দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:২৫
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসারাদেশ

শ্যামনগরে মশা নিধনের ওষুধে চার শিক্ষার্থী অসুস্থ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২২, ২০২৩
আগস্ট ২২, ২০২৩ ০ কমেন্ট 299 ভিউস

সাতনদী ডেস্ক: শ্যামনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মশানিধনের ওষুধ স্প্রে করার পর চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অসুস্থরা হলো, শ্যামনগরের ঈশ্বরীপুর এলাকার আনারুল গাজীর মেয়ে তৈয়েবা (১২), সঞ্জয় কুমার সাহার মেয়ে ঈষিতা সাহা (১০), বংশীপুর এলাকার আমজাদ হোসেনের মেয়ে মারিয়া (১০) ও চন্ডিপুর এলাকার আল ইমরানের মেয়ে ইলমা (১১)। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশানিধনের ওষুধ স্প্রে করা হয়। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর তাদেরকে যার যার বাড়িতে পাঠানো হয়। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী মারিয়ার বাবা আমজাদ হোসেন বলেন, ওষুধ ছিটানোর সময় তাদের আরও সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন মিস্ত্রি বলেন, ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস রুম থেকে বের করে ওষুধ স্প্রে করা হয়। এর প্রায় আধাঘন্টা পর শিক্ষার্থীদের ক্লাসরুমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ক্লাসরুমে ঢোকার পরেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেম ইদিস ইভা জানান, মশার ওষুধের বিষক্রিয়ার ফলেই তারা শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার পলাতক দুই আসামী গ্রেপ্তার আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাব্যুনালের মামলা
পরবর্তী পোস্ট
বেতনের দাবিতে সাতক্ষীরায় পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান কর্মসূচি

রিলেটেড পোস্ট

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

দর্জি থেকে নেতা

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও...

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting