মো. শফিউল আলম, ২নং ওয়ার্ড মো. সাইফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড মো. আব্দুস সালাম শেখ, ৯নং ওয়াডমো. রুহুল আমিন শেখ, জাতীয়যুবসংহতির নগরঘাটা ইউনিয়ন সভাপতি মো. শাহীনুর রহমান, জাতীয় ছাত্র সমাজের নেতা মো. সৌরভ প্রমুখ। সভায় আগামীয় জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামকে বিজয়ী করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ১৪ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় তালা সদর ডাকবাংলো চত্বরে পল্লী বন্ধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী সফলভাবে পালন করতে প্রস্তুুতি সভা অনুষ্টিত হয়।
Author: kobirubel.satnadee
-
খুলনায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
মেহেদী হাসান, খুলনা: খুলনায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সুজন ব্যাপারী (২৬) হরিণটানা এলাকার জনৈক আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি চটপটি ব্যবসায়ী ছিলেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বেলা ১১টার দিকে সুজন লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে রাস্তার উল্টা পথ ধরে চলছিলেন। এসময়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সুজনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
-
শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি: নারী চিংড়ি শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপাজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। তিনি তার বক্তব্যে বলেন “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মুজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। আমরা পুরুষের সমান সম মুজুরীর দাবীর সাথে এক মত, এ বিষয়ে উপজেলা পরিষদ আপনাদের পাশে সব সময় থাকবে।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনজীবী নারী উন্নয়ন সংগঠন’র নির্বাহী পরিচালক শেফালি বিবি, শাপলা নারী চিংড়ী শ্রমিক দল’র সভাপতি রেখা রানী মৃধা প্রমুখ। কর্মশালায় সহায়তা করেন অধ্যক্ষ আশেক ই এলাহী। এসময় উপস্থিত ছিলেন লিডার্স’র প্রোগ্রাম ম্যানেজার আলীম আল-রাজী, প্রোগাম অফিসার দেবব্রত কুমার গায়েন প্রমুখ।
-
সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে গণঅবস্থান কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার এবং রাস্তাঘাট-ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে বুধবার সকাল ১০টায় পৌরসভার সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। গণঅবস্থান থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ৩০ জুলাই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, এ্যাড. আবুল কালাম আজাদ, সুধাংশু শেখর সরকার, শেখ ওবায়দুস সুলতান বাবলু, সাবেক পিপি এ্যাড. ওসমান গনি, শেখ সিদ্দিকুর রহমান, ইদ্রিস আলী, কাজী আকতার হোসেন, আবুল হোসেন, হাসান ইমাম, নিত্যানন্দ সরকার, মুনসুর রহমান, আবু তালেব, আব্দুস সামাদ, আদিত্য মল্লিক, আব্দুস সাত্তার, মো.আব্দুল্লাহ, কামরুজ্জামান কামু, গৌরপদ দাস, সুলতা সাহা, বায়জিত হোসেন প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন আলী নুর খান বাবলু। বক্তারা বলেন, কোন পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির বিল চারগুন বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভার মেয়র, ভারপ্রাপ্ত মেয়রসহ পৌর পরিষদের সাথে একাধিকবার আলাপ-আলোচনাকালে অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের দাবী জানানো হয়। পৌর মেয়র নিজেও অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের আশ্বাস দেন। কিন্তু অদ্যবধি বিল প্রত্যাহার করা হয়নি। বক্তারা আরো বলেন, আধুনিকমানের সুযোগ সুবিধা সম্বলিত উন্নত নাগরিক সেবার মানোন্নয়নে সাতক্ষীরা পৌরসভার কোন সুদুর প্রসারি পরিকল্পনা নেই। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট প্রসস্ত করা হচ্ছে না। বরং নতুন ভবন নির্মাণের সময় চলাচলের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা দখল হয়ে যাচ্ছে। ব্যস্ততম শহরের কোথাও ফুটপাথ রাখা হচ্ছে না। বক্তারা আরো বলেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরাই একমাত্র পৌরসভা- যেখানে আগে নিউমার্কেট ছিল এখন নেই। আগে পাবলিক অডিটরিয়াম ছিল এখন নেই। আগে পৌর মিলনায়তন ছিল এখন নেই। আগে শিশু পার্ক ছিল এখন নেই। আগে রাস্তায় ঝাড়ুদার ছিল এখন নেই। আগে রাস্তার পাশে ফুটপাথ না থাকলেও সাধারণের চলাচলের পরিবেশ ছিল এখন নেই। আগে সুলতানপুর বড়বাজারে তরিতরকারী ব্যবসায়ীদের বসার জায়গা ছিল এখন নেই। তারা এখন রাস্তায় বসে। ইটাগাছা সান্ধ্য হাটের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। শহিদ আব্দুর রাজ্জাক পার্ক দখল করে সেখানে কমপক্ষে ১০টি অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সেখানে অবসর বিনোদনের কোন পরিবেশ নেই। বিভিন্ন এলাকায় আগে পাবলিক টয়লেট থাকলেও এখন তার অধিকাংশই নেই। আগে ডাসবিন ছিল এখন নেই। রাস্তার পাশে পাকা পানির ট্যাপ ছিল এখন নেই। আগে রাস্তাঘাট ছিল এখন তার ছাল-চামড়া নেই। যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক দাড়ানোর জায়গা নেই। নতুন নতুন এলাকায় আবাসন গড়ে উঠলেও সেখানে যাতায়াতের কোন রাস্তাঘাট নেই। প্রাণ সায়র খালের প্রাণ নেই। দশ বছর পূর্বে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মিত হলেও শহরের সাথে যুক্ত লিঙ্ক রোডগুলো উপযোগী করে গড়ে না তোলার কোন উদ্যোগ নেই। শহরের যানজট নিরসনে প্রধান সড়কের সাথে অন্যান্য সড়কগুলোর পর্যাপ্ত লিঙ্ক রোড নির্মাণের উদ্যোগ নেই। বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানি আগে শুধু ব্যবহার উপযোগীই ছিল না, তা শহরের লোকজন ছাড়াও ভ্যান-পিকআপ-ট্রাকযোগে বিভিন্ন এলাকায় নিয়ে যেয়ে মানুষ পান করতো। কিন্তু এখন যে পানি সরবরাহ করা হয় তা পান করাতো দুরের কথা ব্যবহার উপযোগী নয়। অধিকাংশ গ্রাহক নিয়মিত পানি পান না। যেকারনে আগে পানির ১৬ হাজার গ্রাহক থাকলেও এখন তা কমে ১০ হাজারে এসে দাড়িয়েছে। বক্তারা পৌরসভার সকল সমস্যা সমাধানে এবং বর্ধিত পানির বিল প্রত্যাহারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
-
শ্যামনগরে মিডিয়া প্রতিনিধি ও নারী সদস্যদের কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি: সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে ১২ জুলাই সকাল ১০টায় শ্যামনগর উপজেলার পরিষদ হল রুমে মিডিয়া প্রতিনিধি ও প্রকল্পের নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওর্য়ার্কশপ আয়োজন করা হয়। এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি)। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, সুন্দবন প্রেসক্লাবের সভাপতি মো. বিল্লাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের প্রতিনিধিরা, সিসিডিবির প্রবীর দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী প্রমুখ। প্রধান অতিথি বলেন, নারীরা আরও এগিয়ে যাক। নারীদের নিয়ে এমন উদ্যোগ নেওয়ার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাই। সভাপতি মিডিয়া ওর্য়ার্কশপর সুফল ও প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করেন। তিনি নারীরা কিভাবে এ্যাডভোকেসি ও লবি করে নিজেদের ও সমাজের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন। সদস্য অর্পণা মল্লিক বলেন, আমরা পুরুষের পাশাপাশি কাজ করছি এবং উন্নয়নমূলক কাজের এই গল্পগুলো যেন সাংবাদিকরা মিডিয়ায় তুলে ধরে। আমাদের পাশে থাকার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাই। উক্ত প্রশিক্ষণে এ্যাডভোকেসি কি, সহিংসতার কারন ও প্রতিরোধে করনীয়, নারীর ক্ষমতায়নে এ্যাডভোকেসি পরিকল্পনা প্রনয়ন এবং নারীর অধিকার, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
-
বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী। বুধবার সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজিত এক ক্যাম্পেইনে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে তারা। ‘বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়’ প্রতিপাদ্যে এই ক্যাম্পেইনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে বাল্য বিয়ের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সুমনা আইরিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, অভিভাবক আব্দুল আহাদ, শিক্ষক মুকুল হোসেন, শিক্ষার্থী লিপিকা গাইন, তাবাচ্ছুম, বারসিকের আ লিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ। বক্তারা বাল্য বিয়ের কুফল তুলে ধরে বলেন, বাল্যবিবাহ মানুষের জীবনে একটি অভিশাপ। বাবা-মারা অসচেতনতার কারণে অল্প বয়সে ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাইলেও বিয়ের পর দিন থেকে শুরু হয় নানা মাত্রিক সমস্যা। এক কথায় বলা চলে বাল্য বিয়ে জীবন থেকে জীবন কেড়ে নেয়। এজন্য সকলকে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে বই, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
-
ভূয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি করছে তালার প্রতাপ-বীরেন্দ্র
নিজস্ব প্রতিবেদক: পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে সরকারী চাকরি করছেন তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত: লতিত মোহন সাহার দুই পুত্র প্রতাপ কুমার সাহা ও বীরেন্দ্রনাথ সাহা। বিষয়টি জানাজানি হওয়ার পর বর্তমানে তাদের পিতার নামে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশের জন্য দোড়ঝাপ শুরু করেছে তারা।
ঘটনার বিবরণে জানা যায়, তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের লতিত মোহন সাহার নামীয় একটি মুক্তিযোদ্ধা সনদ দিয়ে ২০০৮ সালের সহকারী শিক্ষক নিয়োগে বীরেন্দ্রনাথ সাহা ও ২০০৯ সালের সহকারী শিক্ষক নিয়োগে প্রতাপ কুমার সাহা চাকুরি লাভ করেন। পিতা মুক্তিযোদ্ধা তার সমর্থনে তাহারা গত ১৯/০৪/২০০৩ তারিখের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মুবিম/সা/খুলনা/প্র-৩/৪৫/২০০২/৩৯০ নং স্মারকে একটি মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্র দাখিল করে । যার নম্বর ১৪৮৬০। কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায় ১৪৮৬০ নম্বরের মুক্তিযোদ্ধা খুলনা সদরের ইয়াকুব আলীর পুত্র তারেক সৈয়দ আলী হাসানের নামে নিবন্ধিত রয়েছে।
মুক্তিযোদ্ধা কোটায় সরকারী চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হিসাবে ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, গেজেটে অর্ন্তভুক্তি বা উহার নম্বর, প্রকৃত সাময়িক সনদ, কেন্দ্রীয় মুক্তিঙেযাদ্ধা কমান্ডারের সনদ থাকার কথা থাকলেও এসব কোন কাগজপত্র তারা দাখিল করতে ব্যর্থ হয়। ফলে প্রশ্ন উঠেছে তাদের বাবা আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন কিনা?
ধানদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান সহ একাধিক মুক্তিযোদ্ধা জানান, মৃত ললিত মোহন সাহা আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন না।
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরিতে প্রবেশ করায় মৃত ললিত মোহন সাহার দুই পুত্র বীরেন্দ্র সাহা ও প্রতাপ সাহার সরকারি চাকরি বাতিলের জন্য জোর দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল। -
কথাসাহিত্যিক আবু কাজীর ৬২ তম জন্মদিন উদযাপিত
সাতনদী ডেস্ক: বরেণ্য কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক আবু কাজীর ৬২ তম জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিকালে ‘ম্যানগ্রোভ’ এর আয়োজনে সাতক্ষীরাস্থ ম্যানগ্রোভ সভাঘরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক আবু কাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আবু কাজীর জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই-এলাহী, জেলা বাজাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জাসদ নেতা জাহাঙ্গীর কবীর, বন ও পরিবেশ রক্ষা কমিটির মফিজুর রহমান, কবি সৌহার্দ্য সিরাজ, স.ম তুহিন, কামরুল ইসলাম ফারুক, শিল্পী মঞ্জুরুল হক, আশরাফ সরদার, জেলা বাসদের সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকার প্রমুখ। বক্তারা কথাসাহিত্যিক আবু কাজীর মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য আবু কাজী প্রথম সাংবাদিকদের কল্যানোর জন্য সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাংবাদিকদের বেতনের জন্য আদালতের সরণাপন্ন হয়ে বিজয়ী হন। যেকারণে কর্মস্থল থেকে চাকরিচ্যুত হন তিনি। সেখান থেকে সাংবাদিকদের বেতন ভাতা চালু হয়। সাহিত্যে অবদানের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা থেকে রতœগর্ভা উপাধিতে ভূষিত হন আবু কাজী। সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সহযাত্রী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাংবাদিকতার উপর তার লেখা বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে পরিবার পরিজন নিয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলায় বসবাস করছেন তিনি। -
সাতক্ষীরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সাতনদী ডেস্ক: সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ’ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আমিনুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
-
কৈখালি স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে নির্মাণাধীন ভবনের সিমেন্ট বিক্রির অভিযোগ
আইয়ুব আলী: পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি ষ্টেশন কর্মকর্তার বিরুদ্ধে নির্মাণাধীন ভবনের সিমেন্ট চুরি করে বিক্রয় করার অভিযোগ উঠেছে। এসময় ২টা ট্রলারসহ ১শ ব্যাগ সিমেন্ট আটক করে জনতা। স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কৈখালি ষ্টেশনের আওয়াতায় টেংরাখালি বনটহল ফাঁড়ির নতুন ভবন নির্মাণের কাজ চলমান আছে। এই কাজের দেখভলের দায়িত্ব পান কৈখালি ষ্টেশন কর্মকর্তা সাদ আল জামির। সে তার ষ্টেশনের ব্যাবহারিত একটি ট্রলার ও ভাড়াটে একটি ট্রলারে করে ১শ ব্যাগ ফাইভ রিং সিমেন্ট হরিনগর বাজারে চুরি করে বিক্রয় করার জন্যে নিয়ে আসতেছে। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় ২ টা ট্রলারসহ ১০০ ব্যাগ সিমেন্ট নিয়ে বনবিভাগের সিপিজির সদস্য ইউনুচ আলীর মধ্যেমে হরিনগর বাজারের নৌ ঘাটে এসে রাখে এবং সেখান থেকে শ্রমিক দিয়ে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স হরিনগর বাজারে প্রোপাইটার মো. সাইফুল্লাহ (টুটুলের) দোকানে সিমেন্টের বস্তা ডুকাতে থাকে। এসময় সকলের প্রচেষ্টায় সিমেন্টগুলো জব্দ করে শ্যামনগর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগে বন বিভাগের ট্রলারে আসা বোট মাঝি ও সিপিজির সদস্য ইউনুচ আলী কৌশলে ট্রলার রেখে পালিয়ে যায়। সিপিজির সদস্য ইউনুচ আলীর সাথে কথা বলে জানা যায়, কৈখালি ষ্টেশন কর্মকর্তা সাদ আল জামিরের নির্দেশে টেংরাখালি ফাঁড়ি থেকে ১০০ ব্যাগ সিমেন্ট হরিনগর বাজারে বিক্রয় করার জন্যে নিয়ে আসি। এছাড়া আমি আর কিছু জানি না। সিমেন্ট বহনকারি শ্রমিকরা জানান, সিপিজির সদস্য আমাদের ঠিক করে বলে টেংরাখালি ফাঁড়ি থেকে ১শ ব্যাগ সিমেন্ট হরিনগর বাজারে নামিয়ে দিতে হবে। মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স হরিনগর বাজারে প্রোপাইটার মো. সাইফুল্লাহ (টুটুল) বলেন, ভেটখালি বাজারের ব্যাবসায়ী ইয়াছিন আমাকে এই সিমেন্ট ঠিক করে দেয়। আমি ৫৩০ টাকা ব্যাগ কিনে নিচ্ছি। কারা নিয়ে আসছে আমি জানি না। তবে ইয়াছিন আমাকে বলেন ১০০ ব্যাগ ফাইব রিং সিমেন্ট বোটে করে নিয়ে তোমার দোকানে তুলে দেচ্ছে। এছাড়া আমি আর কিছু জানি না। কৈখালি ষ্টেশন কর্মকর্তা সাদ আল জামির বলেন, এসিএফ স্যার আমার কাজের দায়িত্ব দিয়েছে। তাই ফাইব রিং সিমেন্টর মান ভালো না থাকায় পরিবর্তন করতে পাঠিয়েছি। বিক্রয় করা হচ্ছে কেন জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারিনি। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা কে এম ইকবল হোসেন চৌধুরি বিষয়টা অস্বিকার করে বলেন, সিমেন্ট পরিবর্তন করা বা বিক্রয় করার বিষয় আমি জানি না। বনবিভাগের কোন সদস্য এধরনের কাজ করতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা করবে ঠিকাদার, আমাদের কোন স্টাফ এটা করতে পারে না। যদি এ ধারনের কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়াও কৈখালি ষ্টেশন কর্মকর্তার বিরুদ্ধে সুন্দরবনের দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়ে এসআই সেলিম রেজাকে পাঠিয়ে মাল জব্দ করেছি। তদন্ত অনুযায়ী ব্যাবস্থা নিবো।