
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশিকার আলোকে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশনা পারভীন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল মজিদ, জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সদস্য সচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, ষোলআনার সভাপতি জিএম শুক্রুজ্জামান ও মাওলানা আশরাফুল ইসলাম।শিক্ষাবিদ ও প্রতিষ্ঠান প্রধানগণ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন, প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আখতার শম্পা, অঞ্জলী রাণী শীল ও মডেল মসজিদের ইমাম মো. আশরাফুল ইসলাম।এছাড়াও সভায় স্থানীয় এমসি শওকত হোসেন, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ৩১ আগস্ট দেশব্যাপী একযোগে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে উপজেলায় কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ পর্যায়ে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

