দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৬
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা ওজোপাডিকো প্রকৌশলীর ঘুষের দোকানে বেসামাল গ্রাহক!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২০
মার্চ ২, ২০২০ ০ কমেন্ট 442 ভিউস

আকরামুল ইসলাম :
দূর্ণীতি-অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় চলছে সাতক্ষীরা ওজোপাডিকো লিমিটেড। নিয়মনীতির তোয়াক্কা নেই। তবে ঘুষ আদায় যেন এ দপ্তরের নিয়মে পরিণত হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া আবার টাকা নিয়ে সেই সংযোগ লাগিয়ে দেওয়া এসব চলে হরহামেশা। হিসাবরক্ষক বসেছেন যেন মিটার বিক্রির দোকান খুলে। প্রতিটা মিটার গ্রাহককে তার কাছে থেকে নেওয়া হয় তিনশ টাকায়।
অন্যদিকে, ৫০ হাজার টাকার নিচে ঘুষই নেন না নির্বাহী প্রকৌশলী (আবাসিক) জিয়াউল হক এমন অভিযোগ বিদ্যুতের গ্রাহকদের। গ্রাহকদের অভিযোগ, স্বেচ্ছাচারিতা আর অনিয়মের আখড়া সাতক্ষীরা ওজোপাডিকো অফিস। ঘুষের দোকান খুলে বসেছেন প্রকৌশলী। টাকাই তার কাছে মূখ্য, সেবা কোন বিষয় নয়।
কদমতলা এলাকায় হোমিওপ্যাথিক কলেজের ট্রান্সফরমার বদলানো হয়েছে। নিয়ম রয়েছে ট্রান্সফরমার বদলাতে যশোর ওজোপাডিকো লিমিটেডের চীফ ইজ্ঞিনিয়ারের অনুমোদন প্রয়োজন। তবে হোমিওপ্যাথিক কলেজের ট্রান্সফরমার বদলাতে প্রয়োজন হয়নি সেই অনুমোদনের। দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী (আবাসিক) জিয়াউল হক সেটি বদলে দিয়েছেন।
অভিযোগ রয়েছে, শহরের সিটি মার্কেটের মিটার নেওয়ার জন্য প্রকৌশলীকে ঘুষ দিতে হয়েছে ৬০ হাজার টাকা। ২০ দিন আগে শহরের কুকরালী এলাকায় ছ-মিলের ট্রান্সফরমার বদলানো হয়। বদলাতে গিয়ে এক শ্রমিক আহত হয়ে মৃত্যু মুখে পড়েন। কোন প্রকার অনুমোদন ছাড়াই ট্রান্সফরমারটি ৮০ হাজার টাকা নিয়ে বদলে দেন প্রকৌশলী। শহরের রইচপুর গ্রামের লোকমান আলীর ছেলে নুর আলী অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ মিটার চালাচ্ছিলেন। নুর আলীর চুরি ধরেও ফেলে সাতক্ষীরা ওজোপাডিকো। অফিস থেকে গিয়ে নুর আলীর মিটার খুলে নিয়ে আসা হয়। এ ঘটনায় নুর আলীকে কোন প্রকার জরিমানা বা শাস্তির ব্যবস্থা ছাড়াই ৬০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি দফারফা করেন প্রকৌশলী। আবারও লাগিয়ে দেওয়া হয় মিটার।
অনুসন্ধানে জানা গেছে, শহরের কদমতলা এলাকায় একটি চক্ষু হাসপাতাল হচ্ছে। হাসপাতালে এসটি গ্রাহকের জন্য আবেদন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নিয়ম ছাড়াই হাসপাতালে এসটি গ্রাহকের তালিকায় নেওয়া হয়েছে। মোটা অংকের টাকা ঘুষ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কাজটি সহজ করে দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ঘুষ নিয়ে ৪৫ কি. লোড দিয়ে দিয়েছেন নিয়ম উপেক্ষা করে। হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ম মাফিক সাড়ে ৭ লাখ টাকা জমা দেওয়ার প্রয়োজনই হয়নি।
শহরের বাঁকাল এলাকার এমদাদুল হকের ছেলে আবিদ হোসেন বিদ্যুৎ চুর করতে গিয়ে ধরা পড়েন ওজোপাডিকো সাতক্ষীরার হাতে। বিদ্যুৎ চুরির দায়ে তার মিটার খুলে আনা হয়। তবে ৫০ হাজার টাকার বিনিময়ে আবারো লাগিয়ে দেওয়া হয় তার মিটারটি।
মিটার প্রতি সাতক্ষীরা ওজোপাডিকো অফিসের হিসাবরক্ষক লুৎফার রহমান ফিরোজকে দিতে হয় ৩০০ টাকা। অফিসে বসেই তিনি আদায় করেন এই টাকা। কয়েক মাস আগে দূর্ণীতি অনিয়ম আর ঘুষ চাওয়ার কারণে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন নির্বাহী প্রকৌশলীকে অফিস কক্ষে জুতাপেটা করেন। ঘটনাটি সদর আসনের এমপি পর্যন্ত গড়িয়ে যায়। বর্তমানে গ্রাহকরা উর্দ্ধতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে রয়েছেন।
মিটারের জন্য গ্রাহকদের কাছ থেকে কত টাকা করে উত্তোলন করা হয় এমন প্রশ্নে হিসাবরক্ষক লুৎফার রহমান ফিরোজ বলেন, মিটার নিতে কোন টাকার প্রয়োজন হয় না। আমাদের এখানে মিটারের জন্য এক টাকাও নেওয়া হয় না।
অন্যদিকে, দূর্ণীতি-অনিয়ম আর স্বেচ্ছাচারিতার এসব বিষয়ে ফোনে কথা বলতে রাজি হননি সাতক্ষীরা ওজোপাডিকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী (আবাসিক) জিয়াউল হক। তিনি বলেন, কত মানুষ কত কথা বলে সব তো সঠিক নয়। আপনি অফিসে আসেন বিস্তারিত কথা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস-২০২০ পালিত
পরবর্তী পোস্ট
বেগম জিয়ার মুক্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting