দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৮
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০ জনের বিরুদ্ধে মামলা

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৭, ২০২৬
অক্টোবর ১৭, ২০২৬ ০ কমেন্ট 17 ভিউস

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) কে গাছে বেঁধে রাতভর মধ্যযুগীয় বর্বর নির্যাতন করে হত্যার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা দায়েরের পরও এখনো অধরা রয়েছেন আসামিরা।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল বাদী হয়ে তালা থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৩, তারিখ ১৬ অক্টোবর ২০২৬। মামলায় ১০ জনের বিরুদ্ধে মামলাসহ ৬-৭ জনের নামে অজ্ঞাত নামা আসামী করা হয়।

নিহতের পরিবারের দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ক্ষিতিশ মণ্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি নিজেও মাছের ঘেরের ব্যবসা করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তরখোলা বিলের বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। পরে তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। ভোর পর্যন্ত তাঁর ওপর নির্যাতন চালানো হয়। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ক্ষিতিশকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ, ডিবি ও র‌্যাবের অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, ক্ষিতিশের নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে নির্যাতন করে মেরে ফেলা হবে, তা মেনে নেওয়া যায় না। তাঁরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির অপবাদে ক্ষিতিশ মণ্ডলকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

রিলেটেড পোস্ট

তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...

অক্টোবর ১৬, ২০২৬

তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ

অক্টোবর ১৫, ২০২৬

তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা

অক্টোবর ১১, ২০২৬

ধানদিয়ায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্বদানকারী নুরু’র নামই বাদ...

অক্টোবর ৭, ২০২৬

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting