দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:২৮
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

কপাল খুলল ভেনিজুয়েলাবাসীর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২১
মার্চ ১০, ২০২১ ০ কমেন্ট 312 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: কপাল খুলল ভেনিজুয়েলার কয়েক লাখ আশ্রয় প্রার্থীর। গত কয়েক বছরের দক্ষিণ আমেরিকার দেশটি থেকে আসা তিন লক্ষাধিক মানুষকে অস্থায়ীভাবে আশ্রয়ের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সুযোগকে ‘টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস’ বলা হচ্ছে।

মূলত নিজ দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার ও অর্থনৈতিক দুর্দশার মধ্যে পালিয়ে আসারাই এই সুযোগ পাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের নীতির সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়ে নতুন এই পদক্ষেপ নিল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

নাম প্রকাশ না করার শর্তে সোমবার এক বিবৃতিতে বাইডেনে সরকারের এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘প্রথম ধাপে অন্তত তিন লক্ষাধিক আশ্রয়প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়েছে।’ এর ফলে সম্ভাব্য বিতাড়নের হাত থেকে রক্ষা পাবে এসব মানুষ। সেইসঙ্গে আগামী ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকা ও বৈধভাবে কাজ করার অনুমতিও পাবে তারা। রয়টার্স ও এএফপি।

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞায় ভিসাবঞ্চিতদের ফের আবেদনের সুযোগ : মুসলিম ১৩ দেশের যেসব নাগরিক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে ভিসাবঞ্চিত হয়েছেন, তাদের আবার আবেদনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২০ সালের ২০ জানুয়ারির আগে যারা ভিসা পাননি, তাদের অবশ্যই নতুন ফি দিয়ে ফের আবেদন করতে হবে। প্রেসিডেন্ট হওয়ার পর কর্মদিবসের প্রথম দিন ২০ জানুয়ারি ট্রাম্পের তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা তুলে নেন জো বাইডেন।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সোমবার বিবৃতিতে বলেন, যাদের আবেদন ২০ জানুয়ারির পরে বাতিল হয়েছে, তারা পুনর্বিবেচনার আর্জি জানাতে পারবেন। এই আবেদনকারীদের নতুন করে ফি দিতে হবে না।

২০১৭ সালে ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ট্রাম্পের নির্বাহী আদেশে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ হয়ে যায়।

ট্রাম্পের মেয়াদের শেষ দিকে মিয়ানমার, ইরিত্রিয়া, ইরান, কিরগিজস্তান, লিবিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনিজুয়েলা ও ইয়েমেনের মতো দেশের নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। দেশগুলোর নাগরিকদের নিষিদ্ধ করার পাশাপাশি ট্রাম্প তার নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ স্থগিত করেন।

মার্কিন সেনাবাহিনীতে ২ নারী জেনারেলের নাম ঘোষণা বাইডেনের : মার্কিন সামরিক কমান্ডের নেতৃত্ব দিতে দুই নারী জেনারেলের নাম ঘোষণা করা হয়েছে।

সামরিক বাহিনীর সর্বোচ্চ চার তারকা জেনারেলের র‌্যাঙ্ক পাওয়া একমাত্র নারী মার্কিন বিমান বাহিনীর জেনারেল জ্যাকুয়েলিন ভন ওভোস্ট ট্রান্সপোর্টেশন কমান্ডের (ইউএসট্রান্সকম) নেতৃত্ব দেওয়ার মনোনয়ন পেয়েছেন। সোমবার যথাযথ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে তাদের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এ ধরনের সিনিয়র পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা হবেন কেবল দ্বিতীয় ও তৃতীয় নারী। তিন তারকা সেনা জেনারেল লরা রিচার্ডসন সাউদার্ন কমান্ডের (সাউথকম) নেতৃত্ব দেওয়ার মনোনয়ন পেয়েছেন। এ কমান্ড সেন্ট্রাল ও ল্যাটিন আমেরিকার দায়িত্ব পালন করে। এ ছাড়া তিনি তার চার তারকা পদমর্যাদা গ্রহণ করবেন।

হোয়াইট হাউজ ছাড়ার প্রথমবারের মতো নিউইয়র্কে ট্রাম্প : হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথমবারের মতো সোমবার নিজ শহর নিউইয়র্কে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়েছেন। বর্তমানে তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে বাস করছেন।

তবে তিনি ম্যানহাটনের ফিফথ এভিনিউতে ট্রাম্প টাওয়ারের শীর্ষে তার বিলাসবহুল আবাসস্থলও রক্ষণাবেক্ষণ করছেন।

রোববার রাতে এসে পৌঁছানোর পর তাকে খুব অল্প সময়ের জন্য দেখা গেছে। নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি ছবিতে তাকে তার কালো এসইউভি’র পেছনের জানালা দিয়ে একজনের সমর্থকের উদ্দেশে হাত নাড়তে দেখা গেছে। ওই সমর্থক একাই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাস্তায় দাঁড়িয়েছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন উদ্বোধন
পরবর্তী পোস্ট
চীনে বিশ্বের প্রথম ভাইরাস পাসপোর্ট

রিলেটেড পোস্ট

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting