দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২১
মার্চ ১০, ২০২১ ০ কমেন্ট 317 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ট্রেন চলাচলকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক জোরালো হচ্ছে। আর এই সম্পর্ক আরও জোরালো করতে যাচ্ছে ‘সম্প্রীতি এক্সপ্রেস’।

দুদেশের মধ্যে এই এক্সপ্রেস চালু হবে ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত নতুন এ যাত্রীবাহী ট্রেনটি চলবে।

এর আগে দুদেশের মধ্যে ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস এবং ২০১৭ সালের ৯ নভেম্বর বন্ধন এক্সপ্রেস চালু হয়। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটি-হলদিবাড়ী রুট হয়ে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশন পর্যন্ত এ ট্রেন চলাচল করবে।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী এ ট্রেন উদ্বোধন করবেন। করোনার কারণে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে। দুদেশের রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী ট্রেনগুলো চলবে যথারীতি।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের ৮ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ভারতে যায়। প্রতিনিধি দলের সদস্যরা ভারতীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তৃতীয় ট্রেন চালুর বিষয় নিয়ে আলোচনা করেন। সিদ্ধান্ত হয়, শুরুতে ১০টি কোচ নিয়ে ট্রেনটি সপ্তাহে ২ দিন চলাচল করবে।

সপ্তাহে কোন ২ দিন ট্রেনটি চলবে, তা উদ্বোধনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। নিউ জলপাইগুড়ি জংশন থেকে ভারতীয় সময় দুপুর ১২টায় ট্রেনটি ছেড়ে বাংলাদেশের ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। পরের দিন বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে ভারতীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছবে।

ভারত থেকে ছেড়ে আসা ট্রেনটি ১৪৪টি কেবিন সিট এবং ৩১২টি এসি চেয়ারসহ মোট ৪৫৬টি আসন নিয়ে ঢাকায় আসবে। ঢাকা থেকে ৯৬টি বার্থ সিট এবং ৩১২টি এসি চেয়ারসহ মোট ৪০৮টি আসন নিয়ে ট্রেনটি ভারতে যাবে। বার্থ সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৪ ডলার, এসি চেয়ার সিট ৩৩ ডলার এবং এসি চেয়ার ২২ ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ বছরের নিচে যাত্রীদের ক্ষেত্রে অর্ধেক ভাড়া (৫০ শতাংশ) রাখা হবে।

রেলওয়ে অপারেশন দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশন পর্যন্ত মোট ৫৯৫ কিলোমিটার পথ। ঢাকা থেকে চিলাহাটি সীমান্ত পর্যন্ত ৫৩৪ কিলোমিটার এবং নিউ জলপাইগুড়ি জংশন থেকে চিলাহাটি সীমান্ত পর্যন্ত ৬১ কিলোমিটার। এই দীর্ঘপথে থাকছে উভয় দেশের ১৫টি স্টেশন। তবে কোথাও ট্রেনটি দাঁড়াবে না। শুরুতে ভারত সরকারের দেওয়া ১০টি যাত্রীবাহী কোচ দ্বারা ট্রেনটি চালানো হবে। ইঞ্জিন নিজ নিজ দেশের।

বাংলাদেশের ইঞ্জিন দিয়ে ঢাকা-চিলাহাটি. চিলাহাটি-ঢাকা সীমান্ত এবং ভারতীয় ইঞ্জিন দিয়ে নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি, হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটি চালানো হবে। এ ট্রেনের আয় থেকে বাংলাদেশ রেল পাবে ৮৫ শতাংশ এবং ভারতীয় রেল পাবে ১৫ শতাংশ অর্থ। মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের মতো সম্প্রীতি এক্সপ্রেসেও রিটার্ন টিকিট কাটার ব্যবস্থা থাকছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১১ সালে ৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফরের সময়ে এই রেলপথ খোলার সিদ্ধান্ত হয়। মনমোহনের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই সফরের অনেক আগেই বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। একসময় কলকাতার সঙ্গে শিলিগুড়ি-জলপাইগুড়ির যোগসূত্র ছিল এই রেলপথ।

দার্জিলিং মেলও এই পথেই চলত। স্বাধীনতা, দেশভাগের পরও কিছুদিন এই পথ খোলা ছিল। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সংযোগকারী এই লাইনটি বন্ধ হয়ে যায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ টিকা নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
পরবর্তী পোস্ট
কপাল খুলল ভেনিজুয়েলাবাসীর

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting