দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:০০
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স-ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০১৯
নভেম্বর ২৭, ২০১৯ ০ কমেন্ট 478 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষের আগেই দুর্নীতিমুক্ত সবুজ সাতক্ষীরা গড়ে তুলতে হবে। একই সঙ্গে হয়রানিমুক্ত পুলিশ সেবা নিশ্চিত করতে হবে। নারী শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। গতানুগতিক শিক্ষা পরিহার করে কারিগরি শিক্ষার উপর জোর দিলে বেকারত্ব দূর করা সম্ভব। জনগণ সেবার জন্য দপ্তরে ধর্ণা দেবে না। সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এতেই মুজিব বর্ষে সাতক্ষীরা একটি মডেল জেলা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
বুধবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিব বর্ষে তারুণ্যের ভাবনা শীর্ষক সংলাপে অংশ নিয়ে শিক্ষার্থীরা এভাবেই তাদের চিন্তা-ভাবনা তুলে ধরেন।
শিক্ষার্থীদের ভাবনা শুনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। ইতোমধ্যে দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। কোন অফিসে যদি কেউ দুর্নীতি বা হয়রানির শিকার হয়, সাধারণ মানুষের সাথে যদি কোন কর্মকর্তা অসদাচারণ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলের প্রচেষ্টায় একটি আদর্শ দুর্নীতিমুক্ত সবুজ সাতক্ষীরা গড়ে তোলা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, পাসপোর্ট ও বিআরটিএ অফিস থেকে মানুষ সরাসরি সেবা নেয়। ইতোমধ্যে এই দুটি অফিসকে সতর্ক করা হয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। অবৈধ ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে। যাদের ভাটার লাইসেন্স নেই, পরিবেশ দূষণ করছে তাদের তিনদিনের মধ্যে ভাটা অপসারণ করে নিতে বলা হয়েছে। না করলে ভ্রাম্যমাণ আদালত দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। যারা উন্নয়নে বাঁধা হবে, দুর্নীতিতে যুক্ত হবে, তাদের সমূলে উৎপাটন করা হবে।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তোমাদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে হবে।
জেলা প্রশাসন আয়োজিত সংলাপে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী, জুবায়ের হোসন, ঝাউডাঙ্গা কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় নিখোঁজ জিডি: লাশ উদ্ধারসহ ঘাতক স্বামী আটক
পরবর্তী পোস্ট
যুগীখালীর নব্য আ’লীগার এরশাদের খুঁটির জোর কোথায়?

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting