দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে অফিস সহকারী নিয়োগে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২১
এপ্রিল ১০, ২০২১ ০ কমেন্ট 445 ভিউস

নিজস্ব প্রতিবেদক:  শ্যামনগরে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ল্যাব পদে নিয়োগে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইমরান হোসেন সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসক সহ সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরে অভিযোগে উল্লেখ করেছেন যে, বিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৭ সালে উক্ত ২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগে নিয়োগটি স্থগিত হয়ে যায়। তৎপরবর্তী সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সমঝোতার মাধ্যমে ২০১৯ সালে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে সময় আবারও অনিয়মের অভিযোগে নিয়োগটি আদালতের মাধ্যমে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২০ সালে বিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত নিয়োগে দাতিনাখালী গ্রামের সিরাজুল ইসলামের কন্যা শরিফা খাতুন আবেদন করে। কিন্তু পরীক্ষার প্রবেশ পত্র প্রাপ্তিতে সে অযোগ্য বিবেচিত হয়। প্রবেশপত্র না পেয়ে শরিফা খাতুন আদালতের শরণাপন্ন হয় এবং নিয়োগটি স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এম এ হাসান (সহকারী বন সংরক্ষক সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা) ও স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস শরিফা খাতুনকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আদালত হতে মামলাটি উঠিয়ে নেওয়ার প্রস্তাব দেন। স্কুল কর্তৃপক্ষ সমঝোতার ভিত্তিত্বে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়ে ২০২১ সালে উক্ত-২টি পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ঘটনায় মোঃ বিল্লাল হোসেন যথারীতি নিয়োগের জন্য আবেদন করে।

সম্প্রতি ২৮ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টি উল্লেখ করে কর্তৃপক্ষের পক্ষে প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস স্বাক্ষরিত প্রবেশপত্র ইমরান হোসেনের বাড়িতে ডাক যোগে প্রেরণ করে এবং ইমরান হোসেন যথারীতি উল্লেখিত দিনে পরীক্ষার জন্য কেন্দ্রে উপস্থিত হয়। কিন্তু প্রবেশের পূর্বে শরীফা খাতুনের মনোনীত লোকজন ইমরানকে নির্ধারিত রুমে প্রবেশে বাধা প্রদান করে এবং পরীক্ষাতে উপস্থিত হতে বিরত রাখে। তৎসময় ইমরান হোসেন বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে জানালে কোন পদক্ষেপ গ্রহন করেনি। একপর্যায়ে ওই দিন বেলা ২টার সময় চুড়ান্ত ফলাফল ঘোষনা করে।

প্রকাশ থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শরিফা খাতুনের নিয়োগের বিনিময়ে ৭লক্ষ টাকা এবং কম্পিউটার ল্যাব অপারেটর পদে শেখর ঘোরামী এর নিকট হতে ১০ লক্ষ টাকা গ্রহন করে নিয়োগ প্রদান করেন বলে জানা যায়।

এবিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এম এ হাসান এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, নিয়োগ প্রদানে কোন টাকা নেওয়া হয়নি। তবে প্রধান শিক্ষ নিয়েছে কিনা আমি জানিনা।

জানতে চাইলে প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস নিয়োগ প্রদানে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে জাল সনদ দেয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
মেয়াদোত্তীর্ণ ইউপি চেয়ারম্যানদের তিন মাস স্বপদে থাকার সুযোগ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting