দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৮
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

স্বর্ণের দাম বৃদ্ধি, আশাশুনির কারিগর ও ব্যবসায়ীরা পড়েছে বিপাকে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২৩
মার্চ ২৫, ২০২৩ ০ কমেন্ট 304 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:

স্বর্ণের দাম বৃদ্ধি ও ক্রেতারা শহরমুখী হওয়ার আশাশুনির স্বর্ণ ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। স্বর্ণের অলঙ্কার তৈরির কাজ ও কেনাবেচা কমে যাওয়ায় এবং স্বর্ণের দাম বৃদ্ধির ফলে ক্রেতা শূন্য হয়ে পড়েছে স্বর্ণের দোকানগুলো।অনেকেই স্বর্ণশিল্পী জুয়েলারির দোকান ছেড়ে দিয়ে ঝুঁকছে নিজেদের জীবিকা নির্বাহের জন্য অন্য কোন পেশায়। যারা এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় যেতে পারছে না তারা নিরুপায় হয়ে অতি কষ্টে দিনাতিপার করছে। গত ১০ বছরের যে হারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে সে হারে অন্য কোন জিনিসের দাম বৃদ্ধি পায় নি।বর্তমানে ২২ ক্যারেট সোনার প্রতিভরি ৯৬,৪৬১টাকা,২১ ক্যারেট ৯২,০৮৭টাকা,১৮ ক্যারেট ৭৮,০৯৬টাকা।প্রতি ভরি স্বর্ণ অলঙ্কার বানাতে গেলে ভরি প্রতি মজুরি যোগ হয় আরো ৫ থেকে ৬ হাজার টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে ভরিপ্রতি সোনা বিক্রি হচ্ছে ৯২ হাজার ৩৪৭ টাকায়। সময়ের ব্যবধানে আকাশছোঁয়া হয়েছে স্বর্ণের বাজার। স্বাধীনতা যুদ্ধের সময় অর্থাৎ ১৯৭১ সালে স্বর্ণের ভরি ছিল ১৫৫ টাকা। ১৯৮০ সালে সোনার ভরি বিক্রি হয় ৩ হাজার ৭৫০ টাকা হয়। ১৯৯০ সালে সোনার ভরির দাম ঠেকে ৬ হাজার টাকায়। দশ বছর পর ২০০০ সালে ভরিতে ৯০৬ টাকা বেড়ে বিক্রি হয়েছিল ৬ হাজার ৯০৬ টাকায়। ২০১০ সালে ৪২ হাজার ১৬৫ টাকায় এবং ২০১২ সালে গিয়ে ভরিপ্রতি সোনার দাম ঠেকে ৬০ হাজার ১৬২ টাকায়।সভ্যতার সূচনা থেকে সোনার তৈরি বিভিন্ন ধরনের অলঙ্কার মানুষ ব্যবহার করতে শুরু করে। স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের অলঙ্কারের প্রতি সবারই একটা আকর্ষণ চিরকালই বিদ্যমান ছিল। স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের অলংকারের প্রতি আকর্ষণ থাকলেও তেমন কেউ স্বর্ণের অলঙ্কার তৈরি করছে না। বিশেষ করে নব বধূদের বিয়ের সময় ছাড়া তেমন একটা স্বর্ণের অলংকার তৈরি হচ্ছে না। আর এর প্রভাব পড়েছে স্বর্ণশিল্পীদের ওপর। এর ফলে স্বর্ণশিল্প ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। স্বর্ণের দাম বাড়ায় ইমিটেশনের অলঙ্কার পরে সাজগোজ করতে দেখা যাচ্ছে। আশাশুনির বিশ্বকর্মা জুয়েলার্স , মাতৃ জুয়েলার্স, নিউ দে ব্রাদার্স, মাতৃ জুয়েলার্সসহ ৩০/৪০ টি জুয়েলারি দোকান রয়েছে।

ওই সব জুয়েলার্স এর মালিকরা বলেন, এক সময় ব্যাপক স্বর্ণের অলঙ্কার বেচাকেনা হতো। বিগত ১০ থেকে ১২ বছরের মধ্যে দফায় দফায় স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে স্বর্ণের কেনাবেচা একেবারেই শূন্যের কোঠায় নেমে গেছে। আবার অনেক ক্রেতারা না বুঝে শহরমুখী হওয়ায় বর্তমানে উপজেলা পর্যায়ে স্বর্ণের অলঙ্কার তৈরি ও কেনাবেচা নেই বললে চলে। সরকার আগামীতে স্বর্ণের দোকানি ও ক্রেতাদের কথা চিন্তা করে যদি স্বর্ণের দাম হাতের নাগালে না নিয়ে আসে তা হলে আগামীতে স্বর্ণ ব্যবসায়ীদের চরম বিপাকে পড়তে হবে।অপরদিকে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় জুয়েলারি দোকানে কর্মরত কারিগরদের তেমন কাজকর্ম হচ্ছে না। তারা ব্যবসায়ীদের চেয়েও আরো করুন দুর্দশার মধ্যে জীবনযাপন করছে।

আশাশুনি জুয়েলারী সভাপতি দেব কুমার দে বলেন, স্বর্ণের দাম বিশ্ব বাজারে উঠানামা করায় তার প্রভাব দেশী বাজারেও পড়েছে। বাণিজ্যিকতার কারণেও অনেক গ্রামের কারিগর কাজ না থাকায় তারা শহরমুখী হচ্ছে। তবে স্বর্ণের দাম বিশ্ব বাজারে কমে আসলে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী ও কারিগরদের লোকসানের মুখে পড়তে হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বারমাসী আম চাষ করে স্বাবলম্বী- কৃষক নুর ইসলাম
পরবর্তী পোস্ট
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

রিলেটেড পোস্ট

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting