দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৩
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় নিখোঁজ জিডি: লাশ উদ্ধারসহ ঘাতক স্বামী আটক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০১৯
নভেম্বর ২৭, ২০১৯ ০ কমেন্ট 393 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: পরকীয়া সন্দেহে কালিগঞ্জের পল্লীতে স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে সেফটি ট্যাঙ্কে লুকিয়ে নাটক সাজাতে থানায় নিখোজ জিডি করে বাঁচতে পারলো না ঘাতক স্বামী শহিদুল। ১০ দিন পর বাড়ীর পাশে এক’শ গজ দূরে সেফটি ট্যাঙ্কের মধ্যে হতে লাশ উদ্ধার করে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার সময় উপজেলার দঃশ্রীপুর ইউনিয়নের সোনাতলা পূর্ব পাড়া গ্রামে। পুলিশের হাতে আটক ঘাতক শহিদুল কারিকর (৩৫) উপজেলার দুধলী গ্রামের লালচাঁদ কারিকরের পুত্র বর্তমান সোনাতলা গ্রামে নানার বাড়ীতে বসবাস করতো। নিহত এক সন্তানের জননী গৃহ বধুর নাম মারুফা বেগম (২৫) শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের আবাদচন্ডিপুর খোওড়াঘাট গ্রামের হত দরিদ্র ভাটা শ্রমিক আব্দুল মজিদ মোল্লার কন্যা ও ঘাতক শহিদুল কারিকরের তৃতীয় স্ত্রী। ঘাতক শহিদুল কারিকর এর সঙ্গে মারুফার ৫/৬ বছর পূর্বে বিবাহ হয়। তাদের ঘরে রিপন নামে ৪ বছরের একটি সন্তান আছে। স্ত্রী মারুফার সঙ্গে প্রতিবেশী আহসান গাজীর মাছুম বিল্লাহ সঙ্গে পরকীয়া নিয়ে প্রায় শহিদুল মারুফাকে নির্যাতন চালিয়ে আসছিল। উক্ত পরীকীয়ার জের ধরে গত ১৭ নভেম্ববর বাজারে ভাজা বিক্রি করে রাতে বাড়ী ফিরে স্ত্রীকে মারধরের এক পর্যায়ে লাইলনের রশি দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে বাড়ী পাশে পুকুরে ফেলে লাশ টেনে এক’শ গজ দূরে পরীকীয়ার অভিযুক্ত মাছুম বিল্লাহার ঘরের পিছনে লেট্রিনে সেফটি টাঙ্কের ঢাকনা খুলে লুকিয়ে রাখে। ১৮ নভেম্ববর ঘাতক শহিদুল স্ত্রী খোজার নামে শশুর বাড়ী আবাদ চন্ডিপুর খোওড়া ঘাট গ্রামে যেয়ে মারুফার বোন ফিরোজা এবং ভাবী রুপিয়াকে জানায় তাদের মেয়ে অন্য লোকের হাত ধরে রাতের আধারে পালিয়ে যাওযায় তাকে পাওয়া যাচ্ছে না। তখন সে তার পুত্র রিপনকে রাখতে বললে কান্নাকাটি করায় রাখতে পারিনি। বাড়ী এসে ১৯ নভেম্ববর ঘাতক স্বামী শহিদুল কারিকর ৪ বছরের ছেলে রিপনকে রেখে স্ত্রী মারুফা নিখোজ হয়েছে বলে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী অন্তভুক্ত করেন। যার ডায়েরী নং- ৭৯৬। স্ত্রী মারুফার মা মারা যাওয়ায় দরিদ্র বাবা আঃ মজিদ মোল্ল্যা এবং ভাই ফজলু আগে থেকেই ঢাকায় ইট ভাটায় কাজ করতে চলে যায় । যে কারণে মারুফার খোজ নেওয়ার মতন কেউ ছিল না। থানায় জিডির পর হতে ঘাতক শহিদুল ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ায়। এলাকাবাসী জানে শহিদুলের স্ত্রী চলে গেছে। বুধবার সকাল থেকে পচা গদ্ধে এলকাবাসীর সন্দেহ হলে ঘাতক শহিদুলকে আটকে রেখে থানায় খবর দেয় । খবর পেয়ে বেলা আনুমানিক ১০ টার সময় থানার অফিসার্স দেলোয়ার হুসেনের নেতৃত্বে ওসি তদন্ত আজিজুর রহমান জিডির তদন্তকারী কর্মকর্তা এস, আই জিয়ারত সঙ্গীয় ফোর্স পুলিশ ভ্যান যোগে বেলা ১১টায় ঘটনা স্থলে পৌছে ঘাতক শহিদুলকে আটক করে। জিঞ্জাসাবাদে সে স্ত্রীকে হত্যার ঘটনা অকপটে স্বীকার করে হত্যার ঘটনায় বণনা দেয়। তখন অফিসার্স ইনচার্জ দেলোয়র হুসেন স্বীকারউক্তি মোতাবেক সেফটি ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে বেলা ১টার সময় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ ঘটনাস্থল যেয়ে পরিদর্শন করেন। তবে ঘটনার পর হইতে পরীকীয়া প্রেমিক মাসুম বিল্লাহকে এলাকায় খুজে পাইনি পুলিশ। নিহত মারুফার বাবা ভাই ঢাকায় ভাটা কাজে থাকায় তার চাচা আঃ সেলিম এবং চাচী আমিনা বেগম বোন ফিরোজা এবং ভাবী রুপিয়া বেগম সহ খবর পেয়ে বেলা ২টার সময় থানায় আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ঐ সময় তারা বলেন আমাদের মেয়েকে সে প্রায় নির্যাতন চালাতো বলে জানায়। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ঘাতক স্বামী শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিঞ্জাসা বাদে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করেছে। নিহত মারুফার পরিবার ফিরে আসলে মামলা নেওয়া হবে। বুধবার নিহত মারুফার লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিক্ষক-শিক্ষিকার পরকীয়া প্রেম!
পরবর্তী পোস্ট
সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স-ডিসি মোস্তফা কামাল

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting