দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫৬
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার প্রয়াত ৩৭জন দেশবরেণ্য ব্যক্তিত্বকে মরণোত্তর সম্মাননা প্রদান

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৪, ২০২১
জানুয়ারি ৪, ২০২১ ০ কমেন্ট 477 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার জেলার প্রয়াত ৩৭জন দেশবরেণ্য বিশিষ্ট গুণীশিল্পী, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদকে এই প্রথম মরণোত্তর সম্মাননা প্রদান এবং ‘ভাব পাগলের মেলা’ শিরনামে ‘চড়ুইভাতি ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় জোটের সভাপতি আবু আফ্ফান রোজবাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, এমপি পত্নী নারীমুক্তি আন্দোলনের নেত্রী সংস্কৃতিজন নাসরীন খান লিপি ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এএসপি মির্জা সালাহউদ্দিন।

অতিথিবৃন্দ বলেন, যে দেশে গুণীজনদের সম্মান দেয় হয় না সে দেশ উন্নয়নে সমৃদ্ধ হতে পারে না। সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার মরণোত্তর গুণীজন সম্মাননা এমন উদ্যোগ অত্যন্ত প্রসংশার দাবি রাখে। বক্তব্য শেষে অতিথিবৃন্দ জেলার প্রয়াত গুণীজনদের ছবি সম্বলিত ভাজপত্রের মোড়ক উন্মোচন ও প্রয়াত গুণীজনদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা মেমেন্ট ও ভাজপত্র তুলে দেন। মরণোত্তর সম্মাননা দেওয়া হয় মীর এশরাক আলী ইসু মিয়া, মোঃ সাদতকী, সিকানদার আবু জাফর, তারক চন্দ্র মজুমদার, শেখ এরশাদ আলী, সৈয়দ জাহাঙ্গীর, শেখ লুৎফর রহমান, শেখ আব্দুল হান্নান কাঠু, শেখ মোমিনুর রহমান, রিজিয়া রিজভী, মোঃ আমজাদ হোসেন, অনিমেষ বন্দোপাধ্যায়, মোঃ মোজাম্মেল হক, মিজানুর রহমান খান রবি,  মোঃ ফজর আলী, শেখ আবু তোরাব, আজিজুর রহমান, একরামুল কবির বাচ্চু, সুবিমল কুমার বসু, অধ্যাপক তবিবুর রহমান, নাজির আহমেদ, শেখ মোঃ কওছার আলী, মীর মঞ্জুর, নজরুল ইসলাম, রওশন আরা খানম, মোঃ সিরাজুল ইসলাম খান, শেখ আশরাফুল হক, স্নিগ্ধা হক, আব্দুল জলিল, কঞ্চন ব্যানার্জী ছট্টু,  মোঃ ইয়াছিন আলী, শেখ করিম উল আলম, মুফতি আব্দুর রহিম কচি, অশোক কুমার সরকার, বাদল কুমার, মোঃ আব্দুর রহিম, তাসনুভা সালমিন উর্মি। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ কে সম্মাননা প্রদান করেন জোটের সভাপতি আবু আফ্ফান রোজবাবু।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগীতশিল্পী শামীমা পারভীন রত্না। অনুষ্ঠানের সভাপতি দেশবরেন্য বিশিষ্ট সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু অতিথিবৃন্দকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। উপস্থিত মরণোত্তর সংবর্ধিত গুণীজন পরিবারের সদস্যবৃন্দকে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কষ্ট করে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও রাতে চড়ুইভাতি ভোজনে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জোটের সহসাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন। তাকে সহযোগিতা করেন আকতারুজ্জামান কাজল,  সংগীতশিল্পী কামরুল ইসলাম, চৈতালী মুখার্জি ও নৃত্যশিল্পী নাহিদা পারভীন পান্না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেনাপোলে ভারতীয় ফেনসিডিল সহ যুবক আটক
পরবর্তী পোস্ট
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোজবাবুর বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় নিন্দা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

 জেলা নাগরিক কমিটির সভা: ২১ দফা দাবি বাস্তবায়ন...

জুন ২৭, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting