দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৪
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলামের ইন্তেকাল

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ২৭, ২০২৬
আগস্ট ২৭, ২০২৬ ০ কমেন্ট 122 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার সংবাদপত্র জগতের পথিকৃৎ, জেলায় জাতীয় পত্রপত্রিকার পাঠকপ্রিয়তার অগ্রদূত এবং ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ  বৃহস্পতিবার  দুপুর ১টার পর ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, বিগত ৫ বছর আগে তিনি সহধর্মিনীকে হারান।

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন জানান, আগামী শুক্রবার জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন কাশেমপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জি এম নূর ইসলাম ৯০-এর দশকে খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০০১ সালে তিনি ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকা প্রকাশ করেন এবং তা সফলভাবে পরিচালনা করে আসছিলেন।

তিনি কেবল সাংবাদিকতায়ই নয়, সাতক্ষীরার সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনেও অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি জেলার জনপ্রিয় জাতীয় পত্রপত্রিকা পরিবেশক ও অন্যতম শীর্ষ এজেন্ট ছিলেন। সাতক্ষীরা বাসটার্মিনাল এলাকায় তাঁর মালিকানাধীন স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ইসলাম ট্রেডার্স’ অবস্থিত।

ব্যবসায়িক পরিচিতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ‘সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটি’ এবং স্থানীয় ‘মসজিদে কুবা’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁকে হারিয়ে সাতক্ষীরার মিডিয়া ও নাগরিক সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। প্রবীণ এই মিডিয়া ব্যক্তিত্ব ও সম্পাদকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
একটি কলম থেমে গেল—সম্পাদক জি এম নূর ইসলামের প্রয়াণে সাংবাদিক সমাজে শোকের ছায়া
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টা, জনতার হাতে ৫ প্রতারক আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...

অক্টোবর ১৪, ২০২৬

পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অক্টোবর ১৩, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting