দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৬
দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা...
দেবহাটায় শ্মশানের জমি বিরোধ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর...
দেবহাটার কুলিয়া লাবণ্যবর্তী নদীতে স্লুইস গেট নির্মানের দাবিতে...
সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই
মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু
পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই জামায়াতের রাজনীতি: গোলাম পরওয়ার
সাতক্ষীরায় হোটেল রয়েল প্যালেস’র উদ্বোধন
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠুর শোক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ২৯, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬ ০ কমেন্ট 7 ভিউস

প্রমথ সানা:খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৫ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টা লতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। লতা ইউনিয়ন পরিষদ সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকালে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “নারীদের স্বাবলম্বী করতে তাঁদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাঁদের পরিবারের আর্থিক চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ আরও সহজ করবে।” অনুষ্ঠানের অন্যান্য বক্তারা উল্লেখ করেন, পিছিয়ে পড়া নারীদের শুধু তাৎক্ষণিক সহায়তা না দিয়ে স্থায়ী আয়ের পথ তৈরি করে দেওয়াই সবচেয়ে বড় বিষয়। একটি সেলাই মেশিন একজন নারীর অর্থনৈতিক মুক্তির মাধ্যম হতে পারে, যা পরিবার ও সমাজে তাঁর অবস্থানকে আরও শক্তিশালী করবে। সেলাই মেশিন পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপকারভোগী নারীরা জানান, আগে তাঁদের আয়ের স্থায়ী কোনো সুযোগ ছিল না। এখন নিজ ঘরে বসেই কাজ করে উপার্জনের সুযোগ সৃষ্টি হলো। এই সহায়তা তাঁদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। উক্ত অনুষ্ঠানে লতা ইউপি সদস্য রিনা পারভীন, বিনতা বিশ্বাস, বিজন হালদার, পুলকেশ রায়, কুমারেশ মন্ডল ও শওকত হালদার-সহ পরিষদের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই জামায়াতের রাজনীতি: গোলাম পরওয়ার
পরবর্তী পোস্ট
মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

রিলেটেড পোস্ট

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদের বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদ-র ৩ লাখ টাকা বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক জবরদখলে...

জুলাই ৪, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting