দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলা

পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১০, ২০২০
ডিসেম্বর ১০, ২০২০ ০ কমেন্ট 443 ভিউস

আহাদুর রহমান: পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধ বিদুৎ সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক ও যশোরের সুপারিনটেন্ড ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের বিরুদ্ধে। বিদ্যুৎ সংযোগ গ্রহণকারীরা চিহ্নিত অবৈধ দখলদার ও স্বাধীনতা বিরোধী চক্র।
তথ্যানুসন্ধানে জানা যায়, শহরের প্রাণ কেন্দ্র নিউ মার্কেটের উত্তর পার্শ্বে ৪ শতক জমির উপর অবস্থিত মার্কেটটি ২০০৫ সালে সাবেরা খাতুনের নিকট থেকে ক্রয় করেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। ওই বছরই তিনি নাম পত্তন করেন। বর্তমানে বাংলা ২৭ সাল পর্যন্ত খাজনাও পরিশোধ আছে। শেষ হওয়া মাঠ জরিপেও তার নামে রেকর্ড হয়েছে। কিন্তু পূর্বের মালিকের ভাড়াটিয়াদের মধ্যে প্রায় সবাই নতুন মার্কেটের মালিক নাছিম ফারুক খান মিঠুকে মালিক মেনে চুক্তি পত্র করে ব্যবসা করলেও জামায়াতের পৃষ্টপোষক আনিছ, নূরুল ইসলাম এবং শামসুল হুদা মােির্কটি জবর দখলের জন্য নান রকম ফন্দি ফিকির করে চলেছে। তারা দফায় দফায় আদালতে আবেদন নিবেদন করলেও তা অগ্রাহ্য হয়েছে অব্যাহত ভাবে। কিন্তু এই চক্রটিকে ইন্ধন দিয়ে থাকে শহরের কিছু মিডিয়া কর্মী ও রাজনীতিক। তাদের ইন্ধনে আনিছ, নূরুল হুদা ও নূর ইসলাম ষড়যন্ত্র শুরু করেছে মার্কেটটি জবর দখল করার জন্য।
এরই অংশ হিসাবে তারা বিদ্যুৎ সংযোগ দাবী করে ওজোপাডিকো, সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন। কিন্তু আবেদনের সঙ্গে জমির মালিকানা কিম্বা দোকান ভাড়ার কোন চুক্তিপত্র দাখিল করেনি। কিন্তু বে-আইনি ভাবে ওজোপাডিকোর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক আবেদনটি ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন ওজোপাডিকো যশোরের সুপারিনটেন্ড প্রকৌশলী শহিদুল ইসলামের এর কাছে।
তিনি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলীকে পত্র দেন। পত্রে উল্লেখ করা হয়েছে আবেদনকারীরা বিদ্যুৎ বিল পরিশোধ করবে এমন শর্তে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।
এদিকে অভিযোগ উঠেছে পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়ে প্রকৌশলী জিয়াউল হক ও প্রকৌশরী শহিদুল ইসলাম অবৈধভাবে দখলদার জামায়াতের চিহ্নিত ব্যবসায়ী আনিছ, নূর ইসলাম ও নূরুল হদাকে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।
এদিকে মার্কেট মালিক সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু জানিয়েছেন তাকে মালিক মানেন ভাড়াটিয়া অরবিন্দু, আইউব হোসেন ও আশরাফ উদ্দীন। কিন্তু একটি মহলের ইন্ধনে আনিছ, নূর ইসলাম ও নূরুলহুদা মার্কেটের দোকানঘর জবর দখলের ষড়যন্ত্র করলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য নির্বাহী প্রকৌশলী জিয়াউল হকের কাছে আবেদন নেই। আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে নূর ইসলাম, আনিছ ও নূরুল হুদার বিদ্যুৎ সংযোগ কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করে দেন। ওই মার্কেটে মালিক হিসাবে ২০১০ সালে তার নামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
কর্তৃপক্ষ তার মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, আমার আইনজীবী সংযোগ দেয়ার পূর্বেই লিগ্যাল নোটিশ দিলেও তা মানা হয়নি। বিষয়টি নিয়ে আদালতে মামলা করবেন বলেও জানান তিনি।
ঘুষ দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার কথা অস্বীকার করে আনিছ, নূর ইসলাম ও নূরুল হুদা জানান, যা করেছি বৈধ ভাবেই করেছি।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক সাতনদীকে জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর উপরি মহলের আদেশের ফলে আবার পুনঃ সংযোগ দেয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হাম ও রুবেলা ক্যাম্পেইন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ৮ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting