দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৭
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সামেক হাসপাতালের স্বেচ্ছাসেবক মাসুদুর এখন কোটিপতি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৭, ২০২২
অক্টোবর ২৭, ২০২২ ০ কমেন্ট 730 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালকের পিএস মাসুদুর রহমান এখন নিজের কলেজের অধ্যক্ষ। নিয়ম নীতির তোয়াক্কা না করে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ ও মানহীন পাঠদানসহ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি দেয়ার নাম করে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছে এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে।
বেশ কিছুদিন ধরেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পিএস এর দায়িত্ব পালন করে আসছে মাসুদুর রহমান। গ্রামের বাড়ি নলতায় হওয়ায় একটি প্রভাবশালী মহলের সাথে থেকে ধরাকে সরা জ্ঞান করে নানা অভিযোগ থাকার পরও পেশি শক্তি বলে টিকে আছে মাসুদুর। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পদে নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়েছে। এছাড়াও নিয়মিত হাসপাতালের বিভিন্ন সেক্টর থেকে বরাদ্দ লোপাটের মধ্য দিয়ে চলতে থাকে দুর্নীতি। সেই টাকায় বিপুল সম্পদের মালিক বনে যায় মাসুদুর। সুলতানপুরে একটি বহুতল ভবন ও একটি প্রাইভেট কারও আছে তার। সম্প্রতি সাতক্ষীরা সদরের ইটাগাছায় শ্বাশুড়ির জমির ওপর একটি কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা করে সে। যার নাম খান বাহাদুর আহছানউল্লা কলেজিয়েট স্কুল। খাতা কলমে কোন প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও অনিয়ম করে নিজের প্রতিষ্ঠিত স্কুলটির স্বঘোষিত অধ্যক্ষ পদটি নেয় সে। এছাড়াও ২-৪ লাখ টাকা নিয়ে ৭জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়। যাদের এ পর্যন্ত কোন বেতন-ভাতাদি পরিশোধ করা হয়নি। এর মধ্যে শিক্ষিকাদের অবস্থা বেশ সংকটাপন্ন। নিজ বাড়ির বিভিন্ন প্রোগ্রামে শিক্ষিকাদের আয়া-বুয়ার মতো কাজ করানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি দুই শিক্ষিকা বকেয়া বেতন চায় মাসুদুর রহমানের কাছে। কিন্তু তাদের বেতন দিতে রাজি হয়নি মাসুদুর। তবে অশ্লীল গালিগালাজ করে তার দেয়া কু-প্রস্তাবে রাজি হলেই বেতন মিলতে পারে এমন কথা শুনার পর নিজেদের সম্ভ্রম বাচাতে বেতনের দাবি পেছনে ফেলে ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি ছেড়ে আসেন ওই দুই শিক্ষিকা। এছাড়াও অভিযোগ আছে স্কুলটির কয়েকজন শিক্ষক সাবেক শিবির ক্যাডার। কোন রকম অনুমোদন বিহীন প্রতিষ্ঠানটিতে ছাত্র-ছাত্রী ভর্তি করিয়ে বিপদে আছেন অভিভাবকরা। তবে তার শক্তি প্রভাবের কাছে নত হয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি।
তবে মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে উল্টো প্রতারকচক্র আখ্যা দিয়ে এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেয়নি। তার এসব অপকর্ম রুখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সামেক হাসপাতালের স্বেচ্ছাসেবক মাসুদুর এখন কোটিপতি
পরবর্তী পোস্ট
ধুলিহর ইউনিয়ন আ.লীগ নেতা দিনেশের বিরুদ্ধে দালালীসহ নানা অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting