দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৩
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জ : রাজস্ব আদায় ১ লাখ, ঘুষ আদায় ২০ লাখ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০১৯
জুলাই ২৭, ২০১৯ ০ কমেন্ট 667 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর: সম্প্রতি ১লা জুলাই থেকে সুন্দরবনে বনজীবিদের প্রবেশাধিকারে বিএলসি নবায়ন শুরু হয়ে তা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশনে গতকাল পর্যন্ত ৩ হাজার ২শ’ বিএলসি নবায়ন হয়েছে। তাতে দেখা যায়, ১ লক্ষ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে আর অসাধু বনরক্ষীর পকেটে ঢুকেছে ২০ লক্ষ টাকা ঘুষ। প্রত্যক্ষদর্শী জেলে, বাউয়ালী এবং সাধারণ মানুষের কাছে পরিস্কারভাবে জানা গেছে, প্রতি বিএলসি নবায়নে সরকারি রাজস্ব নৌকা প্রতি ৬-২৫ টাকা পর্যন্ত কিন্তু, পশ্চিম সুন্দরবনের দূর্নীতিবাজ এই ৪ স্টেশন কর্মকর্তা যথাক্রমে কৈখালী স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম, কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান, ও কোবাতক স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন। তারা প্রতি বিএলসিতে ৬শ থেকে ১ হাজার টাকা ক্ষেত্র বিশেষ ২ হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায় করেছে, যা গতকাল পর্যন্ত জানা যায়, ৪ স্টেশনে সারকারি রাজস্ব দাড়িয়েছে লক্ষাধিক টাকা। আর নিরীহ বনজীবিদের কাছ থেকে অসাধু বনকর্তারা নিজেরে আখের গোছাতে ঘুষ আদায় করেছে ২০ লক্ষাধিক টাকা। গাবুরার আনছার আলী, মোন্তেজ ঢালী, মোবারেক মোল্যা, দাতিনাখালীর রজব আলী, কওসার গাজী ও আমিনুর রহমান জানান, সুন্দরবনে বন দস্যুর তান্ডবে প্রায় ১ যুগ নাজেহাল হয়েছে বনজীবিরা। কিন্তু, জননেত্রী শেখ হাসিনার সরকারে যুগোপযগী পদক্ষেপের কারনে আজ বনজীবিরা বনদস্যুর হাত থেকে পুরোপুরি মুক্ত। মুক্ত হতে পারছে না বন বিভাগের অসাধু বনরক্ষী হাত থেকে। তারা আরও জানান, সেই বৃটিশ শাসনামল থেকে অদ্যাবধি এই অসাধু কর্মকর্তাদের বনজীবিদের কাছ থেকে ঘুস বানিজ্য ও নানা মুখী দূর্নীনি, অপকর্ম চলেই আসছে। যা কোন সরকারই বন্ধ করতে পারেনি। বিএলসি নবায়নে ঘুষ বানিজ্যের বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল বনকর্মকর্তা এই প্রতিবেদককে জানান, বিএলসি নবায়নে ২০ লাখ টাকা ঘুস বানিজ্য আসলেই সত্য। কিন্তু, এই টাকার ভাগ বাটোয়ারা বিভিন্ন মহলে বন্টন হয়ে যাওয়ায় দায়িত্ব স্টেশন কর্মকর্তাদের ভাগে সীমিত কিছু অর্থ থাকে। পশ্চিম সুন্দরবনে বনকর্মকর্তাদের বিএলসি নবায়নে সীমাহিন ঘুন বানজ্যের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় বিষয়টি ধামা চাপা দিতে কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম ও বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান খামের ভিতরে টাকা নিয়ে বিষয়টি ম্যানেজ করার জন্য শ্যামনগরে বিভন্ন সাংবাদিকদের দারে দারে ঘুরছে। এরিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর উপজেলার বেশ কয়েকচন সাংবাদিক জানিয়েছেন, নুরুল আলম ও আক্তারুজ্জামানের ওই টাকা এবং খাম কেউ গ্রহণ করেনি। আবার অনেক সাংবাদিক খামের ভিতরের টাকার পরিমান সম্মানজনক না হওয়ায় তা ফেরত দিয়েছে। বিষয়টি নিয়ে পুরো শ্যামনগর এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারকে জানানো হলে তিনি এ প্রতিবেদককে বলেন, বিএলসি নবায়নে বনকর্মকর্তাদের ঘুষ বানিজ্যের বিষয়টি আমিও শুনেছি। বিষয়টি অতি দ্রুত বন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে অবহিত করা হবে। তবে অভিযোগের বিষয়ে ৪ স্টেশন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোন প্রকার মুখ খুলতে রাজি না হয়ে সব বিষয় এড়িয়ে যান। এব্যপারে ডিএফও সুন্দরবন, বশিরুল আল মামুন বলেন, অভিযোগ আপনার মুখে শুনলাম। যাচাই করা হচ্ছে। প্রমান হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফেনীর রাফি হত্যা : সাংবাদিকদের ফাঁসিয়ে গেলেন এসপি জাহাঙ্গীর
পরবর্তী পোস্ট
দেবহাটায় ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...

অক্টোবর ৫, ২০২৬

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting