দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪০
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

ঘর পেয়ে আনন্দে আত্মহারা আশাশুনির ভুমিহীনরা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৪, ২০২৩
জুন ১৪, ২০২৩ ০ কমেন্ট 342 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলায় ৬৭৫টি ভূমিহীন পরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের ঘর ও জমি পেয়ে পায়ের তলার মাটিতে জায়গা করে নিতে পেরে আনন্দাপ্লুত হয়ে উঠেছে। জন্মের পর থেকে গরীব পিতামাতার ঘরের এসব পরিবার রোদ-বৃষ্টি-ঝড়ে চরম বিপত্তি ও শীতের প্রকোপে মানবেতর জীবন যাপন করে আসছিল। জাতির পিতার কন্যা, মানবতার কান্ডারী, মমতাময়ী মা হিসাবে পরিচিত জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় মুজিববর্ষের উপহার হিসাবে সারাদেশের অসহায় ভূমি ও গৃহহীন মানুষ আশ্রয় খুঁজে পেতে শুরু করেছে। এরই অংশ হিসাবে আশাশুনি উপজেলায় এক হাজার ৯৭টি পরিবারকে গৃহ ও জমির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তড়িৎ পদক্ষেপ ও সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরে আশাশুনি উপজেলার ২৬৮টি পরিবারকে গৃহ নির্মানের পরিকল্পনা নেওয়া হয়। উপজেলার ১১ ইউনিয়নে ২৬৮টি গৃহ নির্মান করা হয়। প্রত্যেক গৃহের জন্য ব্যয় বরাদ্দ ছিল ১ লক্ষ ৭১ হাজার টাকা করে। অসহায় মানুষের প্রত্যাশা পূর্ণ করে ঘরগুলো নির্মান শেষে প্রত্যেকের কাছে দলিলসহ গৃহ হস্তান্তর করা হয়। এরপর ২০২১-২২ অর্থ বছরে ২৬০ টি পরিবারকে নির্বাচিত করা হয়। যার মধ্যে শোভনালী ইউনিয়নে ৫২, বুধহাটা ইউনিয়নে ৩৩, কুল্যায় ৩৯, দরগাহপুরে ৫, বড়দলে ১৬, আশাশুনি সদরে ৬৬, শ্রীউলায় ৯, প্রতাপনগরে ৩৬ ও কাদাকাটি ইউনিয়নে ৪টি পরিবারের জন্য ঘর নির্মান করা হয়। প্রত্যেক ঘর নির্মানে ব্যয় বরাদ্দ ছিল ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা করে। নির্মান কাজ শেষে সকলের কাছে জমির দলিল ও ঘর হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে ২০২২-২৩ অর্থ বছরে ১৪৭টি ঘর নির্মানের জন্য পরিবার নির্বাচন করা হয়। যার মধ্যে শোভনালীতে ৫১, বুধহাটায় ৫, কুল্যায় ১৭, দরগাহপুরে ১২, বড়দলে ১৬, আশাশুনি সদরে ৪৫ ও শ্রীউলা ইউনিয়নে ১টি ঘর নির্মান করা হয়। ১৪৭টি ঘরের মধ্যে ২৫টি’র প্রত্যেকটি ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা করে এবং ১২২ টির প্রত্যেকটি ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা করে ব্যয় বরাদ্দ ছিল। এসব ঘর নির্মান শেষে জমির দলিলসহ ঘর উপকারভোগিদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এখন চললে ৪র্থ পর্যায়ের কাজ। ২০২২-২৩ অর্থ বছরে চতূর্থ পর্যায়ের কাজে আশাশুনিতে ২২১ টি পরিবারের তালিকা করা হয়েছে। প্রত্যেকটি ঘর নির্মান ব্যয় বরাদ্দ ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা করে। এসব পরিবারের মধ্যে শোভনালীতে ১, বুধহাটায় ৪, কুল্যায় ৬, দরগাহপুরে ৫, কাদাকাটিতে ৪, খাজরায় ১১, আশাশুনি সদরে ২১, শ্রীউলায় ১১, আনুলিয়ায় ৪০ ও প্রতাপনগর ইউনিয়নে ১২১ পরিবার রয়েছে। এসব ঘরের জন্য কিছু স্থানে খাস জমি না থাকায় জমি ক্রয় করতে হয়েছে। ঘরগুলোর কাজ চলমান রয়েছে। ক্রমান্বয়ে ঘরের নির্মান কাজ শেষ হলে ঘরগুলো উপকারভোগিদের মাঝে হস্তান্তর করা হবে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানসহ সাম্প্রতিক সময়ে বদলী হয়ে যাওয়া ইউএনওবৃন্দের সুদক্ষ নেতৃত্বে পিআইও সোহাগ খানের নিরলস প্রচেষ্টায়, সহকারী কমিশনার (ভূমি) দীপারানী সরকারসহ সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া এসি লান্ডবৃন্দে ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দের সহযোগিতায় সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ সুরক্ষার মাধ্যমে ঘরগুলো নির্মান করা হয়েছে। কেবল সাধারণ ঘর নয় ঘরে বসাবাসের জন্য অন্যান্য প্রয়োজনীয় দিক বিবেচনায় রেখে ল্যাট্রিন, রান্নাঘরসহ নির্মানকাজ করা হয়েছে। ছিন্নমূল, ভূমিহীন, গৃহহীন গরীব অসহায় পরিবারগুলো বসবাসের ঠিকানা খুঁজে পেয়ে নিজেদেরকে নতুন করে ভাবতে শুরু করেছে। তারা ঘরের পাশে ক্ষেত তৈরি করে নিত্য প্রয়োজনীয় সবজি চাষ, ছাগল, হাঁস মুরগি পালনসহ নানামুখী কাজে নিজেকে নিয়োজিত করতে সক্ষম হচ্ছে। এছাড়া জনমজুরি দিয়ে টাকা আয় করে নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন বুকে ধারণ করে নতুন ভাবে এগিয়ে চলেছে। নতুন ও নিজেদের ঘর পাওয়াকে স্বপ্ন হিসাবে মনে করে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন। উপজেলার বিভিন্ন গ্রামে গেলে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের সারি সারি সুদৃশ্য-নয়নাভিরাম রঙিন ঘর দেখে মন জুড়িয়ে যাচ্ছে। সবমিলে ৮৯৬টি ঘর নির্মান কাজ এগিয়ে চলেছে। এখনো শতাধিক ঘরের বরাদ্দ বাকী আছে। এগুলোর কাজ আসলে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের অধিকাংশের ঠিকানা কার্যকর হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের মানববন্ধন
পরবর্তী পোস্ট
তালায় জমির মিউটেশন না করে হয়রানির প্রতিবাদে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting