দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
যশোর

বেনাপোলে বসুন্ধরা গ্রুপের উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৭, ২০২১
ডিসেম্বর ২৭, ২০২১ ০ কমেন্ট 408 ভিউস

সংবাদদাতা: অশীতিপর জাহান আলী (৭০) এসেছেন যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রাম থেকে। শীতের কম্বল পেয়ে স্ফীত হাসি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শীতে আমাকে কাহিল করে দিছে। এই কম্বল পেয়ে উপকারের ভাষা কয়ে আমি বুঝোতি পারব না।’ নামাজগ্রামের জয়নব বিবি (৫৫) বলেন, গ্রামের গরিবদের শীতের কষ্ট দেখার লোক নেই। যারা আমাগের (আমাদের) মতো গরিব মাইনসের (মানুষদের) খোঁজ নিয়ে শীতের কাপড় (কম্বল) দেচ্ছে তাগেরে (তাদের) আল্লাহ বাঁচায় (বাঁচিয়ে) রাখুক।’ বড়আঁচড়া গ্রাম থেকে আসা জাহানারা বেগম (৬০) কম্বল পেয়ে বলেন, ‘ডেকে ডেকে কম্বল কয়জনা দেয়? যেটা পেয়েছি তাতেই খুব খুশি হলাম। শীত নিবারণে কিছুটা হলেও উপকার হবে।’

একই ভাবে সাদীপুরের সখিনা বেগম (৫৫), সাজেদা বেগম (৬০), ছোট আঁচড়ার জামেরুন নেছা (৭২), ভবারবেড়ের আলী হোসেন (৫৫), নুর নাহার (৫৮), গাজীপুরের জবেদা খাতুন (৪৫), গাজীপুরের সাহিদা খাতুন (৫০) কম্বল পেয়ে খুশি তারা। এ সময় শীতার্ত মানুষের চোখে-মুখে ছিল খুশি আর আনন্দের উচ্ছ্বাস। আবেগে আপ্লুত হয়ে উপস্থিত সবাই বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

সোমবার বেলা ১১টায় যশোরের বেনাপোল পোর্ট থানায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা ২০০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। বেনাপোল রেল স্টেশন রোডের সীমান্ত প্রেস ক্লাবের সামনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল। প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন থানার সেকেন্ড অফিসার মাসুম বিল্লাহ। এ সময় মাসুম বিল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, বেনাপোলে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যে কম্বল বিতরণ করা হলো তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি গর্বিত এই মহৎ অনুষ্ঠানে থাকতে পেরে। বসুন্ধরা গ্রুপকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সারা দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

আলহাজ্ব এনামুল হক মুকুল বলেন, ‘একটি করে কম্বল পেয়ে ২০০ মানুষ যতটুকু উপকার পেল তা অবশ্যই মহতী উদ্যোগ। আমরা চাই এমন কার্যক্রম অব্যাহত থাকুক। বেনাপোলের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের সবাইকে। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সহসভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বেনাপোল প্রতিনিধি বকুল মাহাবুব, বেনাপোল হাইস্কুলের শিক্ষক আব্দুল হাই, কালের কন্ঠের বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, মনির হোসেন, আরিফুল ইসলাম সেন্টু, আসাদুজ্জামান রিপন,সাগর হোসেন,লোকমান হোসেন, মুক্তার হোসেন, জাকির হোসেন, সংগ্রাম হোসেন, ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় এক এনজিওর বিরুদ্ধে প্রশিক্ষণের নামে লক্ষ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ
পরবর্তী পোস্ট
দেবহাটায় স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

যশোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জুন ৮, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের...

আগস্ট ৬, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting