দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০০
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় এক এনজিওর বিরুদ্ধে প্রশিক্ষণের নামে লক্ষ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৭, ২০২১
ডিসেম্বর ২৭, ২০২১ ০ কমেন্ট 362 ভিউস

নিজস্ব প্রতিবেদক : কলারোয়া উপজেলায় ২০২০-২১ ও ২০২১-২২ অর্থ বছরের দুই এনজিওর ২৩৪২ জন ভিজিডি ভাতা ভোগী সদস্যদের প্রশিক্ষণের ভাতা হিসেবে দুই বছরে ৮৫০ টাকা হারে ১৯ লক্ষ ৯০ হাজার ৭০০ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সকল এনজিও কাগজে কলমে প্রশিক্ষণের নাম থাকলেও সরেজমিনে কোনো ভেন্যু বা কাউকে পাওয়া যায় না। এমনকি চুক্তিবদ্ধ অফিস মহিলা বিষায়ক অধিদপ্তর জানে না প্রশিক্ষণের খবর।

সরকারি নীতিমালা অনুযায়ী চুক্তি বদ্ধ এনজিও প্রতিটি ভিজিডি ভাতা ভোগীকে ভাতা পাওয়া কালীন সময়ে ১৩ দিন সচেতনা বৃদ্ধি ম‚লক প্রশিক্ষণ ও ৭ দিন রিফ্রেশার্স প্রশিক্ষণ পাওয়ার কথা থাকলেও সরেজমিনে যেয়ে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে উন্নয়ন পরিষদ নামে একটি এনজিও অর্ন্তভ‚ক্ত হয়েছিল কিন্তু ২০২০ সালে একদিনও কোন প্রশিক্ষণ কোন ইউনিয়নে প্রদান করার প্রমান পাওয়া যায়নি।

কলারোয়া উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে ২৩৪২ জনের ভিজিডি প্রশিক্ষণের নামের তালিকা ভ‚ক্ত হয়েছে সাতক্ষীরার ক্রিসেন্ট নামের একটি এনজিও। তারাও চলতি বছরে এক দিনও কোন প্রশিক্ষণ প্রদান করেননি কোন ইউনিয়নে। ক্রিসেন্ট নামক এনজিও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যে প্রশিক্ষণ সিডিউল জমা দিয়েছে সে মোতাবেক উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে যেয়ে সেই ভেন্যুতে কোন ভাতা ভোগী প্রশিক্ষনার্থীকে দেখতে পাওয়া যায়নি। এমনকি কোন ইউনিয়ন পরিষদের সচিব গত দুই বছর এই প্রশিক্ষণের বিষয় জানেন না, কোন এনজিও ভাতা ভোগীদের প্রশিক্ষণ প্রদান করেন।

২০২০-২১ অর্থ বছরের প্রশিক্ষণের দায়িত্ব প্রাপ্ত উন্নয়ন পরিষদের পরিচালক আ: সালামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলার সময় নাই বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ২০২১-২২ অর্থ বছরের দায়িত্ব প্রাপ্ত ক্রিেেসেন্টর পরিচালক আবু জাফর সিদ্দিকের কাছে মুঠোফোনে প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রশিক্ষণের জন্য আমার কর্মি নিয়োগ দেওয়া আছে, যদি প্রশিক্ষণ কোথাও না দেয় তাহলে এখন থেকে সে বিষয় গুলো তদারকি করা

হবে। এ বিষয়ে কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান, করোনার কারনে গত বছর প্রশিক্ষণ হয়েছি কিনা আমার জানা নাই। তবে এ বছর ক্রিসেন্ট নামক একটি এনজিও প্রশিক্ষণ সিডিউল জমা দিয়ে গেছে। এই বলে অফিসের সিডিউল দেখে ঐ দিনের প্রশিক্ষণ ভেন্যু গুলোতে ফোন দিয়ে দেখেন সেখানে কোন প্রশিক্ষণ হচ্ছে না। তবে ওদেরকে প্রশিক্ষণের বিষয়ে বলা হবে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা উপ-পরিচালক এ,কে,এম শফিউল আজমের কাছে জানতে চাইলে তিনি জানান, এনজিও গুলো আমাদের মাধ্যমে চুক্তি বদ্ধ না হওয়ার কারনে আমাদের কাছে জবাব দিহিতাও করতে চাই না। তাছাড়া আমাদের তদারকি করার মত কোন যানবাহনের ব্যবস্থা না থাকায়  আমরাও সে ভাবে তদারকি করতে পারি না।

এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, যেহেতু এ বিষয়ে আমি অবগত নয়, আমি আপনার মাধ্যমে বিষয়টি জানলাম আমি সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিকে এ বিষয়ে জানার জন্য আমার দপ্তরে আসতে বলেছি। যদি তারা প্রশিক্ষণ না দিয়ে থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা
পরবর্তী পোস্ট
বেনাপোলে বসুন্ধরা গ্রুপের উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting