দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:২১
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে কিস্তির টাকা পরিশোধে চাপ দিচ্ছে এনজিও কর্মীরা

কর্তৃক kobirubel.satnadee জুন ১০, ২০২১
জুন ১০, ২০২১ ০ কমেন্ট 401 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক: আশাশুনিসহ সাতক্ষীরা জেলাব্যাপী চলছে এখন কঠোর লকডাউন। মানুষ যেতে পারছে না ঘরের বাইরে। নেই তেমন কাজ কর্ম। অন্য দিকে এনজিও কর্মীদের ঋণ পরিশোধের গোপন চাপে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ ঋণ গ্রহিতারা। লকডাউনের কারণে এসব ঋণ গ্রহিতারা যখন খাদ্য ও দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় চাহিদা সংকটে স্বাভাবিক জীবন যাপনে হিমশিম খাচ্ছেন, সেখানে এনজিও’র ক্রমাগত চাপে দিশেহারা হতে চলেছে তারা।

মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকায় এনজিও কর্মীরা সরাসরি ফিল্ড কালেকশন না করলেও বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে কিস্তি পরিশোধের চাপ প্রয়োগ করছে।  চলমান লকডাউনে খেটে খাওয়া সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়লেও এনজিও কর্মীদের হাত থেকে রেহাই পাচ্ছে না তারা। জানাগেছে, চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রী পরিষদ বিভাগ করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে আর্থিক প্রতিষ্ঠানসহ সকল সরকারি, আধা সরকারি, বে-সরকারী প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। পরে উক্ত প্রজ্ঞাপনের সময়সীমা বাড়িয়ে পর্যায়ক্রমে ৫ মে, ১৬ মে ও ৬জুন থেকে ১০দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। কিন্তু সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের এ নির্দেশনাকে অমান্য করে উপজেলার কয়েকটি এনজিও প্রতিষ্ঠান বিভিন্ন বাজার ও পল্লী এলাকায় ঋণ পরিশোধের জন্য ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গোপন চাপ প্রয়োগ করছেন  বলে অভিযোগ করেন ঋণ গ্রহীতারা। লকডাউনের সময় ঋণ পরিশোধের কিস্তি না দিলে পরবর্তীতে সে গ্রাহকদের আর কোন ঋণের আবেদন পাশ হবেনা, এমনই অজুহাত দেখিয়ে ঋণ আদায়ের কার্যক্রম সফল করা হচ্ছে। প্রতিবাদ করলে ঋণ পরিশোধের পর তারা হারাবেন তাদের সদস্য পদ এমন হুমকির অভিযোগ উঠেছে এনজিও কর্মীদের বিরুদ্ধে। উপায় না পেয়ে নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধের জন্য দিতে হচ্ছে কিস্তি। তবে লেনদেন ঠিকঠাক থাকলেই তারা পাচ্ছেন নতুন ঋণ।

বুধহাটা বাজার শাখার ‘ইডা’ এনজিও-র সদস্যার স্বামী বুধহাটা গ্রামের বাবু হোসেন বলেন, লকডাউনে কিস্তি বন্ধ থাকলেও প্রতিনিয়ত ইডা এনজিও কিস্তি পরিশোধের জন্য চাপ প্রয়োগ করছে। সংশ্লিষ্টরা জানান, শুধু ইডা এনজিও নয়, একই সাথে তাল মিলিয়ে বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে কিস্তি আদায়ে চাপ প্রয়োগ করছে সাস, আশা, জাগরনি চক্র, আরআরএফ, গ্রামীণ ব্যাংক, টিএমএসএসসহ বিভিন্ন পর্যায়ের এনজিও প্রতিষ্ঠান। এসকল এনজিও প্রতিষ্ঠানের ঋণ গ্রহীতার স্বামী আশাশুনি সদরের শাহিনুর রহমান, জাহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম ও সদস্যা রোজিনা পারভিন ময়না বলেন, এসকল এনজিও প্রতিষ্ঠানকে কিস্তির টাকা না দিলে দফায় দফায় বাড়িতে আসছে। যেখানে দু-বেলা ভালভাবে খেতেই পারি না, সেখানে কিস্তি পরিশোধ করবো কি করে। জাহিদুল ইসলাম জানান, এনজিও কর্মীদের যন্ত্রণায় দোকানে ঠিকমত বসতেও পারছি না। কিস্তির টাকা দিতে না পারলে সমপরিমান অর্থের মাল নিচ্ছে এনজিও কর্মীরা। সব মিলিয়ে চলমান লকডাউনে এনজিও কর্মীদের গোপন চাপে পিষ্ট হচ্ছেন সাধারণ ঋণ গ্রহীতারা। এসকল এনজিও কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ঋণ গ্রহীতারা।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও এনজিও সমন্বয় কমিটির সভাপতি নাজমুল হুসাইন খান বলেন, আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অমান্যের নির্দিষ্ট অভিযোগ বা প্রমান পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় বজ্রপাতে গৃহের ক্ষতিসাধন
পরবর্তী পোস্ট
বউয়ের সঙ্গে রাগ করে নিজের গোপনাঙ্গ কাটলেন স্বামী

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...

অক্টোবর ১৪, ২০২৬

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting