Author: kobirubel.satnadee

  • চালু হলো স্পেশালাইজড মাদকাসক্তি ও মানসিক হাসপাতাল

    নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মানের স্পেশালাইজড মাদকাসক্তি ও মানসিক হাসপাতাল “আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র” উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুরে তিনি প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন। ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত মনোযত্ন কেন্দ্র মাদক নির্ভরশীল ও মানসিক রোগীদের বহুমুখী বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করবে। পাঁচ তলাবিশিষ্ট কেন্দ্রটিতে রয়েছে ৫০টি বেড, খোলামেলা পরিবেশ, কেবিন, ডিল্যাক্স শয্যা, এ্যসিসমেন্ট, একক ও গ্রুপ কাউন্সিলিং সুবিধা, মেডিটেশন, কেস ম্যনেজমেন্ট, লাইব্রেরি, শরীর চর্চার জন্য জিম, ধর্মচর্চার ব্যবস্থা, এ্যম্বুলেন্স, পারিবারিক কর্মসূচি, চিকিৎসা পরবর্তি ফলোআপ সুবিধা। এছাড়া ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত পার্শবর্তী হেনা আহমেদ হাসপাতাল থেকে এক্সরে, অত্যাধুনিক সব ডায়াগনস্টিক, আল্ট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার ও জরুরী চিকিৎসা সেবার সুবিধাও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, ঢাকা, মো: সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুন্সিগঞ্জ কাজী নাহিদ রসুল এবং মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, এছাড়া বক্তব্য রাখেন মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক ড. মো. রাহেনুল ইসলাম, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. সোলাইমান খান, শ্রীনগর উপজেলা চেয়ারম্যন মো. মিশউর রহমান মামুন, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ইয়ানা জামান ও অবিভাবক রেবেকা জামান প্রমুখ। উদ্বোধনের শুরুতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের রিকভারীরা স্বাগত সঙ্গীত পরিবেশন করেন ও শেষে অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন ও রোগীদের সাথে কথা বলেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা। উল্লেখ্য যে, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের আওতায় ১৯৯০ সাল থেকে মাদক বিরোধী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এবং বর্তমান নারীসহ চারটি চিকিৎসা কেন্দ্র থেকে মাদক নির্ভরশীল ও মানসিক রোগের চিকিৎসার সেবা প্রদান করছে এবং জাতীয় পর্যায়ে একাধিক বার পুরস্কার অর্জন করেছে।

  • ক্যান্সার, কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ভাতা ও অসহায় অসুস্থ্য মানুষের চিকিৎসার জন্য হাজার হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। অতীতে কোন সরকার এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেনি। যা জননেত্রী শেখ হাসিনা সরকার করেছে। দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করেছে বলেই দেশের জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ ও সহকারি পরিচালক মো. রোকনূজ্জামান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান ও বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান প্রমুখ। সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৯ জন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত সদর উপজেলার ৩৮ জন রোগীর মাঝে চিকিৎসার জন্য ব্যক্তি অনুদানের চেক প্রত্যেকতে ৩ হাজার টাকা করে মোট ১লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

  • সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. শারফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ভারপ্রাপ্ত ডা.সালমান হোসেন, আর এস (সার্জারী) ডা.মো. রাশিদুজ্জামান, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, বিএমএ সাতক্সীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, স্বাচিপ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. প্রশান্ত কুমার কুন্ডু, অধ্যাপক সালেহা আক্তার, নার্সিং সুপাভাইজার আঞ্জুমান আরা বেগম, হিসাব রক্ষক মোস্তাজিুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, নার্সিং সুপারভাইজার তৌহিদা পারভীন, সিনিয়র স্টাফ নার্স নমিতা সরকার, হেলথ এডুকেটর মো. ফারুক হোসেন ও আফছার উদ্দিন প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, এ্যাসেথেসিয়া, ই,এম,ও এবং চর্ম ও যৌন চিকিৎসক প্রসঙ্গে, ডায়ালাইসিস সংক্রান্ত নেফ্রালজিষ্ট চিকিৎসক প্রয়োজন+ ১৯টি মেশিনের মধ্যে ৭টি মেশিন সচল আছে), জনবল সংকট, এম.এস.আর ও ভারী যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার সংক্রান্ত, ভর্তিকৃত রোগীর স্বজনদের ও চিকিৎসকদের দুপুরের খাবারের সুবিধার্থে ক্যান্টিন চালুকরণ প্রসঙ্গে, ওয়ান স্টপ ক্রাইসেস-১০ শর্য্যা থেকে ২০ শর্য্যায় উন্নীতকরণ প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • কোরআন পোড়ানোর প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষোভ সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক, তালা: গত ২৮জুন সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটায় উলামা মাশায়েখ ও সর্বস্তরের তাহহিদী জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই ) বেলা ১১ টায় শত শত মুসল্লী ছিদ্দিকিয়া মাদরাসা থেকে বের হয়ে বিক্ষোভ সমাবেশ অংশ নেয়। পরে সমাবেশটি পুলিশি বাঁধার মুখে পড়ে জনতা ব্যাংকের সামনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। ছিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাও. মনিরুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম, মোশারাফ হোসেন, মঈনুদ্দীন বোখারী, সমাজ সেবক আব্দুরব পলাশ প্রমুখ। এসময় বক্তারা, কুরআন অবমাননাকারী সুইডেন সরকারের সকল পণ্য বর্জন করতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়া যারা কুরআনের অবমাননা করবে তাদের বিরুদ্ধে সব সময় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

  • জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাইফুল করিম সাবু’র সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, সহ সভাপতি বিকাশ দাস, শরিফুল ইসলাম, লিয়াকত আলী, আঃ রবি, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মোকসুর রহমান, ইদ্রিস আলী, মিলন হোসেন, সূর্যকান্ত, রবিউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কালিগঞ্জ উপজেলার সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দেবহাটা উপজেলার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পাটকেলঘাটা থানার সাধারণ সম্পাদক বাবুল, পৌর যুগ সম্পাদক শেখ আজাদ আলী, মহিলা শ্রমিকলীগের আহবায়ক জামিলা খাতুন প্রমুখ। গত ৫ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের (কেন্দ্রীয়) যৌথ সভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমীর খসরুর সাক্ষরিতে আহবায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করায় জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ’র পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় করেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জোহর আলী।

  • শ্যামনগরে পল্লী বিদ্যুৎ অফিসের নামধারী কর্মচারী বাবু’র অত্যাচার অতিষ্ঠ এলাকাবাসী

    আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের নাম ধারী কর্মচারী উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে মো. নুর মোহাম্মদ বাবু’র অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী, থানায় অভিযোগ। এঘটনায় একই গ্রামের মোসলেম উদ্দীনর স্ত্রী মোছা. মৌসুমি পারভীন বাদী হয়ে নুর মোহাম্মদ বাবুকে বিবাদী করে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানাজায়, বাবু প্রতারক চক্রের মূল হোতা এবং বিদ্যুৎ অফিসের কর্মচারী মর্মে মিথ্যা পরিচয় দিয়ে এলাকার সর্ব সাধারণের নিকট থেকে প্রতারনা আশ্রয় নিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেই। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। বাবু একই এলাকায় এবং পাশাপাশি বসবাস করে। পূর্ব হতে বিভিন্ন বিষয়াদী নিয়ে বাবু আমার সাথে চরমভাবে শত্রুতা পোষন করে। তাছাড়া বাবু প্রায় সময় আমাকে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করার জন বিভিন্নভাবে পায়তারা করে আসতে। গত ২১ জুন দুপুর বেলা বাবুর বাচ্চা রাহাত (৮) ও আমার বাচ্চা মুরসালিন (৮) একসাথে খেলাধুলা কালে তাদের মধ্যে খেলাচ্ছলে গোলযোগ হলে তারা যে যার বাসায় চলে যায়। বাচ্চাদের উক্ত বিষয়কে কেন্দ্র করে বাবু স্ত্রী রহিমা খাতুন আমার সাথে কথাকাটি করে। সেই আক্রোশে বাবু বাড়ীতে ফিরে এসে হঠাৎ করে বেলা অনুমান ২.২০ মিনিটে বাবু বাড়ী সংলগ্ন বিদ্যুৎ লাইনের পোল থেকে আমার বাড়ীর বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। বিষয়টি নিয়ে সাথে সাথে বাবুর অন্যায় কাজে প্রতিবাদ জানালে বাবু আমাকে সহ আমার পরিবারের লোকজনদের কে গালি গালাজ করা সহ বিভিন্ন অপরাধজনক হুমকি ধামকি প্রদান করে। এলাকার সর্ব সাধারণরা বাবুর অন্যায় কাজে প্রতিবাদ করতে সে তাদেরও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিবে বলে হুমকি ধামকি দেই। কেউ তার অন্যায় কাজে প্রতিবাদ করার সাহস পায় না। বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে আমার স্বামী মো. মোসলেম উদ্দীন বাদী হয়ে মো. নুর মোহাম্মদ বাবুকে বিবাদী করে শ্যামনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে অভিযোগ করে। অফিসের ডিজিএম বলেন বাবু অফিসের কেউ না। এবিষয়ে নুর মোহাম্মদ বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার নামে যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। আমার বড় মামা ইব্রাহিম তার বিল্ডিং এর ছাদের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তারটি ছিল। আমার মামা ছাদের উপরে কাজ করছিল অসাবধানতাবশত বাড়ির সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যায় আমি পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করিলেন তাৎক্ষণিক অফিস থেকে লোক এসে লাইন টি চালু করে দেয়। আর আমি পল্লী বিদ্যুৎ অফিসে টেকনিশিয়ান হিসেবে কাজ করি। আমি অফিসের কেউ না। সেই সুবাদে আমার গ্রামের লোকজন আমার কাছ থেকে কাজ করে নাই।

  • আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ৭ গ্রাম প্লাবিত

    সচ্চিচদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ৭ গ্রাম বৃষ্টি, কপোতাক্ষ নদ ও মৎস্য ঘেরের লোনা পানিতে ১২ দিন ডুবে প্লাবিত হলেও প্রতিকারে কর্তৃপক্ষের তেমন কোন ব্যবস্থা গ্রহন করতে দেখা যায়নি। সøুইজ গেটের পাঠ উল্টে দেয়ায় নদীর লোনা পানি ভেতরে প্রবেশ করে নতুন এলাকা ডুবতে শুরু করেছে। পানি বন্দি হয়ে প্লাবিত হয়েছে উপজেলার গজুয়াকাটি, ফটিকখালী, রাউতাড়া, গোয়ালডাঙ্গা, পাঁচপোতা, বাইনতলা ও দক্ষিণ বড়-দল গ্রামের প্রায় পূর্ণাঙ্গ এলাকা। ফলে ভোগান্তিতে পড়েছে, কয়েক শত পরিবার। এরই মধ্যে গজুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ এলাকায় প্রাথমিক, মাদ্রাসা পানিতে ডুবে পানি বন্দি হয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। অধিকাংশ বসতবাড়ির রান্না ঘরে এবং গোয়াল ঘরে পানি ঢুকে গবাদিপশু ও মানুষের খাদ্যের সমস্য সীমাহীন আকার ধারণ করেছে। আগে থেকেই এসব গ্রামে সুপেয় পানির সমস্যা ছিল, এরপর চারদিকে লোনা পানি জমায় সুপেয় পানির সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে। সরজমিনে ঘুরে, গজুয়াকাটি গ্রামের সত্য চন্দ্র বৈদ্য ও তেজেন্দ্র নাথ বৈদ্য জানান, গত ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা হালকা ও মাঝারি বর্ষণে পার্শ্ববর্তী লোনা জলের চিংড়ি ঘের প্লাবিত হয়ে লোনা জলে খাজরা ইউনিয়নের গজুয়াকাটি, ফটিকখালী, রাউতাড়া এবং বড়দল ইউনিয়নের পাঁচপোতা ও বাইনতলা গ্রামের আংশিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ১২ দিন অতিবাহিত হওয়ার পরও জল অপসারণ না হওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আমাদের এলাকার অধিকাংশ বসতঘর মাটির তৈরী। দীর্ঘদিন জল জমে থাকায় এক এক করে ধ্বসে পড়তে শুরু করেছে। রান্না খাওয়ার যেমন সমস্যা হচ্ছে তেমন চারদিকে লোনা জলে ডুবে থাকায় গবাদিপশু নিয়ে চরম বিপাকে আছি। পশুখাদ্য (খড় গাঁদা) নীচে জল জমে থাকলে ভেসে যাওয়া শুরু করেছে। তাদের গোখাদ্য ও মিষ্টি জলের অভাব দেখা দিয়েছে। সহকারী অধ্যাপক শিবপ্রসাদ মণ্ডল জানান, জলাবদ্ধতা নিরসনে আমাদের কালকির স্লুইসগেটের ভরাটি মুখ খনন করে পানি নিষ্কাশনের তড়িত ব্যবস্থা করা প্রয়োজন। বিকল্প পথ হিসেবে যদি বামনডাঙ্গা ও তুয়ারডাঙ্গা স্লুইসগেট অবমুক্ত করা যায় তবে জলাবদ্ধতা সমস্যার সমাধান হতে পারে। তবে এসব খালে নেটপাটা থাকায় সহজে সমস্যার সমাধান করা অত্যান্ত কঠিন ব্যাপার হয়ে দাড়িছে। দক্ষিন বড়দল কৃষক সংগঠনের সভাপতি অসিম কুমার বৈরাগীসহ স্থানীয় অনেকে এ প্রতিবেদককে জানান, খাজরা ও বড়দল এলাকা এক ফসলি আমন ধানের এলাকা। অন্যান্য এলাকায় আমন চাষের চাষাবাদ শুরু হয়েছে আর আমাদের এলাকায় লোনা জলে জলাবদ্ধতার কারণে উপরোক্ত ৭ গ্রামের প্রায় ১২ হাজার বিঘায় আমন ধানের চাষাবাদে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। নীচু ঘরবাড়িতে বিষাক্ত সাপ পোকার ভয়ে অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম কালকি স্লুইসগেট গেইটের পলিমাটি অপসারণ করার চেষ্টা করতে গিয়ে রোববার দিবাগত রাতে কপোতাক্ষ নদের লোনা পানি উল্টো ভেতরে প্রবেশ করে দক্ষিণ বড়দল ও গজুয়াকাটি প্রাথমিক বিদ্যালয়সহ বসতবাড়িতে পানি ঢুকে গেছে। এরমধ্যে নতুন করে জোয়ার তোলা হবে বলে গুজব ছড়িয়ে পড়ায় পানিবন্দি মানুষের মধ্যে নতুন করে আতংক ছড়িয়ে পড়ে। বিকল্প পথে পানি নিষ্কাশিত না হলে ভোগান্তি চরমে পৌঁছে যাবে। তারা বলেন এমনিতেই খাল, বিল ও পুকুরে কানায় কানায় পানি জমে আছে। উপসহকারি কৃষি কর্মকর্তা জানান, ধান্য চাষের ভরা মৌসুম। দ্রুত পানি নিষ্কাশন করা না হলে এ এলাকার ধান্য চাষে ব্যাপক প্রভাব পড়বে। তা ছাড়া কাচা ও আধা পাকা পানিতে ডুবে থাকা ঘরবাড়ী ও গৃহপালিত পশুর চরম ক্ষতি হবে। তিনি আরো বলেন, এখনো উঁচু এলাকায় কয়েকটি পুকুরে মিষ্টি পানিতে ডুবে আছে। নতুন করে জোয়ার তুললে ঘরবাড়ি পানিতে ডুবে যাবে। ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম বলেন, রাতে পলিতে ভরাট হওয়া কারকির স্লুইজ গেটের পাটাতন ডুবে থাকায় তা তোলা হয়েছে। রাতে নদীর জোয়ার বন্দ করা সম্ভব না হওয়ায় জোয়ারের পানি ভেতরে প্রবেশ করলেও সকালে গেট দিয়ে আর যাতে নতুন করে ভেতরে নদীর পানি প্রবেশ না করে তার ব্যবস্থা করা হয়েছে। সচেতন এলাকাবাসির জানান, গেটের সামনের এলাকা অনেটা পলি জমে ভরাট হয়ে গেছে, তা ছাড়া বিল এলাকার খাল ও আবাদি জমি নীচু হওয়ায় খাল খনন না করা পর্যন্ত কালকির গেট দিয়ে পানি নিষ্কাশন করা অত্যান্ত দূরহ ব্যাপার। এ ব্যাপারে কোন পাউবো, জেলা প্রশাসনসহ উর্দ্ধতন কোন কর্তৃপক্ষের এগিয়ে আসতে বা প্রতিকারে ব্যবস্থা গহনে এলাকায় দেখা মেলেনি। অবৈধভাবে সুকৌশলে লোনা পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খালে অবৈধ নেটাপাটা অপসারণ করে এলাকার পানি নিষ্কাশন নিশ্চিত করে আমন ধান চাষীদের পাশে দাঁড়াতে ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক, পাউবো কৃষিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ক্ষতিগ্রস্তসহ সচেতন এলাকাবাসী।

  • আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দের সাথে এমপি রবির মতবিনিময়

    সাতনদী ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সদর আসনের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এমপি রবি তাঁর বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্র হবে বাংলাদেশ আ.লীগের ঘাঁটি ও প্রতিটি ইউনিয়ন হবে বাংলাদেশ আ.লীগের দূর্গ। বাংলাদেশ আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে। বাংলাদেশের স্বাধীনতাসহ দেশের সকল উন্নয়নের দাবীদার বাংলাদেশ আওয়ামী লীগ। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আবারও বাংলাদেশ আ.লীগের নৌকায় ভোট দেবে এবং জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বাঁশদহা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহাসীন কবির পিন্টু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঘোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার রহিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শিবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ভোমরা ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, আলিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), ধুলিগর ইউনিয়ন আ.লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মগরেব আলী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, বল্লী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আ.লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান ও আ.লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় এবং বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা ২ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা আবারও বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন দেবেন ইনশাল্লাহ। সততা ও যোগ্যতার বিচারে এবং তৃণমুল নেতৃবৃন্দদের মূল্যায়নকারী আপোষহীণ গণমানুষের প্রাণপ্রিয় নেতা বারবার নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি আবারও জনগণের দোয়া ও ভালবাসায় আবারও বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন ইনশাল্লাহ।” এসময় সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • খুলনা বটিয়াঘাটায় কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন

    মেহেদী হাসান, খুলনা: খুলনা বটিয়াঘাটা উপজেলার হাটবাটী মৌজায় কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাট ও শত বছরের ফ্লাশিং গেটের পানি সরবরাহ বন্ধ করে ৮/৯শত একর ফসলি জমির ফসল উৎপাদনের বিগ্ন ঘটানোর প্রতিবাদে বটিয়াঘাটা ইউনিয়নের ভুক্তভোগী কৃষক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলার ২নং বটিয়াঘাটা ইউনিয়নের হাটবাটী মৌজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধনে কৃষক প্রতিনিধি পঞ্চানন বাছাড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনীল মল্লিক, পলাশ রায়, অলোক মল্লিক, অনুপম মন্ডল, মিলন মল্লিক, দেবনাথ মল্লিক, তাপস বিশ্বাসসহ এলাকার শতাধিক নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, আইন রয়েছে নির্দিষ্ট নদীর বালু মহাল ছাড়া অন্য কোনো নদী, স্থান বা মাটির তলদেশ থেকে ড্রেজার মেশিন অথবা অন্য কোনো উপায়ে বালু তোলা নিষিদ্ধ। কিন্তু আইনের তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় কতিপয় প্রভাবশালীরা মাটির তলদেশ থেকে বড় পাম্প মেশিন বসিয়ে বালু উত্তোলন করেই চলেছে। সেই বালু দিয়ে ভরাট করা হচ্ছে শত শত বিঘা কৃষি জমি গড়ে তোলা হচ্ছে আবাসিক এলাকা। স্থানীয় জনসাধারণ বালুখেকোদের কাছ থেকে কোনো ভাবেই রেহাই করতে পারছে না কৃষি জমি। বক্তারা আরও বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ দেদারচ্ছে বালু ভরাট করা হচ্ছে শত শত বিঘা কৃষি জমি গড়ে তোলা হচ্ছে আবাসিক এলাকা। স্থানীয় জনসাধারণ বালুখেকোদের কাছ থেকে কোনো ভাবেই রেহাই পাচ্ছেন না। এ ব্যবসা চালিয়ে আসলেও যেন দেখার কেউ নেই। এভাবে চলতে থাকলে বটিয়াঘাটা থেকে কৃষিজমি বিলুপ্ত হয়ে যাবে। ভূমিদস্যুতা বন্ধ করে কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে ভুক্তভোগীরা। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে স্মারক লিপি পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • জীবনব্যাপি মানব সেবায় জানমাল উৎসর্গ করার আশাবাদ ব্যক্ত করেন মানবতার ফেরিওয়ালা এজাজ আহমেদ স্বপন

    বিশেষ প্রতিনিধি: মানবতার ফেরিওয়ালা শেখ এজাজ আহমেদ স্বপন জীবনব্যাপি মানব সেবায় নিজের জানামাল উৎসর্গ করার আশবাদ ব্যাক্ত করেন। সাদা মনের মানুষটি সাতক্ষীরা শহরের লাবসা গ্রামের শেখ রওশন আহমেদ (বাংলাদেশ আওয়ামী লীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কারপ্রাপ্ত) ও আলেমা খাতুন এর কনিষ্ঠ পুত্র। স্বপন পর-উপকারি গরীবের বন্ধু হিসেবে পরিচিত সমগ্র জেলাব্যাপি। তার জন্ম ১৯৭৪ সালে। ১৯৭৪ লাবসা প্রাইমারিতে পড়ালেখায় হাতে খড়ি, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতক্ষীরা সিটি কলেজ থেকে এইচএসসি ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন। ১৯৮৯ সালে মরহুম মমতাজ উদ্দীনের নির্বাচনী পোস্টার লাগানোর মাধ্যমে ছাত্ররাজনীতিতে সক্রিয় হন। তিনি সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দ্বায়িত্ব পারন করেন। ১৯৯১ সালে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, ১৯৯২-৯৩ সালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি (সিনিয়র), বাংলাদেশ ও জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৯৪-৯৫ ও ১৯৯৬-৯৮ সালে যুগ্ম আহ্বায়ক (সিনিয়র), বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা। বর্তমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা। ২০০১-২০০২ সালে আহ্বায়ক, ভারপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দক্ষ সংগঠক, রাজপথের সক্রিয় কর্মী আওয়ামী পরিবারের সন্তান ও পরিবারের সবাই আ.লীগের রাজনীতির সাথে জড়িত। পিতা শেখ রওশন আহমেদ, সভাপতি (আমৃত্যু), বাংলাদেশ আওয়ামী লীগ, লাবসা ইউনিয়ন শাখা। ডা. শেখ রাশিদ আলী, সাবেক সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, সাতক্ষীরা। বড় ভাই শেখ ফারুক আহমাদ, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দায়িত্বে থাকাকালীন সময়ে বিভিন্ন ইউনিটে অতিরিক্ত সাংগঠনিক দায়িত্ব পালন করেন। যেমন আহ্বায়ক, শ্যামনগর থানা সম্মেলন প্রস্তুতি কমিটি। (১৯৯১) আহ্বায়ক, আশাশুনি থানা সম্মেলন প্রস্তুতি কমিটি। (১৯৯২) আহ্বায়ক, সাতক্ষীরা সরকারী কলেজ নবীন বরণ ও সম্মেলন প্রস্তুতি কমিটি। (১৯৯৩) বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের দায়িত্ব পালন করেন। আহ্বায়ক: ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন, ভোমরা, সাতক্ষীরা। আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর বিগত ৪ মাসে সাতক্ষীরা জেলা আ.লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে উল্লেখযোগ্য কার্যক্রম বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। এই প্রথম ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সধারণ সদস্যদের নিয়ে পিতৃভূমি টুঙ্গিপাড়া সফর, ভোমরা ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দদের নিয়ে পিতৃভূমি টুঙ্গিপাড়া সফরের ব্যবস্থা করা। জেলা পরিষদের সহযোগিতায় তোমরা স্থলবন্দরে দৈনিক ১২ হাজার লিটার বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থাকরণ। ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে বাঞ্ছবায়নে বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরনের মাধ্যমে যোগাযোগ রক্ষা। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি এবং এনবিআর চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করা হয়। তিনি একাধারে আহ্বায়ক ডোমরা স্থলবন্দর ব্যবহারকারী এ্যাসোসিয়েশন, ভোমরা, সাতক্ষীরা। ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এ্যাসোসিয়েশনের মাধ্যমে ব্যবসায়িক সংগঠনের সাথে যুক্ত থাকা। সদস্য সচিব ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি, সাতক্ষীরা। সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার জন্য ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি গঠনের সমন্বয়কারী এবং বর্তমানে সদস্য সচিবের দায়িত্বরত এবং বিগত নির্বাচনের আগে জেলার সর্বস্তরের সাবেক নেতা কর্মীদের কনভেনশনের মাধ্যমে একত্রিত করে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। নৌকা প্রতিকের প্রচার সেল, সাতক্ষীরা। গ্রিন ইনভাইরনমেন্ট মুভমেন্ট, সাতক্ষীরা জেলা। প্রধান সম্বনয়কারী সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক সেঞ্চুরি একাডেমি, সাতক্ষীরা। ১৯৯৯ সাল থেকে সেঞ্চুরি একাডেমির প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা। ২০০০ সালে সাতক্ষীরা ভয়াবহ বন্যায় বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত (বাহাদুর-অজয়) রুটি বানানো মাসব্যাপী কর্মসূচি। ২০০০ সালে সাতক্ষীরা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ। ২০২০ সালের মহামারী করোনায় প্রায় ৩ মাসব্যাপী বিনামূল্যে শাক-সব্জি বিতরণ। প্রতিদিন কমপক্ষে প্রায় ১০০০ পরিবারের মাঝে শাক-সব্জি বিতরণ করা হয়। ২০২০ সালের আম্ফান ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় টিন বিতরণ ও জেলাব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেন। ২০২০ সালে ৫০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূলে গাছের চারা বিতরণসহ ২০২০ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সাতক্ষীরা সবকটি উপজেলায় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচী পালন করেন। ২০২১ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচী পালন করেন। ২০২১ সালে বাংলাদেশ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়। এসময় সাতক্ষীরা শহরে পথচারীদের জন্য বিশুদ্ধ পানি সরবারহ এবং পৌর এলাকার ৪৬টি মসজিদে মুসুল্লিদের বিনামূল্যে পানি সরবারহ কার্যক্রম চলমান। পর্যায়ক্রমে আগমীতে এ কার্যক্রম আরোও মসজিদে বৃদ্ধি করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীদের সংগঠনের সাতক্ষীরা জেলার আহবায়কের দায়িত্ব পালন। সভাপতি: বিসিক শিল্প উদ্যোক্তা ফোরাম, বিসিক থেকে প্রশিক্ষণ নেওয়া শিল্প উদ্যোক্তাদের সংগঠন, সাতক্ষীরা। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর-সাতক্ষীরা জেলায় অর্থনৈতিক অঞ্চল গঠন। ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রুপান্তর। বসন্তপুর নৌ-বন্দর চালুর দাবি জানিয়ে আপনার বরাবর আবেদন করা হয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় অনুমতি সাপেক্ষে সাতক্ষীরা জেলা অর্থনৈতিক অঞ্চলের জায়গা নির্ধারণের অনুমোদন পাওয়া গেছে।